Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

MD. NAIMUR RAHMAN HRIDOY books

followers

মোঃ নাইমুর রহমান হৃদয়

মোঃ নাঈমুর রহমান হৃদয় (জন্ম: ২ আগস্ট ২০০২, সন্দ্বীপ, চট্টগ্রাম) একজন উদ্যমী নৌ-প্রকৌশলী এবং শিক্ষা অনুরাগী। তিনি এসএসসি সম্পন্ন করেন সন্দ্বীপের রহমতপুর উচ্চ বিদ্যালয় থেকে। পরবর্তীতে তিনি কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

পরে তিনি বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামে রেজিমেন্টাল প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, ঢাকা থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পথে রয়েছেন।

একটি ছোট দ্বীপ থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার দ্বারপ্রান্ত পর্যন্ত তাঁর এই যাত্রা তাঁর দৃষ্টিভঙ্গি, স্বপ্ন এবং ভাবনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি SAT, JEE, DET-সহ বাংলাদেশের প্রায় সবকয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং প্রায় সবকটি বিশ্ববিদ্যালয়ে মেরিট পজিশনে ভর্তির সুযোগ পেয়েছেন।।

এছাড়াও এইচএসসি পরীক্ষা পরবর্তী তিনি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় থেকে উল্লেখযোগ্য স্কলারশিপ সহ ভর্তির সুযোগ পেয়েছেন। পরিশেষে, বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষার প্রতি ধাবিত করতে তার প্রচেষ্টা সবসময় অব্যাহত রয়েছে।

মোঃ নাইমুর রহমান হৃদয় এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed