
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
পৃথিবীর কালের গর্ভে হারিয়ে যাওয়া জানা–অজানা ঘটনাগুলো এমন আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে যে পড়তে পড়তে মনে হয় অজানা এক রহস্যের দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। “অতিপ্রাকৃতের সন্ধানে” বইটির ২৮টি অধ্যায়ে বিভিন্ন রহস্যময় ঘটনার আলোচনা রয়েছে। তবে পাঠক হিসেবে প্রতিটি অধ্যায়কে সমানভাবে মূল্যায়ন করা আমার জন্য কঠিন। বইয়ের শুরুতে থাকা পরশপাথর এবং অমৃতের সুধার অংশগুলো বিশেষভাবে ভালো লেগেছে। এগুলো পড়ার সময় নতুন অনেক অজানা রহস্য সম্পর্কে জানতে পেরেছি। এছাড়া শাদ্দাদের বেহেশত, হারুত-মারুত, ইউসুফ-জুলেখা, বারমুডা ট্রায়েঙ্গেলসহ অধ্যায় ১–৮, ৯, ১০, ১২, ১৩, ১৪, ১৫, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৭ এবং ২৮ বেশ ভালো লেগেছে। আমি খারাপ বলছি না, তবে লেখকের লেখার ধরন কিছু জায়গায় জটিল মনে হওয়ায় আসহাবে কাহাফ, ইয়াজুজ-মাজুজ, ইলুমিনাতি এবং ফিনিক্স পাখির অংশগুলো তুলনামূলকভাবে কম ভালো লেগেছে। আর একেবারে ব্যক্তিগতভাবে বলতে গেলে অ্যালিস্টার ক্রোলি, ভ্যাম্পায়ার মিথ এবং “মিসর–১: পৌরাণিক কাহিনি” অংশগুলো আমার তেমন ভালো লাগেনি। তবে সবশেষে বলবো, পুরো বইটি আমার কাছে ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
এটি কোন সাধারণ বই নয় অসাধারণ বই।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই
Was this review helpful to you?
or
খুবই সুন্দর বই। পড়ে অনেক তথ্য জেনেছি যা সম্পর্কে আধাজ্ঞান অথবা কোন ধারণাই ছিল নাহ। পরবর্তী বই খুব দ্রুত পড়ব ইনশাআল্লাহ।
Was this review helpful to you?
or
good to read various amazing fact.
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই।
Was this review helpful to you?
or
Eagerly waiting for the next one of this series.
Was this review helpful to you?
or
পাঠককে চুম্বকের মতন টেনে রাখার মতন বই। অসাধারণ। Highly recommended to every reader.
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই।
Was this review helpful to you?
or
========= কাহিনী সংক্ষেপ ========= নিষিদ্ধ ও গুপ্ত যে কোন বিষয়ের প্রতি মানুষের আকর্ষণ সবসময়ই থাকে। মানুষের জানার কৌতুহল ও চাহিদা সবসময়ই সীমাহীন ও অসীম। সোনার চির স্বর্ণালী রং মানুষকে যুগে যুগে করেছে আকৃষ্ট এবং অমর হয়ে পৃথিবীতে রাজত্ত্ব করতে চেয়েছে সে চিরকালের জন্য। তাইতো সোনা ও অমৃত সুধার পেছনে ছুটে বেড়িয়েছেন ইহুদী যুবরাজ আব্রাহাম, নিকোলাস ফ্লামেল, স্যার আইজ্যাক নিউটন, রবার্ট বয়েলসহ পৃথিবীর জানা-অজানা নানা ধর্ম ও বর্ণের ব্যাক্তি। কেউ হয়েছেন তাতে বিখ্যাত, কেউ কুখ্যাত কেউবা রহস্যের আড়ালেই রয়ে গেছেন এখন পর্যন্ত। ক্ষমতার লোভে পড়ে কেউ আবার সকল সতর্কবাণী উপেক্ষা করে অর্জন করেছেন নিষিদ্ধ শিক্ষা। সে শিক্ষার কবলে পড়ে হারিয়েছেন সর্বস্ব। কিন্তু তবুও যুগে যুগে নিষিদ্ধের প্রতি আকর্ষণ থেকে ফেরানো যায়নি মানব জাতিকে। স্রষ্টার সাথে প্রতিযোগিতা করতে কেউ গড়ে তুলেছিলেন মর্ত্যের স্বর্গ। কিন্তু তা একবার চোখের দেখাও দেখতে না পারার মতো দুঃখ কাঁদিয়েছে স্বয়ং ফেরেশতাকেও! প্রকৃতি কিছু কিছু জিনিস বা রহস্য সবসময়ই আড়ালে রাখতে পছন্দ করে; কিন্তু মানুষ তা মানবে কেন? তার তো সেখানেই যেন সবচেয়ে বেশি কৌতুহল। তাই বারমুডা ট্রায়াঙ্গল কি আসলেই কোন প্রকার রহস্য নাকি মানুষের অতি আগ্রহ হতে সৃষ্ট কল্পনার ফসল? কেউ আবার টাইম ট্রাভেলার, কেউ ভবিষ্যতবেত্তা, আবার কিছু মানুষ মিলে তৈরি করে নিষিদ্ধ ও গুপ্ত সংগঠন। অন্যদিকে সেই ব্যবিলন থেকে কিং সলোমন, প্রাচীন মিশরের রহস্যময় রাজত্ত্ব, ইয়াজুজ-মাজুজের উত্থান এসব কিছুই মানুষের শুধু কৌতুহলই উদ্রেক করে না; বরং মানুষ এসবের গভীরে জানতে ও বুঝতে চায় আরোও নিবিড়ভাবে। হতে চায় কিংবদন্তির অংশ এবং তৈরি করে মিথ ও তার রহস্যময় ইতিহাস। ========= পাঠ প্রতিক্রিয়া ========== অতিপ্রাকৃতের সন্ধানে বইটি মূলত একটি মিথলজিক্যাল ও গুপ্ত ইতিহাস সংক্রান্ত গল্প সংকলনের বই। জানা-অজানা অনেকগুলো সূদুর প্রাচীন, প্রাচীন, মধ্যযুগ ও আধুনিকযুগের মিথের নানা গল্পের সমন্বয়ে বইটি লেখা হয়েছে। তাই প্রথমেই বলে রাখা দরকার এটাকে কখনোই মুল বা অকাট্য ইতিহাস হিসেবে ধরা যাবে না। তবে ধর্মগ্রন্থগুলোর আলোকে ও কিছু কিছু ইতিহাসবেত্তাদের মতামত অনুসারে অনেক ঘটনাই এই বইতে উল্লেখ করা হয়েছে যা অবশ্যই ঐতিহাসিকভাবে সত্য। আমি নিশ্চিত যেকোন পাঠকই এই বইয়ে উল্লেখিত সকল গল্পগুলোর মধ্যে কোন বা কোনটা অথবা একাধিক অবশ্যই কখনো শুনে থাকবেন। আমার ব্যক্তিগতভাবে মিথ সংক্রান্ত গল্পের বই পড়তে ভালোই লাগে। এজন্যই বইটি কেনা। কিছু কিছু গল্প জানা থাকলেও অনেকগুলোই অজানা ছিলো। সূদুর প্রাচীন ঐতিহাসিক কিছু মিথগুলোর রেফারেন্স দেয়া আসলেই মুশকিল। তবে ধর্মীয় সংক্রান্ত মিথগুলো সত্য-মিথ্যা যাই হোক সেখানে লেখক অনেকগুলোরই সূত্র উল্লেখ করেছেন, যা আমার ভালো লেগেছে। বইয়ের শেষ দিকের মিশরীয় মিথগুলোর আলোচনা মনে হয় আরোও বিস্তৃত করলে ভালো হতো। তবে যাই হোক মিথোলজিক্যাল গল্প পছন্দ করেন এমন পাঠকদের জন্য অবশ্য পাঠ্য একটি বই। প্রোডাকশনঃ বইয়ের প্রচ্ছদ আমার কাছে ঠিকঠাক লেগেছে। বইয়ের ভেতরে অনেক ছবি লেখক গল্প বোঝার সুবিধার্থে ব্যবহার করেছেন; যা প্রশংসনীয়। ব্যক্তিগত রেটিংঃ ৭/১০।
Was this review helpful to you?
or
বইটি অসাধারণ তবে আরো বেশি তথ্য দিলে ভালো হতো ।
Was this review helpful to you?
or
ভালো বই।
Was this review helpful to you?
or
ভাবছিলাম বইটা একটু মোটুসোটু হবে 😒, কষ্ট লাগছে দেখে, একদিনেই পড়ে শেষ হয়ে যাবে 😔।
Was this review helpful to you?
or
Interesting content
Was this review helpful to you?
or
👍🏿👍🏿
Was this review helpful to you?
or
জোস
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
অনেক তথ্য সমৃদ্ধ বই।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
ছোটবেলা থেকে রুপকথার মত কত গল্পই তো আমরা শুনে আসছি। হ্যামিলনের বাশিওয়ালার গল্প, ধাতুকে সোনায় পরিনত করা পরশ পাথরের গল্প, অমরত্ব এনে দেয়া অমৃত সুধার গল্প, কুরআনে বর্নিত আসহাবে কাহাফে শত বছরের ঘুমন্ত যুবকদের গল্প, রহস্যময়তায় আবৃত বারমুডা ট্রায়াঙ্গেলের গল্প। গল্প গুলো কি নিছকই মন ভোলানো রুপকথা? নাকি এগুলোর পেছনে কোন সত্য ঘটনা ছিল? যদি থেকেই থাকে তবে প্রচলিত গল্পগুলোর সাথে তার সামঞ্জস্য কতটুকু? এই প্রশ্নগুলো নিয়েই গবেষনাধর্মী একটি বই এই অতিপ্রাকৃতের গল্প। বইটিতে মোট আটাশটি অধ্যায়ে এমন সব ব্যাক্তি, বস্তু ও ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো পুরো পৃথিবীতে বেশ আলোচিত। ইতিহাসের বিভিন্ন বই, ধর্মগ্রন্থ ও গবেষনার আলোকে আলোচিত বিষয় গুলো নিয়ে লেখক যতটা সম্ভব আরো পরিস্কার ও বিস্তৃত ধারনার দিয়েছেন এই বইটিতে। হ্যামিলনের বাশিয়ালার যে গল্পটা আমরা জানি সেটা ঘটেছিল জার্মানীর হ্যামেলীন শহরে। বাশিওয়ালা সব বাচ্চাদের নিয়ে চলে যায় এমন অকাট্য দলিল না পাওয়া গেলেও ওই সময় যে অল্প কিছু সময়ের মধ্যে বেশিরভাগ বাচ্চা চিরতরে হারিয়ে গিয়েছিল সেটার প্রমান পাওয়া গেছে। পবিত্র কুরআনের সুরা কাহাফে বর্নিত একদল যুবক যারা প্রায় তিনশ বছর যাবত ঘুমিয়ে ছিল এক গুহায়। তাদের নিয়ে একাধিক প্রমান পাওয়া যায় ইতিহাসে। তুরস্কে আবস্থিত এক গুহার সাথে আসহাবে কাহাফের সেই গুহার বর্ণনা অনেকটাই মিলে যায়। জগদ্বিখাত বিজ্ঞানী নিউটন তার জীবনের শেষের দিকটায় করেছেন জাদুবিদ্যার চর্চা। তৈরি করার চেষ্টা করেছিলেন পরশপাথর। সোলেমান (আঃ) এর তৈরি বায়তুল মুকাদ্দাস নিয়েও ছিলো তার বিস্তর গবেষনা। শ্রীলঙ্কা ও ভারতের মাঝে ভারত মহাসাগরের বুকে ডুবন্ত এক সেতুর চিহ্ন দেখা যায়। রামায়নে লংকায় আক্রমনের জন্য অলৈকিকভাবে এই ব্রীজ তৈরির উল্লেখ আছে। তবে অনেকেই বলে এটা প্রাকৃতিক ভাবেই তৈরি হয়েছে। কিন্তু বিভিন্ন গবেষনায় দেখা যায় এই সেতুর নিচের বালি ৪০০০ বছর পুরোনো কিন্তু উপরের পাথরগুলোর বয়স ৭০০০ বছর। অর্থাৎ এটা যে মানুষের তৈরি তার প্রমান পাওয়া যায়। লেখক আব্দুল্লাহ ইবনে মাহমুদ ধর্ম ও ইতিহাস নিয়ে গবেষনাধর্মী লেখা ও একই ধরনের বিদেশি লেখকদের বই অনুবাদের জন্য বেশ সমাদৃত। তার প্রাঞ্জল ও সহজ ভাষায় এমন জটিল গবেষনা গুলোর উপস্থাপনা সত্যিই প্রশংসনীয়। ইতিহাস ও প্রাচীন রহস্য নিয়ে যাদের আগ্রহ আছে তারা নিঃসন্দেহে এই বইটি উপভোগ করবে বলে আমার বিশ্বাস।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
অসাধারন লিখনি।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Must read book
Was this review helpful to you?
or
বইটা পড়ে খুবই ভালো লেগেছে
Was this review helpful to you?
or
Fill of interesting myths
Was this review helpful to you?
or
ফালতু বই🤮🤮
Was this review helpful to you?
or
চমৎকার
Was this review helpful to you?
or
not so bad
Was this review helpful to you?
or
Nice one
Was this review helpful to you?
or
Excellent writer
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। অনেক কিছু জানতে পারলাম।
Was this review helpful to you?
or
চমৎকার একটি তথ্যবহুল বই
Was this review helpful to you?
or
দুর্দান্ত একটা বই।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
delivery was good
Was this review helpful to you?
or
After first few chapters, not good at all. Very overpriced.
Was this review helpful to you?
or
Excellent work.
Was this review helpful to you?
or
আমার জীবনে কত গুলো বিষয় জানার ব্যাপারে আগ্রহ ছিল যা কিনা উক্ত বই গুলো পড়ে জানতে পেরেছি ।
Was this review helpful to you?
or
good boi.
Was this review helpful to you?
or
এই বইটি আসলেই অনেক ভালো
Was this review helpful to you?
or
ইতিহাসের জ্ঞান অর্জন জন্য বইটি পড়া উচিত
Was this review helpful to you?
or
Excellent book!
Was this review helpful to you?
or
চমৎকার
Was this review helpful to you?
or
অনেক কিছু জানলাম
Was this review helpful to you?
or
ভাল
Was this review helpful to you?
or
odvut ekta boi......kono bangladeshi writer er boi e eksathe historical,religion and mythological reference evabe pabo bujhi ni........jemon expectation niye boi ta pora start korechilam sesh obdhi sei expectation ar fascination soman tale dhore rakhte perechen writer.......As name suggested, otiprakrito sotter sondhane jei journey tate writer niye giyechen tate ache adventure,mystery and historical facts and theories...........bangla kono boi e emon mixed up vibes pawa ta onek khushir bepar.....anyone interested in old myths...their underlying links please give it a read its worth it......loved this one....waiting for new books from the writer.
Was this review helpful to you?
or
Such an interesting book.
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
কালের গর্ভে হারিয়ে যাওয়া রহস্য উন্মোচনঃ- অতিপ্রাকৃতের সন্ধানে দুনিয়ায় কতটুকুই বা অামরা জানি? পৃথিবীর অানাচে কানাচে ছড়িয়ে অাছে নানা গল্প। সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে চলে অাসা অনেক গল্পের সত্য মিথ্যাার প্রভেদ টানা কষ্টসাধ্য কাজ। যে সব গল্পের মাঝে অাজ সত্য মিথ্যার প্রভেদ। যেখানে জ্ঞান সীমাবদ্ধ সেখানেই ধোঁয়াসার জাল বোনা। সেই ধোঁয়া ঘেরা অধ্যায়ে বিচরণ করা সবার কাম্য নয়। কেও সারাজীবন ধোঁয়াসায় থেকে যায় অাবার কেও বা ধোঁয়া সরিয়ে অালোর পথ খোঁজে। অালো অন্ধকার ময় সেই অধ্যায়ে অবগাহন করতে চাইলে অাপনাকে অতিপ্রাকৃতিক রহস্য উন্মোচন করতে হবে। কিন্তু ও তো অামার অাপনার জ্ঞানে কুলোবে না। কিন্তু সেইসব রহস্য মোড়া অধ্যায় জানতে অামার অাপনার মন সবসময় ব্যাকুল। খুঁজতে খুঁজতে সেই সব রহস্যের সন্ধান পেলাম এক বইয়ে। পড়ে ফেললাম অাব্দুল্লাহ ইবনে মাহমুদের লেখা অতিপ্রাকৃতের সন্ধানে। বাংলা সিনেমায় দেখেছি পরশ পাথরের কথা, যা পেলে নাকি মানুষ অমরত্ব পেয়ে যায়! কি জানতে ইচ্ছে করে না এইসব ঘটনা কি শুধুই কাল্পনিক নাকি এর কোন বাস্তব সত্যি অাছে? ছোট বেলায় পড়ে এসেছি হ্যামেলিনের বাঁশি ওয়ালার কাহিনি। এখন যদি বলা হয় গল্পটি সত্যি এবং এর বাস্তব প্রমাণ অাছে তখন অাপনার অনুভূতি কেমন হবে? অাচ্চা অাপনি কি জানেন নিউটন পর্যন্ত অতিপ্রাকৃতিক রহস্য নিয়ে ঘাটাঘাটি করতে করতে শেষ বয়সে পাগল হয়ে যান? কি অবাক হচ্ছেন? অামিও অবাক হয়েছি এই বইটি পড়ার সময়। প্রথমে মনে করলাম হয়তো ফিকশন হবে। রংচঙে গল্পে লেখা বই। কিন্তু না এগুলোর বাস্তব অস্তিত্ব অাছে বৈ কি! পৃথিবীর অতিপ্রাকৃতিক রহস্য ঘেরা অধ্যায়ে অবগাহন করতে চাইলে অাপনাকে পড়তে হবে এই বই। ছোট বেলা থেকে পড়ে এসেছেন অনেক রূপকথার গল্প, অনেক কিংবদন্তির কথা অাপনি শুনে এসেছেন অাবছাভাবে, এমন অনেক কাহিনি যা গড়ে উঠেছে সত্য ঘটনা অবলম্বনে। সেই অসাধারণ কিছু গল্প মলাটবন্দী অাছে এই বইয়ে। প্রাচীন মিসরের কিংবদন্তির গল্প, ধাতুকে সোনায় রূপ দেওয়া সেই পরশ পাথরের গল্প, অমরত্বের স্বাদ দেওয়া সেই অালককেমি, বারমুডা ট্রায়াঙ্গল- রহস্য নাকি অতিরঞ্জিত, রূপকথার ফিনিক্স পাখির সেই অদ্ভুত গল্প পৃথিবীর অানাচে কানাচে প্রাগৈতিহাসিক কাল থেকে রয়ে গেছে। এইসব অজানা রহস্য যা অাদতে দেয় অতিপ্রাকৃতিক খোঁজ, ইতিহাসের রূপ কথায় চাপা পড়া তেমন অাটাশটি কাহিনি এক মলাটে পেয়ে যাবেন এখানে। অাপনার অতৃপ্ত কৌতুহল মেটাবার এই সুবর্ণ সুযোগ। বইটি পড়তে পড়তে চমকে উঠেছি, কখনো হতবাক হয়েছে, কখনো মনে হয়েছে এসব কি অাদৌ সম্ভব! অাসলেই কি ঘটেছিলো এমন কিছু নাকি বাড়িয়ে বলা। পৃথিবী যে এক রহস্য মোড়া ধাধার নাম তার জলন্ত উদাহরণ এই বই। বইটি পড়তে পড়তে কখনো রহস্যে পড়েছি, কখনো রহস্যের উন্মোচন করেছি, কখনো ডুবে গেছি ভাবনার অথৈজলে। এমন অনেক প্রশ্নের উত্তর অাছে বইটিতে যা অনেকে কল্পনাও করতে পারবে না। অাবার অনেক কিছুর সমাধান অাছে যার ধোঁয়াশায় কেটেছে হয়তো অাপনার গোটা জীবন। যাইহোক, বই যে খাসা একখানা অমৃত ভান্ডার তা এর সুধা পান না করলে বুঝবেন না। অামি শুধু ভাবি এই বই যে লিখেছে সে কতটুকু জানে, কত কত পড়তে হয়েছে শুধু এই বই লেখার জন্য। এমন জানা মানুষ গুলোর সাথে সারাদিন মনের খোরাক মিটিয়ে অাড্ডা দেওয়ার বাসনা মনে অাজীবন থাকবে। অবশ্য লেখকের এমন লেখার জন্য পড়া ছাড়া অন্য সময় থাকে কিনা তা নিয়ে অামি সন্দিহান। যদি লেখার কথা বলতে হয় তবে সহজ সাবলীল ভাষায় লেখা সাধারণ গল্প। অবশ্য অাপনি এমন ঘরনার লেখায় সাহিত্য খুঁজতে অাসবেন না। কিন্তু অামি বলবো লেখায় অনেক বেশি খামতি অাছে। অাটাশখানা রহস্যের জন্য অাটাশখানা বই হলে মনে হয় মনের খোরাক ভাল ভাবে মিটতো। অধ্যায় গুলোতে যে কিংবদন্তীগুলো তুলে ধরা হয়েছে তা হয়তো পৃথিবীর অানাচা কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অলৌকিক লোককথা সমগ্রের তুলনায় সাগরের এক মুঠি বালুকনাও নয়। কিন্তু অামার মতো পাঠক হৃদয়ের জ্ঞান তৃষ্ণা বাড়ানোর জন্য পর্যন্ত। পৃথিবীর অতৃপ্ত অধ্যায় পাঠে যদি অাপনি অাগ্রহী হয়ে থাকেন তবে এই বই অবশ্যই অাপনার জন্য। নিজের জ্ঞান তৃষ্ণা বেড়ে যাবে বহুগুণে। অাপনি হন্নে হয়ে খুঁজতে থাকবেন পৃথিবীর সেই সব অতিপ্রাকৃতিক রহস্য। যার উন্মোচন অাদৌ হয়নি, অদূর ভবিষ্যতে হবে কিনা সন্দেহ! তো পৃথিবীর অতিপ্রাকৃতিক রহস্য উন্মোচন পাঠে অাপনাকে স্বাগতম। বইঃ অতিপ্রাকৃতের সন্ধানে। লেখকঃ অাব্দুল্লাহ ইবনে মাহমুদ। প্রকাশনীঃ ছায়াবীথি। মূল্যঃ পাঁচশত টাকা।
Was this review helpful to you?
or
GOOD
Was this review helpful to you?
or
কিছু অমিমাংসিত রহস্যের খুঁটিনাটিযুক্ত একটি বই। সুখপাঠ্।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই,..
Was this review helpful to you?
or
This book is very informative.
Was this review helpful to you?
or
সবাই ভালো রিভিউ দিচ্ছে।আসা করি বইটি ভালো হবে।
Was this review helpful to you?
or
one of the best
Was this review helpful to you?
or
চমৎকার। দুই বই পড়া শেষ। আগামী লেখার অপেক্ষায় থাকলাম। লেখককে ধন্যবাদ ও শুভকামনা।
Was this review helpful to you?
or
ভাল লেগেছে
Was this review helpful to you?
or
অকাল্ট সায়েন্সের উপর দীর্ঘদিন বাংলা ভাষায় বই খুঁজছিলাম। এই বই আমার সেই প্রত্যাশাকে মিটিয়েছে। এই বিষয়ে লেখকের জ্ঞান আমাকে মুগ্ধ করেছে। লেখক থেকে এই ধরণের আরো বই আশা করছি।
Was this review helpful to you?
or
ভালই একটা বই। তবে শেষের চ্যাপ্টার গুলি খুব একটা ডিটেল ছিল না। মনে হচ্ছিল তাড়াহুড়া করে শেষ করা হয়েছে। প্রথম দিককার চ্যাপ্টার গুলি সুন্দর।
Was this review helpful to you?
or
ভালোবই। লেখকের নিরপেক্ষ এবং সাবলীল উপস্থাপনা আমার খুবই ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
অনেক ভালো বই । ছোটবেলা থেকে শুনে আসা নানান গল্প কাহিনী যেগুলো কি না সত্যি, এই বইটা পড়ার মাধ্যমে সেগুলো সম্পর্কে জানা যায় । ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সহ নানান তাৎপর্যপূর্ণ ঘটনা এই বইয়ে লেখক খুব সহজবোধ্য করে তুলে ধরেছেন । বিশেষ করে খিজির আলাইহিস্ সালামের ঘটনা, শাদ্দাদের বেহেশত্ নির্মাণের ঘটনা, ইয়াজুজ মাজুজের কাহিনী, স্যার আইজেক নিউটনের পরশমণি নিয়ে রহস্যময়ী গবেষণা, সুলাইমান আলাইহিস্ সালামের সেই বিখ্যাত আংটির ঘটনা ইত্যাদি বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনাবলি বর্ণিত হয়েছে এই বইয়ে । বইটি পড়ার মাধ্যমে যে কেউ অনেক ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে জানতে পারবেন ।
Was this review helpful to you?
or
I love this book, too many information about some known, yet unknown fact.
Was this review helpful to you?
or
অসাধারন একটি বই। রোর বাংলায় এই বইটির অনেক লেখা পড়েছি। বই আকারে প্রকাশ করায় লেখককে ধন্যবাদ।
Was this review helpful to you?
or
ব্যক্তি আবদুল্লাহ ইবন মাহমুদকে চিনি কলেজ জীবন থেকে, অনুসন্ধানী ('লেখক' হবার পূর্বের অবস্থায়, রোর বাংলার লেখক হিসেবে আজ যে আবদুল্লাহকে সকলে চিনে তার আগে) আবদুল্লাহকে দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকেই। আবদুল্লাহর লেখনীর একজন সাধারণ পাঠক হিসেবে শুরু থেকেই আমি মুগ্ধ। তবে বই পড়ে রিভিউ দিতে গিয়ে কোনো প্রকার ছাড় দেয়া চলবে না! মোট ২৮ খণ্ডের বই, বেশ কিছু খণ্ড রোর বাংলায় প্রকাশিত। পূর্বে লেখককে একজন "অনুসন্ধানী" বলার কারণ প্রতিটি খণ্ড পড়লেই পাঠক পেয়ে যাবেন! ধর্মীয় উপকথা, হাদিস, ওল্ড টেস্টামেন, নিউ টেস্টামেন আর ইতিহাসের স্ক্রোলের সমন্বয়ে পাঠককে ছোটোখাটো একেকটা ভ্রমণ করিয়ে ফেলবে খণ্ডে খণ্ডে। সাধারণ পাঠকের জন্য বর্ণনা সহজপাঠ্য, তার সাথে বর্ণনার পাশাপাশি ছবিও রয়েছে যা ঘটনাগুলোকে করেছে সহজবোধ্য। লেখকের আরেক বই "ইহুদী জাতির ইতিহাস"-এর নাম বেশ কিছু খণ্ডে এসেছে, তাই মনে হলো অতিপ্রাকৃতের ইতিহাস পড়বার পূর্বে ইহুদী জাতির ইতিহাস পড়াটাই শ্রেয়। বইয়ের সম্পাদক হিসেবে কাজ করেছেন আমার স্কুলজীবনের বন্ধু অন্তিক; সম্পাদক হিসেবে তিনিও বেশ সফল। ২৭০ পেজের বইয়ে বানান ভুল সংক্রান্ত ত্রুটি নজরে পড়ে নি। তবে অনলাইন আর্টিকেল সিরিজ আর ছাপার বইয়ের খণ্ডে প্রকাশিত লেখার ভিতরে সূক্ষ্ণ পার্থক্যে লেখক-সম্পাদকের আরেকটু সতর্কতা প্রয়োজন। অনলাইন আর্টিকেলে স্বাভাবিক হলেও ছাপা বইয়ে পাশাপাশি দুই পেইজে দুই খণ্ডের সন্ধিস্থলে কিছু লেখা ওভারল্যাপ হওয়াটা বেমানান। আর কিছু কিছু ছবি অপ্রাসঙ্গিক বা ঘটনার আগে/পরে চলে এসেছে বলে মনে হয়েছে। তাই সব মিলিয়ে ব্যক্তিগত রেটিংঃ ৪/৫
Was this review helpful to you?
or
অনেক ভাল একটি বই।
Was this review helpful to you?
or
বইটি এক অর্থে চমৎকার। অনেক কিছু জানতে পারছি বই টি পড়ে। ধন্যবাদ জানাই লেখককে এমন একটি তথ্যবহূল বই প্রকাশ করার জন্য।
Was this review helpful to you?
or
বইটা পড়ে অনেক কিছু জানলাম,ভাল লাগলো।এখন ইহুদী জাতির ইতিহাস বইটা কালেক্ট কোরব।
Was this review helpful to you?
or
waste after first two chapters
Was this review helpful to you?
or
ছোটবেলায় পাঠ্যবইয়ে পড়ে আসা হ্যামিলনের বাঁশিওয়ালার গল্পটা কি আসলেই গল্প ছিলো? যদিও নামটা কিন্তু হ্যামেলিন। কিংবা পাওলো কোয়েলোর দ্যা এ্যালকেমিস্ট এর সেই আলকেমি; কি সম্পর্ক ছিলো এই আলকেমির সাথে জেকে রোলিং এর হ্যারি পটার সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র নিকোলাস ফ্লামেল এর? কিভাবে আলকেমির সাথে যুক্ত হয়েছেন যুগের শেষ ‘জাদুকর' স্যার আইজ্যাক নিউটন? প্রাচীন মিশরের কিংবদন্তির জগৎ এবং তাদের যাদুবিদ্যা, ফেরেশতা ইয়াজুজ মাজুজের অজানা কথা, আসহাবে কাহাফ তথা সেই গুহাবাসী যাঁদের কথা স্বয়ং আল্লাহপাক বলেছেন, ব্যাবিলন থেকে সোলাইমান (আ), কিংবা হালের বারমুডা ট্রায়ঙ্গল থেকে ইলুমিনাতি জগতের যতো রহস্য রয়েছে তার সম্পর্কে জানার আগ্রহ নেই এমন মানুষ হাতে গোনা। ২৮টি অধ্যায়ে এর খানিকটা পূরণ করলেন আব্দুল্লাহ ইবনে মাহমুদ ভাই তার লেখা অতিপ্রাকৃতের সন্ধানে বই এর মাধ্যমে, যার লেখা অনেকেই Roar Bangla তে পড়েছেন। এই লক ডাউনের সময়ে উনার দুটি বই আমার জন্য সেরা উপাদেয় ছিলো...
Was this review helpful to you?
or
রোর বাংলাতে এর সিরিজ পড়েছি। আশা করছি বইটি সিরিজের মতই অসাধারণ হবে
Was this review helpful to you?
or
বই আকারে ভাইয়ার এ টপিকের সব রোর বাংলার লেখাগুলো পাচ্ছি এটা অত্যন্ত আনন্দের ব্যাপার।প্রি অর্ডার দিয়ে রাখলাম।অভিনন্দন ও শুভ কামনা ভাইয়া।
Was this review helpful to you?
or
বইটি খুব আগ্রহ করেই কিনেছিলাম এবং আলহামদুলিল্লাহ বইটি পড়েও হতাশ হয়নি। অনেক কিছুর ব্যাপারে অনেক হাল্কা পাতলাভাবে জানতাম যার বিস্তারিত এইখানে জানলাম। যেমন পাওলো কোয়েলহো এর আলকেমিস্ট বইটি পড়ে কিছু ভুল ধারনা পোষন করেছিলাম যে আসলেই আলকেমিস্ট কি এবং কাকে বোঝায় এছাড়াও মিশর এবং মিরামিডের কাহিনী আছে, আছে ইলুমিনাতি নিয়ে কথা আরো অনেক জানা অজানা তথ্য। লেখকের লেখার ধরন এবং ছবি সহ রেফারেন্সের আইডিয়াটা আসলেই দারুন ছিল। যতক্ষানি সম্ভব কুরআন তাফসিরের সাথে সামন্জস্য রেখেও লেখা হয়েছে। তবে একটা জিনিস আমার ভাল লাগেনি তাহল অনেক জায়গাতেই লেখক কিছু কথা অসম্পূর্ণ রেখেছেন। যাদের জানার অনেক আগ্রহ তাদের এই ব্যাপারগুলোতে একটু বিরক্তবোধ হওয়াটা স্বাভাবিক। হয়তো আরো অনেক কিছু যোগ করতে হবে তাই লেখক স্কিপ করে গেছেন কিন্তু তবুও যাই নিয়ে কথা বলবেন অনুগ্রহ করে অসম্পূর্ণ কিছু না রাখলেই ভাল।
Was this review helpful to you?
or
আলকেমি কি?আলকেমিস্ট কি? তাদের কাজ কি?সেটা রোর বাংলা আর আব্দুল্লাহ ইবনে মাহমুদ ভাইয়ার মাধ্যমেই কিছুটা জানতে পারছিলাম। আশা করি এই বইয়ের মাধ্যমে বিস্তারিত আরো অনেক কিছু জানতে পারবো। ভাইয়ার লেখার হাতটা সুন্দর তা বলতে হবে। বেস্ট অফ লাক ভাইয়া।
Was this review helpful to you?
or
বইয়ের শুরুটা হয়েছে আলকেমি বা পরশমণি নামক অধ্যায় দিয়ে। যেটা যে কোনো পাঠকের কাছেই খুব আগ্রহ জাগানিয়া। শুরুতেই এমন টপিক পেয়ে পাঠক যে গ্রোগ্রাসে গিলতে চাইবে, তা আর বলার অপেক্ষা রাখে না। সর্বোপরি, বইতে আলোচ্য টপিক নির্বাচনের জন্য লেখককে বাহবা দিতেই হয়। মোটামুটি সবগুলো টপিকই অত্যন্ত কৌতূহলোদ্দীপক। একইসাথে এত আকর্ষণীয় আর বিনোদনমূলক টপিক যে কোনো পাঠকই নিশ্চিন্তমনে লুফে নিবে। তবে কিছুটা মনঃক্ষুণ্ণ হতে হয়েছে লেখকের লেখনশৈলীর কাছে। কেননা, ব্লগসাইটের লেখার ‘টোন’ আর মলাটে বন্দি ছাপার অক্ষরের লেখার ‘টোন’ এক হবার কথা নয়। ‘আমাদের আজকের আয়োজন’ ‘এই পর্বে থাকছে’ ‘চলুন জেনে নেই’ ‘একটু পরেই আসছি সেই টপিকে’ – এই ধরণের উপমাগুলো সাধারণত ব্লগসাইটের জন্যই উপযুক্ত। মলাটবন্দি ছাপার অক্ষরে এমন বাক্যগুলো কেমন যেন অদ্ভুত ঠেকে। এমনটা মনে হতেই পারে যে – তাহলে ব্লগ আর বইয়ের মধ্যে তফাতটা রইলো কোথায়? ব্লগের ক্ষেত্রে ব্যাপারটা যেমন হয় যে – একটা ব্লগ সাধারণত সর্বোচ্চ আড়াই হাজার শব্দ পর্যন্ত একজন পাঠক একটানা পড়তে পারে। ক্ষেত্রেবিশেষে এটা কমবেশিও হতে পারে। তাই ব্লগে যতটুকু সময় পাঠককে আটকে রাখতে চায় লেখক ঠিক ততটুকুই উপকরণ ঢেলে লেখাটাকে সাজাতে হয়। আর পাঠক নিজেও জানে যে, ব্লগ থেকে যতটুকু না জানলেই নয় ঠিক ততটুকুই জানতে পারা যায়। কিন্তু একজন পাঠক যখন জেনে-বুঝে-দেখে একটা ননফিকশন বই কিনছে; তখন সে অবশ্যই অল্পটা জেনে সন্তুষ্ট হতে পারবে না। অন্তত যতটা পর্যন্ত না লিখলেই নয় ততটাই পাঠক আশা করে। এমন অনেক অধ্যায়ই আছে যেগুলো পড়া শেষে সন্তুষ্টি ভাবটা কাজ করেনি; একজন নিতান্তই সাধারণ পাঠক হিসেবে। মনে হয়েছে যেন – লেখক হয় মুদ্রার এপিঠ-ওপিঠ নিয়ে আলোচনা করেই সময় কাটিয়েছেন; আর নয়তো তথ্যের উপর দিয়ে ভেসে বেড়িয়েছেন; গভীরে ডুবে বিস্তারিত আলোচনার জায়গাটা রয়েই গেছে অপূর্ণ। নিঃসন্দেহে লেখক আব্দুল্লাহ ইবনে মাহমুদ যথাসাধ্য চেষ্টা করেছেন সঠিক আর নির্ভুল তথ্য দেয়ার। সেটার ছাপ বইতে স্পষ্ট। তবে এমনটা ভাবার সুযোগও তিনি রেখেছেন যে, লেখক চাইলে হয়তো আরেকটু বিশদভাবে আলোচনা করতে পারতেন। ফিকশনে কখনোই সর্বোচ্চ তথ্য দেয়ার দরকার পড়ে না। কিন্তু ননফিকশনে আপনাকে সর্বোচ্চটাই দিতে হবে। কেননা, আপনি জানেন না পাঠক কতটুকু আগে থেকেই জেনে বইটা পড়তে বসেছে। তবে হ্যাঁ, সন্তুষ্টিও আবার পাঠকভেদে নির্নীত হয়ে থাকে। কোনো পাঠক যদি ইতিপূর্বে এসব না জেনেই পড়তে বসে তবে তার কাছে এমন বই রত্নতুল্য হওয়াটা অস্বাভাবিক নয়। তার মানে এই না যে, একজনের কাছে রত্নতুল্য এই বই আরেকজনের কাছে পাথরতুল্য মনে হবে। প্রথমজন পড়ে হয়তো তৃপ্ত হবে; আর দ্বিতীয়জন পড়ে হয়তো তৃপ্ত হতে পারবে না; তার জানার আগ্রহটা রয়েই যাবে। স্কুল-কলেজ পড়ুয়া পাঠক কিংবা আলসে বুড়ো পাঠকদের জন্য এই বই অবশ্যই দুর্দান্ত এক সংকলন। কিন্তু জানতে আগ্রহী আর কৌতূহলী পাঠকরা অনেক কিছুই জানতে পারলেও, অন্তত পূর্ণতা পাবে না এই বই থেকে। সম্পাদক আর লেখকের যৌথ প্রচেষ্টার ফলেই হয়তো বানান ভুল সংক্রান্ত কোনো ত্রুটি নজরে আসেনি। এদিক থেকে দুজনকেই সাধুবাদ জানাতে হয়। অন্যদিকে সম্পাদককে জানাতে হয়, বানানের পাশাপাশি বাক্য গঠনের দিকে খানিকটা নজর দিলে হয়তো লেখকের লেখার পূর্ণতা আরো কিছুটা পরিস্ফুটিত হতো। লেখকের লেখনশৈলীতে কিছু কিছু জায়গায় রুক্ষতা আছে; আবার আছে গতিহীনতা; যার কারণে সাবলীলতা আর প্রাঞ্জলতা – দুই হারিয়েছে। তবে সেটা ক্ষেত্রবিশেষে, অল্প কিছু অংশে, পুরোটা জুড়ে নয়। এদিকটাতেও খানিকটা নজর দেয়া উচিত ছিল সম্পাদক সাহেবের। এতদসত্ত্বেও, বইটা প্রশংসার দাবীদার। কারণ, যেভাবে লেখক শূন্য থেকে একটা মৌখিক বা লৌকিক সাহিত্যকে তথ্য-উপাত্তের ভিত্তিতে লেখনীতে পূর্ণতা দিয়েছেন – তা নিঃসন্দেহে বেশ ভালো উদ্যোগ। একইসঙ্গে চমৎকার কাজ। লেখকের প্রতি শুভকামনা রইলো পরবর্তী বইগুলোর জন্যে। আর হ্যাঁ, যদি লেখকের মনে হয় উপরিউক্ত ব্যাপারগুলোতে নজর দেয়া সত্যিকার অর্থেই জরুরী – তাহলে এই গ্রন্থালোচনা যে সফল তা আর বলার অপেক্ষা রাখে না। এখন এমন একটা সময় যে, কোনো বই নিয়ে প্রশংসা করলে সেটা হয় স্বজনপ্রীতি আর নয়তো অর্থের বিনিময়ে হয়েছে বলেই ধরে নেয় পাঠককুল। আবার, সমালোচনা করলে ব্যক্তিগত শত্রুতা বা হিংসার জের বলেই বিবেচিত হয় – যতই তা গাঠনিক সমালোচনা হোক না কেন। এই বইয়ের লেখক আব্দুল্লাহ ইবনে মাহমুদ ব্যক্তিগতভাবে আমার পরিচিত নন। রোর বাংলায় আমরা দুজনেই লেখালেখি করি; ব্যস এটুকুই। কখনো দেখা হয়েছে কিংবা আলাপ হয়েছে কিনা, সেটাও নিশ্চিত নই। একজন নিতান্তই সাধারণ পাঠক হিসেবে নিজের প্রতিক্রিয়াটাই ব্যক্ত করেছি কেবল। এতে যদি লেখকের খারাপ লাগে তাহলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।একইসঙ্গে পরবর্তী বইগুলোর জন্য শুভকামনা রইলো লেখকের প্রতি। পূর্ণাঙ্গ আলোচনা - https://thewazed.wordpress.com/2020/10/25/otiprakriter-sondhane-book-review/




