
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
A decent story Actually a amazing story
Was this review helpful to you?
or
এতো অল্প পাতায়ও যে এতো সুন্দর থ্রিলার লেখা যায় জানতাম না। কাহিনীটা যেমন সুন্দর টুইষ্টগুলোও সুন্দরভাবে লেখা হয়েছে। খুব সুন্দর একটা বই। পুরোপুরি থ্রিলার বলবো না তবে মানুষের লোভের শেষ পরিনতিটা সুন্দর ছিলো।
Was this review helpful to you?
or
ভালো লাগার মতো।
Was this review helpful to you?
or
#বুক রিভিউ বই: দরিয়া-ই-নূর প্রকাশকাল:২০২৩ লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন ক্যাটাগরি: থ্রিলার দীর্ঘদিন জেলে থাকার পর মির্জা আশেক নতুন করে জীবন শুরু করার আগেই পা বাড়ায় এক ঝুঁকিপূর্ণ পথে যেভাবে শেষ বারের মতো হয় মারো নয় মরো, যাকে যেমন ভেবে এসেছিল সে, কিছুই আসলে তেমন নয়, বাস্তবতা আলদা। আসলে মানুষ কখন কিভাবে প্রতিশোধ নিতে পারে, অনেক সময় তা চিন্তাও করা যায় না। বিশ্বাস থেকে থেকে বিশ্বাসঘাতকা, মুক্তির পর প্রতিশোধের জন্য দরিয়া-ই-নূর, পরে যা পায় তা হয়তো দরিয়া-ই-নূর এর থেকেও বেশি কিছু, এরকমই কোনো দরিয়া-ই-নূর এর জন্যই তো একদিন জেলে যায় মির্জা আশেক, সবই বিশ্বাসের খেলা আর দরিয়া-ই-নূর এর হাতছানি... পাঠ পতিক্রিয়া: এটা গল্প না উপন্যাস এ নিয়ে সংশয় থাকতে পারে তবেই যেটাই হোক কম শব্দে, ছোট আকারে এতটা থ্রিল অন্য কোনো বইতে পাওয়া যাবে কিনা সন্দেহ। পুরোপুরি অন্য রকম একটা প্লট। কাহিনী কন্টেন্টে যেমন থ্রিল পাওয়া যায়, তেমনি চরিত্রগুলোও আকর্ষণীয়। অল্প শব্দের মধ্যে হলেও লেখক প্রতিটি চরিত্রের বর্ণনা খুব ভালোভাবেই দিতে সক্ষম হয়েছেন। শেষে এরকম টুইস্ট আশা করিনি, তারপরে টুইস্টের মধ্যেও আবার টুইস্ট। পাঠক হয়তো ভাবতেও পারবে না সামনে কি হতে যাচ্ছে, সোজা একটা গল্পও এভাবে মোড় নেয়! তবে শেষে এন্ডিংটা ভালো ছিল। যেকোনো পাঠক খুশি মনেই গল্প শেষ করতে বাধ্য। তবে আর্জুমান্দ বানুকে পুরোপুরি বুঝে উঠতে পারিনি। পরিশেষে, অসাধারণ একটা গল্প(কিংবা উপন্যাসও হতে পারে)। তেমন ভারি কোন কাহিনী নয়, লেখার ধরনও সহজ ও সাবলীল। ছোট বই, এক বসাতেই পড়ে শেষ করা যাবে।
Was this review helpful to you?
or
darun
Was this review helpful to you?
or
মজা পাইনি
Was this review helpful to you?
or
খুবই ছোট একটা বই হিসেবে আমার কাছে দারুন লেগেছে। স্টোরি গতিশীল, এক বসায় শেষ করেছি। বোরিং লাগে নি।
Was this review helpful to you?
or
রকমারি থেকে প্রথম অর্ডার করা বই।বই এক বসাতেই শেষ করার মতো।অন্যান্য বইয়ের মত লেখক নাজিমুদ্দিনের এই বইটি ও সেরা।
Was this review helpful to you?
or
সুন্দর লেখনী। শেষের দিকের কয়েক পেইজ লাফায় লাফায় পড়েছি শেষটা জানার জন্য। থ্রিলার প্রিয়দের ভালো লাগার মতোই একটা বই!
Was this review helpful to you?
or
#বুক_রিভিউ? বাংলা ভাষায় মৌলিক থ্রিলার লেখকদের মধ্যে অন্যতম একটা নাম মোহাম্মদ নাজিম উদ্দিন।তার "রবীন্দ্রনাথ" আর "বেগ-বাস্টার্ড" সিরিজের বাংলা মৌলিক থ্রিলারে সবচেয়ে জনপ্রিয় সিরিজের মধ্যে পড়ে।এছাড়া আরো আছে "১৯৫২" "কেউ কেউ কথা রাখে" "পেন্ডলাম" "জাল" ইত্যাদি।"১৯৫২"আর "কেউ কেউ কথা রাখে" এই দুটো আমার পার্সোনাল ফেভারিট।তবে উপন্যাস বাদেও একটি গল্পগ্রন্থ এবং বাতিঘর প্রকাশিত থ্রিলার সংকলন-এ রয়েছে তার লিখিত অনেক গল্প।এছাড়া পত্রপত্রিকায়ও লিখেছেন তিনি। পত্রিকার জন্য লিখিত এমন একটি গল্প 'দরিয়া-এ-নুর' বই আকারে প্রকাশ করেছেন তিনি।লকডাউনের সময় প্রথম আলোর "ঈদসংখ্যা"র জন্য লিখেছিলেন এটি। বইয়ের ব্যাক কভার থেকে কাহিনী সারসংক্ষেপ হলো "দীর্ঘদিন পর জেল থেকে মুক্তি পায় মির্জা আশেক। নতুন করে জীবনটা শুরু করার আগে আবারো পা বাড়ায় ঝুঁকিপূর্ণ পথে। শেষ একটি দান মারতে চায় সে। এবার তার পরিকল্পনা যেমন নিখুঁত তেমনি অভিনব। সামান্য ভুলে তলিয়ে যেতে পারে তার জীবনটা, সেই সাথে আরো কিছু মানুষেরও! এসবই কি মহামূল্যবান হীরকখণ্ড দরিয়া-ই-নুরের হাতছানি? নাকি অন্য কিছু?" বইয়ের গল্প দারুণ।বেঈমানি আর প্রতিশোধের এক অনবদ্য গল্প এটি।শেষে গিয়ে যে দুইটা টুইস্ট তা একেবারে দারুণ।গল্পের সমাপ্তিতে এসে আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়। বইয়ের সমালোচনা করতে গেলে প্রথমেই আসে প্রিন্টিং মিস্টেকের কথা।অনেক জায়গায় এটা আছে।এছাড়া বাকি কোনোকিছুই খারাপ লাগার মতো না। থ্রিলার পছন্দের জনরা হলে বইটি পড়তে পারেন।গল্পের প্লট আর এক্সিকিউশন আপনাকে হতাশ করবে না। বই : দরিয়া-ই-নুর লেখক : মোহাম্মদ নাজিম উদ্দিন জনরা: থ্রিলার মলাট মূল্য : ২০০ টাকা পৃষ্ঠা : ১১২
Was this review helpful to you?
or
A good thriller.
Was this review helpful to you?
or
ভালো লাগসে পড়ে তবে খুব ক্রিটিকাল টুইস্ট নেই। পড়ার সময়ে মনে হচ্ছিল বই পড়ছিনা, কাইন্ড অফ বাংলা সিনেমা দেখছি। নাজিম উদ্দীন এর থ্রিলার নিয়ে বলার কিছু নেই। এক নিঃশ্বাসেই পড়ে ফেলেছি। প্রচ্ছদ ও সুন্দর। তবে টিপিক্যাল স্টোরি লাইন।
Was this review helpful to you?
or
আহামরি লাগে নি। যেরকম এক্সপেকটেশন ছিল সেরকম হয় নি। টিপিক্যাল রিভেঞ্জ থৃলার।
Was this review helpful to you?
or
নবাবি ও আধুনিক আমলের ব্লেন্ডের মাঝে থ্রিলার ভিত্তিক এই বইটি এক কথায় অসাধারন। টুইষ্টগুলো কারও কারও জন্য এক্সপেক্টেড হইলেও গল্পের গতি সামন্জস্যপূর্ন
Was this review helpful to you?
or
ভালো লেগেছে। খুব সুন্দঅরভাবে প্লট টা ডেভেলপ করা হয়েছে, টুইস্ট, ব্যাক হিস্টোরি টা ভাল ছিল।
Was this review helpful to you?
or
আমরা সবসময় তামিল মুভি দেখতে পছন্দ করি কারণ শেষে খুব সুন্দর টুইস্ট থাকে। দেশী বইয়েও এমন টুইস্ট বেশি আশা করি না কিন্তু এই বইটি তা deliver করে। তাছাড়া প্রতিটা লাইন যে এতো নিখুঁত ভাবে লিখা, যার প্রত্যেকটিরই কাহিনির সাথে connection আছে, একটি লাইনও বাড়াবাড়ি করে লিখা নয় - বইটি না পড়লে বুঝাই যাবে না। ছোট্ট পরিসরে suspence এর যে স্বাদ দিলেন তা মনে রাখার মত। — হাসনাহেনা ♥️
Was this review helpful to you?
or
বইঃ দরিয়া-ই-নুর লেখকঃ মোহাম্মদ নাজিম উদ্দীন প্রচ্ছদঃ ডিলান ধরণঃ রিভেঞ্জ থ্রিলার প্রকাশনায়ঃ বাতিঘর প্রকাশনী পৃষ্ঠা সংখ্যাঃ ১১২ মুদ্রিত মূল্যঃ ২০০/- ফ্ল্যাপ থেকেঃ "দীঘিদিন পর জেল থেকে মুক্তি পায় মীর্জা আশেক। নতুন করে জীবনটা শুরু করার আগে আবারো পা বাড়ায় ঝুঁকিপূর্ণ পথে। শেষ একটি দান মারতে চায় সে। এবার তার পরিকল্পনা যেমন নিখুঁত তেমনি অভিনব। সামান্য ভুলে তলিয়ে যেতে পারে তার জীবনটা, সেই সাথে আরো কিছু মানুষেরও! এইসবই কি মূল্যবান হীরাখন্ড দরিয়া-ই-নুরের হাতছানি? নাকি অন্য কিছু? পাঠপ্রতিক্রিয়াঃ দরিয়া-ই-নুর। এক বিশ্বখ্যাত হীরকখন্ড। এর শাব্দিক অর্থ আলোর সমুদ্র। কোহিনূরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হীরকটি বাংলাদেশে প্রাপ্ত রত্নসমূহের মধ্যে সবচেয়ে বড় আকৃতির এবং সবচেয়ে মূল্যবান। দরিয়া-ই-নূর-এর বহিরঙ্গ কার্নিসযুক্ত আয়তাকার। একটি স্বর্ণের বাজুবন্দের মধ্যখানে দরিয়া-ই-নূরকে বসানো হয়েছিলো। এর চারপাশে সংযুক্ত ছিল অপেক্ষাকৃত ছোট দশটি ডিম্বাকৃতির হীরক। মূল হীরকটির ওজন ২৬ ক্যারেট। ছোটগুলির প্রতিটি ৫ ক্যারেট করে। এ হিসেবে এগুলির সমন্বিত ওজন ৭৬ ক্যারেট। বিশেষ আকর্ষণীয় দরিয়া-ই-নূর হীরকটিও কোহিনূরের মত দক্ষিণ ভারতের খনিতে পাওয়া গিয়েছিল বলে ধারণা করা হয়। অল্প সংখ্যক শব্দের মধ্যে পুরো একটি প্যাকেজ এই বইটা। একটা ভালো মানের রিভেঞ্জ থ্রিলারে যে যে গুন থাকা দরকার ছোট্ট পরিসরের দরিয়া-ই-নূরে তার সবই পরিমিতভাবে আছে। বেশ ছোট পরিসরে অনেকগুলো গল্পকে এফোর্টলেসলি এক সূত্রে গাঁথাটা অনেকটাই চ্যালেঞ্জিং ব্যাপার তবে চ্যালেঞ্জটা যদি ছুঁড়ে দেওয়া হয় থ্রিলার সম্রাট নাজিম উদ্দীনকে তাহলে বলাই যায় উনি বেশ সহজে উতরে যাবেন। এবং এই বইটার ক্ষেত্রেও তা-ই হয়েছে। ক্রাউন সাইজের ছোট্ট এই বইটি পরিসরে ছোট হলেও প্লট ঘটন, স্টোরি বিল্ডাপ, স্টোরি টেলিং, চরিত্রায়ন, সাস্পেন্সফুল রহস্য, ও লিখনশৈলীর দিক থেকে দারুণভাবেই উতরে গেছে বইটা। সাথে যে ব্যপারটা সবচেয়ে ভালো লেগেছে তা হলো সুন্দর ও গোছানো একটা ক্লাইমেক্স। সমাপ্তির বেশ কিছু ব্যাপার আগেভাগে ধরে ফেলতে পারলেও লেখক শেষটা বেশ ইউনিক ভাবেই দিয়েছেন। যা বইয়ের উপভোগের মাত্রাকে এক ফোটাও দমাতে পারবে না উল্টো আরো বাড়িয়ে দিবে। ১৫ বছরের জেল ফেরত আসামি হতে শুরু করে এফডিসির সিনেমা জীবন, ডাকাতি, দরিয়া-ই নূরের ইতিহাস, রাজনীতি, হীরকখণ্ড চুরি অতঃপর প্রতিশোধ। সত্যিই কি সব দরিয়া-ই নুরের হাতছানি? নাকি অন্য কিছু? নেগেটিভ দিকঃ শেষের টাইমলাইনে এসে খানিকটা গড়মিল চোখে লেগেছে তবে প্লটহোল বলে মনেহয়নি। এছাড়াও শেষে এসে একটু তাড়াহুড়ো ছাপ ছিল বটে তবে তাও পড়তে গিয়ে সমস্যা হয়নি। স্টোরি টেলিংঃ বইয়ের গল্পটার স্টোরি টেলিং হয়েছে যথাযথ ভাবে। বেশ দাপুটে প্লট ছিলো। প্লট মেকিং ও স্টোরি বিল্ডাপ করা হয়েছে সুন্দরভাবে, এছাড়াও বইয়ের সেটিং ও থিম এনালাইসিস ছিলো দারুণ। সাধরণত লেখকরা এসবের সমন্বয়ে একটি বই রচনা করে পাঠকদের সামনে তুলে ধরেন এবং লেখক সেখানেই নিজের বুদ্ধিমত্তা ও অসাধারণত্ব দেখিয়েছেন। সব শেষে লেখক সর্বসাকুল্যে চেষ্টা করেছেন গল্পটায় নতুনত্ব দেওয়ার এবং বলতে হয় উনি পুরোপুরি সফলও হয়েছেন। সর্বশেষ বলতে চাই বইটা বেশ ভালো ছিলো। আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার আগ্রহ নিয়ে পড়েছি। এক বসায় পড়ে ফেলার মতো একটি বই। বইটাতে পাঠকদের ধরে রাখার একটা দারুণ টান আছে। পাঠক বইটি পড়ে বেশ রোমাঞ্চিত ও উপভোগ্য করবে বলে আমি মনে করি। লেখক নাজিম ভাইয়ের জন্য অসংখ্য ভালোবাসা ও শুভকামনা রইলো।
Was this review helpful to you?
or
অনেক সুন্দর, বইটি পড়ে আমি শেষ অংশের টুইস্টের জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। মোহাম্মদ নাজিম উদ্দিন স্যার মানেই সেরা থ্রিলার 🥰
Was this review helpful to you?
or
থ্রিলার জগতের বইয়ে একটি মাস্টারপিস। সাথে আছে অসাধারণ লেখনি। পয়সা উসুল হবার মত একটি বই। কেউ নিরাশ হবেন না এই বইটি পড়ে।
Was this review helpful to you?
or
➡️দরিয়া-ই-নূর লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন প্রকাশনী: বাতিঘর ধরণ: থ্রিলার পৃষ্টা সংখ্যা: ১১২ মুদ্রিত মূল্য: ২০০ অভিব্যক্তি: 🔸প্রচ্ছদ : ৩.৫/৫ একনজরে দেখে ভালো লাগার মতো। কিন্তু আমার কাছে কলকাতার বইটার প্রচ্ছদ বেশী ভালো লেগেছে। কিন্তু গল্পটা আসলে কি নিয়ে তা প্রচ্ছদ দেখে বোঝার কোন উপায় নেই। প্রচ্ছদেও রহস্য আছে। 🔸প্রডাকশন: ৪/৫ বানান ভুল & টাইপিং মিস্টেক তেমন একটা চোখে পড়েনি। বাইন্ডিং & পেজ কোয়ালিটি টাও ভালো ছিলো। 🔸স্টোরি: ৩.৫/৫ কাহিনীটা এমন না যে প্রেডিক্ট করা যাবে না। কিন্তু ছোট মরিচে জাল বেশী এটাও সত্য। মির্জা আশেক, পাভেল, দুদুমাস্টার, আর্যুমান্দ, রোজি, চার্লিকে নিয়ে যেই গল্পটা বলা হয়েছে তাতে কোন কমতি নেই। গল্পটাকে যেভাবে সাজানো হয়েছে তাতে করে এটা নিয়ে বড় একটা কাহিনী বলা যেতে পারতো। 🔸লেখনি: ৫/৫ মোহাম্মদ নাজিম উদ্দিন এর লেখা সর্বদা সেরা। তাই তার লেখনি নিয়ে কিছু বলার আমার নেই। 🔸ফাইনাল এন্ডিং: ৪/৫ আমার কাছে কোন গল্পের মেইন জিনিস হলো ফাইনাল এন্ডিং। একটা লেখক তার প্রতিটি পয়েন্ট রেডি করতে থাকে গল্পের শেষে তার ফাইনাল আঘাত হানার জন্য। যদি কোন ভাবে তা দুর্বল হয়ে পড়ে তাহলে পুরো কাহিনী শেষ। এক্ষেত্রে লেখক তার পুরো দক্ষতায় দেখিয়েছেন। কাহিনীটা পুরোপুরি মর্জাদা পেয়েছে। 🔸দাম: ৫/৫ সবকিছু মিলিয়ে দামটা আমার কাছে মানানসই লেগেছে। ওভারঅল রেটিং: ৪.২/৫
Was this review helpful to you?
or
অত্যন্ত সুন্দর একটি বই। পড়ে খুবই ভালো লেগেছে। মোহাম্মদ নাজিম উদ্দিন সত্যিই অসাধারণ একজন লেখক।
Was this review helpful to you?
or
অর্ধেক পড়তে না পড়তেই গল্পটা ধরে ফেলেছিলাম তাই শেষে বইটা পুরোপুরি উপভোগ্য হয়নি। যদিও গল্পের প্লট দারুন। তার সাথে নবাবী ফ্লেভার আর এক চিমটি রোম্যান্স। এক বসায় শেষ করার মত বই। এক কথায় যদি বলি তাহলে সিনেম্যাটিক গল্প।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই
Was this review helpful to you?
or
"কখনো কখনো ন্যাড়াকে বেল তলায় দু-বার ও যেতে হয়। দ্বিতীয় বার যেতে হয় বেল টা কুড়িয়ে আনার জন্য।" ------------------------------------------------ দীর্ঘদিন পর জেল থেকে মুক্তি পায় মির্জা আশেক। নতুন করে জীবনটা শুরু করার আগে আবারও পা বাড়ায় ঝুঁকিপূর্ণ পথে। শেষ একটি দান মারতে চায় সে। এবার তার পরিকল্পনা যেমন নিখুঁত তেমনই অভিনব। সামান্য ভুলে তলিয়ে যেতে পারে তার জীবনটা, সেই সঙ্গে আরও কিছু মানুষেরও! এসবই কি মহামূল্যবান হীরকখণ্ড দরিয়া-ই-নুরের হাতছানি? নাকি অন্য কিছু? ◑ সংক্ষিপ্ত পাঠ প্রতিক্রিয়া: দরিয়া-ই-নুর একটি চমৎকার এয়ারপোর্ট নভেলা। একটানা পড়লে মোটামুটি দেড় থেকে দুই ঘন্টার মতো লাগবে শেষ করতে। নাম এবং প্রচ্ছদ দেখে এটাকে ঐতিহাসিক উপন্যাস মনে হতে পারে। তবে এটা কোনো ধরনের ঐতিহাসিক উপন্যাস না। ছোট্ট পরিসরের এই গল্পে প্রেম-ভালোবাসা, বন্ধুত্ব, লোভ বিশ্বাসঘাতকতার চমৎকার সমন্বয় ঘটিয়েছেন লেখক। তবে শেষে কিছু ঘটনা বেশ নাটকীয় লেগেছে। যাই হোক, স্বল্প পরিসরের এই গল্পটা বেশ উপভোগ করেছি। ◑ লেখনশৈলী: জনপ্রিয় লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন এর বিশাল বিশাল উপন্যাস পড়েই অভ্যস্ত আমি এবং লেখকের অধিকাংশ পাঠকও তাই। তবে প্রথমে দরিয়া-ই-নুর এবং পরবর্তীতে অগোচরা এর মাধ্যমে লেখক ছোট কলেবরেও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন। ◑ প্রচ্ছদ, প্রোডাকশন, বানান ও অন্যান্য: ছোট্ট ক্রাউন সাইজের এই বইটার প্রচ্ছদ খুবই ভালো লেগেছে। বইটা পড়ার পর রিলেট করতে সুবিধা হবে। এছাড়া বইয়ের প্রোডাকশনও ভালো ছিল। আর বইয়ে বানান ভুল তেমন ছিল না। তবে শেষে এক জায়াগায় ছাপার ভুলের কারণে ৩১ ডিসেম্বর হয়ে গেছে ৩ ডিসেম্বর। আশা করি এসব খুঁটিনাটি পরবর্তী মুদ্রণে ঠিক করা হবে। ◑ পছন্দের অংশ: ✪ "লোভ এমনই ঘোড়া, ছুটতে থাকবে, ছুটতেই থাকবে...একটুও থামবে না, পথের শেষ হয়ে গেলেও ছোটার শেষ হবে না, নতুন পথ তৈরি করে নেবে সেই পাগলা ঘোড়া!" ◑ ব্যক্তিগত রেটিং: ৪/৫ ◑ বই পরিচিতি: ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ➠ বইয়ের নাম: দরিয়া-ই-নুর ➠ লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন ➠ জনরা: রিভেঞ্জ থ্রিলার ➠ প্রকাশনী: বাতিঘর প্রকাশনী ➠ প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৩ ➠ প্রচ্ছদশিল্পী: ডিলান ➠ পৃষ্ঠা সংখ্যা: ১১২ ➠ মুদ্রিত মূল্য: ২০০ ৳
Was this review helpful to you?
or
আজকে সকালেই হাতে পেলাম,, ভাবলাম কাজের ফাঁকে ফাঁকে পড়ব, কিন্তু রাতের মধ্যেই সব রহস্যের প্যাচ খুলে ফেলতে বাধ্য হলাম, অসাধারণ গল্প ছিল। জীবন সিনেমার। শেষ অবধি একটাই প্রশ্ন জাগে দরিয়া ই নুর কী সত্যি আছে সোনালী ব্যাংকের ভল্টে?




