
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Best best!
Was this review helpful to you?
or
Boita atoi valo lagce j age kono boi pore akrokom moja pai nai
Was this review helpful to you?
or
not that much interesting
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ একটি বই !
Was this review helpful to you?
or
nice one. Rokomari er service khub valo
Was this review helpful to you?
or
One of the most amusing books I've read so far
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ। গল্পগুলো এতো ভালো হবে ভাবতেই পারিনি। বইগুলোর কোয়ালিটিও ভালো
Was this review helpful to you?
or
boita pore tarpor review dissi amar borabor e rohossho ba goenda kahini ei dhoroner boi porte besh valo lage etao tar betikrom na boi tate besh onek rohossho ase ja pathoker mone eker por ek peosjner srtishti kore ami mone kori jekono thriller boi porar moja tokhon e ashe jokhon boi porte porte parhoker mone ekadhik proshner srishti hoi mathai shei proshno guloi ghurte thake r pathok tar uttor khujte thake ebong sheshe jeye ekta shongkito ebong ovabonio uttor pai ja pathokke obak kore dei ebong ei shob gulo boishishtoi ukto boitite biddoman tai boiti pore amar khub e valo legese bishesh kore jader haate shomoi kom khub mota mota boi pore shesh korar shomoy pan na tader jonno eta best . sotto ekta boi kintu rohosshe thasha tai ami shobaike bolbo nie ekbar pore dekhte paren valo lagbe asha kori..
Was this review helpful to you?
or
দারুণ থ্রিলার। এক বসায় শেষ করার মতো বই।
Was this review helpful to you?
or
নাজিম উদ দৌলা’র প্রহেলিকা সত্যিই দারুণভাবে লেখা একটি উপন্যাস। পড়ার সময় এক সেকেন্ডের জন্যও আমার মনোযোগ গল্প বা চরিত্রের বাইরে যায়নি। মনে হচ্ছিল না যে আমি বইয়ের পাতায় অক্ষর পড়ছি; বরং যেন কোনো ডিজিটাল স্ক্রিনে পুরো ঘটনাগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি। বইটি তুলনামূলক ছোট হওয়ায় খুব দ্রুতই শেষ করতে পেরেছি, যা পড়ার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করেছে। তবে গল্প পড়তে গিয়ে কয়েকটি বিষয় আমার মনে প্রশ্ন হিসেবে এসেছে... ১. গল্পে তিনি বলেছিলেন যে তিনি প্রহেলিকা সঙ্গে ফোনে কথা বলেছেন। কিন্তু পরে যখন সে তার বাসায় আসে, তখন তিনি তাকে চিনতে পারেননি কেন? যদিও তিনি বলেছেন যে লেখকদের অনেক কিছু মনে থাকে না, তবুও প্রহেলিকাকে ঘিরে তার প্রায় সব ঘটনাই তো তার মনে ছিল। বিষয়টি একটু অস্পষ্ট লেগেছে। ২. গল্পের শুরুতে রাইসাকে দিয়ে যে ঘটনাপ্রবাহ শুরু হয়েছে, শেষেও তার প্রসঙ্গ এসেছে। কিন্তু শেষ পর্যন্ত রাইসা বেঁচে আছে কি না-এটা পরিষ্কার হয়নি। তাছাড়া রাইসার বাবা-মা তার কোনো খোঁজখবর নিচ্ছে না-এই বিষয়টিও বাস্তবতার সঙ্গে পুরোপুরি মিল খায়নি। সব মিলিয়ে প্রহেলিকা একটি দারুণ ও আকর্ষণীয় গল্প, যা শুরু থেকে শেষ পর্যন্ত পাঠককে ধরে রাখে। ছোটখাটো কিছু প্রশ্ন থাকলেও উপন্যাসটি পড়ার অভিজ্ঞতা সত্যিই উপভোগ্য ছিল।
Was this review helpful to you?
or
আমার পড়া সেরা বাংলা থ্রিলার বই ।
Was this review helpful to you?
or
আসলে, এটা আমার কাছে সেই একটা বই ছিলো। আমি এটা ঘুম ঘুম চোখে হাতে নিয়েছিলাম কিন্তু এর প্রথম পরিচ্ছেদ পড়ার পরই আমার ঘুম উরে গেসিলো।আমার কাছে এটা অনেক ভালো লেগেছে তবে একটা ম্যাটার ক্লিয়ার হয়নি, আসলে রাইসা তো বেচে ছিলো তাহলে শেষে ৫ টা খুন বলা হইলো কেনো?
Was this review helpful to you?
or
শুরুটা ভালো ছিল কিন্তু শেষটা একটু অবাস্তব মনে হয়েছে।
Was this review helpful to you?
or
অনেক সুন্দর বইটি। অনেক রহস্য আছে বইটিতে।
Was this review helpful to you?
or
সেই লেভেলের থ্রিল আছে! তবে এটা স্টুডেন্টদের জন্য সময় নষ্ট ছাড়া আর কিছু না।
Was this review helpful to you?
or
এত বেশি টুইস্ট যে ১ বার পরলে সব বুঝা যায় না।বইটা বেস্ট থ্রিলার বই হতে পা আপনার জন্য।
Was this review helpful to you?
or
আমি প্রহেলিকা ও মাহিন মাহমুদের দুটো বই রকমারি.কম থেকে কিনেছি। ডেলিভারি সত্যিই খুব সুন্দর ও দ্রুত হয়েছে, যা আমি খুবই প্রশংসা করছি। যদিও আমি এখনো বইটি পুরো পড়িনি, তবে বইটি হাতে পেয়ে আমি খুশি। যারা নতুন বইয়ের সন্ধানে রয়েছেন, তাদের জন্য এটি একটি ভালো প্ল্যাটফর্ম।
Was this review helpful to you?
or
বইটা অনেক সুন্দর।
Was this review helpful to you?
or
হালকা একটা ছোট গল্প চিন্তা করে পড়লে ঠিক আছে। কিন্তু গল্পে কিছু জায়গায় ঠিকভাবে মেলেনি।
Was this review helpful to you?
or
fav series
Was this review helpful to you?
or
অসাধারন ছিলো
Was this review helpful to you?
or
Boi hate peyechi Alhamdulillah. Ekhono pora hoyni. Khub shighroi porbo Insha'allah. Recommended 👍
Was this review helpful to you?
or
উপভোগ্য একটি উপন্যাস
Was this review helpful to you?
or
Great
Was this review helpful to you?
or
great book
Was this review helpful to you?
or
এক কথায় মাস্টারপিস একটি বই। প্রতিটি লাইন পড়লে পরবর্তী লাইন পরার আগ্রহ জাগে, প্রতিটি পৃষ্ঠা পড়লে আরও পরতে ইচ্ছা করে। বইয়ের কোয়ালিটি ওভারঅল এক্সিলেন্ট 💓
Was this review helpful to you?
or
বেস্ট থ্রিলার বই
Was this review helpful to you?
or
বইটা ভালো ছিল,, কভার ব্যাপারটাও ভালো কিন্তু ব্যাকের কভার ব্যাপারটাতে একটু প্রবলেম ছিল বাট ওভারঅল ভালো 🤍🤍
Was this review helpful to you?
or
ঠিক আছে, কিন্তু যে হারে কিনা হয়েছে সেই রকম না। পড়া যায় অনেক টুইস্টও আছে।
Was this review helpful to you?
or
থ্রিলার হিসেবে বইটি মোটামুটি বেশ ভালো
Was this review helpful to you?
or
Short but intense.
Was this review helpful to you?
or
প্রহেলিকা; প্রহেলিকাই👌
Was this review helpful to you?
or
অনেক সুন্দর বইটি
Was this review helpful to you?
or
এক বসাতে পরে শেষ করেছি,, একেবারে শেষ না করা পর্যন্ত বোঝা যায়নি কি হতে পারে..প্রত্যেক লাইনেই রহস্য ছিল যা আমাকে আগ্রহী করেছে পুরোটা শেষ করার😊
Was this review helpful to you?
or
বইটা খুবই সুন্দর, এককথায় অসাধারণ. লাল ফ্রক পরা মেয়েটার শেষে কি হয়েছিল তা উল্লেখ করলে ভাল হত
Was this review helpful to you?
or
Prohelika is a thrilling and emotional bangla novel that beautifully blends mystery, love and suspense.
Was this review helpful to you?
or
darun Akta boi . thriller chilo . delivery Khun first perechi and packaging o Valo chilo . delivery man o Valo chilo. Nijer birthday te nijeke Akta coto gift hiseve boi ta nilam.
Was this review helpful to you?
or
that's book was amazing 🌹
Was this review helpful to you?
or
বইয়ের কোয়ালিটি মুটামুটি। ছোট বই সব যায়গায় নিয়ে যেতে সুবিধা।
Was this review helpful to you?
or
বইটি অনেক সুন্দর,,,, রহস্যময় গল্প
Was this review helpful to you?
or
ভালো তবে বইয়ের সাইজও টা অনেক ছোট
Was this review helpful to you?
or
very good
Was this review helpful to you?
or
দারুণ উপভোগ্য, নাজিম উদ দোলা বর্তমান সময়ের অন্যতম ট্যালেন্টেড থ্রিলার লেখক।
Was this review helpful to you?
or
সমসাময়িক বিষয় নিয়ে রহস্যের প্লট টা ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
বইটি বেশ রোমাঞ্চকর ও আকর্ষণীয়। বইয়ের আকার ছোট হওয়ায় যা আশায় করেছিলাম তার শতগুণ ভালো। রকমারি কে ধন্যবাদ বইটি সুরক্ষিত হতে পৌঁছে দেওয়ার জন্য।
Was this review helpful to you?
or
থ্রিলার হিসেবে ভালো। টুইস্টে বড়পুর উপন্যাস
Was this review helpful to you?
or
এই বইটার গল্পটা আসলেই অনেক সুন্দর হয়েছে।
Was this review helpful to you?
or
রাইসা নামের বাচ্চাটির কি হলো সেটা বলা হয়নি। শুরুটা যেমন ভাবছিলাম শেষটা তেমন হয়নি। লেখক ধাপে ধাপে রহস্য উম্মোচন করেছেন। সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে।।
Was this review helpful to you?
or
বইটি পড়ে ভালোই লেগেছিল
Was this review helpful to you?
or
Wonderful book
Was this review helpful to you?
or
boi ta kub shundor.... jos lagshe
Was this review helpful to you?
or
লেখনীটা অসাধারন ✨
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই।
Was this review helpful to you?
or
শুরুতে ভালো লেগেছিল তবে শেষটা ভালো লাগেনি
Was this review helpful to you?
or
বইটা ভালো ছিল
Was this review helpful to you?
or
শুধু ধামাকা আর ধামাকা একথায় অসাধারণ পাঠক আকৃষ্ট করে রাখে। ভুল পথে চালনা করে।
Was this review helpful to you?
or
কি দুর্দান্ত লেখনী! কি দারুণ লেখনীতে আটকে রাখার ক্ষমতা! দুপুরে বই হাতে পেয়েছিলাম আজ।আর তারপর বিকেল থেকে এই তো ৪/৫ মিনিট আগে শেষ করলাম।একটানা পুরো সিরিজ।প্রহেলিকা, কুহেলিকা, যবনিকা -- কি চমৎকার থ্রিলারের সাথে রোমান্টিকতার মিশ্রণ, সাথে আবার হাস্যরস ও আছে বটে। ফ্যান হয়ে গেলাম লেখকের লেখনীর💟শুভ কামনা রইলো লেখকের জন্য 🤍
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ একটি বই বেস্ট থ্রিলার বুক 🫶🏻🫶🏻🫶🏻
Was this review helpful to you?
or
বই গুলো ভালো কিন্তু ভিতরের পৃষ্টা গুলোত কিছু ময়লার দাগ আছে
Was this review helpful to you?
or
they served it so fast in only 1 day and book is so good
Was this review helpful to you?
or
They served good quality of products and the delivery is so fast. Highly recommended
Was this review helpful to you?
or
এককথায় অসাধারণ!
Was this review helpful to you?
or
Shera bhai Shera 🫂❤️🩹
Was this review helpful to you?
or
খুব সুন্দর বইটা।টুইস্টে ভরপুর ছিল।
Was this review helpful to you?
or
anek valo
Was this review helpful to you?
or
আমার সবচাইতে পছন্দের থ্রিলার বইয়ের মধ্যে অন্যতম এটি
Was this review helpful to you?
or
নাজিম উদ দৌলার প্রহেলিকা উপন্যাসটি এক অনন্য রহস্য-রোমাঞ্চ, যা পাঠককে প্রথম পৃষ্ঠা থেকেই ধরে রাখতে সক্ষম। এটি এমন এক গল্প যেখানে ডিটেকটিভ মনসুর হালিম, এক জনপ্রিয় লেখক এবং এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার—তিনটি ভিন্ন চরিত্রের কাহিনি জটিলভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। উপন্যাসটির সবচেয়ে শক্তিশালী দিক হলো এর কাহিনির প্রবাহ এবং চরিত্রগুলোর গভীরতা। লেখক অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিটি চরিত্রের মনস্তাত্ত্বিক দিক তুলে ধরেছেন। রহস্যের স্তরবিন্যাস এতটাই নিখুঁত যে, পাঠক প্রতিটি নতুন অধ্যায়ের সঙ্গে নতুন মোড়ের সম্মুখীন হন। গল্পের বুনন যত এগোয়, ততই রহস্য আরও ঘনীভূত হয়, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে, উপন্যাসটির শেষভাগে কিছু অংশ অতিরঞ্জিত মনে হতে পারে। বিশেষ করে খুনির আত্মহত্যার মুহূর্তে তার কথোপকথন কিছুটা অপ্রয়োজনীয় নাটকীয়তায় ভরা বলে মনে হয়। একইভাবে, কুহলিকা বা তুলির মাঝরাতে লেখকের বাড়িতে পালিয়ে আসার দৃশ্যটি বাস্তবতাবোধ থেকে খানিক দূরে চলে গেছে। এসব অংশ গল্পের সার্বিক গাম্ভীর্য কিছুটা ক্ষুণ্ন করলেও, সামগ্রিকভাবে এটি উপন্যাসটির আকর্ষণকে ম্লান করেনি। শেষ পর্যন্ত, প্রহেলিকা এমন একটি উপন্যাস, যা রহস্যপ্রেমী পাঠকদের জন্য দারুণ এক অভিজ্ঞতা এনে দেবে। লেখকের বর্ণনাশৈলী, উত্তেজনাপূর্ণ টুইস্ট, এবং বাস্তবধর্মী চরিত্রায়ণ এই বইকে স্মরণীয় করে তুলেছে। কিছু অংশ অতিনাটকীয় মনে হলেও, উপন্যাসটি নিঃসন্দেহে একটি শ্বাসরুদ্ধকর পাঠ-অভিজ্ঞতা প্রদান করে। সামগ্রিক বিচারে, আমি প্রহেলিকা উপন্যাসটিকে ৫-এর মধ্যে ৪ স্টার দেব। ✔ গল্পের আকর্ষণীয়তা ও রহস্য: ⭐⭐⭐⭐⭐ (৫/৫) ✔ চরিত্রের গভীরতা: ⭐⭐⭐⭐ (৪.৫/৫) ✔ লেখার গতি ও বিন্যাস: ⭐⭐⭐⭐ (৪/৫) ✔ বাস্তবতাবোধ ও সংলাপ: ⭐⭐⭐ (৩.৫/৫) ✔ সমাপ্তির প্রভাব: ⭐⭐⭐ (৩/৫)
Was this review helpful to you?
or
Boita poresi 1 bosor age but review deya hoy nai, kisudin age jobonikao porlam . Sobgulai osadharon.
Was this review helpful to you?
or
আমার পড়া সেরা একটা বই। লাইনে লাইনে রহস্য 🥰
Was this review helpful to you?
or
💯
Was this review helpful to you?
or
গল্পটা দারুন! প্রথমে তো আপনি অনুমানই করতে পারবেন না শেষে কি হবে!! অসাধারণ! 💐
Was this review helpful to you?
or
Such a amazing thriller book
Was this review helpful to you?
or
best book
Was this review helpful to you?
or
বইটি পড়া হয়েছে। অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
বইটা সত্য অনেক ভালো। কুহেলিকা বইয়ের মতো ততটা ভালো না। আমার বইটা শুরুর দিকে তেমন একটা ভালো লাগিনি কিন্তু শেষের দিকে দারুণ ছিল।
Was this review helpful to you?
or
অস্থির একটা বই ২ - ৩ ঘন্তাই সেশ করা হলেও বইয়ে আসাধারন একটা ফিল্ল দিসে
Was this review helpful to you?
or
বইয়ের শেষের দিকটা দুর্দান্ত ছিল। তবে শুরুর দিকে তেমন একটা ভালো হয়নি।
Was this review helpful to you?
or
Onek balo lagce boita pore.
Was this review helpful to you?
or
story ta bhalo silo,boy ta onek shoto ar shoragsho dewa nai khotaw
Was this review helpful to you?
or
খুবই ভালো বই
Was this review helpful to you?
or
বইটি পড়ে মনে হচ্ছিলো দক্ষিণ ভারতের কোন থ্রিলার মুভি দেখছি। ভালো লেগেছে, কিছুটা খটকা থাকলেও লেখকের মুন্সীয়ানায় তা উৎরে গেছে।
Was this review helpful to you?
or
বইটি মাত্র পড়া শুরু করেছি। দেখি কেমন লাগে?
Was this review helpful to you?
or
খুব সুন্দর একটা গল্প।আর নাজিম উদ্দিনের মোটামুটি বেশিরভাগ লেখাই ভালো লাগে
Was this review helpful to you?
or
বইটা ছোট্ট হলেও খুবই ভালো একটা বই। বইটাতে দারুন দারুন টুইস্ট রয়েছে।বইটা এক কথায় অসাধারণ।
Was this review helpful to you?
or
বইটা পড়লাম। সত্যি অসাধারণ। প্রতিটা মোড়ে মোড়ে টুইস্ট।একবারে পড়ে ফেলেছি।আসলে একবার পড়া শুরু করলে শেষ করতে পারবেন না। আর শেষটা একদম অকল্পনীয় কিন্তু খুবই সুন্দর। 💗
Was this review helpful to you?
or
One of a kind. ek boshatei pore fellam
Was this review helpful to you?
or
বইটি অনেক ভালো লেগেছে, লেখকের প্রতি অনুরোধ থাকবে তিনি, এই গল্পটিকে আরেকটু বড় করলে ভালো হয়। নতুন নতুন থ্রিলার যোগ করতে পারেন।
Was this review helpful to you?
or
It is the best book🤌🤌
Was this review helpful to you?
or
আমার নিজের কাছে ওতোটাও ভালো লাগে নি বইটা,মনে হলো সিআইডি বা ক্রাইম পেট্রোলের কোন স্ক্রিপ্ট পড়লাম।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। এমন সহজ-সরল এবং সাবলীল ভাষায় লেখা বই আমি খুব কমই পড়েছি। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যে এতদূর এগিয়ে গিয়েছে এই বইটি পড়ার আগে আমি তা বুঝতেই পারিনি। যাইহোক, সমালোচনা যদি করতেই হয় তবে একটি বিষয়ই বলব যে, উপন্যাসিকাটির শুরুতে যে রাইসার ব্যাপারে বলা হলো তার শেষ পরিনতিটা জানতে পারলে লেখকের প্রতি কৃতজ্ঞ থাকব। সর্বোপরি বলতে চাই থ্রিলারপ্রেমিদের জন্য এটি একটি অনন্য বই। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
ashadharon
Was this review helpful to you?
or
"prohelika" is good but not as "kuhelika".....As my opinion and interest, These all series(prohelka,kuhelika,jobnika) should had been interconnected....To increase the thrill of the whole series.....and it had been interesting if all characteres were included in all these 3 books.....
Was this review helpful to you?
or
সেই গল্প twist আর thrill দিয়ে ভরা। বইটা ভালো। Good for teens
Was this review helpful to you?
or
নাজিম উদ দৌলার লিখা সব বই এর মাঝে এটা আমার প্রথম পড়া বই। পাঠকদের বলব চোখ বন্ধ করে নিতে পারেন, বইটার প্রথম দিক যেমনই হোক, শেষের দিকটাই পুরো বইটাকে কিং বানিয়ে দিছে!
Was this review helpful to you?
or
So much twist in this book. Recommended
Was this review helpful to you?
or
গোয়েন্দা উপন্যাস হিসেবে কিনেছিলাম। তবে বইটার ২৫% ই রোমান্টিক টাইপের
Was this review helpful to you?
or
খুবই অসাধারণ বইটি
Was this review helpful to you?
or
এক বসায় পরা শেষ করলাম। আমার জীবনের প্রথম থ্রিলার বাই অনেক অনেক ভালো লাগছে। গল্পে অনেকগুলো টুইস্ট আছে আমার কাছে তো অনেক ভালো লাগছে। ❤️
Was this review helpful to you?
or
দারুণ! সুভকামনা রইল আগামীর জন্য
Was this review helpful to you?
or
send its interesting book but too short.
Was this review helpful to you?
or
জাস্ট ওয়াও💞 বইটা পরার সময় পুরাই কেরেকটারে চলে আসছিলাম রাতের খাবার খাইছি সারে তিনটায় আসা করিরআর কিছুবলার প্রয়োজন নেই 🥰
Was this review helpful to you?
or
এতো দুর্দান্ত একটা বই! অন্য জায়গা থেকে না পড়লে আমি অবশ্যই রকমারি থেকে কিনতাম। 💯💥💯
Was this review helpful to you?
or
আমার পড়া অন্যতম ভালো বই।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি থ্রিলার বই ।এই বইয়ের গল্প দিয়ে একটি বাংলা ওয়েব সিরিজ বানানো উচিত 😊
Was this review helpful to you?
or
পুরো অস্থির একটা বই অনেক সাসপেন্স
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই।
Was this review helpful to you?
or
আমার পড়া লেখক নাজিম উদ দৌলার ১ম বই। গল্পের প্লট টা ভালো ছিলো। ভালোই লেগেছে বলতে হয়।
Was this review helpful to you?
or
বইটা খুবই সুন্দর
Was this review helpful to you?
or
বইটি পরে অনেক কিছু শিখার আছে
Was this review helpful to you?
or
বইয়ের গল্পটি ভালই ছিল। এক বসায় পড়ে শেষ করার মত। বইয়ের গল্পে অনেক রেস্ট ছিল এবং পরে কি হবে এটা জানার কৌতুহল সৃষ্টি করা ছিল বইয়ের লক্ষ্য। থ্রিলার বই হিসেবে বইটি ভালই। তবে বইতে কিছু ১৮+ লেখা আছে। তবে আমার মোটামুটি ভালই পছন্দ হয়েছে
Was this review helpful to you?
or
আসসালামু আলাইকুম....! আসলে কি লিখে শুরু করবো বুঝে উঠতে পারছি না কিন্তু পুরো গল্পাটা জুরে একটা টান টান উত্তেজনা সৃষ্টি করবে পাঠকদের মনে। যখনি মনে হবে এই বুঝি রহস্যের সমাধান,তখনি নতুন একটা রহস্য যুক্ত হবে, শেষের চমকটা পাঠকের আরও ভালো লাগার কারণ হবে আশা করছি। থ্রিলার প্রেমিদের জন্য বেষ্ট একটা বই।( পারসোনাল রিকোমেন্ড) বি.দ্র: আমিও তুলির মতো লেখকের প্রেমে পড়ে গেছি😁।(গল্প ফ্যাক্ট)
Was this review helpful to you?
or
অসাধারণ লেখার প্রতিভা ফুটে উঠেছে। আমি এমনিতেই একজন থ্রিলার প্রেমি। তার উপর মাঝেমাঝে এরকম লেখা পড়তে পেরে অনেক ভালো লাগে।
Was this review helpful to you?
or
প্রহেলিকা!!মাত্র ২ ঘন্টায় শেষ করা একটা বই। Just mind blowed! প্রহেলিকার প্রতিটা ঘটনা এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে । প্রতিটা সিন মাথায় একটা সিনেমার মত ভিজুয়ালাইজ করসি শুধু পড়ার সময়। টুইস্ট গুলা!! আসমা হয় তুলিই প্রহেলিকা!মানুষ সময় থাকতে দাম দেয় না চলে গেলে বুঝে এই জিনিসটাও বুঝায় প্রহেলিকা। বিশেষ করে তুলির চরিত্র টা!! আর কিছু বলব না জীবনের সাথে অনেক জায়গায় মিলে গেসে । থ্রিলড ফিল হবে যতক্ষনই বইটা পড়বে কেউ মানে পরের পেজে যাইতে মন বাধ্য করবেই...।
Was this review helpful to you?
or
থ্রিলার আমার পছন্দের জনরা।আর নাজিম উদ দৌলার লিখার প্রশংসা শুনেছি বেশ কয়েকজন বইপ্রেমীদের কাছে যারা নিয়মিত বই পড়েন।তাই আমিও সংগ্রহ করলাম।অবশ্য আগে বেশ ভেবে চিন্তে আমি বই ক্রয় করি। Time & money দুটোই খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিজীবনে।বইটি আমাকে হতাশ করেনি।পুরো বইজুড়ে থ্রিলের উঠানামা হয়নি।এক তালে ধরে রাখতে পেরেছে।আপনার পড়ার আগ্রহ হিসেবে একটা লাইনই যথেষ্ট:একজন লেখক,ডিটেকটিভ, প্রেমময় মানুষ কিভাবে একজন সাইকোপ্যাথ হয় আর শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এর চেয়েও বড় টুইস্ট তিনি কেনো ভাগ্যবঞ্চিত শিশুদের হত্যা করেন?কেনো? কেনো? কেনো?
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই। অনেকেই টুইস্ট পড়তে পছন্দ করে, তাদের জন্য মারাত্মক একটি বই হবে এই প্রহেলিকা। পাঠকের মন কাড়বে আশা করা যায়।
Was this review helpful to you?
or
অসম্ভব সুন্দর থ্রীলার বই🖤
Was this review helpful to you?
or
দারুণ একটি বই।
Was this review helpful to you?
or
Fantastic book..... এটি সেই বই যেটি পড়ে আমি নাজিম উদ দৌলার Fan হয়েছি।......আমি একদিনে প্রহেলিকা সিরিজের তিনটি বইই পড়ে ফেলেছি।....1.প্রহেলিকা,2.কুহেলিকা,3.যবনিকা।
Was this review helpful to you?
or
দুর্দান্ত বই। লেখকের হাতে যাদু আছে🌻
Was this review helpful to you?
or
নাজিম উদ দৌলার "প্রহেলিকা" বইটি আমার কিছুদিন আগে পড়া হয়েছে এবং আমার দৃষ্টিভঙ্গি থেকে কিছু মতামত শেয়ার করছি। বইটি বেশ ছোট হওয়ার লেখককে কাহিনি বেশি টানতে হয়নি যা এই বইয়ের বেশ একটা ভালো দিক ছিলো। বারবার প্লট পরিবর্তন হওয়ায় থ্রিলটা শেষ পর্যন্ত ফিল হয়েছে। আমার এই ২-৩ মাসে পড়া সবগুলো ক্রাইল থ্রিলার থেকে এটা ভালো ছিলো, অন্তত লেখক একটা ফেসবুক ছোট গল্পকে ভালোভাবেই বই হিসেবে রূপান্তর করতে পেরেছেন। তবে যদি গল্প বিশ্লেষণ করতে যাই তাহলে আমার কাছে ২ টা জিনিস একটু প্লট হোল জাতীয় মনে হয়েছিল ১. গল্পের শুরুতে রাইসা নামের যে মেয়েটি ছিল অর্থাৎ যাকে আমরা গল্পের প্রায় শেষে আসল খুনির বাড়িতে দেখতে পাই, পরবর্তীতে তার বিষয়ে আর কোনো আলোচনা বইয়ে ছিলনা, সে কী বেঁচে ছিলো নাকি গাল্লি বয়ের ৫ম খুন ও সম্পন্ন হয়েছিল এই বিষয়টা মিসিং ছিলো। ২. আরেকটা খটকার জায়গা, লেখক নিয়াজ আহমেদ জানিয়েছিলেন তিনি প্রহেলিকাকে কখনো দেখেননি কিন্তু ফোনে তার সাথে অনেক কথা বলতেন। কিন্তু সেই প্রহেলিকাই যখন তার বাড়িতে অন্য পরিচয়ে যাওয়া-আসা শুরু করলো, তখন তিনি তাকে চিনতে পারলেননা কেন? একটা মানুষের সাথে প্রায়শয়ই ফোনে কথা বললে বাস্তবে একটু অন্যরকম মনে হলেও সেই মানুষের কন্ঠ একেবারেই চেনা যাবেনা এটা একটু অদ্ভুত লেগেছে। তবে সব মিলিয়ে বলবো আপনারা পড়ে দেখতে পারেন।
Was this review helpful to you?
or
মাঝে মাঝে আমাদের রিডিং লিস্টে এমন কিছু বইয়ের দরকার হয়, যেগুলো ‘ভারী ভোজ’ নয়, বরং ‘বিকেলের নাস্তা’র মতো। খুব বেশি চিন্তাভাবনা ছাড়াই গপগপ করে গিলে ফেলা যায়। নাজিম উদ দৌলার ‘প্রহেলিকা’ বইটা আমার কাছে ঠিক তেমনই একটা অভিজ্ঞতার, যা অনেকটা হাইওয়েতে গাড়ি চালানোর মতো—প্রচণ্ড গতি, কোনো ট্রাফিক নেই, একদম গড়গড় করে শেষ। এক বসায় পড়ে ফেলার জন্য এর চেয়ে আদর্শ বই আর হতেই পারে না। কিন্তু সমস্যা হলো, হাইস্পিডে গাড়ি চালালে যেমন রাস্তার আশেপাশের অনেক সৌন্দর্য মিস হয়ে যায়, এই বইটাতেও ঠিক তাই হয়েছে। গল্পটা আপনাকে দৌড়াতে বাধ্য করবে ঠিকই, কিন্তু দৌড় শেষে যখন থামবেন, তখন মনে হবে—রাস্তাটা বোধহয় আরেকটু মসৃণ হতে পারত, আর কিছু কিছু জায়গায় গর্ত না থাকলে যাত্রাটা হতে পারত পারফেক্ট। কাহিনি সংক্ষেপঃ ঢাকা শহরের বুকে নেমে এসেছে এক অমানবিক ত্রাস। একজন সাইকোপ্যাথ কিলার রাতের আঁধারে একের পর এক খুন করে চলেছে অসহায় পথশিশুদের। খুন করার ধরনটা এতটাই নৃশংস যে, ভিকটিমদের চেহারা চেনারও উপায় থাকছে না—ইট বা পাথর দিয়ে থেঁতলে দেওয়া হচ্ছে মাথা। পুলিশ প্রশাসন যখন দিশেহারা, তখন এই জট খোলার দায়িত্ব পড়ে ডিবি’র জাঁদরেল অফিসার এএসপি মনসুর হালিমের কাঁধে। মজার ব্যাপার হলো, এই সিরিয়াস পুলিশ অফিসারটি একসময় স্বপ্ন দেখতেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান হওয়ার! কিন্তু ভাগ্যের ফেরে এখন তাকেই সামলাতে হচ্ছে শহরের সবচেয়ে বীভৎস কেস। তদন্ত করতে গিয়ে মনসুর হালিম আবিষ্কার করেন এক হাড়হিম করা তথ্য। খুনি কোনো সাধারণ পরিকল্পনা করছে না, বরং হুবহু অনুকরণ করছে দেশের বিখ্যাত থ্রিলার লেখক নিয়াজ আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘গাল্লি বয়’-এর কাহিনি! বাস্তবের খুন আর বইয়ের পাতার কাল্পনিক খুনের এই অদ্ভুত মিল পুলিশকে ধাঁধায় ফেলে দেয়। লেখক নিয়াজ কি তবে নিজেই এই খুনের নেপথ্যে? নাকি তাকে ফাঁসানো হচ্ছে? এর মধ্যেই উদয় হয় ‘প্রহেলিকা’ নামের এক রহস্যময় অনলাইন আইডেন্টিটি, যে কি না লেখককে হুমকি দিয়ে যাচ্ছে। অন্যদিকে লেখকের বাড়িতে উদয় হয় সন্দেহজনক এক গৃহকর্মী। সব মিলিয়ে, তদন্তের প্রতিটি মোড়ে অপেক্ষা করছে নতুন প্রশ্ন। কে এই প্রহেলিকা? আর এই খুনের মিছিল থামবে কোথায়? পাঠ প্রতিক্রিয়া; বইয়ের শুরুতে কিডন্যাপিং আর মুখোশ পরা আগন্তুকের দৃশ্যটা বেশ গা ছমছমে। পড়ার সময় বারবার আমার তামিল মুভি Ratsasan-এর কথা মনে পড়ছিল। যারা ওই মুভিটা দেখেছেন, তারা হয়তো খুনির পেছনের গল্পের সাথে কিছুটা মিল খুঁজে পাবেন। এই সিনেম্যাটিক ফ্লেভারটা বেশ উপভোগ্য। তবে বইটা শেষ করে আমার প্রথম রিয়েকশন ছিল—‘‘কী হলো এটা? শেষ?’’ কারণ বইটা পড়তে আমার সময় লেগেছে মাত্র দেড়-দুই ঘণ্টা। কোনো বাড়তি মেদ নেই, একদম কাট-টু-কাট এগিয়েছে কাহিনী। গল্পের হিরো, ডিবি অফিসার মনসুর হালিমকে নিয়ে আমার এক্সপেক্টেশন ছিল আকাশচুম্বী। লেখক তাকে ‘জাঁদরেল’, ‘বিচক্ষণ’ বলে পরিচয় করিয়ে দিলেও, পুরো গল্পে ভদ্রলোককে আমার বেশ অলস আর কনফিউজড মনে হয়েছে। মজার ব্যাপার হলো, কেস সলভ করার আসল ক্রেডিট কিন্তু তার সহকারী ঈশিতা আর কনস্টেবল নাহিদের প্রাপ্য। মনসুর যেন পুরো ঘটনায় একজন প্যাসেঞ্জার, যাকে গল্প টেনেহিঁচড়ে ক্লাইম্যাক্সে নিয়ে গেছে। একজন মেইন লিড যদি তদন্তের চেয়ে বোকামি বেশি করে, তখন থ্রিলারের মজাটাই মাটি হয়ে যায়। তবে গল্পের প্লটটা দুর্দান্ত ছিল—বিখ্যাত বইয়ের কাহিনি নকল করে বাস্তবে খুন! আইডিয়াটা শুনেই নড়েচড়ে বসেছিলাম। কিন্তু এক্সিকিউশনে গিয়েই যেন তালটা কেটে গেল। পড়তে গিয়ে বেশ কয়েকবারই ভ্রু কুঁচকে ফেলতে হয়েছে। সবচেয়ে অদ্ভুত লেগেছে গল্পের সেই ফ্যানগার্ল মোমেন্টটা। লেখকের লেখার প্রেমে পড়ে, তার সান্নিধ্য পাওয়ার জন্য বড়লোকের মেয়ে ছদ্মবেশে তার বাড়িতে কাজের বুয়া হয়ে ঢুকে পড়েছে—এটা কি এই যুগে বসে বিশ্বাসযোগ্য? এটা পড়তে গিয়ে আমার মনে হচ্ছিল কোনো বাংলা সিনেমার মেলোড্রামা দেখছি, যা বাস্তবতার সাথে একদমই বেমানান। একটা সাইকো থ্রিলারের প্রাণ হলো তার ভিলেন বা কিলার। অথচ এখানে কিলারের মনের ভেতরটা উঁকি দেওয়ার সুযোগই নেই পাঠকের। লেখকের ফোকাস কিলারের চেয়ে বেশি ছিল লেখক নিয়াজ আহমেদের ওপর। আর সবচেয়ে বড় খটকা লেগেছে ক্লাইম্যাক্সে—একজন ভয়ানক সিরিয়াল কিলার এত সহজে, সুড়সুড় করে সব দোষ স্বীকার করে নিল? এই জায়গাটা বড্ড বেশি 'বেখাপ্পা' লেগেছে। আপনি যদি নিয়মিত থ্রিলার পাঠক হন, তবে বইয়ের মাঝপথেই বুঝে যাবেন খুনি কে। টুইস্টগুলোতে সেই চমকে দেওয়ার মতো বারুদ ছিল না। মনে হয়েছে, লেখক রহস্য জমানোর চেয়ে গল্পটা দ্রুত শেষ করার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন। শেষটা এতটাই তাড়াহুড়ো করে টানা হয়েছে যে, মনে হলো লেখক নিজেই যেন গল্পটা শেষ করতে পেরে হাঁফ ছেড়ে বেঁচেছেন! শেষ কথা; নাজিম উদ দৌলার লেখার হাত ভালো, গল্প বলার ভঙ্গিটা সাবলীল। সব মিলিয়ে, ‘প্রহেলিকা’ আমার কাছে একটা ‘মিশ্র অনুভূতি’। এটাকে একটা পূর্ণ থ্রিলার না বলে, একটা ‘উইকএন্ড টাইম পাস’ বলাই ভালো। তবে নতুন পাঠকদের জন্য বা যারা থ্রিলার জগতে মাত্র পা রাখছেন, তাদের জন্য এটি ভালো একটা এন্ট্রি হতে পারে। কিন্তু বই পড়ে যদি আপনি ভাবতে চান, চরিত্রের মনের গভীরে ডুব দিতে চান—তবে এই বই আপনার তৃষ্ণা মেটাবে না, বরং অতৃপ্তিই বাড়াবে। বই পরিচিতি— বইয়ের নাম: প্রহেলিকা লেখক: নাজিম উদ দৌলা প্রকাশনী : প্রিমিয়াম পাবলিকেশন্স
Was this review helpful to you?
or
আমার পড়া সেরা থ্রিলার বই ❤️🫶
Was this review helpful to you?
or
আমার কাছে বইটি অসাধরণ লেগেছে।লেখক তার মনের ভাব খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।
Was this review helpful to you?
or
বই:প্রহেলিকা লেখক:নাজিম উদ দৌলা থ্রিলারধর্মী একটা গল্প যেখানে গল্পের নায়িকা রেবেকা কে খুজে বের করার প্রয়াস চালানো হয়েছে। কুহেলিকা পাঠের অভিজ্ঞতার এবং মনসুর আহমদ এর চরিত্র আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এই প্রহেলিকা বইটি লিখা হয়েছে। নায়ক আযহার সাহেব রেবেকা নামক একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল অনেক বছর ধরে ।কিন্তু তিলে তিলে গড়া এই স্বপ্নের সম্পর্ক টি নিমিষেই ধ্বংস হয়ে গেলো যখন শুনতে পায় রেবেকা শিহাব নামক এক কোটিপতি কে বিয়ে করে ফেলে এবং আযহার কে ভুলে যেতে বলে। একদিন খবর এলো রেবেকা গাড়ি accident এ মারা গেছে। কিন্তু আযহার গিয়ে দেখলো এটা অন্য মেয়ের লাশ যার নাম সুমাইয়া ।তখন তার মাথায় রহস্যর মায়াজাল বাসা বাঁধে "কেন রেবেকা মিথ্যা বললো,কেন এই নাটক করলো , সে মারা গেলেও এখন তার লাশ কোথায়?তাহলে কি শিহাব খুনি নাকি অন্য কেউ ? ব্যাক্তিগত মতামত: রহস্যর সন্ধান খুঁজতে গিয়ে কখন যে নিমিষেই বইটা শেষ হয়ে গেলো বুঝতে পারি নাই। এ যেন রবীন্দ্রনাথের ছোট গল্পের মত" শেষ হয়ে ও হইলো না শেষ"
Was this review helpful to you?
or
ভালো লেখনীর ছাপ পাওয়া যাবে
Was this review helpful to you?
or
বইটা অসম্ভব সুন্দর
Was this review helpful to you?
or
ভালো গল্পটি। কিন্তু একদম আহামরি সেই লেভেলের এমন কিছু নয়। মনে আচর কাটার মত কোনো ডাইলোগ বা লাইন পাইনি। কিন্তু গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত থ্রিল টা ধরে রেখেছে।
Was this review helpful to you?
or
প্রহেলিকা পড়ে সাধারণ গল্পের মতোই লেগেছে আহামরি কিছু না হলেও ভালোই লেগেছে, তবে, আমার মনে হয় লেখক সাহেব চাইলে থ্রিলার হিসেবে আরো রহস্যময় করতে পারতো, তুলি চরিত্র টি আরো সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যেতো, তারপর শুরুতে যে লাল ফ্রগ পরা বাচ্চা মেয়েটির কথা বলা হয়েছে শেষে তার মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের চরিত্র গুলো ক্লিয়ার করতে পারতেন, শেষের দিকে মনে হয়েছে এন্ডিং অনেকটা হযবরল আরো গোছায়ে শেষ করা যেতো, মাঝের দিকে মনে হয়েছে থ্রিলার মানেই পরপর খুন আর কিছু না এমন টাইপ, ব্যাক্তিগত মতামত, নেগেটিভ না কি পজিটিভ তা জানিনা যা মনে হয়েছে তাই বললাম,
Was this review helpful to you?
or
দুর্দান্ত এক বই! লেখকের মুন্সিয়ানার ছাপ রয়েছে ছোট্ট বইটা জুড়ে। টুইস্টের ঘাটতি নেই। লেখক সুদক্ষতায় মূল রহস্য টা শেষ পর্যন্ত ধরে রেখে ক্লাইম্যাক্সে উন্মোচন করেছেন! নাহলে অবশ্য আমি প্রথমেই ধরে ফেলতাম! ভালো লাগবে পাঠকের আশা করি। কাগজের মান আরো ভালো হলে ভালো হত।




