
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
story ta recent yrs er ekta real life ghotona ke kendro kore likha. so at some point the stry becomes predictable. kintu ending part ta purai fictional so it was fun. overall watching Jefry and Bablu work together was very cool for a Beg-Bastard fan..
Was this review helpful to you?
or
A must read
Was this review helpful to you?
or
এককথায় দুর্দান্ত। বেগ-বাস্টার্ড সিরিজের প্রথম দুটি বইয়ের পর কাহিনী সিরিজের কাহিনী যেন একটা স্থিতাবস্থায় চলে এসেছিল, কিন্তু লেখক সিরিজের ৭ম বই 'কন্ট্রোল'এ যেন সেই স্থিতাবস্থা ভেঙ্গে জেফরি বেগ আর বাস্টার্ডের এক জটিল সম্পর্কের নতুন মোড় এনে দিলেন। সেই সাথে পৃথকভাবে জেফরি বেগ আর বাস্টার্ডের চরিত্রও পেলো এক সম্পূর্ণ নতুন মাত্রা। শুধু তাই নয়, এইদেশের যে নির্দিষ্ট জনগোষ্ঠী নিজেদের স্বার্থে সিস্টেমকে কলুষিত করেছে, যারা নিজেদের প্রয়োজনে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, পর্দার আড়ালে থেকে ক্ষমতার কলকাঠি নাড়ছে, তাদেরকেও একহাত দেখে নিতে ছাড়েননি লেখক। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এই বইটি কেবল বেগ-বাস্টার্ড সিরিজেই না, বরং আধুনিক বাংলা থ্রিলারে যেন এক নতুন মাত্রার সংযোজন ঘটালো, সেটার জন্য লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন ধন্যবাদ পেতেই পারেন।
Was this review helpful to you?
or
খুব ভাল লেগেছে যদিও মনে অনেক কষ্ট পেয়েছি।
Was this review helpful to you?
or
Nice thriller .
Was this review helpful to you?
or
Loved the bravery of the author to use a real crime story of a vicious oligarch of this country. The main plot is the same as what happened in real life. The name of the company used is also real just the language of the word was changed but the meaning is same. References of the previous books of this series can be found which will make the fans of this series nostalgic. Biggest downside of this book is lack of thrill but the story and it's patter is different from previous ones and author had to sacrifice some things to make something new which is fine. And there I said it, this book is different from previous other books of the author and that is the better side of it. Everything considered, the author delivered yet another great book.
Was this review helpful to you?
or
Beg-bastard series er 7 no. boi ata. sottie khub valo. ami sesh na kore uthte pari nai... onek darun r romanchokor boi akta...
Was this review helpful to you?
or
========= কাহিনী/বইয়ের সার-সংক্ষেপ ========= ব্ল্যাক রঞ্জুর আধিপত্যের অবৈধ সাম্রাজ্য ধ্বংসের পর অনেকটাই বদলে গেছে বাস্টার্ড ওরফে বাবলুর জীবন। অমূল্য বাবুর কল্যাণে পার্থিব রায় চৌধুরী নাম-পরিচয় নিয়ে অনেকটাই নিস্তরঙ্গ জীবন যাপন করছে এখন বাস্টার্ড। যদিও সেই নিস্তরঙ্গ জীবনেও অমূল্য বাবুর অলক্ষ্যেই ঢেউ উঠে অন্যায়ের বিরূদ্ধে এবং মিলিয়ে যায়। এদিকে হোমিসাইড ডিপার্টমেন্টের জেফরি বেগ ঘটনাচক্র বা বলা যায় অনেকটা কাকতালীয়ভাবেই জড়িয়ে পড়ে একটি মেয়ের হত্যাকাণ্ড বা আত্মহত্যার রহস্য সন্ধানে। রহস্য সন্ধানে নামতেই বেগ বুঝতে পারেন এটা কোনভাবেই আর সাধারণ কোন কেস নয়; এর সাথে জড়িয়ে আছে দেশের সবচেয়ে শক্তিশালী ও মাফিয়া এক ব্যাবসায়িক গ্রুপ। যারা ক্ষমতা ও টাকার জোরে দিনকে রাত ও রাতকে দিন করে হরহামেশাই! জেফরি বেগ তার পেশাগত জীবনে এত বড় কোন প্রতিপক্ষের সাথে লড়াইয়ে নামেনি। সেই অপরাধীর নাগাল তো বেগ পেলোই না, উল্টো তার উপর ও জীবনে নেমে এল এক ভয়াবহ অমানিশা; যা সে দুঃস্বপ্নেও কল্পনা করেনি। প্রথাগত আইন ও নিয়মের বাইরে গিয়ে বেগ তাই শরণাপন্ন হলো বাস্টার্ডের! এবার বেগ স্বয়ং তাকেই দিতে চায় একটি কন্ট্রাক! ইঁদুর-বিড়াল খেলার প্রতিপক্ষ এবার এক হয়ে নামলো এক নতুন মিশনে। তাদের এই নতুন দ্বৈরথের যাত্রা কি সফল হবে নাকি মোড় নিবে অন্যকোন দিকে? ========= পাঠ প্রতিক্রিয়া ========== শেষ করলাম ‘বেগ-বাস্টার্ড’ সিরিজের ৭ম বই। লেখক তার আগের লেখা এই সিরিজের অন্য বইগুলোর মতোই রেখেছেন অসাধারণ মুন্সিয়ানার স্বাক্ষর। আমার মতে এই সিরিজের সেরা বই যদি ‘কন্ট্রাক’ হয় তাহলে ‘কন্ট্রোল’ কে রাখবো আমি ২য় অবস্থানে। যার কারণ ৪০০ পৃষ্ঠার পুরো বইটি কোথাও বিরক্তি লাগা তো দূরে থাক বরং এক বসাতেই শেষ করার মতো একটি বই। পুরো বইটি জুড়েই ছিলো থ্রিলের একটা অনুভূতি। যা যেকোন পাঠককে পূর্ণমাত্রায় থ্রিল ও আনন্দ দিবে নিঃসন্দেহে। এই বইয়ের কাহিনী ও বিষয়বস্তু পড়ে আমার কাছে মনে হয়েছে লেখক পূর্ণ স্বাধীনতা নিয়েই বইটি লিখেছেন। সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ড নিয়ে সৃষ্ট রহস্যকে উপজীব্য করে লেখক তার বইয়ের কাহিনীর মূল কাঠামো গড়ে তুলেছেন। আসলে প্রভাবশালীদের প্রভাবে দীর্ঘদিন ধরেই দেশে নায্যবিচার থেকে বঞ্চিত সাধারণ মানুষ। বইটি যেন সেদিকেই আঙ্গুল তুলে নির্দেশ করেছে। সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ইস্যু ও অপ্রিয় সত্যগুলো বইয়ে বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন লেখক। তুলে ধরেছেন এর ফলে সৃষ্ট দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও নৈতিক অবক্ষয়ের করুণ পরিনতিও। বইটি থেকে শিক্ষা নেয়ার অনেককিছুই আছে কিন্তু আফসোস! যাদের নেয়া দরকার তারাই এবিষয়ে উদাসীন। যাইহোক শুধুমাত্র থ্রিলার বই হিসেবে এই বইটা আসলেই অনেক বেশি অসাধারণ এবং দারুণ ছিলো। শেষের দিকে কিছু ঘটনা একটু কাকতালীয় লেগেছে। তবুও দীর্ঘ অনেকদিনের বিরতির পর সিরিজটি যেভাবে ফিরে এসেছে আশা করি যদি এই সিরিজের ভবিষ্যতে কোন বই আসে সেগুলোও আগের মতো মান অক্ষুণ্ণ রেখে নিয়মিত ও একটু বেশিই দ্রুতই প্রকাশিত হবে। লেখকের জন্য রইলো শুভকামনা। প্রোডাকশনঃ কভার ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। কয়েক জায়গায় কিছু বানান ভুল ছিলো। সেগুলো পরবর্তী সংস্করণে ঠিক করা হবে আশা করি। ব্যক্তিগত রেটিংঃ ৯/১০।
Was this review helpful to you?
or
রেবার মৃত্যুর ঘটনা টা অপ্রত্যাশিত ছিল, খুবই প্যাথেটিক! পুরো গল্পে রেবার মৃত্যু টাই সবচেয়ে বেশি নাড়া দিয়েছে!💔
Was this review helpful to you?
or
বেগ-বাস্টার্ড সিরিজ এর সপ্তম বই হচ্ছে কন্ট্রোল, দেশের সমসাময়িক পটভুমিতে লেখা। আমার কাছে গতানুগতিক ভাবে আগের ছয়টি বইয়ের তুলনায় এই বইটা দুর্বল লেগেছে। এর গল্পে সেই পুরাতন থ্রিলিং টান টান উত্তেজনা একবার শুরু হয়েছিল। কিন্তু তা একটু পরে শেষ হয়ে গেছে, আর প্লট টা খুব কাছাকাছি সময়ের কাহিনির ওপর লিখা। তাই গল্প আর বাস্তবতা বিশাল অমিল। এটা ভুল নয় ফ্রিকশন আর ননফ্রিকশন এর মজাই এখানে। আর শেষে পাঠক প্রাপ্তি বলে যা থাকে তাই ছিল কিন্তু- গতানুগতিক কিন্তু আরও প্রত্যাশা ছিল। অনেক টা পেট ভরেছে কিন্তু সুয়াদ লাগে নাই।
Was this review helpful to you?
or
আপনি যদি জানতে চান 'unputdownable' বই বলতে আসলে কেমন বইয়ের কথা বলা হয়, তাহলে এই বইটা পড়ে দেখতে পারেন৷
Was this review helpful to you?
or
অনেক দারুন একটি বই। এটি বেগ-বাস্টার সিরিজের ৭ নম্বর বই। এটি পড়ার আগে অবশ্যই আগের ৬ টি বই পড়বেন। 😊




