
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
নবীজীকে নিয়ে যে কোন বই পড়তেই আমার ভালো লাগে। এক অন্যরকম আবেগ, ভালোবাসা কাজ করে। "ইয়াহইয়া ইউসুফ নদভীর " লেখা ছোটদের নিয়ে সীরাত, বইটা দেখে পড়ার একটা কৌতুহল জাগে মনে। ছোটদের জন্য বইটা কিভাবে উপস্হাপন করা হয়েছে, এটা ভাবতেছিলাম। মাশা'আল্লাহ , পড়ে অনেক শন্তি অনুভব করলাম। আলহামদুলিল্লাহ, যতটুকু পড়েছি, খুব সুন্দর, সহজ সাবলীল ভাষা। লেখকের উপস্হাপনা আমার বেশ ভাল লেগেছে। মনে হচ্ছিল, কেউ যেন এক ঝাঁক কিশোর,কিশরীর সামনে, এক মহামনাবের গল্প বলতে বসেছে। সর্বযুগের শ্রেষ্ট মানবকে খুব সহজেই গল্প, উপন্যাসের মধ্য দিয়ে পরিচয় করিয়ে দিচ্ছে। আমাদের সময় এমন সহজ সাবলীল ভাষার সীরাত ছিল না। তবে ভাল লাগছে যে, ভবিষ্যত প্রজন্মের জন্য এত সুন্দর একটা বই লেখক উপহার দিয়েছেন। আল্লাহ উনার লেখনীতে আরো বারাকাহ দিন। আমীন।
Was this review helpful to you?
or
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। “প্রিয়নবী (সা.)” বইটি শুধু একটি বই নয়—এটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবনকে সহজভাবে জানার এক সুন্দর মাধ্যম। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য এমনভাবে লেখা হয়েছে, যা পড়তে গিয়ে একটুও কঠিন মনে হয় না—বরং হৃদয় ছুঁয়ে যায়। এই সিরিজের সবচেয়ে বড় সৌন্দর্য হলো—নবীর জীবন, তাঁর উত্তম চরিত্র, দয়া, ধৈর্য ও আল্লাহর প্রতি ভালোবাসা খুব সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। ফলে ছোটদের পাশাপাশি বড়রাও এখান থেকে অনেক মূল্যবান শিক্ষা নিতে পারে। আমাদের জীবনে রাসূল (সা.)-এর সুন্নাহ অনুসরণের গুরুত্ব এই বইটি পড়লে আরও গভীরভাবে অনুভব করা যায়। লেখক ইয়াহইয়া ইউসুফ নদভী অত্যন্ত সুন্দরভাবে ঘটনাগুলো উপস্থাপন করেছেন। পড়তে পড়তে মনে হয় যেন প্রতিটি ঘটনা চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। নিঃসন্দেহে পুরো সিরিজটি বাংলা ভাষায় সীরাতচর্চার জন্য একটি অসাধারণ ও মূল্যবান সংযোজন। আমার অনুভূতি থেকে যদি বলি, এই বইটি আমাকে নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা আরও গভীরভাবে বুঝিয়েছে। একই সাথে শিখিয়েছে—সফল জীবন গড়তে হলে তাঁর দেখানো পথই আমাদের জন্য সবচেয়ে উত্তম পথ। ছোট ছোট সুন্নাহ আমলও যে আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে—তা নতুনভাবে উপলব্ধি করেছি। সবার জন্য রিকমেন্ডেড এই বইটা, বিশেষ করে যারা সহজভাবে সীরাত সম্পর্কে জানতে চান। শেষ কথা এই বইটি শুধু পড়ার জন্য নয়, বরং নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে নবীজি (সা.)-এর সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন
Was this review helpful to you?
or
শিশুদের জন্য দারুণ একটি বই হলেও, আমার মতে প্রাপ্তবয়স্কদেরও এই বই দিয়ে শুরু করা উচিত। সহজ, হৃদয়গ্রাহী ভাষায় প্রিয় নবী ﷺ–এর জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়েছে—যা সবার জন্যই শিক্ষণীয়।
Was this review helpful to you?
or
রাসূল(সা.) এর জীবন সম্পর্কে জানার জন্য অসাধারণ একটি বই। গৎবাঁধা নিয়মে রাসূল(সা.) এর জীবনী লেখার পরিবর্তে লেখক আব্দুল মুত্তালিব এর সময়কাল হতে সকল ঘটনা সুনিপুণভাবে বর্ননা এবং ব্যাখ্যা করেছেন। যে কোন পাঠক এই বই থেকে নতুন অনেক কিছু শিখতে পারবে। বিশেষ করে শিশু এবং কিশোরদের জন্য বইটি অনেক বেশি উপযোগী
Was this review helpful to you?
or
বইয়ের সারাংশ পড়ে খুব ভালো লেগেছে মাশ আল্লাহ। সিরাতের এ বইটির সাথে আমাদের পথচলা সুন্দর হোক!
Was this review helpful to you?
or
বইটি অসাধারণ কারণ আমাদের রাসূল(সা:) অসাধারণ। নবীজির জীবনের কাহিনী জানা সবারই দরকার আর এই বইটি সেই কাহিনী জানতে ভীষণভাবে উপকার করে
Was this review helpful to you?
or
মা শা আল্লাহ
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ অনেক সুন্দর একটি বই ইউসুফ সাহেবের প্রতিটি লেখাই দারুন
Was this review helpful to you?
or
প্রিয় লেখক মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী, "শিশু-কিশোর সীরাতুন-নবী সিরিজ ১-১০ (প্রিয়নবী) ﷺ বইটি আপনি আপনার প্রিয় পাঠকের জন্য প্রস্তুত করেছেন প্রায় দেড় যুগেরও বেশি সময় আগে ২০০৭ সালে,,, তখন আমি প্রাথমিক লেভেলের স্টুডেন্ট ছিলাম বৈ কি, কিন্তু যখন আমি আপনার এই সীরাতটি পড়লাম তখন এটি ২০২৫ সাল। বড্ড দেরি হয়ে গেছে বইটি পড়তে। ইশ! যদি সেই শিশু-কিশোর বয়সেই এই বইটি হাতে ধরিয়ে দিতো কোনো শুভাকাঙ্ক্ষী তাহলে হয়তো সেই ছোট্ট বয়সেই রাসূল ﷺ প্রেমে, সাহাবী প্রেমে উজ্জীবিত হতো এই হৃদয়। (রদিয়াল্লাহু আনহুম) আপনার হৃদয় নিঃসৃত বাক্য যখন জায়গা পেয়েছে কাগজের পাতায়, আপনার কলম যখন পরিচয় দিয়েছে দায়িত্বশীলতার, তখন লেখক হৃদয়ের আবেগ মিশ্রিত ফুলের ঝুড়ি, গেঁথে রয় পাঠক মনে গভীর সঙ্গোপনে। পাঠক হয়েছি বেশ আগেই, কিন্তু আপনার লেখা বই পড়া হলো প্রথমে এই সীরাত দিয়েই। বেশ কিছু সীরাত পড়েছি এ পর্যন্ত। কিন্তু এটা একেবারেই অন্যরকম। যেনো আমি কোনো গল্প/উপন্যাস পড়ছিলাম। পড়তে গিয়ে হারিয়ে যাচ্ছিলাম নবী ﷺ যুগে। যেনো চোখের সামনে ফুটে উঠছিলো সাহাবী চরিত্র। পড়তে পড়তে চোখ ঝাপসা হয়েছে বেশ কয়েকবার। আহ! কী ঈমান দীপ্ত সাহাবী জীবন (রদিয়াল্লাহু আনহুম), কোথায় তাঁরা! আর কোথায় আমরা! আমাদের ঈমানে যে সেই তেজ নেই! বাতিলের সামনে হক্ব আজ চুপ রয় হরহামেশাই! "প্রিয়নবী" ﷺ পড়ার পরের অনুভূতি এভাবে ব্যক্ত করতে পারছি না কিছুতেই! তবে প্রিয় লেখক আপনি স্বার্থক, আপনার পরিশ্রম স্বার্থক, স্বার্থক আপনার কলম। পাঠক মনে রাসূল-প্রেমের গোলাপ ফুটেছে, সাহাবায়ে কেরামের আদর্শকে আঁকড়ে ধরার চেতনা পেয়েছে। আপনি আফসোস করেছেন যদি এ সিরিজটি শেষ না হতো! আমিও একই আফসোস করলাম! যদি এই সিরিজটি সত্যিই শেষ না হতো! আজ আমি কিশোর বয়সী নই, তবে আমি আমার কিশোর প্রজন্মের নিকট এই বইটি উপস্থাপন করবো ইন শা আল্লাহ। এ যে শুধু কিশোরদের জন্যই নয়, রাসূল-প্রেমে উজ্জীবিত সকল পাঠকের হৃদয়েই ফোটাবে ফুল। শুকরিয়া মহান আল্লাহর, যিনি এই উম্মতের জন্য এক উম্মত-প্রেমী রাসূল ﷺ পাঠিয়েছিলেন।
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ খুব ভালো
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
khub bhalo
Was this review helpful to you?
or
Awesome
Was this review helpful to you?
or
কালকে রাত ২ টায় অর্ডার করলাম আর আজকে সন্ধ্যায় পেয়ে গেলাম। অনেক দ্রুতই পেয়েছি অর্ডার টা। ধন্যবাদ রকমারি.কম 🥰




