User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Anika Tasnim Meem

      31 Mar 2026 03:00 PM

      Was this review helpful to you?

      or

      বইটা সম্পর্কে যত জানছি ততই মুগ্ধ হচ্ছি! আমার ইচ্ছে করে নিজেও পড়ি সাথে সবাইকে ধরে ধরে পড়াই। আমার মনে হয় রাইটিং থেরাপি বই নয়, শারিন আপুর ব্যক্তিগত নোটবুক! এত্তো সুন্দর মা-শা-আল্লাহ! আল্লহুম্মা বারিক। ইফফাহ’র বেস্ট একটা বই। এত্তো চমৎকার!

      By afi****com

      29 Mar 2026 08:14 PM

      Was this review helpful to you?

      or

      অনেক সুন্দর একটা বই, অশান্ত হৃদয়ের প্রেসক্রিপশন।

      By adn****com

      30 Mar 2026 05:01 AM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাইটিং থেরাপি প্রশান্ত হৃদয়ের প্রেসক্রিপশন। সত্যিই এই বইটি অমূল্য একটি রতন আমার মনে হয় কোটি টাকা দিলেও এই বইটির মূল্য পরিশোধ করা যাবে না সুবহানাল্লাহ। আমার কাছে এই বইয়ের গুরুত্ব খুবই অপরিসীম আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আমি এ বইটি পড়েছি এবং উপলব্ধি করেছি শিখেছি জেনেছি বুঝেছি আলহামদুলিল্লাহ। এই বইয়ে প্রথম অধ্যায়ে চিন্তার জগত পরিবর্তন করতে হবে মানে এই একটা থেরাপি যে একবার পড়বে তা চিন্তার জগত অবশ্যই পরিবর্তন হবে আল্লাহু আকবার। আমি যেমন চিন্তা করমু আমার সাথে ঠিক তেমনটাই হবে আল্লাহর ব্যাপারে পজেটিভ ভাবতে হবে সুবহানাল্লাহ। দ্বিতীয় অধ্যায় জীবনকে আমল মুখী ও প্রোডাক্টিভ করতে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি জাস্ট এই অধ্যায়টা পড়ে অবাক খুবই গুরুত্বপূর্ণ অসাধারণ থেরাপি। আমল +কাজ +ব্যায়াম সুবহানাল্লাহ খুবই উপকারী থেরাপি। তৃতীয় অধ্যায় আছে জীবন্ত জিকিরের থেরাপি মানে মানুষ যত অসুস্থ থাকুক যতই কষ্টে থাকুক যখন এই জীবন্ত জিকির গুলা পড়বে অনুভব করবে তার সমস্ত কষ্ট চলে যাবে অস্থিরতা চলে যাবে দুঃখ চলে যাবে সে অনেক সস্থি ফিল করবে আলহামদুলিল্লাহ। চতুর্থ অধ্যায় দোয়া থেরাপি দোয়া হচ্ছে ইবাদতের মগজ আল্লাহ তায়ালার সাথে একান্ত কথা বলার মাধ্যম সুবহানাল্লাহ। পঞ্চম অধ্যায় কোরআন থেরাপি। কুরআন পড়লে মানুষের মন এমনিতেই শান্ত হয়ে যায় সে জায়গায় যখন আমরা এই অধ্যায়টা পড়ি তখন আরো কোরআনের প্রতি আকর্ষিত হয় আল্লাহু আকবার। কুরআন পড়তে ভালো লাগে ইচ্ছে জাগে। ষষ্ঠ অধ্যায় আশার থেরাপি কিভাবে মানুষ যখন হতাশায় কষ্টে জর্জরিত হয়ে শেষ পর্যায়ে চলে যায় যখন তার কোন আশা থাকে না তখন এ আশার থেরাপি টা খুবই উপকারী। সপ্তম অধ্যায় গল্পে গল্পে অনুপ্রেরণা থেরাপি এই অধ্যায়টা এই থেরাপি টা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের পড়া উচিত তাহলে সে কখনো হতাশা হবে না এই গল্পে গল্পে অনুপ্রেরণা থেরাপি আমার কাছে খুবই মূল্যবান। আমি অনেক অসুস্থ থাকতাম কিন্তু এই বইটি আমাকে সুস্থ করে তুলছে আলহামদুলিল্লাহ আমি অনেক হতাশায় থাকতাম আমার মধ্যে অনেক অস্থিরতা কাজ করতো এই বইটি পড়ার পর আমার আর অস্থিরতা লাগে না। যখন লাগে এই বইয়ের একটি পৃষ্ঠা পড়লে আমি অনুপ্রেরণা পাই আলহামদুলিল্লাহ। শারিন সফি অদ্রিতা আপুর জন্য আল্লাহর দরবারে আমার পক্ষ থেকে দোয়া আল্লাহ আপুর সময়ের বারাকা দান করুন ইলমে বারাকাহ দান করুন । সর্ব অবস্থায় কল্যাণের সাথে রাখুন। উম্মাহার কাজ করে যেন তিনি আরও এগিয়ে যান এমন আরো অনেক উপকারী বই লিখতে পারেন। আমিন। Jannatul Adnin

      By 880****998

      29 Mar 2026 02:44 PM

      Was this review helpful to you?

      or

      বই: রাইটিং থেরাপি লেখিকা: শারিন সফি অদ্রিতা প্রকাশনী: Iffah Publications পৃষ্ঠা সংখ্যা: ২৮৬ মুদ্রিত মূল্য: ৪৪০ টাকা ক্যাটাগরি:ইসলামিক আত্মউন্নয়ন মূলক বই বর্তমান সময়ে মানুষের জীবনে অস্থিরতা, হতাশা ও দুশ্চিন্তা যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এমন এক সময়ে অন্তরের প্রশান্তি খুঁজে পাওয়ার জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা। “রাইটিং থেরাপি” ঠিক তেমনই একটি বই, যা পাঠককে নিজের ভেতরের জগতে তাকাতে শেখায় এবং কুরআন-হাদিসের আলোকে জীবনের নানা সমস্যার সমাধানের পথ দেখায়। বইটির নাম শুনলে প্রথমে মনে হতে পারে এটি হয়তো লেখালেখি শেখার কোনো বই। কিন্তু বাস্তবে এটি আত্মার প্রশান্তি খুঁজে পাওয়ার এক অনন্য পথনির্দেশিকা। লেখিকা অত্যন্ত আন্তরিক ও হৃদয়গ্রাহী ভাষায় দেখিয়েছেন—মানুষের জীবনে দুঃখ, হতাশা ও ব্যর্থতা থাকবেই; কিন্তু সেসবের মাঝেও কীভাবে আল্লাহর দিকে ফিরে গিয়ে নতুন করে শক্তি ও আশা সঞ্চয় করা যায়, সেই পথই এই বইয়ের মূল আলোচ্য বিষয়। ⚫সংক্ষিপ্ত কথা “রাইটিং থেরাপি” মূলত আত্মিক প্রশান্তি ও জীবনকে সঠিক পথে পরিচালিত করার একটি অনুপ্রেরণামূলক বই। কুরআন ও হাদিসের আলোকে লেখিকা খুব সহজ ও প্রাঞ্জল ভাষায় মানুষের মানসিক অস্থিরতা, হতাশা এবং জীবনের নানা সমস্যার সমাধানের পথ দেখানোর চেষ্টা করেছেন। বইটি পড়তে পড়তে মনে হয় যেন একজন বড় বোন স্নেহভরা কণ্ঠে সামনে বসিয়ে জীবনের গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিচ্ছেন। ⚫বইয়ের বিষয়বস্তু রাইটিং থেরাপি বইটিতে মোট সাতটি অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায়ে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছোট ছোট অনুচ্ছেদের মাধ্যমে সহজ ও হৃদয়গ্রাহী ভাষায় তুলে ধরা হয়েছে। অধ্যায়গুলো হলো— চিন্তার জগত পরিবর্তন করুন, জীবনকে আমলমুখী ও প্রোডাক্টিভ করুন, জীবন্ত জিকিরের থেরাপি, দুআ থেরাপি, কুরআন থেরাপি, আশার থেরাপি এবং গল্পে গল্পে অনুপ্রেরণা থেরাপি। প্রতিটি অধ্যায়ে কুরআন ও হাদিসের আলোকে মানুষের মানসিক অস্থিরতা, হতাশা ও জীবনের নানা সমস্যার সমাধানের পথ দেখানো হয়েছে। পাশাপাশি বাস্তব জীবনে কীভাবে আল্লাহর উপর ভরসা রেখে ইতিবাচকভাবে এগিয়ে যাওয়া যায় এবং কীভাবে জিকির, দোয়া ও কুরআনের মাধ্যমে অন্তরের প্রশান্তি অর্জন করা যায়—সেসব বিষয়ও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। ⚫বইটির বিশেষ দিক এই বইটির অন্যতম বিশেষত্ব হলো এর সহজ ও হৃদয়স্পর্শী উপস্থাপনাভঙ্গি। লেখিকার ভাষা খুবই সাবলীল ও আন্তরিক, ফলে পাঠক সহজেই লেখাগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে। অনেক জায়গায় এমনভাবে প্রশ্ন ও ভাবনার খোরাক দেওয়া হয়েছে, যা পাঠককে নিজের জীবনের দিকে নতুনভাবে তাকাতে বাধ্য করে। আরেকটি ভালো দিক হলো গুরুত্বপূর্ণ লাইনগুলো বোল্ড করে দেওয়া হয়েছে, ফলে সেগুলো সহজেই চোখে পড়ে এবং পাঠকের মনে গভীরভাবে প্রভাব ফেলে। ⚫লেখিকা সম্পর্কে শারিন সফি অদ্রিতা একজন পারদর্শী ইসলামি লেখিকা, যিনি সহজ ও হৃদয়গ্রাহী ভাষায় পাঠকদের জীবন ও আধ্যাত্মিকতার সঙ্গে সংযুক্ত করতে পারেন। তার লেখার মূল শক্তি হলো বাস্তব জীবন ও ইসলামের শিক্ষাকে সুন্দরভাবে একত্রিত করা। ⚫প্রকাশনী সম্পর্কে Iffah Publications বাংলাদেশের পরিচিত ইসলামি প্রকাশনী, যা মানসম্মত বই প্রকাশের জন্য খ্যাত। Iffah Publications থেকে প্রকাশিত বইগুলো সাধারণত অত্যন্ত মানসম্মত ও সুন্দর।“রাইটিং থেরাপি” তাদের প্রকাশিত একটি সুন্দর ও প্রভাবশালী বই। ⚫পাঠপ্রতিক্রিয়া “রাইটিং থেরাপি” বইটি পড়তে গিয়ে মনে হয়েছে এটি শুধু একটি বই নয়, বরং আত্মিক উন্নতির একটি পথনির্দেশিকা। বইটি আমাকে শিখিয়েছে জীবনের আসল উদ্দেশ্য কী এবং কীভাবে জীবনের প্রতিটি পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করা যায়। খামখেয়ালি জীবন, অলসতা ও সময়ের অপচয়ের মাঝে এই বইটি এক ধরনের শক্তিশালী রিমাইন্ডারের মতো কাজ করে। অনেক লাইন এতটাই সুন্দর ও অর্থবহ যে মনে হয়েছে সেগুলো মনে রেখে দেওয়া উচিত, যেন প্রয়োজনের সময় নিজেকেই স্মরণ করিয়ে দেওয়া যায়। ⚫বইটি কেন পড়বেন এই বইটি তাদের জন্য বিশেষভাবে উপকারী, যারা জীবনের কোনো কঠিন সময় পার করছেন, হতাশা বা দুশ্চিন্তায় ভুগছেন। এছাড়াও যারা নিজেদের জীবনকে আরও আমলমুখী ও প্রোডাক্টিভ করতে চান এবং কুরআন, জিকির ও দোয়ার মাধ্যমে অন্তরের প্রশান্তি খুঁজে পেতে চান—তাদের জন্যও এটি একটি চমৎকার পথনির্দেশিকা হতে পারে। ⚫বইয়ের মান বইটির প্রচ্ছদ, বাইন্ডিং ও পৃষ্ঠাসজ্জা যথেষ্ট সুন্দর ও মানসম্মত। গুরুত্বপূর্ণ লাইনগুলো বোল্ড করে দেওয়ায় লেখাগুলোর গুরুত্ব আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে। যদিও কিছু জায়গায় সামান্য বানান বা টাইপিং ভুল চোখে পড়েছে। ⚫ব্যক্তিগত রেটিং ⭐ ৯/১০ পরিশেষে “রাইটিং থেরাপি” এমন একটি বই, যা পাঠকের মনকে ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দুশ্চিন্তা, হতাশা ও অস্থিরতার মাঝেও এটি নতুন আশা জাগাতে সক্ষম। যারা অন্তরের প্রশান্তি খুঁজছেন এবং কুরআন, জিকির ও দোয়ার মাধ্যমে জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে চান—তাদের জন্য বইটি নিঃসন্দেহে পড়ার মতো একটি অনুপ্রেরণামূলক গ্রন্থ। আল্লাহ লেখিকার কলমে বারাকাহ দিন এবং এই বইটিকে পাঠকদের জীবনে কল্যাণ ও পরিবর্তনের মাধ্যম হিসেবে কবুল করুন।

      By mh8****com

      25 Mar 2026 09:41 PM

      Was this review helpful to you?

      or

      যেভাবে শরীর অসুস্থ হয়, তেমনি আমাদের আত্মাও অসুস্থ হতে পারে। গুনাহের ভার, হিংসা, রিয়া, লোভ কিংবা হতাশার আঁধারে অন্তর যখন ভারাক্রান্ত হয়ে পড়ে, তখন তারও প্রয়োজন হয় চিকিৎসার। অথচ আত্মার এই চিকিৎসাটাই আমরা সবচেয়ে বেশি উপেক্ষা করি। লেখিকা শারিন সফি অদ্রিতা তার সুনিপুণ লেখনীতে অন্তরাত্তার রোগসমূহের প্রতিরোধ, প্রতিকার ও প্রতিষেধক এর এক সুন্দর সমাধানের সমন্বয় সাধনের প্রয়াস করেছেন।

      By afs****com

      25 Mar 2026 09:24 PM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। “রাইটিং থেরাপি” — নামটা যতটা সহজ, এর ভেতরের অনুভূতিগুলো ততটাই গভীর। এই বইটা যেন কেবল পড়ার জন্য নয়, বরং নিজের ভেতরের অজানা অন্ধকারের সাথে মুখোমুখি হওয়ার এক সাহসী যাত্রা। আমাদের জীবনে এমন অনেক কথা থাকে, যা আমরা কাউকে বলতে পারি না। বুকের ভেতর জমে থাকা সেই না বলা কষ্ট, অভিমান, ভয়—সবকিছুই নীরবে আমাদের ভেঙে দেয়। আর ঠিক সেই জায়গাতেই এই বইটা এক অদৃশ্য সঙ্গীর মতো পাশে এসে দাঁড়ায়। বইটির প্রতিটি অধ্যায় যেন জীবনের একেকটা বাস্তব আয়না—কখনো চিন্তার জগৎ বদলে দেওয়ার আহ্বান, কখনো হতাশা আর দুঃখের গভীরতা ছুঁয়ে যাওয়া, আবার কখনো প্রতিদিনের ছোট ছোট অনুভূতিগুলোকে কাগজে বন্দি করার এক নীরব অনুপ্রেরণা। সবচেয়ে বেশি নাড়া দেয় এই জায়গাটা—লেখার মাধ্যমে নিজেকে সুস্থ করে তোলার ধারণা। আমরা অনেক সময় ভেবেই উঠতে পারি না, নিজের ভেতরে কতটা জমে আছে। অথচ একটা কলম আর একটা কাগজই হয়ে উঠতে পারে আত্মার সবচেয়ে নিরাপদ আশ্রয়। বইটিতে প্রোডাক্টিভিটি, অভ্যাস পরিবর্তন, দেরি করার প্রবণতা—এসব বিষয়ও এমনভাবে তুলে ধরা হয়েছে, যেন জীবনকে নতুন করে সাজানোর এক নীরব ডাক। আর যখন কুরআনের আলো, আল্লাহর দিকে ফিরে আসার কথা উঠে আসে—তখন মনে হয়, এই বইটা শুধু মানসিক শান্তির না, বরং আত্মারও এক গভীর চিকিৎসা। “রাইটিং থেরাপি” আসলে একটা বই না—এটা এমন এক অনুভূতি, যেখানে মানুষ নিজের সাথে একান্তে বসে, নিজের ভাঙা টুকরোগুলোকে আলতো করে জোড়া লাগাতে শেখে।🤍🤍🤍

      By 880****259

      25 Mar 2026 09:15 PM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। “রাইটিং থেরাপি” — নামটা যতটা সহজ, এর ভেতরের অনুভূতিগুলো ততটাই গভীর। এই বইটা যেন কেবল পড়ার জন্য নয়, বরং নিজের ভেতরের অজানা অন্ধকারের সাথে মুখোমুখি হওয়ার এক সাহসী যাত্রা। আমাদের জীবনে এমন অনেক কথা থাকে, যা আমরা কাউকে বলতে পারি না। বুকের ভেতর জমে থাকা সেই না বলা কষ্ট, অভিমান, ভয়—সবকিছুই নীরবে আমাদের ভেঙে দেয়। আর ঠিক সেই জায়গাতেই এই বইটা এক অদৃশ্য সঙ্গীর মতো পাশে এসে দাঁড়ায়। বইটির প্রতিটি অধ্যায় যেন জীবনের একেকটা বাস্তব আয়না—কখনো চিন্তার জগৎ বদলে দেওয়ার আহ্বান, কখনো হতাশা আর দুঃখের গভীরতা ছুঁয়ে যাওয়া, আবার কখনো প্রতিদিনের ছোট ছোট অনুভূতিগুলোকে কাগজে বন্দি করার এক নীরব অনুপ্রেরণা। সবচেয়ে বেশি নাড়া দেয় এই জায়গাটা—লেখার মাধ্যমে নিজেকে সুস্থ করে তোলার ধারণা। আমরা অনেক সময় ভেবেই উঠতে পারি না, নিজের ভেতরে কতটা জমে আছে। অথচ একটা কলম আর একটা কাগজই হয়ে উঠতে পারে আত্মার সবচেয়ে নিরাপদ আশ্রয়। বইটিতে প্রোডাক্টিভিটি, অভ্যাস পরিবর্তন, দেরি করার প্রবণতা—এসব বিষয়ও এমনভাবে তুলে ধরা হয়েছে, যেন জীবনকে নতুন করে সাজানোর এক নীরব ডাক। আর যখন কুরআনের আলো, আল্লাহর দিকে ফিরে আসার কথা উঠে আসে—তখন মনে হয়, এই বইটা শুধু মানসিক শান্তির না, বরং আত্মারও এক গভীর চিকিৎসা। “রাইটিং থেরাপি” আসলে একটা বই না—এটা এমন এক অনুভূতি, যেখানে মানুষ নিজের সাথে একান্তে বসে, নিজের ভাঙা টুকরোগুলোকে আলতো করে জোড়া লাগাতে শেখে🤍🤍🤍।

      By Jui Akter

      25 Mar 2026 09:21 PM

      Was this review helpful to you?

      or

      "রাইটিং থেরাপি" বইটি একটি প্রেসক্রিপশন। আমাদের মন, আত্মা ও তো অসুস্থ হয় সেই অসুস্থ মনকে সুস্থ করার জন্য বইটি খুবই উপকারী ভূমিকা রাখবে। আমাদের শরীর অসুস্থ হলে যেমন সুস্থতার জন্য চেষ্টা করি,ঠিক তেমনি মনকে সুস্থ করতে আমাদের চেষ্টার প্রয়োজন। বইটি পড়লে মনটি প্রশান্তিতে ভরে উঠবে। লেখিকা আপুর প্রতিটি বই খুবই ভালো। যাদের সুযোগ আছে নিজে পড়ার পাশাপাশি অন্যকেও উপহার হিসেবে দিতে পারেন। আমার সুযোগ থাকলে আমি ১০০ কপি নিয়ে সবাইকে উপহার দিতাম। শরীর অসুস্থ হলে বাহির থেকে দেখা যায় মন অসুস্থ হলে অন্যকে দেখানোর সু্যোগ নেই। নিজের মনকে সুস্থ রাখতে নিজেরই উচিত মনকে প্রশান্তিতে ভরিয়ে দেওয়া। আর আপনার মনকে প্রশান্তিতে ভরিয়ে দেওয়ার জন্য উত্তম উপায় শারিন আপুর "রাইটিং থেরাপি" বইটি। আমি নিজে দীর্ঘদিন মেন্টাল প্রবলেমে ভুগতেছিলাম। এই রমাদান আমার জীবনের উত্তম নিয়ামত হিসেবে আমার কাছে এসেছে।আলহামদুলিল্লাহ শারিন আপুর বই পড়ে অনেক ভালো আছি মানসিকভাবে। ডাক্তার দেখিয়ে যেটুক উপকার না পেয়েছি তার থেকে বেশি পেয়েছি আপুর বই থেকে।সত্যি আমার জন্য মেডিসিন হিসেবে কাজ করেছে। আলহামদুলিল্লাহ নির্দ্বিধায় বইটি সংগ্রহ করতে পারেন 🍀

      By reb****com

      25 Mar 2026 08:59 PM

      Was this review helpful to you?

      or

      বই: রাইটিং থেরাপি (প্রশান্ত হৃদয়ের প্রেসক্রিপশন) ​লেখিকা: শারিন সফি অদ্রিতা ​রিভিউ: ​আমাদের যান্ত্রিক জীবনে যখন অস্থিরতা আর না-বলা কথাগুলো বুকের ভেতর পাহাড় হয়ে জমে, তখন আমরা এক টুকরো শান্তির খোঁজ করি। শারিন সফি অদ্রিতার "রাইটিং থেরাপি" ঠিক তেমনই এক প্রশান্তির ছোঁয়া। বইটির প্রচ্ছদ থেকে শুরু করে প্রতিটি পাতা যেন মনের অব্যক্ত যন্ত্রণার এক শীতল প্রলেপ। ​বইটি নিয়ে আমার কিছু একান্ত অনুভূতি: ​আমরা অনেকেই জানি না কীভাবে মনের ক্ষতগুলোকে ঝেড়ে ফেলতে হয়। লেখিকা খুব চমৎকারভাবে দেখিয়েছেন, কীভাবে কলম আর কাগজ হয়ে উঠতে পারে আমাদের শ্রেষ্ঠ বন্ধু। এটি কেবল একটি বই নয়, বরং বিষণ্ণতা আর দুশ্চিন্তার বিরুদ্ধে এক নীরব লড়াইয়ের হাতিয়ার। ​বইটির ট্যাগলাইন 'প্রশান্ত হৃদয়ের প্রেসক্রিপশন' কথাটি স্বার্থক। বর্তমান সময়ে যখন আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে হিমশিম খাচ্ছি, তখন এই বইটি আমাদের শেখায় কীভাবে নিজেকে সময় দিতে হয় এবং সৃজনশীলতার মাধ্যমে মানসিক প্রশান্তি খুঁজে পাওয়া যায়। লেখিকার ভাষা এতোটাই মায়াবী এবং সহজ যে, মনে হয় যেন পাশে বসে কেউ খুব আপন মনে কথা বলছে। প্রতিটি অধ্যায় যেন একেকটি থেরাপি সেশন, যা পড়ার পর বুকটা হালকা হয়ে আসে। যারা নিজের সাথে নিজের পরিচয় ঘটাতে চান, যারা শব্দ দিয়ে মনের মেঘ সরাতে চান, তাদের জন্য এই বইটি অবশ্যপাঠ্য। এটি আপনার সেলফে রাখা কেবল একটি বই হবে না, বরং আপনার একাকীত্বের সঙ্গী হবে। ধন্যবাদ লেখিকাকে এত সুন্দর একটি "প্রেসক্রিপশন" আমাদের উপহার দেওয়ার জন্য। এই বইটি পড়ার পর মনে হয়েছে, কলম ধরলে কেবল কালি বের হয় না, মনের সব বিষাদও বেরিয়ে আসে। এমন একটি চমৎকার কাজের জন্য পাবলিকেশন এবং লেখিকাকে অনেক অনেক শুভকামনা! 💙 Rebeka Zaman Biva

      By k65****com

      25 Mar 2026 10:05 PM

      Was this review helpful to you?

      or

      শারিন সফি অদ্রিতা রচিত 'রাইটিং থেরাপি' বইটি পুরোটা পড়া হয়নি বিভিন্ন পেজে ছোট্ট ছোট্ট ক্লিপ আবার শর্ট পিডিএফ এ পড়ে যা বুঝেছি । বইটি একটি চমৎকার আত্ম-উন্নয়নমূলক ও আধ্যাত্মিক বই, যা মানসিক যন্ত্রণা ও হতাশা দূর করে ইসলামের আলোকে মনকে প্রশান্ত করার উপায় শেখায়। দুআ, জিকির ও কোরআনের মাধ্যমে নেতিবাচক চিন্তা দূর করে ইতিবাচক জীবনযাপনে উৎসাহিত করে। এটি কেবল পড়ার বই নয়, বরং মনের ক্ষত সারার করার একটি "বাস্তব প্রেসক্রিপশন" হিংসা, লোভ, হতাশা ও গুনাহের ভার থেকে মুক্ত হয়ে কীভাবে আল্লাহর সন্তুষ্টির পথে সুন্দর পরিপূর্ণ জীবন গড়া যায়। বইটি বিভিন্ন অধ্যায়ে সাজানো। যেখানে প্রতিটি অংশ আলাদা থেরাপির মতো কাজ করে। এটি মানসিক চাপ উপশম, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ঈমানি চেতনাকে জাগ্রত করতে সাহায্য করে [ যারা হতাশা থেকে মুক্তি এবং মানসিকভাবে প্রশান্ত থাকতে চান, তাদের জন্য বইটি একটি চমৎকার সঙ্গী হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার বইটি সংগ্রহ করার তৌফিক দান করুন 🥹

      By Mohua Haque

      25 Mar 2026 08:33 PM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। অনেক অনেক শুকরিয়া মহান রবের প্রতি, যিনি আমাকে এত সুন্দর একটি বই পড়ার তৌফিক দিয়েছেন। " রাইটিং থেরাপি " বইটি আসলে সত্যিই রূহের থেরাপি। বইয়ের কথাগুলো এত গুছানো,পড়ার সময় প্রায়ই মনে হয়েছে আমার কাছের কেউ, অতি আপনজন; আমার সামনে বসে স্নেহের সাথে আমাকে কথাগুলো বুঝাচ্ছে। কখনো মোটিভেশন, কখনো বাড়ির কাজ, কখনো গল্প বলে বলে.... বইটা কেন জানি বুক শেলফে রাখতে ইচ্ছা করেনা, মনে হয় টেবিলে বা হাতের কাছেই রাখি, যেন প্রতিদিন পড়া যায়। বিশেষ করে প্রোডাক্টিভির অধ্যায়টা, মনে হয় যেন একটা কোর্স করছি। কুরআনের প্রতি ভালোবাসা, জীবন্ত যিকির , মনের গভীরের দু'আ। সময়ের মূল্য খুব ভালোভাবেই বুঝা যায়। শেষে গল্প পড়তে পড়তে চোখে পানি চলে এসেছিল, তবে সেটা অস্থিরতার নয়, প্রশান্তির। বইয়ের নামটা যথার্থই হয়েছে, "প্রশান্ত হৃদয়ের প্রেসক্রিপশন।" বইটা এর প্রচ্ছদের মতই সবুজ, স্নিগ্ধ, নির্মল স্বস্তির। 💚 আল্লাহ্ লেখিকাকে উত্তম জাযা দিন। তার লেখায় বারাকাহ দিন, সবাইকে কলবুল সালিম দান করুন, আমীন। 💞

      By sah****com

      25 Mar 2026 08:26 PM

      Was this review helpful to you?

      or

      মানব জীবন কি আদৌ ফুলের মতন হতে পারে? সৌন্দর্যের দিক থেকে কিংবা সৌরভের দিক দিয়ে? হ্যাঁ, হতে পারে। শুধু ফুলের মতনই নয়; বরং ফুলের চেয়ে অধিক সুন্দর হতে পারে। গাছের ফুলের চেয়ে অধিক সুবাসিত হতে পারে। . দুঃখের বিষয়! ফুলের মতো সুরভিত করার বদলে নিরুদ্দেশ যাত্রায় ভাসাতে থাকে জীবন তরীকে। হতাশা আর জড়তার গহীন অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। লাগাতার বিশ্রাম, অতিরিক্ত চিন্তা, ইবাদাত-আমলহীন অবস্থা, কুরআন, জিকির-আযকার ছাড়া অর্থহীন কর্ম ঘিরে রেখেছে মানব জীবনকে। অন্ধকার ভেদ করে কখনোই কি আসবে না সম্ভাবনার সুবহে সাদিক! এই দাগযুক্ত জীবনকে ফুলের মতন সুবাসিত করতে, হতাশা আর জড়তার অন্ধকার ঠেলে নতুন সূর্যের বারতা দিতে প্রয়োজন এক কপি ‘রাইটিং থেরাপি’র’। . ‘রাইটিং থেরাপি’ — একটি আত্মউন্নয়নমূলক বই। বইটির পাতায় পাতায় মুখর হয়ে উঠেছে নিজের আত্মাকে থেরাপি দেয়ার সাতটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনার আসর। বইটিতে শান্তিসংশ্লিষ্ট এই বিষয়গুলো এত সহজভাবে আলোচনা করা হয়েছে না পড়লে বুঝতে পারার কোনো উপায় নেই। সহজ, সাবলীল ভঙ্গিতে লেখা হৃদয়গ্রাহী নাসিহাগুলো। প্রতিটি অধ্যায় পড়া শেষে পাঠক নিজেকে নতুনভাবে ভাবতে শিখবে। নিজের ভিতর তাড়না অনুভব করবে। . এই বইটা আমাকে পড়ার সময় নোট করতে বাধ্য করেছে। কয়েকটা থেরাপির প্রতিটি লাইন বেশ কয়েকবার করে পড়েছি। প্রতিটি অধ্যায় শেষে থাকা, ‘আজকের দিনের চ্যালেঞ্জ’, একেকটি দুআ হৃদয় শীতল করার মতো। বইটি চিন্তার জগতের মোড় ঘুরিয়ে দিয়েছে। একটা অগোছালো জীবনকে কীভাবে কর্মমুখী, কার্যকরী করা যায় সেটার উপায় জানিয়েছে। শয়তানের ওয়াসাওয়াসা থেকে হেফাজত রাখার চমৎকার কৌশল শিখিয়েছে। জীবনকে কীভাবে আমলমুখী ও প্রোডাক্টিভ করা যায় তা নিয়ে আলোচনা করেছে আমার সাথে। জিকির, দুআ, কুরআন, আমলকে নিজের সঙ্গী কীভাবে বানাব সেসবও চমৎকার কথামালার মাধ্যমে শিখিয়ে দিয়েছে। প্রতিটি লাইনই মনে হয়েছে আমারই জন্য লেখা! সুবহানাল্লাহ! হৃদয়ের প্রেসক্রিপশনে এত সুন্দর সলিউশন থাকতে পারে, না পড়লে জানতাম না। এক অসাধারণ সময় কেটেছে বইটির সাথে। . বই নামক এই প্রেসক্রিপশন সবসময় সাথে রাখতে হবে। না হয় দুদিন পর পর ভুলে যাব কোন সময় কোন থেরাপি নেয়া প্রয়োজন সেটা। যারা এখনও বইটা পড়েননি পড়ে ফেলতে পারেন নিশ্চিতে। বইপাঠে নিজ আত্মার জন্য আশার আলোর সন্ধান পাবেন। যারা দুনিয়ায় টেনশন নিতে পারেন না, অল্পতেই হতাশাগ্রস্ত হয়ে পড়েন, মন খারাপ থাকে, অস্থির অনুভব করেন, এই বইটি তাদের জন্য মহৌষধের মতো কাজ করবে মনে করি।

      By bin****com

      27 Mar 2026 09:14 AM

      Was this review helpful to you?

      or

      'রাইটিং থেরাপি' নামটা শুনলেই লেখালেখি বিষয়ক বই মনে হয়। আসলে তা নয়। রাইটিং থেরাপি— একটি প্রশান্ত হৃদয়ের প্রেসক্রিপশন। একটি প্রশান্ত আত্মার দেখা পেতে হলে সম্ভাব্য যেসব উপায় অবলম্বন করা যায়, বইটিতে লেখিকা কলমের নিপুন ছোঁয়ায় তুলে ধরেছেন সেসব। বইটিতে মোট সাতটি অধ্যায় রয়েছে— চিন্তার জগত পরিবর্তন করুন, জীবনকে আমলমুখী ও প্রোডাক্টিভ করুন, জীবন্ত জিকিরের থেরাপি, দুআ থেরাপি, কুরআন থেরাপি, আশার থেরাপি এবং গল্পে গল্পে অনুপ্রেরণা থেরাপি নামে। প্রতিটা অধ্যায়ে ছোট ছোট অনুচ্ছেদের মাধ্যমে একেকটা বিষয় তুলে ধরা হয়েছে। কুরআন, হাদিসের আলোকে প্রত্যেকটা প্রবন্ধ সাজানো হয়েছে। লেখিকা এমন প্রাঞ্জল ভাষায়, এমন মায়াবী, স্নেহমাখা সুরে প্রতিটা কথা বলেছেন যে মনে হয়েছে আমার বড়ো বোনই যেন আমাকে নসীহাহমাখা উপদেশ দিচ্ছেন অত্যন্ত সহজবোধ্য সুরে, নিজের সামনে বসিয়ে। বইটাকে এক কথায় প্রোডাক্টিভিটির একটি কোর্স বলা যেতে পারে, আমার মতে। আমি ইতিমধ্যে বেশ কয়েকটা বই পড়েছি প্রোডাক্টিভিটি বিষয়ক। কিন্তু কোনো বই পড়ে আমার মনে হয়নি এই বইটা আমার জন্যই লিখা, আমাকে বইয়ের কথাগুলো মেনে চলতে হবে—তবেই আমার জীবন সফল এবং সার্থক হবে, ইনশাআল্লাহ। খামখেয়ালি জীবনে, সময়ের অপচয়ে, অলসতায় এই বইটা খুব ইফেক্টিভ একটা রিমাইন্ডারের কাজ করবে। বইটা পড়তে পড়তে কিছু লাইন এতো ভালো লেগেছে যে মনে হয়েছে লাইনগুলো মুখস্ত করে ফেলা দরকার। যাতে যথাসময়ে নিজের ভেতর থেকে রিমাইন্ডার আসে। আমাকে যদি জিজ্ঞেস করা হয় 'রাইটিং থেরাপি' পড়ে আমি কী শিখেছি, আমি বলবো—জীবনের আসল উদ্দেশ্য শিখেছি, জীবনকে ইতিবাচকভাবে নেওয়ার পদ্ধতি শিখেছি, আল্লাহর দয়া, ক্ষমার ব্যাপারে সুধারণা পোষণ করতে শিখেছি। এছাড়াও কীভাবে জীবন্তভাবে জিকির করতে হয়, কুরআনের সাথে আত্মার সংযোগ করে কীভাবে নিজের জীবনে এই ঐশি কালামকে জড়িয়ে নেওয়া যায়, কীভাবে মন খুলে আল্লাহর কাছে চাওয়া যায় শিখেছি। সত্যি বলতে, কেউ যদি নিতান্ত উদাসীনভাবে, শুধু পড়ার জন্যই পড়ার মতো করে পড়ে যায় এই বইটা, তবুও তার জীবনে বইয়ের লেখাগুলো কিছু না কিছু প্রভাব ফেলবেই। এটা আমার দৃঢ় বিশ্বাস। বইটা ইসলাম প্র‍্যাক্টিসিং কিংবা নন-প্র‍্যাক্টিসিং জীবনকে অনেক দিক দিয়ে অনেকভাবে গাইড করবে, অনুপ্রেরণা যোগাবে, যেগুলো সামান্য এই রিভিউতে তুলে ধরা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। এককথায় বলতে হলে বলবো, এটা সবার পড়ার জন্য উপযোগী এবং প্রয়োজনীয় একটা বই, সবার সংগ্রহে রাখার মতো বই। জীবনের বাঁকে বাঁকে এই বই সাহস যোগাবে, ভরসা দেবে, ভারী মনকে হালকা করে আল্লাহর দিকে ঝুঁকতে অনেক বেশি সাহায্য করবে, ইনশাআল্লাহ। অনেক পাঠককে কিছু বই পড়ে 'পয়সা উসুল' বলতে শুনেছি। সেই অর্থে যদি আমি এটাকে 'পয়সা উসুল' বই বলি, আমার মনে হয়, এটা ভুল বলা হবে। এই বইটা গোটাগোটা অক্ষরে যে নিরাময়, প্রশান্তি, উপদেশ, অনুপ্রেরণা ধারণ করে আছে তা অমূল্য। মূল্যের পারদে একে কখনোই মাপা যাবে না। বইয়ের প্রচ্ছদ, বাইন্ডিং, পৃষ্ঠাসজ্জা সবই ভালো লেগেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ লাইনগুলো বোল্ড করে দেওয়াটা লাইনগুলোর গুরুত্ব উপযোগী হয়েছে এবং সহজেই দৃষ্টি আকর্ষণ করছে। কয়েকটা বানান ভুল ছিল, টাইপিং মিস্টেক সম্ভবত। আল্লাহ লেখিকার কলমে বারাকাহ দিন। সব পাঠকের জন্য বইটা জীবন পরিবর্তনের মাধ্যম হিসেবে কবুল করুন।

      By Raihan Sadik

      25 Mar 2026 08:35 PM

      Was this review helpful to you?

      or

      “রাইটিং থেরাপি” শুধু একটা বই না, এটা যেন নিজের ভেতরের অজানা জগতে ঢোকার একটা দরজা। এই বই আমাদের শেখায়—কলম আর কাগজ শুধু লেখার জন্য না, বরং নিজের দুঃখ, কষ্ট, ভয় আর আনন্দকে মুক্ত করার শক্তিশালী একটা মাধ্যম। বইটির সবচেয়ে সুন্দর দিক হলো, এটি খুব সহজভাবে বোঝায় কিভাবে লেখার মাধ্যমে মনের ভার হালকা করা যায়। আমরা অনেক সময় এমন কিছু অনুভব করি যা কাউকে বলতে পারি না—সেই কথাগুলোই লেখার মাধ্যমে প্রকাশ পায়। এই বই পড়লে মনে হয়, “হ্যাঁ, আমি একা না—আমার ভেতরের কথাগুলোও গুরুত্বপূর্ণ।” লেখক খুব সুন্দরভাবে দেখিয়েছেন— নিজের সাথে কথা বলার একটি উপায় হলো লেখা অতীতের কষ্টকে ছেড়ে দেওয়ার মাধ্যম হতে পারে লেখা এবং নিজের উন্নতির জন্য লেখা একটি শক্তিশালী হাতিয়ার

      By Blue Lady

      02 Mar 2026 11:31 PM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ।।। বইটা অনেক উপকারী

      By Abida Sultana

      27 Jan 2026 09:55 PM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ ভালো একটি বই।

      By Sumaiya Tanbi

      19 Nov 2025 05:50 PM

      Was this review helpful to you?

      or

      আপুর লেখা বরাবরই এত্তো ভালো আলহামদুলিল্লাহ। পড়েই তৃপ্তি লাগে।এতো দিন ধরেই বইয়ের রিভিউ দেখে দেখে দিন যাচ্ছে। বইটা কেনার অপেক্ষায় আলহামদুলিল্লাহ। 💗

      By rit****com

      16 Nov 2025 12:07 AM

      Was this review helpful to you?

      or

      জীবনে চলার পথ মসৃণ নয়,,,,, মাঝে মধ্যে হৃদয় ভাঙ্গে,,,কষ্ট লাগে,,,পরীক্ষা থাকে,শাস্তিও হয়,,,,ভুল থাকে,,,তবুও উঠে দাঁড়াতে হয় আখিরাতের জন্য,,,,,এই বইটি এই সকল সময়ে হৃদয়ে একটু খানি প্রশান্তি আর শান্তনা দেয়,,,,,যা আমার ক্লান্ত হৃদয় প্রশান্ত করে,,,,,এরজন্য আমি নিজে বইটি পড়তে চাই এবং অন্যকে পড়তে উৎসাহিত করতে চাই,,,,, বইটির মূল বৈশিষ্ট,,, 1,,,ভালো মানুষের মতো বইটি প্রশান্তি দান করে একজন বন্ধুর মত সান্তনার বাণী শোনায়,,, 2,,, প্রতিটি স্টেপে এমন কিছু লিখা রয়েছে যেগুলো সামনের দিনের অনুপ্রেরণা যোগায়,,, 3,,, সামান্য ভুলে যেখানে জগত জাজমেন্ট করে সেখানে বইটি ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের চলার পথে অনুপ্রেরণা যোগায় 4,,,, লেখাগুলো অন্যরকম ভালো লাগে সহজেই বোধগম্য সেই সাথে মনের শক্তি যোগায় 5,,,, সবমিলিয়ে আমার কাছে বইটি অনেকটা অসুস্থ হৃদয় থেরাপি মনে হয়,,,,,

      By 880****303

      18 Nov 2025 10:30 AM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম রাইটি থেরাপি বইটি প্রকাশিত হওয়ার পর থেকে বইটি পড়ার প্রতি আমার আলাদা একটা ভাল লাগা কাজ করছে। সুন্দর এ বইটি আমার সংগ্রহে আসুক। আল্লাহ ব্যবস্থা করে দিক। লেখিকা শারিন সফি অদ্রিতা আপু একজন হৃদয়বান লেখিকা। তার বিশ্বাস -কলম শুধু শব্দের মালা গেঁথে দেয় না। বরং হৃদয়ের থেকে হৃদয়ে এক অদৃশ্য সেতুবন্ধন রচনা করে। তার একান্ত কামনা - মানব হৃদয় যেন তার সৃষ্টির উদ্দেশ্য উপলব্ধি করে। পৃথিবীর সাধারণ মানুষগুলো যেন তার লেখায় খুঁজে পায় দুনিয়াতে প্রশান্তি, আখিরাতে মুক্তির উপকরণ, আর জীবনের প্রতিটি পদে অনুভব করে আল্লাহর সাহায্য, সান্নিধ্য ও আত্মিক শান্তি। ☘️বইটি কেন গুরুত্বপূর্ণ - এই বইটি আসলে আমাদের প্রত্যেকের আত্মার চিকিৎসার কথা বলে। যেমন আমাদের শারীরিক অসুস্থতার জন্য ডাক্তার ও ফিজিক্যাল থেরাপি রয়েছে, তেমনি আত্মা যখন ক্লান্ত, হতাশ ও গুনাহের ভারে বিপর্যস্ত হয়ে পড়ে -তখন আত্মার জন্য প্রয়োজন থেরাপি। রাইটিং থেরাপি বইটি সেই রুহের চিকিৎসার এক সুন্দর নির্দেশিকা। ☘️বইটি কেন অন্যদের পড়া উচিত - এখানে পাঠক শিখবে কিভাবে চিন্তাকে আলোর পথে চালিত করতে হয়, দুয়া ও জিবন্ত জিকিরের শক্তি দিয়ে নিজেকে শক্তিশালী মুমিন হিসেবে গড়তে হয়, কুরআনের আলোয় এবং আশার দীপ্তিতে কীভাবে নিজের অন্তরকে প্রশান্ত ও প্রোডাক্টিভ করা যায়। ☘️ - বইটি এমন ভাবে সাজানো হয়েছে, যেন পাঠক নিজের ভেতরের ব্যথা ও শূন্যতাগুলো নিরাময়ের সঠিক উপায়, কুরআন-সুন্নাহ র আলোকে খুব সহজেই খুঁজে পান। এই বই কেবল তাত্ত্বিক লেখা নয়,বরং আত্মার গভীরে ছুঁয়ে যাওয়া এক বাস্তব প্রেসক্রিপশন। কেউ যদি অন্তরের অশান্তি থেকে মুক্তি পেয়ে প্রোডাক্টিভ জীবন-যাপন করতে চান, আল্লাহর সান্নিধ্যে শান্তি খুঁজে নিতে চান -তাহলে এই বইটি তাদের হাতে তুলে নেওয়া খুব জরুরি।

      By Zakiya Sultana

      15 Nov 2025 05:27 PM

      Was this review helpful to you?

      or

      আজ বলবো রাইটিং থেরাপি শারিন সফি আদ্রিতা আপুর বইটা বের হওয়ার আগের কথা। হঠাৎ একদিন খোঁজ পেয়ে যায় আপুর রাইটিং থেরাপি নামক একটা টেলিগ্রাম চ্যানেলের। আপু সোশ্যাল মিডিয়া একাউন্টেও তার লেখালেখি প্রকাশ করে। সেখানে অ্যাড থাকার সুবাদে হঠাৎ একদিন চোখে পড়ল।যে আপু টেলিগ্রাম চ্যানেলে রাইটিং থেরাপি নামক একটা চ্যানেল খুলেছে। সোশ্যাল মিডিয়াতে খুব একটা সময় থাকা হয় না। ঠিক এই কারণেই টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে আপুর রাইটিং থেরাপি চ্যানেলে অ্যাড হয়ে আপুর লেখা পড়তে শুরু করি। একদম শুরু থেকে চ্যানেলের একদম শুরু থেকে যতগুলো লেখা ছিল আপুর।আমি কয়েকদিনের মধ্যে পড়ে শেষ করে ফেলি এবং এখনো পর্যন্ত আপুর রাইটিং থেরাপির যে লেখাগুলো আপু প্রকাশ করে সেগুলো পড়ি। ঠিক কেমন অনুভূতি এটা বলে বোঝানো কঠিন। কারণ আপুর লেখাগুলো যখন পড়তে থাকি মনে হয় যেন এগুলো তো আমারই মনের অব্যক্ত কিছু কথা। যেগুলো আমি বলতে পারছি না সেগুলো আপু তার লেখার মাধ্যমে আমাকে বলছে। আমি ঠিক সেই সময় থেকে ভাবতাম যে আপু এত সুন্দর করে লেখাগুলো প্রকাশ করছে। আপুর এই রাইটিং থেরাপির লেখাগুলো যদি বই আকারে প্রকাশ করা যায় তাহলে তো মন্দ হয় না। এটা শুধু ছিল আমার ভাবনা কিন্তু আমি কখনো ভাবতেও পারিনি সত্যিই লেখাগুলো নিয়ে আপুর বই প্রকাশ হবে। আমি খুব খুশি হয়েছি এইটা ভেবে যে আপুর লেখাগুলো এখন হাতে বই আকারে ছুঁয়ে আমি দেখতে পারব। আপুর অনুভূতি ছুঁতে পারবো। যে অনুভূতিগুলো আমার ভিতরেও আছে। রাইটিং থেরাপির লেখাগুলো এটা শুধু আপুর বলা অনুভূতি না।আমি বিশ্বাস করি আমার মতো অনেক মেয়েরা আছে।এগুলো সেই প্রতিটা মেয়েরই মনের অনুভূতি যারা প্রকাশ করতে পারেনা। রাইটিং থেরাপি সত্যিই প্রশান্ত হৃদয়ের প্রেসক্রিপশন।যে লেখাগুলো পড়লে কঠিন হৃদয়ও কোমল হয়ে যায়।

      By 880****989

      14 Nov 2025 10:33 PM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারকাতুহ আলহামদুলিল্লাহ।রাইটিং থেরাপি নিয়ে লিখার মতন যোগ্যতা আমার নাই।শারিন আপু লিখা নিয়ে কিছু মন্তব্য করবো বা লিখবো কখনো কল্পনা করতে পারিনা।আপুর প্রতিটি কথা হৃদয়ে প্রশান্তি দেয়।বইটি যখন বের হয়নি আপু রাইটিং থেরাপি লেখাগুলো মানুষকে প্রচুর মুগ্ধ করতো এবং পছন্দ করতো।আমি যখন আপুর লেখাগুলো কপি করে পোস্ট করতাম সবাই আপু লেখাতে আলাদা একটা প্রশান্তি পেতো।আপুর নামাজে মন ফেরানো ও আমার প্রিয় দুআর ডায়েরী অতুলনীয়।যারা বইগুলো পড়েছে আলাদা একটা স্বস্তি অনুভব করেছে।রাইটিং থেরাপি হৃদয়ে এক বসন্ত।যা রবের কাছাকাছি যেতে সহযোগিতা করবে।আমাদের কলব গুনাহ ভরপুর।এই কলবে চিকিৎসা জন্য প্রেসক্রিপশন প্রয়োজন হয় আপুর রাইটিং থেরাপি অন্যতম।আপনি যদি রাইটিং থেরাপি কথাগুলো আমলের নিয়্যাত করেন মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনার অন্তরে প্রশান্তি দিবেন ইং শা আল্লাহ। অবশ্যই নিয়্যাত খাস থাকতে হবে। নামাজের প্রশান্তির জন্য নামাজে মন ফেরানো রবকে অনুধাবন করে বলার জন্য আমার প্রিয় দুআর ডায়েরি যা আপনাকে কান্না করতে বাধ্য করবে। আর কলব বা হৃদয়ে প্রেসক্রিপশনের জন্য রাইটিং থেরাপি। হৃদয়ে প্রশান্তি জন্য রাইটিং থেরাপি অনেক উপকারী। আলহামদুলিল্লাহ বারাকাল্লাহু ফিক মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপুর ইলমে,আমলে,লেখাতে এবং সময়ের বারাকাহ দেখ এবং আমাদের সবাইকে জান্নাতে একত্রিত করুক এই লিখনি যেন অনেক মানুষের হেদায়েতের মাধ্যম হোক।আমিন ইয়া রব

      By wam****com

      14 Nov 2025 09:11 PM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম, রাইটিং থেরাপি বইয়ের নাম শুনলে যেন মনে হয় অসুস্থ মন,শরীরকে সুস্থ করে তোলার প্রক্রিয়া। এই বইটি ক্রয় করার ইচ্ছা থাকা সত্তেও নিতে পারলাম না। মহান আল্লাহ তায়াল যেন আফিয়াহ এর সাথে পাওয়ার তৌফিক দান করেন।এই বইটির মাধ্যমে আল্লাহ তায়ালা আমার হৃদয় কে সুস্থ করে তোলেন।অতীতের ট্রমা থেকে বের হওয়ার পথ বের করে দেন। এই বইয়ের হক আদায় করার তৌফিক দান করেন।

      By 880****83

      14 Nov 2025 08:00 PM

      Was this review helpful to you?

      or

      ফেসবুকের বদৌলতে রাইটিং থেরাপি সিরিজের অনেক লিখা পড়ার সুযোগ হয়েছে। লিখাগুলো পরলে মনে হতো আমার জন্যই লিখেছেন আপু।এত সহজ ও সাবলীলভাবে লিখাগুলো উপস্থাপন করা হয়েছে যেন আমার অবস্থা দেখে খুব আপন কেউ আমাকে উপদেশ দিচ্ছে। লিখাগুলো বইআকারে প্রকাশ হবে জানার পর থেকেই উচ্ছ্বসিত ছিলাম।এবার হাতে পাওয়ার পালা ইন শা আল্লাহ্

      By mrs****com

      14 Nov 2025 07:29 AM

      Was this review helpful to you?

      or

      শারিন আপুর রাইটিং থেরেপি এর লিখা গুলো যেনো ক্লান্ত,পরিশ্রান্ত হৃদয়ের এর জন্য এক টুকরো সবুজ শীতল ছায়া। মাঝে মাঝে মনে এই লিখাটা শুধুমাত্র আমার ই জন্য লিখা। পরম মমতায়, মাথায় হাত বুলিয়ে কেও যেনো বারবার আমাকে মোটিভেট করে। মনে হয় হৃদয়ের ক্ষত যায়গা গুলোকে কেও যেনো বার বার যত্ন করে মুছে দেয়। আল্লাহ আপুকে নিশ্চয়ই এর উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন।

      By umm****com

      13 Nov 2025 08:56 PM

      Was this review helpful to you?

      or

      বেশ কিছু বছর আগে থেকেই আদৃতা আপুর লেখা পড়ছি। যদিও আমি তাকে পার্সোনালি চিনি না তবুও কিছু কিছু লেখা পড়ে এমন অনুভূতি হয়েছে যে,লেখাটা যেনো আমার জন্যই।এছাড়াও আপুর পজিটিভিটি, প্রোডাক্টিভিটি রিলেটেড লেখাগুলো আসলেই থেরাপির মতো কাজ করে। আশা করি, এই বইয়ের প্রতিটা লেখা যদি কেউ যদি তার দৈনন্দিন লাইফে প্র্যাক্টিস করে অবশ্যই সে তার নিজের জীবনকে একজন মুসলিম হিসেবে আরো বেশি প্রোডাক্টিভ করে গড়ে তুলতে পারবে। ইনশাআল্লাহ।

      By 880****235

      11 Nov 2025 08:18 PM

      Was this review helpful to you?

      or

      ❝রাইটিং থেরাপি❞ বইটি মূলত আমাদের মন ও চিন্তাধারাকে নতুন করে গঠন করার একটি অনন্য হাতিয়ার। এখনো পুরোপুরি পড়ে শেষ করতে পারিনি তবে যতটুকু পড়েছি তার মধ্যে খুব‌ই ভালো লেগেছে যে বিষয়টি বা বইটির বিশেষ কনিতা পদ্ধতি: ক – কুরআন, কৃতজ্ঞতা নি – নিদর্শন, নিজের ভুল তা – তাৎক্ষণিক প্রয়োজন এই কনিতার মাধ্যমে আমরা আমাদের চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন আনতে পারি, আর সেই পরিবর্তনের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সাফল্য অর্জন করা যাবে ইংশা-আল্লাহ। এর মাধ্যমে শয়তান আমাদের মনকে প্রভাবিত করতে পারবে না। তাই আমি মনে করি, এই ব‌ইটি মোটামুটি সকলের‌ই পড়া উচিত। রেটিং: ★★★★★ উপযোগিতা: অত্যন্ত উপকারী সার্বিক প্রভাব: ইতিবাচক, জীবনধারায় পরিবর্তন আনতে সহায়ক, ইংশা-আল্লাহ।

      By Ummati_ Mustafa_saw

      11 Nov 2025 08:06 PM

      Was this review helpful to you?

      or

      অনেক দিন যাবৎ এত্ত বেশি ডিপ্রেশনে ভুগছি আমি।আমার মনে হয় সবসময়ই যে আমার একটু কাউন্সিলিং এর প্রয়োজন।এমন একজন কে দরকার যে সামনে বসিয়ে বসিয়ে বুঝাবে আমাকে। সুইসাইডাল চিন্তা ভাবনা মাথায় আসে আল্লাহুম্মাগফিরলি।আনতে চাইনা এরপরেও আসে।💔 আমার মনে হয় শারিন আপার এই রাইটিং থেরাপি বইটা আমার জন্য থেরাপি হিসেবে,কাউন্সিলর হিসেবে কাজ করবে। যারা আমার মত ডিপ্রেশনে আছেন বইটি সংগ্রহ করতে পারেন।

      By Ayesha akter

      11 Nov 2025 07:10 AM

      Was this review helpful to you?

      or

      শারিন সফি অদ্রিতা আপুর রাইটিং থেরাপি বইটা আমার কাছে থেরাপির মতোই কাজ করতেছে। উমার হওয়ার পর থেকে সবকিছু কেমন খেই হারিয়ে ফেলেছিলাম। সব জানা বিষয় গুলাও কেমন যেনো গুলিয়ে ফেলেছিলাম। প্রোডাক্টিভিটি তো আমাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ আপুর বই থেকে নিজেকে আবার একটু একটু প্রস্তুত করছি। বইটা পড়ার সময় মনে হচ্ছিলো আপু আমাকে সামনে বসিয়ে আলোচনা করছেন আমার জন্য। রাইটিং থেরাপি বইতে আপু অনেক গুলা চ্যালেঞ্জ দিয়েছেন। কুরআন পড়ার চ্যালেঞ্জে কুরআনকে আকর্ষণীয় করতে বেশ ইন্টারেস্টিং জিনিস পেয়েছি তা হলো জান্নাত কল্পনা করা। চ্যালেঞ্জটা আমার এতো বেশি পছন্দ হইছে! সুবহান আল্লাহ। চলেন সবাই একসাথে জান্নাত কল্পনা করি। আজকের কল্পনা মায়েদের জন্য। সুরা গশিয়াহতে আল্লাহ তায়ালা বলেছেন, সারি সারি বালিশ। কোমল মখমল বিছানো। বেবী হওয়ার পর প্রতিটা মা ক্লান্ত। আমি নিজেও উমার হওয়ার পর ক্লান্ত। জয়েন ফ্যামিলিতে থেকে সবার হেল্প পেয়েও আমি ঠিকমতো ঘুমাতে পারিনা। হয়তো ফিড করাতে হয় নয়তো রাত জেগে থাকে। শুয়ে থাকা আমার পছন্দের এক কাজ ছিলো। আর এখন শুয়ে থাকার সময়ই নাই। আল্লাহ তায়ালা পুরুষ্কার হিসেবে সারি সারি বালিশ বিছিয়ে রেখেছেন। মখমলের বিছানা বিছিয়ে রেখেছেন। আহহা সেখানে আমি আরাম করে শুয়ে থাকবো। কেউ থাকবে না ডাকার। কেউ কোনো কাজে বলবে না। উমারকে ফিড করানোর চিন্তা থাকবে না। সবুজ পাহাড়ের পাদদেশের সমতল ভুমিতে বিছানো সারি সারি বালিশ৷ মখমলের বিছানায় আমার পছন্দের সাদা রঙের মধ্যে ছোট ফুলের প্রিন্ট দেয়া বিছানার চাদর। পাশেই একটা ঝর্না প্রবাহিত হচ্ছে। তার পানি এত্ত বেশি সুস্বাদু আর মিষ্টি! দুনিয়াতে এমন স্বাদের শরবতও নেই। দূর থেকে কামিনি আর বকুল ফুলের ঘ্রাণ ভেসে আসছে। খোলা আসমানে কয়েকটা পাখি উড়ে যাচ্ছে। হাল্কা নরম রোদ আমার গা কে উষ্ণ করে দিচ্ছে। দুনিয়াতে শীতের সকালের আরাম রোদ যেমন আপন করে নেয় ঠিক তেমন। এই উষ্ণতা আমাকে ঘুমের রাজ্যে নিয়ে যাবে। আমার এই অবস্থা দেখে হুররা এসে পাতলা চাদর দিয়ে আমার গা ঢেকে দিবে। আর আমি এই নরম বিছানায় এতোই আরাম করে ঘুম দিবো

      By sabana chowdhury

      10 Nov 2025 06:08 PM

      Was this review helpful to you?

      or

      oshadharon chilo ek kothay Yasmin mujahid er reclaim your heart er por arekta boi jeta pore ontor thanda hoye Jabe sheita writing therapy!! khub e shundor ma Sha allah 💓❤️

      By air****com

      10 Nov 2025 11:44 AM

      Was this review helpful to you?

      or

      আসসালামুয়ালাইকুম।শারিন আপুর বই মানেই অন্তরে প্রশান্তির ছোঁয়া। যখন আমার রব থেকে অনেক দূরে সরে যায়, ইবাদতে উদাসীন হয়ে যাই সেইসময় শারিন আপুর বই সাপ্লিমেন্টের মতো কাজ করে। আপুর লেখা অস্থির অন্তরকে শান্ত করে দেয় । হতাশা কাটিয়ে তুলে পুনরায় শুরু করার অনুপ্রেরণা যোগায়। আপুর বই মানেই আমার কাছে এক প্রশান্ত হৃদয়।

      By Rifah Rafiah Noshin

      09 Nov 2025 11:16 PM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে হিদায়াতের আলো দান করেছেন। আজ আমি লিখতে বসেছি—‘রাইটিং থেরাপি’ নিয়ে, নাকি নিজের আলোর পথে ফেরার গল্প বলতে—তা জানি না। এতেই বোঝা যায়, অন্ধকার থেকে আলোর পথে ফেরার যাত্রায় ‘রাইটিং থেরাপি’র লেখাগুলো আমাকে কতটা সহায়তা করেছে। সময়টা ছিল ২০২১ সালের সেপ্টেম্বর। জীবনের এক সন্ধিক্ষণে হঠাৎই এলো হিদায়াতের আলো। আলো এসে ছুঁয়েছিল হৃদয়কে, কিন্তু স্থায়ী হয়নি। মনে হচ্ছিল, দিন পেরিয়ে আমি আবার রাতের অন্ধকারে ফিরে যাচ্ছি। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো—ব্যস্ততার আড়ালে ভুলে যাচ্ছিলাম আমার সময়ের প্রকৃত মালিককে। ধীরে ধীরে আমি সরে যাচ্ছিলাম আল্লাহর স্মৃতি থেকে। তারপর, ২০২২ সালের শেষ প্রহরে ‘রাইটিং থেরাপি’ আমাকে ফিরিয়ে আনল সেই পথে—যেখানে অন্তর শান্তি খুঁজে পায়। এই প্ল্যাটফর্মটি আমার কাছে যেন এক আয়না, যেখানে নিজের অস্থিরতা, ভয়, ও ভেতরের বিশৃঙ্খলাকে স্পষ্ট দেখতে পাই। প্রতিটি শব্দ যেন হয়ে ওঠে আত্মার চিকিৎসা, আর প্রতিটি লাইন যেন হৃদয়কে পরিশুদ্ধ করে। মনে হতে লাগল, যেন কোনো অদৃশ্য চিকিৎসক পরম স্নেহে আমার অন্তরকে নিরাময় করছেন। এখানেই শিখেছি—কলম কেবল প্রকাশের নয়; এটি আত্মাকে শুদ্ধ করার এক নিঃশব্দ পথ। ‘রাইটিং থেরাপি’ আমার কাছে কেবল একটি নাম নয়; এটি আমার আলোর পথে ফেরার এক জীবন্ত সাক্ষ্য। হতাশ না হয়ে মহান আল্লাহ কাছে ফিরে আসার পথ। বইটি সবার হৃদয়কে শান্ত করে নিয়ে আসবে আমাদের জীবন ও মৃত্যুর মালিক এর কাছে। আমার বইটি আজ আমার এক বোনের হাতে, তাকে দেখাচ্ছে সেই আলোয় ভরা পথ। এভাবেই এই 'রাইটিং থেরাপি' বইটি হতে পারে আপনার জীবনকে বদলে দেওয়ার এক সুযোগ। আল্লাহ, আমাদের সকলকে হিদায়াতের পথে অটল রাখুন। — রিফাহ্ রাফিয়াহ্ নোশিন

      By 880****088

      09 Nov 2025 07:28 PM

      Was this review helpful to you?

      or

      আল্লহ্ﷻ যার কল্যাণ চান, তাকে দ্বীনের বুঝ দান করেন। এই বুঝ পেয়ে ধরে রাখা টা বেশ কঠিন, ক্বলবে মরিচা ধরে — যখন দুনিয়ার ধুলো তাতে জমে যায়, যখন নফস ও শয়তান একসাথে টানে অন্য পথে। তবুও যিনি বারবার ফিরে আসেন আল্লাহর পথে, তাঁর জন্যই থাকে রহমতের দরজা খোলা। আর ক্বলবে মরিচা ধরলে, অসুস্থ হয়ে গেলে শারিন সফি অদ্রিতা আপুর লেখাগুলো প্রেসক্রিপশনের মতো কাজ করে আলহামদুলিল্লাহ 🤍

      By umm****com

      09 Nov 2025 06:39 PM

      Was this review helpful to you?

      or

      বিসমিল্লাহির রহমানির রহিম। রাইটিং থেরাপির লেখাগুলো মাঝে মাঝে চোখে পড়তো একটু পড়তেই মনে হতো আমি যে পরিস্থিতির মধ্যে আছি ওনি যেন ঠিক ওই পরিস্থিতি সাপেক্ষে লিখেছেন, সুবহানাল্লাহ। আমি যেন বারবার দ্বীনের পথ থেকে দূরে সরে যাচ্ছি আর ওনি যেন ওনার লিখার মাধ্যমে বারবার রবের পথে ডাকছেন। দ্বীনি বা দুনিয়াবি যেকোনো পেরেশানি, হতাশা, কষ্ট, যন্ত্রনা ও সকল অবস্থাগুলো যেন আল্লাহ তাআলা ওনাকে খুড়েখুড়ে খুঁজে বের করে সে অনুযায়ী লিখার তৌফিক দিয়েছেন। আমার যখনি নিজেকে এলোমেলো লাগে প্রায় তখনি ওনার লেখাগুলো খুঁজতে থাকি, মনে হয় আল্লাহ তাআলা ওনার লিখার মধ্যে আমার এই সংকীর্ণ অবস্থার হয়তো কোনো উত্তম দিকনির্দেশনা রেখেছেন, অনেক হতাশার মাঝেও একটু একটু আশা নিয়ে আবার ফিরে আসা। আল্লাহ তাআলা ওনাকে উত্তম প্রতিদান দান করুন ও বারাকাহ দিন।

      By 880****038

      15 Nov 2025 05:36 PM

      Was this review helpful to you?

      or

      "রাইটিং থেরাপি "বইটা কে আমি বলবো আত্মার একটা খোরাক । বইটা আমাকে সুখের সময় শুকরিয়া করতে এবং কষ্টের সময় ধৈর্য ধরতে শিখিয়েছে। সামর্থ্য থাকলে নিজেও একটা কিনতাম এবং পরিচিত সবাইকে হাদিয়া দিতাম।

      By meh****com

      09 Nov 2025 09:38 AM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ। শারিন আপুর বইটা পড়িনি কিন্ত আপুর # Writing therapy এর পোষ্ট গুলো পড়া হয় ।যা আমার অনেক কাজে দেয়। যেমন নিজের অনেক চাওয়া ভাষায় প্রকাশ করতে পারিনা, বলতে পারিনা তখন আপুর দু'আ র পোষ্ট গুলো থেকে দু'আ বেছে নেয়।আবার অনেক সময় মানসিক দ্বন্দ্ব দূর করতে আপুর লেখাগুলো মেডিসিন এর মতো কাজে দেয় আলহামদুলিল্লাহ ।আপু আরো বিয়ে নিয়ে পোষ্ট করেন তারপর বিভিন্ন প্ল্যান শেয়ার করেন যা অনেক অনেক উপকারি হয় আলহামদুলিল্লাহ। বই টার নামও সেইম তাই মনে হচ্ছে এবং আশা করছি রাইটিং থেরাপি বই থেকেও অনেক অনেক উপকৃত হবো ইন শা ।কারণ লেখিকা যে একই। তবুও মনের মতো করে লিখতে পারলাম না!

      By abd****com

      09 Nov 2025 04:31 PM

      Was this review helpful to you?

      or

      রাইটিং থেরাপি বইটির নাম শুনলেই মনে এক ধরনের প্রশান্তি জেগে ওঠে। “রাইটিং থেরাপি”— নামের মধ্যেই যেন লুকিয়ে আছে আত্মার নিরাময়ের এক অদ্ভুত প্রতিশ্রুতি। এখনো বইটি পড়া হয়নি, তবুও মনে হয় এর পাতাগুলোর ভেতর হয়তো লুকিয়ে আছে নিজের সঙ্গে মুখোমুখি হওয়ার এক শান্ত উপায়। আমরা অনেকেই ভিতরে ভিতরে কথা জমিয়ে রাখি, মনকে কখনোই বিশ্রাম দিই না। এই বই সম্ভবত সেই নীরব আত্মকথাগুলোকে লেখার ভাষা দিতে শেখায়—যেন কলম হয়ে ওঠে মনের আরোগ্যের দরজা। এই কারণেই আমি মনে করি বইটি গুরুত্বপূর্ণ এবং অন্যদেরও পড়তে উৎসাহিত করব। আমার ধারণায় “রাইটিং থেরাপি”-এর কিছু বিশেষ দিক হতে পারে— ১. লেখার মাধ্যমে আত্মার প্রশান্তি খোঁজার দিকনির্দেশনা। ২. মনস্তত্ত্ব আর আধ্যাত্মিকতার সুন্দর সমন্বয়। ৩. সহজ অথচ গভীর ভাষা, যা পাঠকের মনে ছোঁয়া দেয়। ৪. আত্মউন্নয়ন ও আত্মমমতার এক নতুন পাঠ। ৫. প্রতিটি অধ্যায় যেন নিজেকে জানার এক নীরব যাত্রা। হয়তো এই বই হাতে নিলে নিজের ভেতরের অজানা শব্দগুলো খুঁজে পাব। পড়তে না পড়তেই মনে হবে—আমি নিজের কাছে একটু ফিরে আসছি।

      By Jannatul Naim

      08 Nov 2025 11:23 PM

      Was this review helpful to you?

      or

      Apu ke cini onk age thekei.. sei 2013 sal theke..ekjon great personality jokhn erkm ekta book amder jonno niye asen eta sotti darun bepar,, sei sathe apu r writings gula fb te regular e pora hoi..asolei otiptto soul r jonno majhe majhe erkm kisu kotha amder soul ke ekta darun comfort r feel ene dei..ei boi ti o ek kothai outstanding.. apu r jnno onk doa o valobasha...

      By isr****com

      08 Nov 2025 09:26 PM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম শারিন আপু লেখা ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেল নিয়মিত পড়া হয়।প্রচন্ড ডিপ্রেশন যখন কোনোকিছু তে ফোকাস নিয়ে আসা যায়না আপু লিখা গুলো ম্যাজিক মতো কাজ করে। যেমন :আগে শুধু জিকির করা হতো কিন্ত সেটা শুধু জবান দিয়ে আপুর জীবন্ত জিকির থেকে শিখেছি জিকিরটা কত প্রানবন্ত করা যায়। কিভাবে সালাতে, জিকিরে জীবনে প্রতিটা মুহূর্ত রব সাথে এটাচ থাকা যায় আপুর লিখা গুলো থেকে উপলব্ধি করেছি। রাইটিং থেরাপি থেকে আশা করি আরও ভালো কিছু পাবো বিস্তারিত ইনশাআল্লাহ, শীঘ্রই সংগ্রহ করার ইচ্ছা আছে রব কবুল করুক। আল্লাহ আপুর লিখা তে অনেক বারাকাহ দিক এবং নেক হায়াত দান করুক উম্মাহ কল্যানে সর্বদা নিজেকে সামিল রাখার তাওফিক দিক আল্লাহ।

      By Fariha Jeba

      10 Nov 2025 03:42 PM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম হিদায়াত এর যাত্রায় সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত হয়েছি অন্তরের রোগসমুহের কারনে। বারবার পিছলে গিয়ে আবার উঠার চেষ্টা করেছি এই শারিন আপুর রাইন্টিং থেরাপি গুলো পড়ে। সুবহানাল্লহ উনার লেখা গুলো পড়তাম,, উনার মেন্টাল হেলথ রিলেটেড সেশন গুলো শুনতাম আর ভাবতাম আরেহ এ ত পুরো আমার অবস্থা। যে কথা গুলো কাউকে বুঝাতে পারতাম না,,,, এমনকি নিজের সমস্যা গুলো অ চিহ্নিত করতে পারতাম না ঠিক মতো আপু কিভাবে যেন বুঝে ফেলে। একেবারে ঠিক কাটায় কাটায় সমস্যা গুলো ধরে ধরে সমাধান দেয় । বারবার অবাক হতাম ইয়া আল্লাহ এ কেমন গুন দিয়ে তুমি উনাকে পাঠাইছ। কত শত দীন রাত গিয়েছে আপুর থেরাপি গুলো পড়ে আর নোট করে। একেবারে বুস্ট আপের জন্য ততখনাত মেডিসিন হিসেবে কাজ করে আপুর কথা গুলো। যখন বারবার হেদায়েত থেকে পিছলে যাই তখন এক আশার আলো নিয়ে উনার থেরাপি গুলো আসে। পড়লেই মনে হয় অনেকটা রিলিফ হলাম। আবার পুনরায় যাত্রা শুরু করা যায় তাহলে। আমার মতো যাদের অবস্থা তাদের জন্য ই এই বই। একজন আত্নিক ভাবে শুদ্ধ মুমিন হয়ায় যাত্রায় আপুর রাইটিং থেরাপিগুলু যেন আশার আলো। যেন কেউ ধরে ধরে বলে,,, এই এই কি করছ তুমি বোন? পিছিয়ে যাচ্ছ কেন? হতাশ কেন হচ্ছো বোন। আরেহ দেখ অইযে আশার বানি,, অইযে দেখ আল্লাহ অপেক্ষা করছে তোমার জন্য। আরে এক্টু পাপ হয়ে গেছে ত কি হয়েছে? নিজেকে কেন দোষ দিচ্ছ আপু? এইযে হাত ধরেছি তোমার। চলো একসাথে রবের পথে যাত্রা শুরু করি আবারও। পেছনে তাকিও না ত। ইয়া রব আমি বলে শেষ করতে পারব না। বইটা হাতে থাকলে যেকোনো সময় রিমাইন্ডার নেয়া ইজি হবে আশা করি। -ফারিহা জেবা

      By far****com

      08 Nov 2025 08:12 PM

      Was this review helpful to you?

      or

      থেরাপি— শব্দটা শুনলেই মনে আসে নিরাময়ের এক প্রক্রিয়া, প্রশান্তি খোঁজার এক প্রচেষ্টা। নানা সমস্যার জন্য রয়েছে নানা ধরনের থেরাপি— যেমন ফিজিওথেরাপি, সাইকোথেরাপি ইত্যাদি। কিন্তু কখনো কি ভেবেছেন, রুহের জন্যও কি কোনো থেরাপি আছে? আমরা এমন এক আধুনিক যুগে বাস করছি, যেখানে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। সামান্য অসুস্থ হলেই চিকিৎসকের দ্বারস্থ হই, নানান ওষুধ ও থেরাপি নিয়ে থাকি। কিন্তু এই আত্মা— যে প্রতিনিয়ত গুনাহ, হতাশা আর লোভে ভারাক্রান্ত হচ্ছে— তার চিকিৎসার কথা কি একবারও ভেবেছি? যখন রুহ জিকিরবিহীন হয়ে ক্লান্ত, অন্তর যখন শূন্যতার ভারে নুয়ে পড়ে, তখন “রাইটিং থেরাপি” বইটি হতে পারে সেই মরিচাধরা রুহের জন্য এক অনন্য প্রেসক্রিপশন। বইটিতে লেখিকা পাঠকদের জন্য সাতটি অধ্যায় জুড়ে তুলে ধরেছেন সাতটি থেরাপি। আমি মনে করি, যদি শুধুমাত্র এই সাতটি পদ্ধতির ওপর একটু করে আমল করা যায়, তাহলে ইনশা-আল্লাহ একজন পাঠক সহজেই খুঁজে পেতে পারেন আত্মিক ও মানসিক প্রশান্তি। তাই নিজের জন্য, রুহের প্রশান্তির জন্য বইটি অবশ্যই সংগ্রহযোগ্য। বই: রাইটিং থেরাপি লেখক: শারিন সফি অদ্রিতা প্রকাশনী: Iffah Publications

      By Eeman Eeman

      08 Nov 2025 03:10 PM

      Was this review helpful to you?

      or

      Priyo apur lekha priyo akta boi. Apur lekha jiboner nana shomoye sakina diyese. Alhamdulillah shei lekha gulo akhon molat boddho holo.

      By far****com

      07 Nov 2025 11:35 PM

      Was this review helpful to you?

      or

      শরীরের অসুস্থতা সাড়াতে যেমন ঔষধ দরকার।রাইটিং থেরাপিও তেমনি আত্মার ঔষধ।আমাদের মতো গাফেল ও উদাসীন অন্তরের জন্য রাইটিং থেরাপি হৃদয়ের প্রেসকিপশন,আত্মার ঔষধ।

      By 880****801

      10 Nov 2025 03:39 PM

      Was this review helpful to you?

      or

      শারিন আপুর ফেইসবুক ওয়ালে রাইটিং থেরাপির বেশ কয়েকটি অংশ পড়েছিলাম আগে। লেখাগুলো পড়ে চিন্তার খোরাক পেতাম। মনে হতো যেন আমাকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। সেই লেখাগুলোকে বই আকারে দেখে ভীষণ ভালো লাগছে। আমাদের আত্মিক উন্নয়নের জন্য যা জানার প্রয়োজন, আপুর লেখাই সেগুলোই উঠে এসেছে মাশাআল্লাহ। বইয়ের সূচিপত্রে একটু চোখ বুলালেই বইয়ের উপযোগিতা বোঝা যায়। সূচিপত্র দেখে আমার আবারও মনে হলো, আরে এটা তো আমার জন্যই লেখা!

      By 880****719

      07 Nov 2025 02:22 PM

      Was this review helpful to you?

      or

      আমার স্পিরিচুয়াল থেরাপির জন্য অনন্য সহায়ক হবে এই বইটি, সেটা বুঝতে পেরেছিলাম অধ্যায়ের নামগুলো দেখেই, যেন মনে হয়েছে আমার সমস্যার সমাধান হিসেবে বইটা এটি সুন্দর করে লেখা মাশাআল্লাহ।

      By Tasfia Tasnim Hrishita

      07 Nov 2025 01:51 PM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আমি শারিন আপুর এই বইটি পড়ার ব্যাপারে খুবই আগ্রহী। ফেইসবুক টেলিগ্রামে রাইটিং থেরাপি এর খন্ড খন্ড অংশ পড়া হতো।সেই লেখা গুলো হতো আমার ঘুণে ধরা অন্তরের জন্য এক প্রশান্তি স্বরূপ। সব লেখা একত্র করে পড়া সম্ভব হয়ে উঠেনি। মলাট বদ্ধ অবস্থায় রাইটিং থেরাপি দেখে মনটা খুশিতে উদ্বেলিত হয়ে উঠেছে। আমি আশা রাখি আল্লাহর অনুগ্রহে এই বইয়ের উসিলায় এই ফিতনার দুনিয়ায় অন্তরের ওষুধ খুঁজে পাব। নিজেকে নিয়ে কাজ করার সুযোগ পাব। ইমানকে শান দেওয়ার একটা উসিলা পাব। ইন শা আল্লাহ। আল্লাহ কবুল করার মালিক। রাইটিং থেরাপি এর সাথে কাজ করা সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন।

      By Syeda Nahida

      14 Nov 2025 10:21 PM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারকাতুহ আলহামদুলিল্লাহ।রাইটিং থেরাপি নিয়ে লিখার মতন যোগ্যতা আমার নাই।শারিন আপু লিখা নিয়ে কিছু মন্তব্য করবো বা লিখবো কখনো কল্পনা করতে পারিনা।আপুর প্রতিটি কথা হৃদয়ে প্রশান্তি দেয়।বইটি যখন বের হয়নি আপু রাইটিং থেরাপি লেখাগুলো মানুষকে প্রচুর মুগ্ধ করতো এবং পছন্দ করতো।আমি যখন আপুর লেখাগুলো কপি করে পোস্ট করতাম সবাই আপু লেখাতে আলাদা একটা প্রশান্তি পেতো।আপুর নামাজে মন ফেরানো ও আমার প্রিয় দুআর ডায়েরী অতুলনীয়।যারা বইগুলো পড়েছে আলাদা একটা স্বস্তি অনুভব করেছে।রাইটিং থেরাপি হৃদয়ে এক বসন্ত।যা রবের কাছাকাছি যেতে সহযোগিতা করবে।আমাদের কলব গুনাহ ভরপুর।এই কলবে চিকিৎসা জন্য প্রেসক্রিপশন প্রয়োজন হয় আপুর রাইটিং থেরাপি অন্যতম।আপনি যদি রাইটিং থেরাপি কথাগুলো আমলের নিয়্যাত করেন মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনার অন্তরে প্রশান্তি দিবেন ইং শা আল্লাহ। অবশ্যই নিয়্যাত খাস থাকতে হবে। নামাজের প্রশান্তির জন্য নামাজে মন ফেরানো রবকে অনুধাবন করে বলার জন্য আমার প্রিয় দুআর ডায়েরি যা আপনাকে কান্না করতে বাধ্য করবে। আর কলব বা হৃদয়ে প্রেসক্রিপশনের জন্য রাইটিং থেরাপি। হৃদয়ে প্রশান্তি জন্য রাইটিং থেরাপি অনেক উপকারী। আলহামদুলিল্লাহ বারাকাল্লাহু ফিক মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপুর ইলমে,আমলে,লেখাতে এবং সময়ের বারাকাহ দেখ এবং আমাদের সবাইকে জান্নাতে একত্রিত করুক এই লিখনি যেন অনেক মানুষের হেদায়েতের মাধ্যম হোক।আমিন ইয়া রব

      By Farzana Tashnim

      07 Nov 2025 01:03 AM

      Was this review helpful to you?

      or

      মানুষের শ্রেষ্ঠত্বের যে মাপকাঠি সৃষ্টিকুলে তার অন্যতমটা হলো কথনের শৈল্পিক সৌন্দর্য। এই কথার লেখনি শক্তির মহিমায় কারোর মননজগতের হৃদয়ের ব্যথাতুর ক্ষণেই হোক নয়তোবা কোন অলস খানিকটা বিকেলেই হোক আপুর লেখা এই "রাইটিং থেরাপি" বইটা একটা অসম্ভব চমকপ্রদ আবিষ্কার হতে পারে পাঠকের জন্য। বইয়ের পাতায় প্রচ্ছদের পরশেই আচমকা মনে হবে আরে বাহ !এইটাতো আমারই অনুভূতি আবার কখনো মনে হবে আহা! কি সুন্দর লেখা যেইটা আমার প্রেরণার জন্যে দরকার ছেলো আবার অন্য আরেক প্রচ্ছদে ফুটে উঠবে নিজের পুরো হৃদয়ের খন্ডনের বেদনাতুর গল্প। বইটি একটা বন্ধুর মতো কখনো পাঠককে ভরসা জাগাবে হতাশায় আবার কখনো কোন গল্পে মনে হবে নিজের পরিধির আওতায় পরিব্যাপ্তির জন্যে সামনে কি করা যায় আবার কোথাও মনে হবে নিজের ঝড়ো হাওয়া বয়ে যাওয়া জীবনে একটা সুন্দর শীতল হাওয়াই বৃষ্টির অনুভূতির পরশ ছুয়ে গেলো। আত্নার প্রেসকিশন এই বই। এই বই পড়লে নিজের আত্নউন্নয়নের ভাবনাও তৈরি হবে। নিজের মূল্য নিজের প্রোডাকটিভিটি নিজের মধ্যে পজিটিভ ভাইভ তৈরি করবে। সত্যিই একটা থেরাপি এই বইটা যা পাঠক একবার পড়ে শেষ করার পর দাগানো কিংবা হাইলাইট করা কিছু কিছু পছন্দের কথা আবার যখন পড়বে কিছু সময় গ্যাপে আবার নতুন করে শান্তি ভরসা প্রেরণা খুজে পাবে। ~~ফারজানা তাসনিম

      By Fahrin Emita

      06 Nov 2025 09:02 PM

      Was this review helpful to you?

      or

      অন্তর প্রশান্ত করার মতো একটা বই। এই বইয়ের ছোট ছোট অংশ সব ভাবার মতো আমাদের।আমাদের মন খারাপের সাথী হতে পারে এই বই। আর আপুর প্রত্যেকটা বই মা শা আল্লাহ। আপুর প্রত্যেকটা যেন পড়ে মনে হয় আমাকেই বলছে সব কথা। এতটা গভীর। এই বই পড়ে বিশেষ করে নিজের প্রতি আত্মসম্মান বৃদ্ধি পাবে ইন শা আল্লাহ। আমরা অনেক সময় নিজেকে ছোট করে দেখি। নিজের দোষ খুঁজি। এই বই পড়ে বুঝতে পারি নিজের দোষ না খুঁজে নিজেকে সম্মান করাও জরুরি। আপুকে লিখায় আরো আরোট বারাকাহ দান করুক আমিন।

      By sal****com

      06 Nov 2025 07:54 PM

      Was this review helpful to you?

      or

      অশান্ত হৃদয় শান্তি খূঁজে পেয়েছে। আলহামদুলিল্লাহ। কুরআনের গল্পগুলো অসাধারণ! গল্পগুলোর সত্যিকারের চরিত্রগুলো অনুভব করে নিজেকে বুঝতে চেয়েছি। অসাধারণ লেখার উপস্থাপনায় যে মানুষের হৃদয়ের কষ্টগুলো দূর করা যায় এই বইটি তার প্রমাণ। কুরআনের গল্পগগুলো মানুষের হৃদয়ের গভীরে পৌঁছে যাক। হৃদয়ে যতো কষ্ট, অন্ধকার থাকুক না কেন কুরআনের নূর পৌছাবে। কুরআনকে আপনার বন্ধু বানাতে এই বইটি সাহায্য করবে। আপনার জীবন কুরআন কেন্দ্রিক হয়ে উঠবে। ইনশাআল্লাহ

      By t83****com

      06 Nov 2025 07:18 PM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইটিং থেরাপি বইটি প্রকাশিত হওয়ার পর পরই মনে ইচ্ছে আছে বইটা কেনার। কিনবো ইং শা আল্লাহ। অদ্রিতা আপুর লিখা মানেই হৃদয় এর জন্য একটা প্রেসক্রিপশন! "নামাজে মন ফেরানো" বইটা পড়েই বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপুর লিখা মা শা আল্লাহ! প্রতিটা কথা হৃদয় ছোঁয়া। রাইটিং থেরাপি বইটাও এক নতুন প্রেসক্রিপশন আমাদের জন্য, যা বই এর সূচিপত্র পড়েই বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। বইটা আমাদের হৃদয় এর প্রশান্তি হবে ইন শা আল্লাহ। আপুর প্রতিটি বই পড়বো ইন শা আল্লাহ। আল্লাহ তায়ালা তাউফিক দান করুন আমাদের সকলকে।আল্লাহ তায়ালা আপুর ইলমে বারাকাহ দান করুন। আল্লাহ তায়ালা আপুকে আরও বই লিখার তাউফিক দান করুন।

      By tak****com

      07 Nov 2025 10:39 AM

      Was this review helpful to you?

      or

      শারিন সফি অদ্রিতা আপুর লেখা রাইটিং থেরাপি বইটা পাবলিশ হওয়ার পর থেকে আমি অপেক্ষার করে আছি কখন বইটা আমার হাতে পাবো এবং পড়তে পারবো।আপুর লেখা আরেকটি বই আমার প্রিয় দুআর ডায়েরি, এই বইটা পড়েই মূলত এই বই পড়ার প্রতি এতোটা আগ্রহ আমার।আপু আমার কাছে প্রথম কোন প্রিয় লেখিকা। যার শব্দ চয়ন, ভাষার গাঁথুনি,বাক্যের সুশৃঙ্খলাবোধ সবটাই এতোটা চমৎকার মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার লেখা পড়লে আপনার অশান্ত হৃদয় প্রশান্তি পাবে এতোটুকু গ্যারান্টি দিতে পারি।প্রচন্ড বিষন্নতায় আমি আপুর লেখা প্রথম বইটি পাই।সেদিন পড়ে অঝোরে কান্না করি।হৃদয়ের আকুতিগুলো মনে হচ্ছিলো আমার রব মনোযোগ সহকারে শুনছেন।বাংলাতেও যে এতো সুন্দর দোআ করা যায় তা আপুর বই না পড়লে বুঝতাম না।আপু লেখা প্রথম বইটি পড়েই মূলত ২ য় মৌলিক বই রাইটিং থেরাপি পড়ার জন্য এতোটা ব্যকুল হয়ে আছি।ওয়াল্লহি আমি কতোটা যে আগ্রহ নিয়ে বসে আছি তা কাউকে বোঝাতে পারবোনা।আমার হাতে বর্তমানে কোন টাকা নেই।আমি স্টুডেন্ট। এজন্য আমি ৩/৪ টা প্রতিযোগিতায় এটেন্ড করেছি কেবল এই বইটা জেতার জন্য।আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে আফিয়াতের সাথে বইটা পাইয়ে দিবেন ইনশাআল্লাহ। আপুর লেখা পড়ে আমার জীবনের ধ্যাণ ধারণা চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে।আমি দুআ করতে শিখেছি,এখন ছোটখাটো কিছুতেও আমি দুআ করে থাকি।আমি বিশ্বাস রাখি দুআ তাকদির পরিবর্তন করেন।ইনশাআল্লাহ আমার এই দুআটাও কবুল হবে ইনশাআল্লাহ।

      By Muhammad Ebrahim

      25 Mar 2026 10:58 PM

      Was this review helpful to you?

      or

      রাইটিং থেরাপি এই বইটা পড়তে গিয়ে মনে হয়েছে যেন নিজের ভেতরের কিছু না বলা কথার সাথে দেখা হয়ে গেল। লেখিকা খুব সহজ ভাষায় এমনভাবে অনুভূতিগুলো তুলে ধরেছেন, যা একদম হৃদয়ে গিয়ে লাগে। প্রতিটি পৃষ্ঠা যেন একটু থামিয়ে দেয়, ভাবায়, আর নিজের জীবনের সাথে মিল খুঁজতে বাধ্য করে। এখানে ভালোবাসা আছে, বেদনা আছে, আবার আশার আলোও আছে—সবকিছু খুব সুন্দর ভারসাম্যে। যারা গভীর, বাস্তব আর হৃদয় ছুঁয়ে যাওয়া লেখা পছন্দ করেন, তাদের জন্য বইটা সত্যিই দারুণ একটি অভিজ্ঞতা হবে। সংক্ষেপে বললে—এটা শুধু একটা বই না, এটা অনুভূতির এক নরম স্পর্শ।

      By Ⓕⓐⓣⓘⓜⓐ

      15 Feb 2026 12:03 AM

      Was this review helpful to you?

      or

      Alhamdulillah onk shundor ekta book . ❤️❤️💖

      By Mahbuba Akter

      14 Nov 2025 12:35 AM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। বই (রাইটিং থেরাপি),, এমন একটি বই যার সম্পর্কে ৫টি বৈশিষ্ট্য: ১/ বইয়ের কথা গুলো হৃদয়ে পেসক্রিপনের মতো কাজ করে, যা হৃদয়ের জমে থাকা কথা গুলোর সমাধান। ২/ বইয়ের ভাষা কথা গুলো প্রাণজ্জল যা বই পাঠকের সাথে কথা বলে এমন বই কমই হয় যা পাঠকের সাথে কথা বলে। ৩/ এই বইয়ের একটা সুন্দর দিক হলো আপুর ভাষায় সুন্দর বুজিয়ে একেকটা রেপারেন্স পয়েন্টের সাথে দেওয়া বুজতে সুবিধা হয়। ৪/ আপুর ভাষায় বইটি একটা মানুষের জন্য ওষুধের মতো কাজে দিবে। তাই বই টি সবার সংহে থাকা প্রয়োজন। ৫/ আরেকটি সেরা বৈশিষ্ট্য হলো বইয়ের প্রচ্ছদ টা পাঠকের হৃদয় কাড়া। প্রচ্ছদ যেমন বইয়ের বিতরেও তেমন, বারাকাল্লাহ। প্রচ্ছদ টাই পাঠকে টেনে নিয়ে আসবে বইয়ের কাছে। ফি আমানিল্লাহ

      By fah****com

      14 Nov 2025 05:14 PM

      Was this review helpful to you?

      or

      🌿 রিভিউ: রাইটিং থেরাপি — শারিন সফি অদ্রিতা 📖 একটা বই, যেটা শুধু পড়া যায় না—অনুভব করা যায়। এই বইটা হাতে নেওয়ার পর প্রথমেই মনে হয়েছিল, হয়তো এটা একটা সাধারণ মোটিভেশনাল বই হবে। কিন্তু কয়েকটা পৃষ্ঠা পড়ার পর বুঝলাম—এটা তেমন কিছু নয়। “রাইটিং থেরাপি” শুধু লিখে বা পড়ার কথা বলে না, এটা একরকম মন-চিকিৎসা। লেখিকা এমনভাবে নিজের ভাবনা খুলেছেন যে মনে হয়, উনি হয়তো আমারই মনের কথা লিখেছেন—যে কথাগুলো আমি কাউকে বলিনি। প্রতিটা অধ্যায় যেন মনের ভেতরের ক্লান্তি ধুয়ে দেয়। সবচেয়ে ভালো লেগেছে, লেখিকার ভাষা খুব সহজ, অথচ ভেতরে গভীরতা আছে। কখনো মনে হয়েছে, উনি বন্ধুর মতো কথা বলছেন; কখনো আবার নিজের ভেতরের “আমিকে” আয়নার সামনে দাঁড় করাচ্ছেন। বইয়ের প্রতিটা অংশে একটা জিনিস বারবার মনে করিয়ে দেয়— 👉 “মনও অসুস্থ হতে পারে, তাই সেটাকেও যত্ন নিতে হয়।” এই কথাটা যতবার পড়েছি, ততবার নিজের মধ্যে নরম এক শান্তি নেমে এসেছে। আরও এক দারুণ ব্যাপার হলো—লেখিকার লেখা শুধু ভাবনা নয়, অনুভূতির রূপান্তর। কুরআনের আলো, দোয়া, নিজের ভুলের মুখোমুখি হওয়া—সব মিলিয়ে বইটা যেন একটা যাত্রা, নিজের দিকে ফিরে যাওয়ার। শেষের দিকে এসে মনে হলো, আমি আসলে অনেকটা হালকা হয়ে গেছি। যেন মনের ভার কেউ তুলে নিয়েছে শব্দের ভেতর দিয়ে। --- 🌸 সংক্ষেপে: “রাইটিং থেরাপি” এমন এক বই, যেটা পড়লে নিজের সাথে নিজের সম্পর্কটা একটু মেরামত হয়। এটা শুধু লেখার বই নয়, বরং মনকে নিরাময়ের গল্প। Fahima Shibli

      By Tami Islam

      08 Nov 2025 07:08 PM

      Was this review helpful to you?

      or

      • বইটি কেন গুরুত্বপূর্ণ মনে করি? “রাইটিং থেরাপি” আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কারণ এটি আমাদের শেখায় কীভাবে আত্মার চিকিৎসা করা যায়। যখন আমাদের আত্মা অসুস্থ হয়ে পড়ে—গুনাহের ভারে, হিংসা, রিয়া, লোভ কিংবা হতাশার আঁধারে। তখনই প্রয়োজন হয় আত্মিক চিকিৎসার আর রাইটিং থেরাপি বই সেই আত্মিক চিকিৎসার একমাত্র পথনির্দেশক। লেখিকা বইটিতে দেখিয়েছেন- কীভাবে দুআ করতে হয়, রবের জিকির ও কুরআনের আলোয় অন্তরকে দৃঢ় ও প্রশান্ত রাখা যায় এবং জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা নিয়ে কীভাবে একজন মুমিন ব্যক্তি নিজের দিনগুলোকে প্রোডাক্টিভ ও অর্থবহ করতে পারেন। তাই বলতে পারি, বইটি মানসিক শান্তি ও আত্মার-চিকিৎসার পথে এক দারুণ সহচর।

      By Humaira Khanam

      08 Nov 2025 11:41 PM

      Was this review helpful to you?

      or

      ভাল বই৮

      By 880****934

      07 Nov 2025 01:26 PM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। শুরুতেই শুকরিয়া জানাই মহান রবের যিনি আমার প্রিয় একজন লেখিকা শারিন শফি অদ্রিতা আপুর লেখাগুলো মলাটবদ্ধ বইয়ের মাধ্যমে আমাদের কাছে পৌঁছার ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আপুর টাইম লাইন থেকে যখন জানতে পেরেছি রাইটিং থেরাপি বইটা প্রকাশিত হবে তখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষায় আছি রব কখন আমাকে বইটা আফিয়াতের সাথে পাইয়ে দিবেন। বইটি প্রকাশিত হবার পর শর্ট পিডিএফ দেখে মন টা যেন আরো উতালা হয়ে আছে বইটার জন্য। আমি নফসের ধোঁকায় পড়ে যখন দিক-বেদিক ভুলে হতাশার সাগরে ডুবে যাই, ধৈর্য হারিয়ে ফেলি, নিজের প্রোডাক্টিভিটি হারিয়ে ফেলি ঠিক তখন শারিন আপুর প্রতিটা লেখাই আমার জন্য তাতক্ষণিক মেডিসিন হিসাবে কাজ করে। আলহামদুলিল্লাহ। আপুর লেখা গুলা পড়ে মনে হয় এই মুহূর্তে ঠিক যেন এই গাইডলাইন টা ই দরকার ছিল। আসলে এই বইটি আমি কেন সংগ্রহ করতে চাই তার কারণ এবং বইটির গুরুত্ব আমার কাছে এতটা ই বেশি মনে হয় যে, তা আমি মুখের ভাষায় বলে কিংবা লিখে হয়তো বুঝাতে পারবো না। শুধু বলতে চাই, এই মূহুর্তে আমার ক্ষতবিক্ষত হওয়া ভেঙে যাওয়া হৃদয়টা কে রিপেয়ার করার জন্য, দুর্বল ইমান কে পুনরায় নবায়ন করতে এবং রবের সানিধ্যে যাওয়ার জন্য এই বইটা আমার ভীষণ রকমের প্রয়োজন।আমার বিশ্বাস রব আমাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। খুব করে দোয়া করতেছি আল্লাহ যেন আমাকে এই বইটি কল্যাণকর ভাবে পাইয়ে দেন। আমিন! আমি বইটি সংগ্রহ করতে না পারলেও আমার পরিচিত বইপ্রেমীদের আমি শারিন আপুর রাইটিং থেরাপি বইসহ নামাজে মন ফেরানো এবং আমার প্রিয় দোয়ার ডায়েরি বইগুলা কিনার জন্য সাজেস্ট করেছি। লেখিকা আপুর জন্য অনেক বেশি দোয়া রইলো আল্লাহ যেন আপুর লেখায় বারাকাহ দান করেন। আমিন।

      By Rifat Jahan

      07 Nov 2025 06:55 AM

      Was this review helpful to you?

      or

      আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আমি রাইটিং থেরাপি বইটা এখনও পড়িনি, তবে পড়ার তীব্র ইচ্ছা রাখি, ইনশাআল্লাহ আল্লাহ তাওফীক দিলে কিনবো! পুরো বই পড়ার পূর্বে রেটিং দেওয়া হয়তো ঠিক হচ্ছে না। কিন্তু বইটা না পড়লেও আমি আপুর প্রোফাইলে রাইটিং থেরাপি এর পোস্ট আকারে লেখাগুলো পড়েছি এবং বোধ করি বইতে সেগুলো সহ আরো অনেক কিছু নিশ্চয়ই আপু লিখেছেন যা আমি সহ হাজারো মানুষের অন্তরকে প্রশান্ত করবে ইনশাআল্লাহ! আপুর লেখা 'নামাজে মন ফেরানো' বইটা পড়ে আমার অনুভূতি কী হয়েছিল তা আমি লিখে প্রকাশ করতে পারবো না!! শুধু বলতে পারি বইটা সবার পড়া উচিত! আপুর রাইটিং থেরাপি সিরিজের লেখাগুলো আমার মনকে ভীষণভাবে নাড়া দিতো এবং এখনো দেয়! ফেইসবুক স্ক্রল করতে করতে আপুর লেখা গুলোর প্রথম ২-৩ লাইন দেখেই চোখ আটকে যায় সবসময়, এবং লেখাটা শেষ পর্যন্ত তন্ময় হয়ে পড়তে থাকি, নিজেকে আটকাতে পারি না, ওই মুহূর্তে সময় না থাকলে পরে খুঁজে পড়ি! কেন লেখা গুলোর সাথে এতো কানেক্টেড ফিল করি আমি জানি না, আপুর প্রত্যেকটা লাইন অন্তরের একদম ভিতরে গিয়ে লাগে! মনে হয় 'আরে! এটা তো আমি! আপু তো আমার কথা-ই বলছেন! আমারই তো আত্মার অবস্থা খারাপ! আমার তো অমুক বিষয়টা শুধরানো প্রয়োজন!' মাঝেমধ্যে তো আমার নিজের লাইফ সিচুয়েশন, পরীক্ষার সাথে লেখাগুলো এতো অদ্ভুতভাবে ম্যাচ করে যে আমি নিজেই অবাক হয়ে যাই আর ভাবি সুবহানআল্লাহ এই পরিস্থিতিতে তো আমার এরকম একটা লেখা-ই প্রয়োজন ছিলো!! আপুকে কখনো দেখিনি, শুধু কণ্ঠ শুনেছি, তারপরও লেখাগুলো পড়ার সময় আমার ব্রেইনে কথাগুলো আপুর ভয়েসে-ই বাজতে থাকে! মনে হয় আপু সরাসরি আমার সাথেই কথা বলছেন, একদম জীবন্ত! লেখার মাধ্যমে মানুষের অন্তরকে ছুঁতে পারার চমৎকার এক ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা আপুকে আল্লাহুম্মা বারিক, এই গুণ আল্লাহ আরো উত্তম উপায়ে অনেক বেশি করে কাজে লাগানোর তাওফীক আপুকে দিন। আর এই যে আমার মত পথহারা, ফ্রাস্ট্রেটেড, বিগড়ে যাওয়া আল্লাহর বান্দাকে বার বার ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসার খোরাক আল্লাহ আপুর লেখনির মধ্যে ঢেলে দিন। দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান আল্লাহ আপুকে দিন, আপুর নেক নিয়তের উসিলায় আখিরাতে মর্যাদা‌ বাড়িয়ে দিন। আমিন।

      By Rukaiya

      06 Nov 2025 07:29 PM

      Was this review helpful to you?

      or

      রাইটিং থেরাপি ব‌ইটা সত্যিই আত্নার একটি প্রেসক্রিপশন। একজন মানুষ মানসিক ভাবে বিপর্যস্ত থাকলেও আমি বলব এইটা তার জন্য পর্যাপ্ত। শারিন আপুর লেখা যে পড়েনি সে হয়তো বা কখনোই বুঝবে না, তবে শারিন আপুর লেখার মধ্যে এক ধরনের জাদু আছে যা এক মুহুর্তেই নিজের চিন্তা ভাবনা গুলোকেই পাল্টে দেয় আলহামদুলিল্লাহ। নিজেকে ঠিক করার জন্য এই ব‌ই সবার জীবনে অন্যরকম ইতিবাচক প্রভাব ফেলবে ইনশা আল্লাহ। আল্লাহ তায়ালা আপুর লেখায় আরো বারাকাহ দিক।

      By ataurrahmanhasan

      10 Nov 2025 04:17 PM

      Was this review helpful to you?

      or

      রাইটিং থেরাপি বইটি আমার জন্য আলোকিত দুআর পথ সহজতর করে দিয়েছে এবং আমার সার্বিক সময়টাকে বিশেষত দুআ কবুলের মূহুর্তকে শৈল্পিকতার ছোঁয়ায় সাজিয়ে দিয়েছে। বইটাতে নির্যাতিত মুসলিম বিশ্ব সম্পর্কে যে দুআর সৌন্দর্য ফুটে উঠেছে তা হৃদয়ে আলো উদ্ভাসিত করে,সহমর্মিতায় সূক্ষ্ম দরদী ক্বলব আবিষ্কৃত হয়,আর এই দুমড়ানো মোচড়ানো ক্বলব নিয়ে দুআতে যে কি সূকুন তা এ পর্যায়ে গেলে সবাই অনুভব করবেন আশা করছি । রাইটিং থেরাপি বইয়ের লেখিকা মহা দয়া শারিন সফি আদ্রিতা আপুর জন্য ও বইটার সার্বিক কাজে থাকা ইফফাহ পাবলিকেশন্সের প্রতি ভালোবাসা ও দুআ- রব্বুল ইজ্জত লেখিকা ও ইফফাহ প্রকাশনীর সকলের মান মর্যাদা বৃদ্ধি করে দিন - কেয়ামতের কঠিন অবস্থার সেই উত্তপ্ত সময়ে তাদের সকলের অবস্থানকে সম্মানিত আসন দ্বারা আলোকিত করে দিন - আমিন ইয়া রব্ব💗 -উম্মেহানী বিনতে আব্দুর রহমান -কিশোরগঞ্জ

      By Abdullah Al Aiyash

      16 Nov 2025 05:16 PM

      Was this review helpful to you?

      or

      আমার হৃদয়ের গভীর থেকে— একটি কৃতজ্ঞতার চিঠি 🥀 রাইটিং থেরাপি – শারিন সফি অদ্রিতা "কিছু কষ্ট আছে… মুখে বলা যায় না। কিছু ব্যথা আছে… কাউকে বলার মতো ভাষা পাওয়া যায় না। আমার হৃদয়ের সেই নীরব, শ্বাসরুদ্ধ করা জায়গাগুলোতে কেউ কখনো প্রবেশ করতে পারেনি… কিন্তু আপনার এই বই আমার মনের এক কোণে জায়গা করে নিয়েছে। আমি খুব ক্লান্ত ছিলাম। মন ভাঙা, চাপা ট্রমা, অজস্র বিষাদ— সব মিলিয়ে মনে হতো আমি যেন নিজের সাথেই হারিয়ে যাচ্ছি। কাউকে বলতে পারতাম না কিছুই। বলতে গেলেই গলা জড়িয়ে আসতো। চাপা কান্না শুধু বুকের ভেতর জমে থাকতো। ঠিক সেই সময়— একেবারে একজন বন্ধু যেমন হাতে হাত ধরে, চুপ করে পাশে বসে থাকে, আপনার "রাইটিং থেরাপি" বইটি আমার জীবনে সেই বন্ধুর মতো এসে দাঁড়ালো। আমি আসলে এতদিন কতটা ভার বহন করছিলাম। এই বই আমাকে শিখালো— সবকিছু ঠিক করতে হবে না তোমার রাব্ব তোমাকে দেখছেন, শুনছেন, বোঝেন।” আপনার লেখার নরম ভাষা, কোমল ব্যাখ্যা, আর অদ্ভুত এক মানুষের পাশে থাকার উষ্ণতা আমার মতো অসংখ্য ভাঙা মনকে সান্ত্বনা দেবে — এতে আমার কোনো সন্দেহ নেই 🌸🌿 আপনাকে ধন্যবাদ— কারণ আপনি শুধু একটি বই লেখেননি, আপনি হাজারো মনকে একটা নিরাপদ আশ্রয় দিয়েছেন। একটা জায়গা দিয়েছেন, যেখানে ভেঙে পড়া মানুষ ভয়ে-লজ্জায় নয়, বরং সত্যিকারের নিজের অনুভূতি নিয়ে কিছুক্ষণ নিঃশ্বাস ফেলতে পারে। যারা এখনো এই বইটি পড়েননি— বিশ্বাস করুন, এই বই শুধু পড়ার জন্য নয়, বাঁচার জন্য লেখা। একটু শান্তি, একটু হালকা হওয়া, একটু নিজের সাথে দেখা হওয়ার প্রয়োজন হলে— এই বই আপনার পাশেই থাকবে। এটা শুধু একটি থেরাপি নয়, এটা রুহের সাথে নিজের সংলাপ, যা মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। আর আমার জন্য… এই বই শুধু একটি বই নয়— এটা আমার হৃদয়ের সবচেয়ে অন্ধকার রাতে একটি ছোট উষ্ণ আলো, যা আমাকে বাঁচিয়ে রেখেছে। আপনার প্রতিটি শব্দ যেন ছিল— ইলহাম, সান্ত্বনা, আর রাহমাহ। ধন্যবাদ, আদ্রিতা আপু… আপনি শব্দ দিয়ে মানুষকে ছুঁতে পারেন। এবং আপনি তা করেছেন— খুব গভীরভাবে। 🤍✨ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আপনার লেখায় যেন আরও অনেক ক্লান্ত হৃদয় শান্তি খুঁজে পায়🥀

      By Zahedul Islam

      06 Nov 2025 12:25 AM

      Was this review helpful to you?

      or

      সত্যিই 'রাইটিং থেরাপি' বইটি হৃদয়ের প্রশান্তির জন্য একটি অসাধারণ প্রেসক্রিপশন।

      By Maksuda Mustari

      06 Nov 2025 11:53 AM

      Was this review helpful to you?

      or

      'রাইটিং থেরাপি' লেখিকা শারিন শফি অদ্রিতার এমন একটি বই যেখানে তিনি এক বইয়ে আমাদের জীবনের এমন সব দিক তুলে ধরেছেন যা ছাড়া আমরা সত্যি অসম্পূর্ণ। এই সকল অসম্পূর্ণতা জন্ম দেয় চরম,হতাশা,সৃষ্টি হয় আল্লাহর সাথে দূরত্ব। এমন বারাকাহীন,এলোমেলো জীবন কেউ কি চায়?লেখিকা প্রতিটি বিষয় এমন ভাবে ক্রমান্বয়ে আলোচনা করেছেন যে কেউ তার লেখার সাথে নিজের জীবন কে মেলাতে পারবে। বইটি নিয়মিত পাঠের মাধ্যমে আমরা সহজেই নিজেদের অসম্পূর্ণতা গুলো দূর করতে পারব। বইটি নারী, পুরুষ সবার জন্যই সমান ভাবে গুরুত্বপূর্ণ। তার লেখা প্রতিটি বিষয় আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে একটা সুন্দর পরিবর্তন আসবেই।এখানে তিনি কোন মোটিভেশনাল বক্তার মতো তার বক্তব্য গুলো পেশ করেন নি বরং একজন কাছের মানুষের মতো বুঝিয়েছেন কখনো কুরআনের আয়নায়, হাদিসের দৃষ্টিতে,নবী রাসূল সাহাবা দের জীবন দিয়ে।সুবহানাল্লাহ! তার লেখা কক্ষনো আমাকে নিরাশ করেনি।সত্যিই তার কথা এক রকম মানসিক শান্তি।এই একটি কারণে এই বইটি সবার পড়া উচিত,ঘরে রাখা উচিত। অনন্য সব বৈশিষ্ট্যের এই বইটির যে দিক গুলো উল্লেখ না করলেই নয় - -বইটি আন্তরিকতার সাথে পাঠ করলে আল্লাহর সাথে দূরত্ব কমে যাবে ইনশাআল্লাহ।বান্দার আল্লাহর ক্ষমা,দয়া ও ভালোবাসার যে দিক গুলো আমরা সহজে অনূভব করতে পারি না তা অনূভুত হবে। -কুরআনের সাথে যেমন সম্পর্ক আমাদের হওয়া প্রয়োজন,কতটা আন্তরিক হতে হবে,কুরআন কিভাবে আমাদের জীবন বারাকাহময় করে তার ধারণা পাওয়া যায় তার লেখায় -বইয়ের প্রতিটি অংশ এমন ভাবে সাজানো যেভাবে একজন মুমিনের জীবন হওয়া উচিত। প্রতিটি বিষয়ের সাথে কুরআনের আয়াত গুলো দারুণ ভাবে মিলিয়েছেন যা বুঝায় আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান কুরআনেই আছে। -একটি অংশ রয়েছে যেখানে লেখিকা দোয়া কিভাবে করা যায়, দোয়া কিভাবে সর্বোচ্চ হাতিয়ার হতে পারে আমাদের ইহকাল পরকালের সফলতার জন্য,জীবনের সব রকমের পেরেশানি র জন্য,প্রতিটা সম্পর্কে র জন্য।অসম্ভব সুন্দর এ-ই অধ্যায়টি -সবশেষে যে দিক টির কথা না বললেই নয় তা হল লেখিকার আন্তরিক শব্দচয়ন।বই পড়তে গিয়ে মনে হয়েছে কেউ দূরে নয় কাছে বসে বুঝাচ্ছে,মনে হয়েছে তিনি নিজের জীবনে যা উপলব্ধি করেছেন তাই বলছেন, বুঝিয়েছেন। বই আত্মার খোরাক। আর 'রাইটিং থেরাপি ' বইটি শুধু আত্নার খোরাক নয়,একটা আলো। যা আজকের দুনিয়ার হাজারো সমস্যা আর আলোর ভিড়ে আমাদের মনকে আলোকিত করবে ইনশাআল্লাহ। -মাকসুদা মুস্তারি

      By othoi

      05 Nov 2025 11:56 AM

      Was this review helpful to you?

      or

      masterpiece!!!!💫

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!