
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
NICE
Was this review helpful to you?
or
নামটার মতোই সুন্দর একটা বই। যখন খুব বেশি হতাশায় ভুগি, তখন এই লাইনটা স্মরণ হলেই হৃদয় তৃপ্তি খুঁজে পায়। ❝আমি সিজদাহতে চোখ বুজে দেখি আল্লাহ তোমার নামে অন্ধকারও কতইনা আলোকিত❞ -ওয়াসিক বই: জোছনা মেখো রোদ।
Was this review helpful to you?
or
জোছনা মেখো রোদ বইয়ের নামটা শুনতেই দারুণ লাগে।যদিও কবিতার প্রতি আমার তেমন আগ্রহ ছিলো না।তবুও লেখকের কবিতা আগে থেকে পড়তাম বলে বই কিনে ফেলি।বইয়ের কবিতাগুলো এত সুন্দর।প্রেম,দ্রোহ,বিচ্ছেদ সব বিষয়ের কবিতায় ভরপুর বইটি। এককথায় অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
অথচ আমি তো চেয়েছিলাম শিমুলতুলোর জীবন বসন্তের নরম বাতাসে উড়তে চেয়েছিলাম প্রজাপতির ডানায় — জোছনা মেখো রোদ ❤
Was this review helpful to you?
or
আমি তো ঝড়ের আগেই ঝরে যাওয়া মানুষ — জোছনা মেখো রোদ ❤️
Was this review helpful to you?
or
খোদা, আর কত তুফানে দাঁড়াইলে আমার নাম হবে হিমালয় 🖤
Was this review helpful to you?
or
খুব ই অসাধারণ সুন্দর একটা বই🥰 বই নয় আবেগ❤️❤️❤️ ভালোলাগার তীর্থ স্থান ❤️❤️❤️
Was this review helpful to you?
or
ওয়াসিক এর লেখাগুলো ফেসবুক থেকেই পড়া শুরু করি এরপর আসলো বই৷ এমন দরদ নিয়ে এবং জীবনঘনিষ্ঠ কবিতার বই কমই আছে বাজারে৷
Was this review helpful to you?
or
যার ফেরার অপেক্ষায় কেউ থাকে না তার হারিয়ে যাওয়াই মুক্তি — জোছনা মেখো রোদ 🤎
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই। কবি যে কোন জাদু দিয়ে ওনার লেখা এই কবিতা গুলো লিখেছেন তা অজানা হলেও, কবিতা গুলোর জাদু অসাধারণ। তবে এটার আগের প্রচ্ছদ টা বেশি সুন্দর ছিলো 😐
Was this review helpful to you?
or
"জোছনা মেখো রোদ" একটি আধুনিক কবিতার সংকলন, যেখানে প্রেম-বিরহ, বিদ্রোহ, ফিলিস্তিনের নির্যাতিত মানুষের কান্না, জুলাই বিপ্লবের দৃশ্যপট এবং মানবজীবনের নানাবিধ রূপ তুলে ধরা হয়েছে। কবি তার অনুভূতিগুলো কাব্যের শক্তিশালী ভাষায় প্রকাশ করেছেন, যা পাঠকের মনে গভীরভাবে নাড়া দেয়। বইটি ৫০টি ছোট-বড় কবিতা ও ৪০টি কাপলেট নিয়ে গঠিত, যার প্রতিটিতেই কবির নিজস্ব অনুভূতি, চিন্তাভাবনা ও বাস্তবতার প্রতিফলন দেখা যায়। প্রেমের কোমলতা থেকে শুরু করে বিদ্রোহের উত্তাল স্রোত—সবকিছুই কাব্যিক ব্যঞ্জনায় ফুটে উঠেছে এই সংকলনে। ❝ আধুনিক ইংরেজ কবি অডেন কবিতাকে বলেছেন— ‘মেমোরেবল স্পিচ’।❞ তাঁর এই সংজ্ঞা কবিতার পরিধি ও ব্যঞ্জনাকে নতুন মাত্রায় বিস্তৃত করেছে। সেই আলোকে, কবি জাহিদ হাসান ওয়াসিকের কাব্যগ্রন্থ ‘জোছনা মেখো রোদ’ এক জীবন্ত স্মৃতিসংলগ্ন উচ্চারণ। ইতিহাসের সচেতন স্পর্শ, সময়ের গভীর অনুধাবন, প্রেমের অনির্বচনীয় অনুভূতি এবং জীবনের রঙিন আখ্যান—সবকিছুই তিনি কাব্যিক সৌন্দর্যে রূপ দিয়েছেন, যা পাঠকের হৃদয়ে দীর্ঘস্থায়ী প্রতিধ্বনি তোলে।" প্রেম-বিরহ, বিদ্রোহ, স্বাধীনতা, ফিলিস্তিনের নিপীড়নের করুণ চিত্র—সবকিছুই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। কবি কেবল প্রেমের কবিই নন, তিনি একজন প্রতিবাদী কণ্ঠও। বাংলাদেশ ও বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে বিদ্রোহের আগুন ছড়িয়ে দিয়েছেন তাঁর লেখায়। ফালাস্তিনের যন্ত্রণার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন হৃদয়বিদারক ভাষায়। "জোছনা মেখো রোদ" কেবল একটি কবিতার সংকলন নয়, এটি অনুভূতি, ইতিহাস ও প্রতিবাদের সংমিশ্রণে এক অনন্য সৃষ্টি। এখানে প্রেম যেমন আছে, তেমনই আছে বিদ্রোহের তীব্রতা। রয়েছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, আবার রয়েছে মানবজীবনের দুঃখবোধ ও আত্মোপলব্ধি। কবির জন্য রইলো শুভকামনা—তাঁর সাহিত্যজীবন আরও সমৃদ্ধ হোক!
Was this review helpful to you?
or
বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে সবই আমার ভালো লেগেছে। কথাএ মার্ধুর্যে পরিপূর্ন।
Was this review helpful to you?
or
এমন একটা বই এটা আমার কাছে যেটা পড়ে কবিতার প্রতি আরো আগ্রহ বেড়ে গিয়েছে। নিয়ম করে রুমমেটকে সাথে নিয়ে কবিতাগুলো পড়া হয়, ভালো লাগার চরণগুলোয় তো বারবার আওড়াতে থাকি।কবিতার প্রথম কোনো বই যেটা সংগ্রহে রাখতে রুমমেট কে ইনফ্লুয়েন্স করেছি এবং সেও খুব আগ্রহী, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি উনার দুটো বই ই আমার এবং আমার রুমমেটের সংগ্রহে থাকবে।
Was this review helpful to you?
or
এই বইটা যেন এক মায়াবী অনুভূতির জগৎ। প্রতিটি লাইন এত নরম, এত আবেগময়—মনে হয় জোছনার আলোয় ভেজা কোনো অনুভূতি পড়ছি। জাহিদ হাসান ওয়াসিক এর লেখার সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যায়। বইটি পড়ে এক ধরনের শান্তি আর গভীর অনুভূতি মনে রয়ে গেছে।
Was this review helpful to you?
or
বইটার কিছু লেখা দেখে কিনেছিলাম রকমারি থেকেই। পড়েছি ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
ভীষণ পছন্দের একটা বই। ওয়াসিক ভাইয়ার লেখা বরাবরই আমার পছন্দের তালিকায় ছিল। তার লেখা এই বইটাও প্রিয় বইয়ের মধ্যে একটা। 🤍
Was this review helpful to you?
or
"যে পাখি উড়বে ভেবে তুমি আকাশ সেজে বসেছিলে... সে যদি বেছেই নেয় সোনার খাঁচা..... তার কি আর বন্দী লাগে? তো তোমার কেনো শূন্য লাগে? " প্রথম এই লেখাটা পেয়েছিলাম টেলিগ্রামে এক ছোট বোনের চ্যানেলে।সেখানে আরো বেশকিছু লেখা পড়েছিলাম এরপর আগ্রহ জাগলো ওয়াসিক টা কে?একদিন ফেসবুকে সার্চ করলাম ওয়াসিক লিখে এরপর থেকে আমি ওয়াসিকের একেবারে ফ্যান হয়ে গেলাম। নিয়মিত ওয়াসিক • وسيق পেইজের পোস্ট গুলো পড়া শুরু করলাম। পেইজের লেখা পড়ে লোভ জাগলো জোছনা মেখো রোদ বই পড়ার এরপর আরকি বাড়িতে নিয়ে আসলাম জোছনা কে❤️! জীবনের প্রথম কোন কবিতার বই আমি এক বসাতে পড়ে শেষ করেছি(যদিওবা ধীরে ধীরে পড়লে আরো ভালো হয় গভীর ভাবে অনুভব করা যায় প্রতিটি কথা)। বইয়ের প্রতিটা কবিতার লাইন যেন আমাদের মনের কথা! লেখক তার অসাধারণ কাব্যিক ভাষা দিয়ে বাস্তব জীবনের নিদারুণ অভিজ্ঞতার চিত্র তুলে ধরেছেন। বইটিতে যা খোঁজে পাওয়া যায়__ ◾প্রিয় মানুষ কে বলতে পারা না পারার মতো অনেক কথা। ◾বিরহ, একাকিত্বের সংমিশ্রণ ◾বাবা- মায়ের প্রতি মমত্ববোধ ◾জুলাই বিপ্লবের বাস্তব চিত্র ◾নির্যাতিত ফিলিস্তিনের জন্য প্রার্থনা যারা কবিতার সৌন্দর্য ও গভীরতা অনুভব করতে চান, তাদের জন্য "জোছনা মেখো রোদ" একটি অসাধারণ সংগ্রহ। জোছনার লেখক Zahid Hassan Wasiq ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।আমাদের কে এভাবেই সুন্দর সুন্দর লেখা উপহার দিয়ে যাবেন।🌸❤️
Was this review helpful to you?
or
বইটা কাছে আছে এবং পড়েছি। কবিতাগুলো ভীষণ সুন্দর।
Was this review helpful to you?
or
মায়ের আঁচলের চেয়ে আপন কোন আসমান নাই, নাই মায়ের কোলের চেয়ে আপন কোন জমিন। এক কথায় অসাধারণ লেখনী। বইটা পড়লে মনে হবে লেখক আপনার মনের কথাগুলো বইয়ের মধ্যে লিখে দিছেন।
Was this review helpful to you?
or
'আমারে দূরে ভাসাইয়া নিলো যে ঢেউ সে ও কি তবে জানে আমার ফেরার ঘাটে ইন্তেজারে বইসা নাই আর কেউ'- এই কয়েকটা শব্দ কিন্তু কি নিদারুন অনুভুতি! অসং্খ্যবার পড়েছি আর ভেবেছি আমার ব্যক্ত করতে না পারা অনুভুতি কেউ একজন কত নিখুঁতভাবে গুছিয়ে বলে দিলো। সেখান থেকেই মুগ্ধতার শুরু। অতঃপর বইটি হাতে পেলাম।একের পর এক কবিতা পড়ছি আর অনুভব করছি প্রতিটি শব্দ, প্রতিটি লাইন যেন আমার হয়ে লেখা। লেখকের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার মতো অসংখ্য পাঠকের মনের অব্যক্ত কথাগুলো এত সাবলীলভাবে প্রকাশ করার জন্য।
Was this review helpful to you?
or
প্রিয় ওয়াসিক ভাই, আসসালামু আলাইকুম। আপনার 'জোছনা মেখো রোদ” বইটি পড়ার সৌভাগ্য হয়েছে আমার, আর সত্যি বলতে মন থেকে আপনাকে সালাম জানাতে ইচ্ছে করলো। এত সুন্দর করে এত গুছিয়ে এত গভীর অনুভূতি দিয়ে লিখেছেন প্রতিটা শব্দ যেন হৃদয়ে এসে লাগে। আপনার লেখায় যে মায়া আছে যে আন্তরিকতা আছে তা খুব সহজে পাওয়া যায় না।আমার মনে হয়েছে, আপনি শুধু লিখেছেন না অনুভূতিগুলোকে জীবন্ত করে তুলেছেন। অনেক জায়গায় নিজের না বলা কথাগুলো খুঁজে পেয়েছি আপনার লেখার মাঝে। আল্লাহ আপনাকে আরও সুন্দরভাবে লেখার তৌফিক দান করুন, আপনার কলমে আরও অনেক এমন অনুভূতির জন্ম হোক এই দোয়া রইলো। আপনার জন্য অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। 🤍
Was this review helpful to you?
or
মাঝেমাঝে আমাদের নিজেদের আবেগ,অনুভূতি প্রকাশ করার জন্য শব্দের বড্ড অভাব হয়।কবিতা সেই অভাববোধ পূর্ণ করে দেয়।তখন লেখকের নিজস্ব লেখাকে মনে হয়,'এ তো আমার মনের লুকোনো কথা কিন্তু তিনি জানলেন কীভাবে?' 'জোছনা মেখো রোদ' তেমনি একটি বই।যার প্রতিটি লাইনে আমি আমার অব্যক্ত কথাগুলো খুঁজে পাই।মনে হয়,লেখক লিখতে দেরি করলে হয়তো আমিই লিখে ফেলতাম এসব। লেখকের জুলাই নিয়ে লেখা প্রতিটি কবিতা চব্বিশের সেই কঠিন দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেয়।'অবসাদ' আমার প্রিয় কবিতা। লেখক আমার মতো তার হাজারো পাঠকের অব্যক্ত অনুভূতিকে এই এক কবিতাতেই যেন প্রকাশ করে ফেলেছেন।এখানেই তাঁর সার্থকতা। কবিতার লাইন দিয়েই শেষ করছি তবে, 'মিছিল মশাল নিভাও খানিক সামলে রাখো ক্রোধ, প্রেমের দোহাই একটু তুমি জোছনা মাখো রোদ।'🤍
Was this review helpful to you?
or
অসাধারণ ❤️
Was this review helpful to you?
or
“জোছনা মেখো রোদে” — জীবনের ছোট ছোট অনুভূতিগুলোকে নীরবে শব্দে বেঁধে ফেলার এক সুন্দর প্রচেষ্টা।
Was this review helpful to you?
or
অসম্ভব সুন্দর একটা কবিতার বই।। হাইলি রিকমান্ডেড। আমার প্রিয় লাইন "পাশে বসো পারমিতা, আমার সমস্ত জীবন তোমার বেণীতে বাঁইধা দেই!" কৃতজ্ঞতা ও ভা
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ একটা বই, ভাইয়ার কলম সারাজীবন এভাবেই চলুক দোয়া রইল 🥰
Was this review helpful to you?
or
যখন খুব বেশি হতাশায় ভুগি, তখন এই লাইনটা স্মরণ হলেই হৃদয় তৃপ্তি খুঁজে পায়। "আমি সিজদাহতে চোখ বুজে দেখি আল্লাহ তোমার নামে অন্ধকারও কতইনা আলোকিত" -ওয়াসিক বই : জোছনা মেখো রোদ।
Was this review helpful to you?
or
আমার চোখে সেরা একটা বই💟 নাম যেমন সুন্দর, ভেতরের লেখাটাও এর থেকে হাজারো বেশি সুন্দর🌸
Was this review helpful to you?
or
জোস্না মেখো রোদ পড়ে মনে হয়, এই অনুভূতিগুলো তো আমারও ছিল, শুধু ঠিক করে বলা হয়নি কখনো।ভাষা একদম সহজ, কিন্তু মনখারাপ, আবার অদ্ভুত শান্তিও। আপনারও পড়ে দেখবেন শান্তি লাগবে।
Was this review helpful to you?
or
যে বইটে দেখেই আমার মন জুড়ে জায়গা করে নিয়েছে সেটি হল জোছনা মেখো রোদ ❤️ জোছনা মেখো রোদ বইটির প্রতিটি কবিতা বাস্তব জীবনের সাথে এত নিখুত ভাবে জড়িয়ে আছে যেটা আমার মুগ্ধ করে দিয়েছে। বইটা প্রথম যখন হাতে নিয়েছিলাম সেদিনে একটা আলাদা অনুভূতি অনুভব করেছিলাম৷ অনেক পছন্দের ও ভাল লাগার একটি বই জোছনা মেখো রোদ।
Was this review helpful to you?
or
বইটি দারুন, কবিতা গুলো খুব সুন্দর 🌸
Was this review helpful to you?
or
অনেক সুন্দর একটা বই
Was this review helpful to you?
or
নামটার মতোই সুন্দর একটা বই
Was this review helpful to you?
or
বইটার নাম যেমন সুন্দর ঠিক তেমনি বইয়ের প্রতিটি লাইন ও সুন্দর .....!!!!! খোদা আর কত তুফানে দাঁড়ালে আমার নাম হবে হিমালয়..!
Was this review helpful to you?
or
খোদা আর কত তুফানে দাঁড়াইলে আমার নাম হবে হিমালয় 🤍
Was this review helpful to you?
or
আমাদের গালিব আমাদের ওয়াসিক ভাই আসলে কেমন লেখে বই পড়লে উপলব্ধি করতে পারবেন।এই বইয়ে লেখক তার শব্দ-ছন্দের বুননে চেষ্টা করেছেন মানুষের জীবন, জীবনসংগ্রাম, কোলাহল, কলরব, নীরবতা, প্রেম, বিরহ, বিপ্লব প্রত্যেকটা অনুভুতির এক অপূর্ব উপাখ্যান রচনা করতে। সব মিলিয়ে অসাধারণ।
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
মনের যে কথাগুলো আমরা কাউকে বলতে পারিনা, শব্দে রূপ দিতে গেলে হিমশিম খাই সেগুলোই যেন "জোছনা"র পাতায় পাতায় লেখা। যেন লেখক আমার অন্তরকে পাঠ করে তা সবলীলভাবে লিখে দিয়েছেন। অনেক শুভকামনা " জোছনা"র জন্য।
Was this review helpful to you?
or
বইয়ের নাম দেখেই মুগ্ধ হয়েছিলাম—“জোছনা মেখো রোদ”। ঠিক যেমন মায়াবী, তেমনই কোমল। বইটা হাতে নিয়েই বুঝেছিলাম—এটা শুধু কবিতা নয়, অনুভবের একেকটা খণ্ডচিত্র। আমাদের মাঝে মাঝে এমন হয় না, অনেক কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু ভাষা পাই না? কথা গলায় দলা পাকায়, অথচ লেখা শুরু করলেও মনে হয় কিছুই ঠিকঠাক ফুটে উঠছে না। ওয়াসিক ভাইয়ের কবিতাগুলো ঠিক যেন সেই অব্যক্ত কথাগুলোকে আমার হয়ে বলে ফেলে। প্রথম পরিচয়টা কবে হয়েছিল মনে নেই, কিন্তু ২০২৪-এর শুরুর দিকে কোনো এক পরিচিতের শেয়ার করা পোস্ট থেকে তাঁর ওয়াসিক • وسيق পেজে ঢুঁ মেরেছিলাম। তখন আমি নিজেই ছিলাম মানসিকভাবে ভীষণ দুর্বল এক সময়ের মধ্যে। সেই সময় ওয়াসিক ভাইয়ের কবিতাগুলোর মধ্যে পাওয়া যেত একধরনের বিষণ্ন শান্তি। একদিন চোখে পড়লো তাঁর লেখা "অবসাদ" কবিতার সেই বিখ্যাত পঙ্ক্তিগুলো যা আজও কানে বাজে— "খোদা, আর কত তুফানে দাঁড়াইলে, আমার নাম হবে হিমালয়..! অথচ, আমি তো চেয়েছিলাম শিমুলতুলার জীবন.. বসন্তের নরম বাতাসে উড়তে চেয়েছিলাম— প্রজাপতির ডানায়…" এই লাইনগুলো যেন আমারই না বলা কথার প্রতিধ্বনি হয়ে গেল। একেবারে মনের গহীনে এমনভাবে দাগ কেটে গেল যে আমি ওয়াসিক পেইজের পুরোদস্তুর ফ্যান হয়ে গেলাম। এমন না যে আমি খুব কবিতা পড়ি বা বাংলা সাহিত্যে আমার জ্ঞান প্রচুর। কিন্তু আস্তে আস্তে ওয়াসিক ভাই হয়ে উঠলেন আমার সমসাময়িক প্রিয় কবি। আমি তখনই বুঝলাম, এ কবি তো আমার হৃদয়ের অনুবাদক! মনে হচ্ছিল আমার কথাগুলোই তো উনি লিখছেন। তারপর যখন শুনলাম বই বের হচ্ছে, তখনো প্রচ্ছদ চূড়ান্ত হয়নি—তবুও বিশ্বাস করে অর্ডার দিয়েছিলাম। আর ওয়াসিক ভাইও আমাদের নিরাশ করেননি। প্রথমদিককার পাঠকদের জন্য হাতে লেখা চিঠি, বুকমার্ক—এ যেন যত্ন করে পাঠানো একান্ত কোনো বন্ধুর চিরকুট। এত আন্তরিকতা খুব কম দেখা যায়। আমার মনে হয়, কবিতা কখনো এক বসায় শেষ করে ফেলা উচিত নয়। কবিতা পড়তে হয় গহীনে, একা একা, যখন চারদিক নিঃশব্দ। তখন লাইনগুলো মস্তিষ্কের প্রতিটি সেলকে আন্দোলিত করে তোলে। বইটা আমি সবসময় পড়ি না—আস্তে আস্তে পড়ি, যখন যেই পরিস্থিতি আসে, সূচিপত্র দেখে সেই রিলেটেড কবিতাটা পড়ি। বইটা শেষ করতেও ইচ্ছে করে না। শেষ দিলেই তো সব শেষ হয়ে যাবে! পাগলামি বলা যায়, বলতে পারেন। তবে এই লেখাগুলো পড়ে রাতে খোলা জানালার দিকে তাকিয়ে হুহু করে কত যে কেঁদেছি, তা আমি, আল্লাহ, রাতের চাঁদ আর আমার সেই জানালা জানে। “জোছনা” আমার কাছে শুধু একটা কবিতার বই নয়, বরং একান্ত প্রিয় বন্ধুর লেখা চিঠির মতো—যার প্রতিটি শব্দে মিশে আছে অব্যক্ত বেদনার সৌন্দর্য। যেখানে পাঠক লেখকের লেখার ভাঁজে খুঁজে পাবে প্রেম, ভালোবাসা, বিরহ, বিপ্লব, নিঃসঙ্গতা, পিতা-মাতার প্রতি মমতা, ফিলিস্তিনের জন্য প্রার্থনা। সব মিলিয়ে জোছনা মেখো রোদ এক অন্যরকম প্রেম ও প্রতিবাদের কাব্যিক ভাষা। ওয়াসিক ভাইয়ের জন্য অফুরান ভালোবাসা ও শুভকামনা রইল। যেন তিনি আরও জোছনামাখা শব্দে আমাদের হৃদয় আলোকিত করতে পারেন, এবং আমরা নিয়ম করে জোছনার পাশে বসে রোদও মেখে নিতে পারি। চিরচেনা পাঠক, যিনি এই মুহূর্তে রিভিউটি পড়ছেন, জোছনা মেখে রোদে ভেসে থাকুক আপনার দিন...




