User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By sad****com

      04 Apr 2026 11:15 PM

      Was this review helpful to you?

      or

      আস সালামু আলাইকুম 🌼 📖​বই রিভিউ: টানেলের ওপারে ​কিছু বই থাকে যা শেষ করার পর এক অদ্ভুত নিস্তব্ধতা চারপাশ ঘিরে ধরে। ফারিহা মায়মুনার 'টানেলের ওপারে' ঠিক তেমনি একটি বই। প্রচ্ছদের সেই রহস্যময় অন্ধকার আর আলোর খেলা যেন শুরুতেই পাঠককে এক ভিন্ন জগতে আমন্ত্রণ জানায়। ​গল্পের আবেশ 🖋️ ​বইটির শিরোনাম যেমন ইঙ্গিত দেয়, এটি কেবল এক ভৌগোলিক টানেলের গল্প নয়, বরং আমাদের জীবনের না বলা অনেক গভীর অনুভূতির টানেল। লেখিকা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এবং নিখুঁত শব্দশৈলীতে ফুটিয়ে তুলেছেন মানুষের মনের দ্বন্দ্ব, প্রতীক্ষা আর প্রাপ্তির গল্প। প্রতিটি পাতা উল্টানোর সাথে সাথে টানেলের ওপারের সেই কাঙ্ক্ষিত আলোর জন্য পাঠকের মনে এক তীব্র কৌতূহল তৈরি হয়। ​কেন পড়বেন? ✨ ​সহজ সাবলীল ভাষা: লেখিকার বর্ণনাভঙ্গি এতোটাই চমৎকার যে, দৃশ্যগুলো চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। ​আবেগের গভীরতা: সম্পর্কের টানাপোড়েন আর জীবনের দর্শনকে খুব সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। ​রহস্য ও রোমাঞ্চ: বইটিতে থাকা সূক্ষ্ম রহস্যের ছোঁয়া পাঠককে শেষ পর্যন্ত আটকে রাখতে বাধ্য করবে। ​ব্যক্তিগত অনুভূতি ❤️ ​বইটি পড়ার সময় মনে হয়েছে, আমরা সবাই জীবনের কোনো না কোনো অন্ধকার টানেলের মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু ধৈর্য আর বিশ্বাসের সাথে পথ চললে সেই টানেলের ওপারে যে এক ঝলমলে পৃথিবী অপেক্ষা করছে, গল্পটি যেন সেই বার্তাই দিয়ে গেল। মনের কোণে জমে থাকা মেঘগুলোকে সরিয়ে এক টুকরো রোদ এনে দেওয়ার মতো এক অনন্য সৃষ্টি এটি। ​বই পরিচিতি:📖📚 ​বইয়ের নাম: টানেলের ওপারে ​লেখক: ফারিহা মায়মুনা ​ ধরন:সমকালীন ফিকশন / মনস্তাত্ত্বিক ​✨আপনি যদি এমন কোনো বই খুঁজছেন যা আপনার মনকে শান্ত করবে এবং একই সাথে ভাবনার খোরাক জোগাবে, তবে 'টানেলের ওপারে' আপনার বুকশেলফে থাকা মাস্ট-রিড একটি বই।

      By 880****421

      04 Apr 2026 10:41 PM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম টানেলের ওপারে" সম্পূর্ণ বই না পড়েও সামান্য পিডিএফ পড়েই মনের ভিতরে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। এ অনুভূতি, ভয়,আবেগ, ভাললাগার।ধন্যবাদ লিখিকাকে এত সুন্দর বই লেখার জন্য ❤️❤️

      By Mahbuba Sultana

      04 Apr 2026 10:30 PM

      Was this review helpful to you?

      or

      বই : টানেলের ওপারে লেখিকা: ফারিহা মায়মুনা 🖋️রিভিউ: বই মানুষের পরম বন্ধু। তবে সেটা অবশ্যই উত্তম বই হওয়া চাই যা আমাদের মনকে ভালোর দিকে প্রভাবিত করবে। বরাবরের মতো ইফফাহ পাবলিকেশন কর্তৃক প্রকাশিত বিভিন্ন বইয়ের মধ্যে টানেলের ওপারে বইটি অন্যতম। যেখানে লেখিকা আমাদের বাস্তব জীবনের আবেগ অনুভূতির এক জীবন্ত চিত্র ফুটিয়ে তুলেছেন তার লেখনির মাধ্যমে। যেখানে হামজা চরিত্রকে কেন্দ্র করে লেখিকা বাস্তব জীবনের যে চিত্র তুলে ধরেছেন তা যেন আমার মতোই আরো অনেক শিক্ষার্থীর জীবনে ঘটে যাওয়া এক নির্মম সত্যের বহিঃপ্রকাশ!! গল্প আকারে রচিত চমৎকার এই বইটির কয়েক পেইজ পড়ে যেন আমার নিজের জীবনেরই একটি অপ্রত্যাশিত সত্যের উন্মোচন দৃষ্টিগোচর হলো !! সেইসাথে জীবনের এই নির্মম সত্যকে কেবল আঁকড়ে ধরে অন্ধকারে নিজেকে ঠেলে না দিয়ে বরং তা থেকে উত্তরণের পথের দিক বর্ণনায় লেখিকা কুরআনুল কারীমে বর্ণিত নবীদের যে কাহিনী বিবৃত করেছেন তা যেমন প্রশংসনীয় তেমনি উক্ত ঘটনা আমার মতো হাজারো শিক্ষার্থীর জন্য দিকনির্দেশনা হবে বলে মনে করি ইনশাআল্লাহ। 🍂 সর্বোপরি লেখিকা বইটির মাধ্যমে আমাদের যে বার্তা দেন তার মাঝে অন্যতম হলো :- ⚡ টানেলের ওপারে আলোর সন্ধান অর্থাৎ জীবনে ঘটে যাওয়া এমন অপ্রত্যাশিত ঘটনা যা মানবজীবনকে অন্ধকারে ঠেলে দেয়। লেখিকা বলতে চেয়েছেন এই অন্ধকার জীবনের আসল উদ্দেশ্য নয় বরং তা থেকে মুক্ত হয়ে আলোর দিকে ধাবিত হওয়া । অন্ধকারের পরেই আলোকময় জীবনের আবির্ভাব সুনিশ্চিত ইংশাআল্লাহ। তবে রংবের উপর তাওয়াক্কুল রেখে চেষ্টা ও দু'আ অব্যাহত রাখা চাই । ⚡ নিজের জীবনের সত্যকে চিনতে পারাই হলো জীবনের উদ্দেশ্য। ⚡ অভিভাবক হিসেবে মা বাবা সন্তানের উপর তথাকথিত সমাজের নিয়ম অনুযায়ী যে বাধা ধরা সাফল্য অর্জনের জন্য পরীক্ষায় ভালো মার্ক পাওয়া ও ভালো কোনো প্রতিষ্ঠানে চান্স পাওয়াকে যে অনিবার্য করে দেয় তা সন্তানের উপর কতটা নেতিবাচক প্রভাব ফেলে সে বিষয় সম্পর্কে লেখিকা আলোকপাত করেছেন । 🍂 পরিশেষে এইটুকু বলতে পারি আমাদের সকলের একবার হলেও এই বইটা পড়া উচিত ইংশাআল্লাহ।

      By adr****com

      04 Apr 2026 10:15 PM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম টানেলের ওপারে ফারিয়া মায়মুনা ছোট অংশটুকু পড়েছি পিডিএফ এ। আমি নিজেকে হামজার জায়গায় স্থির রেখে পুরোটা লেখা অনুধাবন করেছি। প্রত্যেকের জীবনের একটা টার্নিং পয়েন্ট হলো জীবনের লক্ষ্য নির্ধারণ করা এবং অজস্র পরিশ্রম করে যখন আমরা সেই জায়গা থেকে শূন্য হাতে ফেরত আসি তখন মনে হয় আমাদের জীবন এখানেই শেষ। "টানেলের ওপারে" বইটি দিয়ে লেখিকা মানজীবনের খুবই গুরুত্বপূর্ণ কাহিনি তুলে ধরে বুঝানোর চেষ্টা করেছে। বইটির প্রত্যেকটা পার্ট অবশ্যই আমাদের জন্য শিক্ষণীয় এবং আমাদের প্রত্যেকের উচিত বইটি পড়া - যারা আমরা শুধু জীবনের মানে খুজে বেড়াচ্ছি। লেখিকা জীবনের অন্ধকার দিক, হতাশা এবং ভুল গুলো দেখিয়েছেন, আবার সেখান থেকে কিভাবে নিজেকে গুছিয়ে নেওয়া যায় সেই পথ ও দেখিয়েছে। তাই আমাদের জীবনে একটি জায়গায় ভেঙে পরলেই চলবেনা। আমাদের এটা মেনে চলা উচিত, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এবং এর মধ্যে কল্যাণ রয়েছে। লেখিকার জন্য দোয়া এবং ভালোবাসা! ❤️‍🩹

      By Shahida Akter

      04 Apr 2026 09:18 PM

      Was this review helpful to you?

      or

      “টানেলের ওপারে” বইটি পুরোপুরি না পড়েও ছোট্ট পিডিএফ অংশটুকু পড়ে মনে এক ধরনের নীরব আলোড়ন তৈরি হয়েছে যেন ভেতরের চাপা ভয়গুলো হঠাৎ করে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। আমার কাছে মনে হয়েছে, হামজা শুধু একটা চরিত্র না। সে আমাদেরই কোনো এক সময়ের প্রতিচ্ছবি। এমন একটা সময়, যখন আমরা পথ হারিয়ে ফেলি, নিজের ভেতরেই অন্ধকার তৈরি হয়, আর সামনে এগোনোর সাহসটুকুও হারিয়ে যায়। সেই অন্ধকারটা ঠিক টানেলের মতো চারপাশে ঘিরে ধরে, কিন্তু তবুও কোথাও একটা আলো থাকার আশা আমাদের থামতে দেয় না। হযরত মুসা (আ.)-এর মায়ের ঘটনাটা মনে পড়ে যায়। যেখানে সবচেয়ে বড় ভয়টাই হয়ে দাঁড়ায় পরীক্ষার মাধ্যম। নিজের সন্তানকে বাঁচানোর জন্য তাকে নদীতে ভাসিয়ে দেওয়া এটা কোনো সাধারণ ত্যাগ না, বরং পূর্ণ আস্থার এক অসাধারণ দৃষ্টান্ত। এই বইয়ের অনুভূতিতেও সেই একই ব্যাপারটা খুঁজে পেয়েছি। যে ভয়টা আমরা সবচেয়ে বেশি পাই, আল্লাহ অনেক সময় আমাদের ঠিক সেই জায়গাতেই দাঁড় করান, যেন আমরা নতুন করে নিজেদের চিনতে পারি। ভিক্টর ফ্রাঙ্কল তাঁর ম্যানস সার্চ ফর মিনিং বইয়ে বলেছেন, যার জীবনে একটা শক্ত উদ্দেশ্য থাকে, সে যেকোনো কষ্ট সহ্য করতে পারে। এই কথাটার প্রতিফলনও যেন হামজার ভেতরে অনুভব করা যায়। সে খুঁজছে, সে লড়ছে, হয়তো নিজেকেই নতুন করে খুঁজে পাওয়ার জন্য। এই বইটা আমার কাছে মনে হয়েছে একটা নীরব যাত্রা। যেখানে প্রতিটা ভয়, প্রতিটা কষ্ট, প্রতিটা অপেক্ষা আমাদের একটু একটু করে বদলে দেয়। “টানেলের ওপারে” শুধু একটা জায়গা না। সেই পথটা যেখানে অন্ধকারের মধ্য দিয়েই আলোয় পৌঁছাতে হয়। এই অনুভূতিটাই সবচেয়ে বেশি মনে দাগ কে*টেছে।

      By Nusrat Jahan Mou

      04 Apr 2026 08:46 PM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ.. একটি রেজাল্ট এ কি জীবনের সব কিছু? বাবা - মা,পাশের বাড়ির আনটি সবাই বলে তোমার তো এটা করার কথা ছিলো না।কিভাবে এটা হলো।তুমি চান্স পেলে না অমুক তো চান্স পেয়েছে ভালো ভার্সিটিতে।কিন্তু আমরা একবারোও ভাবিনা এই কথাটি বলার আগে। আমরা ভাবিনা এই সামান্য কিছু কথায় কেউ এমনভাবে ডিপ্রেশনে চলে যায় শেষমেষ আত্নহত্যার পথ বেছে নেয় কারণ পরিবার বা এই সমাজ আমাদের ওপর এক পাহাড় সমান প্রত্যাশা নিয়ে আমাদের ওপর নানা বোঝা চাপিয়ে দেয় সাধ্যের বাহিরে। তখন একটি অদৃশ্য মানসিক চাপ এসে মাথায় ভর করে। তখন মনে হয় একটি রেজাল্ট এ জীবনের সব। এরকম দৃশ্য আমাদের সমাজে অহরহ ঘটছে প্রতিনিয়ত।আমরা শিক্ষিত সমাজের মানুষরাই এমন বোকামি করে যাচ্ছি দিন দিন অথচ ইসলাম আমাদের কে শেখায় কষ্টের পরেই আছে সুখ। নিরাশ হয়ে কোনো কিছু হাসিল হয় না বরং সাফল্যের পথে বাধা হয়ে দারায়। তাই ধৈর্য্য সহকারে আমাদের সাফল্য অর্জন করতে হবে। আর মহা সাফল্য তো সেদিন যেদিন জান্নাত হাসিল হবে। শর্ট পিডিএফ পড়ে যতটুকু বুজলাম বইটি বর্তমান সমাজের একেবারে বাস্তব রূপ।বইটি অনেক উপকারী। বিশেষ করে যারা students আছে তাদের জন্য। আমি মনে করি সকল students দের এই বইটি পড়া দরকার। লেখক বর্তমান সমাজের চিত্র গুলো দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন। দুয়া এবং শুভকামনা রইল। 🤲

      By 880****259

      04 Apr 2026 07:10 PM

      Was this review helpful to you?

      or

      📖 বই রিভিউ: টানেলের ওপারে ✍️ ফারিয়া ইয়াসমিন “টানেলের ওপারে” নামটা যেমন রহস্যময়, বইটার ভেতরের বিষয়বস্তুও ঠিক তেমনই গভীর ও ভাবনার জগতে নিয়ে যাওয়ার মতো। সূচিপত্র দেখলেই বোঝা যায়—এটা শুধু একটা গল্পের বই না, বরং জীবনের বিভিন্ন অনুভূতি, বাস্তবতা আর আত্মশুদ্ধির এক যাত্রা। “টানেলের ওপারে”, “রঙের নির্যাস”, “দাওয়াতের বাস্তবতা”, “অনুতাপের অনল”—এই অধ্যায়গুলোর নামই মনে এক ধরনের কৌতূহল আর চিন্তার দরজা খুলে দেয়। লেখিকা খুব সুন্দরভাবে জীবনের অন্ধকার দিক, হতাশা, ভুল, অনুতাপ—সবকিছুকে তুলে ধরেছেন, আবার সেখান থেকে আলোর পথও দেখিয়েছেন। মনে হয়েছে, এই বইটা যেন একটা “টানেল”—যেখানে ঢুকে মানুষ নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি হয়, আর শেষে খুঁজে পায় আলোর পথ, নতুন করে বাঁচার প্রেরণা। বিশেষ করে শেষের অংশ “নতুন দিন নতুন আমি”—এই কথাটা যেন পুরো বইয়ের সারাংশ। এটা শুধু পড়ার জন্য না, অনুভব করার জন্য একটা বই। সব মিলিয়ে: এই বইটা তাদের জন্য, যারা নিজের জীবন নিয়ে ভাবতে চায়, বদলাতে চায়, আর অন্ধকার পেরিয়ে আলোর পথে হাঁটতে চায়।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!