
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই। সুযোগ করে সবার পড়া দরকার।
Was this review helpful to you?
or
Extraordinary 👌
Was this review helpful to you?
or
onek vlo,,,pore onek kisu shik jabe...alhamdulillah
Was this review helpful to you?
or
Masterpiece
Was this review helpful to you?
or
undefined
Was this review helpful to you?
or
Best one ! চিন্তার খোরাক জোগানোর মতো বই! পড়ুন, কাউকে গিফট করুন ! সবার মাঝে ছড়িয়ে দিন ! যুগসন্ধির দায় মেটাতে প্রস্তুতি নিন !
Was this review helpful to you?
or
আশাজাগানিয়া।
Was this review helpful to you?
or
আমরা এক অদ্ভুত সময়ের বাসিন্দা। চেনা পৃথিবী বিদায় নিচ্ছে, আর অনিশ্চিত নতুন ভবিষ্যৎ জন্মযন্ত্রণায় ছটফট করছে। প্রগাঢ় পরিবর্তনের ধাক্কা আছড়ে পড়েছে এই বদ্বীপেও। পরাশক্তিদের রেষারেষি, আঞ্চলিক আধিপত্যবাদ আর অভ্যন্তরীণ অবক্ষয়ের মুখে এই কওম ও যমীনের অস্তিত্ব আজ বিপন্ন। এই ক্রান্তিকালে আমাদের নিজস্ব প্রকল্প কী? আমরা কি হারিয়ে যাব? অথবা অন্যের উচ্ছিষ্ট খেয়ে তেলাপোকার মতো কোনোমতে বেঁচে থাকাকেই ভাববো সফলতা? নাকি নিজেদের আপন পথ গড়ে নেওয়ার হিম্মত দেখাবো? বিদ্যমান ব্যবস্থা মৃত; সমাধান দিতে সে অক্ষম। পুরোনো পথ আর ধার করা পঁচা-গলা তন্ত্রমন্ত্র আমাদের কেবল পরাজয় আর লাঞ্ছনাই উপহার দিয়েছে। বারবার প্রচেষ্টা, রক্তের নাযরানা আর কুরবানির পরও তিন শতাব্দীর অপমানের অধ্যায় শেষ হয়নি। অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে বিদ্যমানতার আমূল রূপান্তর অনিবার্য। গোলামির জিঞ্জির ভেঙে, তিন শতকের গ্লানি মুছে মাথা উঁচু করে দাঁড়াবার একটাই পথ: তাওহীদের বুনিয়াদের এক নতুন সত্তার অভ্যুদয়-মুসলিমবঙ্গ। এই বই সেই রূপান্তরের রূপরেখা। ইতিহাস আমাদের দুয়ারে দাঁড়িয়ে। আমরা কি যুগসন্ধির দায় মেটাতে প্রস্তুত? বহুপ্রতীক্ষিত "মুসলিমবঙ্গ " বইটি অর্ডার করতে 👇 https://rkmri.co/emmNeTMMpSem/
Was this review helpful to you?
or
Masterpiece
Was this review helpful to you?
or
আল্লাহ রাব্বুল আলামীন উম্মাহর জাগরণে বইটি কবুল করুন। সকল মিথ্যা ইলাহদের দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দিন। লেখককে নেক হায়াত দান করুন ।নিরাপত্তার চাদরে আবৃত রাখুন। আমীন।
Was this review helpful to you?
or
আসিফ আদনান মানেই মাস্টারপিস 💯
Was this review helpful to you?
or
আল্লাহ আসিফ আদনানের জ্ঞানের বরকত দিক
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ
Was this review helpful to you?
or
one of the best Writer
Was this review helpful to you?
or
মুসলিম বঙ্গ & "ইন্টেলেকচুয়াল ইন্তিফাদা "
Was this review helpful to you?
or
master piece
Was this review helpful to you?
or
asif adnan bhai er book jehutu doubt sara trust kora jay, bhalo hobe in shaa allah. Ekta free coffee dewya hoise. thanks for surprise gift.
Was this review helpful to you?
or
এক কথায় Masterpiece . বইয়ের দাম দেখে সবারই মনে হতে পারে, অতিরঞ্জিত। কিন্তু, এই বই পুরো বিশ্বের সকল মুসলিম মুসলিম উম্মাহর পড়া উচিত। বই টার ইংরেজী ভার্সন বের হলে ভালো হয়। পারলে বাংলাদেশের সবাইকে এই বই পড়াতাম। আমেরিকা, জাতিসংঘ, zionist দের ছক, সিস্টেমের মার-প্যাচ, তাদের মিথ্যা প্রতিশ্রুতি, তাদের সাংঘর্ষিক মতবাদ, তাদের পরিকল্পনা, তাদের উদ্দেশ্য, মুসলিম উম্মাহর অবক্ষয়, দ্বীন ও ভিত্তি, যুগসন্ধি, শরিয়াহ্, উম্মাহর মুক্তি এবং গণজাগরণ এর জন্য একটা সেরা বই একমলাটে। Highly recommend✩★★★★★☆ সংক্ষিপ্ত করুন By Nazmul Hasan Mahmud Apr 10,2026
Was this review helpful to you?
or
A masterpiece. May Allah accept Muslimbongo book
Was this review helpful to you?
or
আসিফ আদনান ভাইর সম্পাদনায় ইয়াদ কুনাইবির লেখা আয়নাঘর দিয়ে পড়া শুরু। আলহামদু লিল্লাহ , পরে চিন্তাপরাধ, অবক্ষয়কাল পড়া হয়েছে। এখন মুসলিমবঙ্গ হাদিয়া হিসেবে হাতে পেয়েছি। ভালো হবে ইনশা আল্লাহ।
Was this review helpful to you?
or
Best book for understanding the geopolitics of bengal among the muslims
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
যারা এই বঙ্গভূমি, বাঙ্গালাহ এ দ্বীন এ ইলাহী ইসলাম কায়েমে যুক্ত থাকার সৌভাগ্য অর্জন করতে আগ্রহী, তাদের জন্য কিছু রিমাইন্ডার এবং তথ্য-বাস্তবতা উপস্থাপন করা হয়েছে এই বইয়ে। আপনি যদি একজন ইসলামপ্রিয় ও আল্লাহু আজ্জা ওয়া আ'লার কুরআনকে এদেশের সংবিধান দেখতে চান, কিন্তু লেখকের কর্মপন্থা সমর্থন না করেন কিংবা একমত না হন তবুও এই বই পড়তে পারেন নির্দ্বিধায়। নেশ কিছু খোরাক ও পর্যালোচনা পাবেন যা ইসলামপন্থী, ইসলামপ্রিয়, মুসলিমদের জন্য উপকারী ও দরকারি।
Was this review helpful to you?
or
বুক রিভিউ বইঃ 'মুসলিমবঙ্গ' লেখকঃ আসিফ আদনান আমি যখনই প্রচলিত সিস্টেমের অসারতা নিয়ে কথা বলেছি তখনই চারদিক থেকে প্রশ্নবাণে জর্জরিত হয়েছি যে, তাহলে আপনাদের এজেন্ডা কি? আপনারা কি করেছেন? আবার ৪৭, ৭১ পেরিয়ে ২৪শে চাক্ষুষ দেখেছি ইসলামের স্লোগানে, স্পিরিটে, মুসলমানেরা জীবন দিলেও সেটার পুরো ক্রেডিট, পুরো সুবিধা ভোগ করছে অন্য কেউ! ৫৬ হাজার বর্গমাইলের এই বদ্বীপের নব্বই শতাংশ ই মুসলমান। এই জমীনের আছে হাজার বছরের পুরনো গৌরবময় ইতিহাস। এই বঙ্গতো আমাদেরই। এটাতো মুসলিমবঙ্গ। তারপরও মুসলমানরা কেন নিজ দেশে পরবাসী। উত্তর মিলবে আসিফ আদনান হাফিঃ লিখিত হাইপারসোনিক মিসাইল "মুসলিমবঙ্গ" এ। মন্তব্যঃ আসিফ আদনান হাফিঃ এর লেখা বরাবরই তথ্যপূর্ণ এবং গভীর চিন্তার ফসল। এই বইটিও তার ব্যতিক্রম নয়। আশা করছি কেউ বইটি পড়লে আঞ্চলিক, জিওপলিটিক্স, পশ্চিমা বিশ্বসহ নানা বিষয়ে আউট অব বক্স চিন্তার খোড়াক পাবে। তবে বইটি আমি গতানুগতিক কোন বই হিসেবে পড়িনি। আমার কাছে এটিকে মুসলিমবঙ্গের সত্যিকার মুসলিমবঙ্গ হয়ে ওঠার নয়া ইশতেহার মনে হয়েছে। কিছু বিষয়ে টুকটাক ভিন্ন চিন্তার সুযোগ আছে মনে করি। তবে যত সহজে বলা বা লেখা যায় তত সহজে একটা কাজ বাস্তবায়ন হয়না। এর জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি প্রয়োজন। তাই আমি মনে করি সবার বইটি অন্তত পড়া উচিত, চিন্তা করা, আলোচনা-সমালোচনা করা, পাঠচক্র আয়োজন করা এবং সামাজিক শক্তি অর্জনের ও দ্বীন কায়েমের চেষ্টায় এখন থেকেই কাজ করা উচিত। জাজাকাল্লাহ খাইরান।
Was this review helpful to you?
or
মাশাল্লাহ। চমৎকার একটি বই। সবার একবার হলেও বইটি পড়া উচিত।
Was this review helpful to you?
or
Mashallah, a very beautiful book.
Was this review helpful to you?
or
আমরা এক অদ্ভুত সময়ের বাসিন্দা। চেনা পৃথিবী বিদায় নিচ্ছে, আর অনিশ্চিত নতুন ভবিষ্যৎ জন্মযন্ত্রণায় ছটফট করছে। প্রগাঢ় পরিবর্তনের ধাক্কা আছড়ে পড়েছে এই বদ্বীপেও। পরাশক্তিদের রেষারেষি, আঞ্চলিক আধিপত্যবাদ আর অভ্যন্তরীণ অবক্ষয়ের মুখে এই কওম ও যমীনের অস্তিত্ব আজ বিপন্ন। এই ক্রান্তিকালে আমাদের নিজস্ব প্রকল্প কী? আমরা কি হারিয়ে যাব? অথবা অন্যের উচ্ছিষ্ট খেয়ে তেলাপোকার মতো কোনোমতে বেঁচে থাকাকেই ভাববো সফলতা? নাকি নিজেদের আপন পথ গড়ে নেওয়ার হিম্মত দেখাবো? বিদ্যমান ব্যবস্থা মৃত; সমাধান দিতে সে অক্ষম। পুরোনো পথ আর ধার করা পঁচা-গলা তন্ত্রমন্ত্র আমাদের কেবল পরাজয় আর লাঞ্ছনাই উপহার দিয়েছে। বারবার প্রচেষ্টা, রক্তের নাযরানা আর কুরবানির পরও তিন শতাব্দীর অপমানের অধ্যায় শেষ হয়নি। অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে বিদ্যমানতার আমূল রূপান্তর অনিবার্য। গোলামির জিঞ্জির ভেঙে, তিন শতকের গ্লানি মুছে মাথা উঁচু করে দাঁড়াবার একটাই পথ: তাওহীদের বুনিয়াদের এক নতুন সত্তার অভ্যুদয়-মুসলিমবঙ্গ। এই বই সেই রূপান্তরের রূপরেখা। ইতিহাস আমাদের দুয়ারে দাঁড়িয়ে। আমরা কি যুগসন্ধির দায় মেটাতে প্রস্তুত?
Was this review helpful to you?
or
just❤️🔥
Was this review helpful to you?
or
'যুগসন্ধি','প্যারাডাইম শিফট' ও মানুষ সাম্রাজ্যের পতন বুঝতে পারে না কেন? . আজ আসিফ আদনান ভাইয়ের অসাধারণ বই 'মুসলিমবঙ্গ'-এর ২০-৩১ পৃ: এর মধ্যে থাকা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব,ইন শা আল্লাহ . #যুগসন্ধি জিনিসটা কি? যখন এক সাম্রাজ্যের পতন হয় আর নতুন সাম্রাজ্যের উত্থানের সম্ভাবনা দেখা দেয়। একে ইংরেজিতে Interregnum নাম ও বাংলা 'যুগসন্ধি' বলে। অর্থাৎ যখন পুরানো ব্যবস্থা ভেঙ্গে পড়ে। আগের নিয়ম অকেজো হয়ে যায়। যেসব ধ্যানধারণা এক সময় বিনা প্রশ্নে সবাই মেনে নিত, উবে যায় সেগুলোর গ্রহণযোগ্যতা। মনে করেন আগের যে নিয়মগুলো এতদিন চলছিল হঠাৎ সেসব বন্ধ হয়ে গেল, তাহলে সমাজে কি কি অবস্থা দেখা দিতে পারে? ১। অনিশ্চয়তা। ২। অস্থিরতা। ৩। সুযোগ। ৪। দায়িত্ব। অর্থাৎ নতুন পরিস্থিতির কারণে মানুষ কিভাবে কাজ করবে? কি কি কাজ করবে? এসব নিয়ে যেমন সমস্যা সৃষ্টি হয়। তেমন নতুন করে সমাজ ও রাষ্ট্রটাকে সাজানোর সুযোগও তৈরি হয়। আর আগের সিস্টেমকে যারা পরিবর্তনের জন্য চেষ্টা করেছে, শ্রম দিয়েছে তাদের উপর দায়িত্ব চেপে বসে এসব কাজ আঞ্জাম দেবার। 'আমি নেই', 'আমার এখন আর কিছু করার নেই'-এসব কথা বলার সুযোগ নেই। . #প্যারাডাইম শিফট কি? প্যারাডাইম শিফট বা পাটাতন বদল বলতে বুঝায়, জ্ঞানের কোনো শাখার একেবারে গোড়ার দিকের ধারণা আর কর্মপ্রক্রিয়ার মৌলিক পরিবর্তন। এটা মূলত ১৯৬২ সালের আমেরিকার পদার্থবিদ ও দর্শনিকের দেওয়া একটি তত্ত্ব, তবে দুনিয়ার সব ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব। অর্থাৎ আপনি যাবেন ঢাকায় কিন্তু কেউ ভুল করে চট্টগ্রামের ম্যাপ বা মানচিত্রে ঢাকার নাম লিখে আপনার হাতে ধরিয়ে দিল। এখন আপনি যতই বুদ্ধি খাটান, যতই বাস্তবসম্মত চিন্তা করেন, আপনি এই ম্যাপ অনুসরণ করে গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আমাদের মনেও এমন কিছু মানচিত্র থাকে। যদি সেটা সঠিক হয়, তবে তো আলহামদুলিল্লাহ। নতুবা সেটা পরিবর্তন করতে হবে। এজন্য প্যারাডাইম শিফট যেকোনো ভুল কাজ থেকে ফিরে এসে সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য জরুরি। . #মানুষ কেন বুঝতে পারে না সে যুগসন্ধি বা পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে শুরু করেছে? এর কারণ দুইটি ১। নৈকট্য ২। ধারাবাহিকতার ভ্রম। অর্থাৎ একটা বড় দেয়ালে চিত্র এঁকে আপনার চোখ বেঁধে যদি দেয়ালের সামনে নিয়ে যাওয়া হয়। আপনি তো আর পুরো দেয়াল দেখতে পারবেন না। আপনি আপনার দেখা অংশটুকু দেখে সিদ্ধান্ত নিবেন। এজন্য আসলে দেয়ালে কি আঁকা হয়েছে এবং সমস্যা কোথায় আছে? তা আপনাকে বুঝতে হলে পিছনে এসে পুরো চিত্রটা দেখতে হবে। মানুষ খুব শর্টে চিন্তা করে বা তার জগতের বাইরে সে ভাবতে পারে না-এজন্য মূল সমস্যা ধরতে সে সাধারণত ব্যার্থ হয়। আর মানুষ যখন ধারাবাহিক কোনো কাজ করতে থাকে সে ধরে নেয় সামনেও এমন হবে। এর ব্যতিক্রম কিছু হতে পারে সে বুঝতে পারে না। যেমন, একটা দেশে যদি প্রতি বছর ৫% জিডিপি গ্রোথ হয়, তাহলে ৫ বছর পর যে হঠাৎ তাদের জিডিপি গ্রোথ -৪%ও হতে পারে কেউ বিশ্বাস করতে চাইলে সময় লাগবে। কারণ ৫% প্রতি বছর বাড়লে সবাই ধরে নিবে ৫ বছর পর ২৫% বাড়বে। ৫ বছর পর এত কমে আসতে পারে এত বিশ্বাস করা এত সহজ ব্যাপার না। রোমান সাম্রাজ্য ৪৭৬ সালে পতন হয়েছিল। ৪৭৫ সালেও রোমানরা মনে করেনি তাদের সাম্রাজ্য পতন হতে পারে৷ পুরো সাম্রাজ্য পতন হতে দুই শতাব্দী লেগে গিয়েছিল। হুট করেই একটা সাম্রাজ্য পুরোপুরি পতন হয় না। সময় লাগে। কিন্তু পতন অনেক আগেই শুরু হয়ে যায়।
Was this review helpful to you?
or
One of the best book. This is not typical Islamic or political book. It's a complete roadmap, history, ideology, philosophy, hope , destiny, Geo Politics, problem, everything about Bengal Muslim. Every Bengali Muslim should read this book. Btw publishers should lower the price of this book, for mass people, student
Was this review helpful to you?
or
চিন্তাশক্তি নাড়িয়ে দেবার মত একটা বই, যারা শরীয়াহ্ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার ভাবনাচিন্তা করেন তাদের জন্য এটা জ্ঞানের খোরাকের অংশ।
Was this review helpful to you?
or
agun vai agun💥
Was this review helpful to you?
or
eagerly waiting for this book
Was this review helpful to you?
or
বাংলাদেশের (মুসলিম) মানুষ মূলত খিলাফত প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় আছে, তাদের মন কে সান্ত্বনা আর ভবিষ্যতে এগিয়ে নিতে এই বই এর গুরুত্ব হবে অপরিসীম ইনশা আল্লাহ্।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ, সম্প্রতি Asif Adnan ভাইয়ের মুসলিমবঙ্গ পড়ে শেষ করলাম। চলুন দেখা যাক, তিনি কোন কোন বিষয় নিয়ে বইতে আলোচনা করেছেন। ★১ম অধ্যায়: যুগসন্ধির দায়- ১। বইয়ের শুরুতেই লেখক আবু জাহল ও হযরত উমর ইবনুল খাত্তাব (রা:) এর উদাহরণ টেনে দেখিয়েছেন, যুগসন্ধির সময় সিদ্ধান্ত নিতে ভুল করলে কত বড় মাশুল ব্যক্তিকে দিতে হয়। নবীজীর আগমনে পৃথিবীর ইতিহাসে মানুষের জীবনযাত্রা, চিন্তাধারায় যত বড় পরিবর্তন হয়েছে, তা অন্য কোনো মানুষের আগমনে ঘটেনি। আর এই গুরুত্বপূর্ণ সময়েই সিদ্ধান্ত নিতে ভুল করেছিলেন আবু জাহল, তিনি বক্র পথ অবলম্বন করেছিলেন। যার ফলশ্রুতিতে ইতিহাস তাকে চেনে অজ্ঞতার পিতা হিসেবে। অপরদিকে উমর রা: সত্যকে আলিঙ্গন করে নিয়েছিলেন, এবং তিনিই হয়ে যান সত্য-মিথ্যার পার্থক্যকারী। ২। এই অধ্যায়ে লেখক দেখিয়েছেন বাংলাদেশের ভূখণ্ডের চতুর্দিকে যেসকল আগুনের উত্তাপ তৈরি হচ্ছে, যেমন ভারতীয় আধিপত্যবাদ, আরাকান আর্মি এবং পার্বত্য চট্টগ্রামে খ্রীষ্টান গোষ্ঠী, যারা আমাদের অস্তিত্বকে বিলিন করে দিতে অগ্রগামী। তাদের কর্মকাণ্ড এবং অতীতে তাদের সাথে আমাদের ব্যর্থতা। আর এরই আলোকে এই সমস্যার সমাধান কোন পথে সম্ভব তা দেখিয়েছেন। ★ ২য় অধ্যায়: খাঁচা- ১। এই অধ্যায়ের সিংহভাগ জায়গায় লেখক দেখিয়েছেন কিভাবে এই জমীনে শুধু মুসলিম হবার কারণে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। খাতাকলমে ৯০% হবার পরও কেনো মুসলমানরা এমন বিদ্বেষের স্বীকার হচ্ছে তা নিয়েও ইতিহাস থেকে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে বাঙালি জাতীয়তাবাদী চিন্তার ইতিহাসের আলোচনাও স্থান পেয়েছে। ★ ৩য় অধ্যায়: বুনিয়াদ- ১। এই অধ্যায়ের প্রারম্ভে লেখক বিপ্লব শব্দের সঠিক অর্থ এবং অধিকাংশ মানুষ যে তা ভুল অর্থে ব্যবহার করে তার ব্যাখা করে দেখিয়েছেন। বিভিন্ন বিপ্লবের প্রকার নিয়ে কিছু আলোচনা করেছেন। ২। লেখক এ অধ্যায়ে নববী দাওয়াহর বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং এর আলোকে কিভাবে সমাজে পরিবর্তন আসবে তা বিস্তারিত দেখিয়েছেন। ৩। লেখক যে উদ্দেশ্যে এ বই রচনা করেছেন, তা সফল হতে এ অধ্যায়েরই গুরুত্ব সর্বাধিক। সমাজ বিপ্লবের ভীত এই বুনিয়াদের মাধ্যমেই এগিয়ে যাবে। ★ ৪র্থ অধ্যায়: অগ্রপশ্চাৎ- ১। উদাহরণ হিসেবে তিনি ফরায়েজী আন্দোলন নিয়ে বিভিন্ন গবেষকদের গবেষণা তুলে ধরেন এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ২। এই আন্দোলন দিনশেষে কেনো ব্যর্থ হয়েছিল তা নিয়েও কিছু আলোচনা করেন। ৩। আমাদের বর্তমান পরিস্থিতির সাথে ফরায়েজী আন্দোলনের সাদৃশ্য বৈসাদৃশ্য এবং তা থেকে শিক্ষাগ্রহণ ও পদক্ষেপের বিষয়ে জোর দিয়ে এই অধ্যায়ের সমাপ্তি টানেন। ★ ৫ম অধ্যায়: জিজ্ঞাসা- ১। বিপ্লবের কথা বললে মানুষের মাথায় যে প্রশ্নগুলো ঘুরপাক খায়, এই অধ্যায়ে তা নিয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছে। ২। এখানে লেখক দেখিয়েছেন পৃথিবীর ইতিহাসে যতগুলো বৈপ্লবিক পরিবর্তন এসেছে, ভাগ্য বদলে দেওয়া বড় বড় সামাজিক রাজনৈতিক পরিবর্তন এসেছে সবগুলোই গণঅভ্যুত্থান, সশস্ত্র বিদ্রোহ বা জনযুদ্ধের মাধ্যমে এসেছে। ৩। এই অধ্যায়ে লেখক দেখিয়েছেন মানুষের আত্মমর্যাদা আর আযাদীর স্পৃহা রাষ্ট্রপক্ষের অর্থ আর যন্ত্রের চেয়ে শক্তিশালী। ৪। গণতন্ত্রের স্বরূপ ও ইসলামের আপত্তি নিয়ে এই অধ্যায়ে আলোচিত হয়েছে। এবং সৃষ্টি যার, আইন চলবে তাঁর এ নিয়ে সুস্পষ্টভাবে প্রমাণ দেখানো হয়েছে। মুসলিমদের জন্য গণতন্ত্রের কাছে বিচার চাওয়া কতটা ক্ষতিকর তা বিস্তারিত আলোচনা হয়েছে। ৫। অধ্যায়ের শেষে ইসলামপন্থীরা কেনো গণতন্ত্র থেকে বিরত থাকবে এর কারণগুলো আকীদা এবং ইতিহাসের আলোকে দেখানো হয়েছে। ★ ৬ষ্ঠ অধ্যায়: দিকদর্শন- ১। এই অধ্যায়ে লেখক বিপ্লব কি, এবং কোনটা বিপ্লব না তা ইতিহাসের আয়নায় সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। ২। এ পর্যায়ে এসে লেখক বাংলাদেশে ইসলামী ইনকিলাবের জন্য করণীয় কি, এবং তার স্তরগুলো দেখিয়েছেন। ৩। ইতিহাস যেহেতু তার মতো করে চলে, তাই লেখক এখানে দেখিয়েছেন, কোন বুনিয়াদের ওপর থাকলে পরিস্থিতি যা-ই হোক না কেনো, তা ব্যক্তিদের অনুকূলে থাকবে। ৪। অধ্যায়ের শেষদিকে লেখক পাঁচটি ভবিষ্যত পরিস্থিতি কল্পনা করে দেখিয়েছেন, নববী বুনিয়াদের ওপর অটল থাকলে তখন অবস্থান কেমন হবে। ★ ৭ম অধ্যায়: মুসলিমবঙ্গ: অস্তিত্বের নিয়তি ১। অন্তিম অধ্যায়ে এসে লেখক দেখিয়েছেন এদেশের মানুষ প্রতিবার রক্ত দেবার পরও ব্যর্থতা কেনো তাদের পিছু ছাড়ছে না। তিনি কারণ হিসেবে তিনি দেখিয়েছেন যে, এ ভূমির জনগণ প্রতিবারই দানবের মুখোশ পাল্টিয়েছে, কিন্তু দানবকে মারেনি। তারা ধরে নিয়েছে ফিরিঙ্গি, আইয়ুব, ইয়াহিয়া, মুজিব, এরশাদ, হাসিনা- একেকটা নাম বা একেকটা সরকার গেলেই বুঝি সব ঠিকঠাক হয়ে যাবে। তারা তাৎক্ষণিক স্বস্তি খুঁজেছে, সুদূরপ্রসারী চিন্তা করেনি। ২। সর্বশেষে লেখক পুরো বইয়ের আলোচনাকে সূরা আল আসরের আলোকে দেখিয়েছেন। আর তিনি যে বাণী পৌঁছে দেবার চেষ্টা করেছেন, তাতে মহান আল্লাহকে সাক্ষী রেখে ইতি টেনেছেন, যা পাঠককে একপ্রকার ধমকি দিয়ে দেয়। কেননা প্রতিটা জ্ঞানই তো ব্যক্তির জন্য বিপদজনক, যদি তার ওপর আমল না করা হয়। আল্লাহ আমাদের উপকারী জ্ঞান দান করুন।(আমিন) ০৬ শাওয়াল | বৃহস্পতিবার (১৬:১৬)
Was this review helpful to you?
or
ইনশাআল্লাহ, ‘মুসলিমবঙ্গ’ এ ভূখণ্ডের গণচিন্তার পরিবর্তন ও পুনর্গঠনের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
Was this review helpful to you?
or
আল্লাহ পাক আসিফ আদনানের মতন আরোও কিছু লেখক এই বাংলাদেশ তৈরি করে দিক।




