User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By lab****com

      08 May 2026 06:09 PM

      Was this review helpful to you?

      or

      মাশা আল্লাহ অনেক সুন্দর কবিতার বই নতুন পুরোনো লেখিকা আপুদের নিয়ে ✨✨ ।

      By bin****com

      19 Apr 2026 05:41 PM

      Was this review helpful to you?

      or

      পড়ে সমাপ্ত করলাম 'অন্তঃপুরের অলিন্দে' নামক কাব্যগ্রন্থটা। মনে হলো কোনো ফুলের বাগানে এক ঝাঁক পাখির কিচিরমিচির শব্দে মুগ্ধ হচ্ছিলাম। 'অন্তঃপুরের অলিন্দে' বোনদের লিখিত কাব্যসংকলন। এখানে কবিতার শিরোনামের নিচে যেমন পরিচিত বোনদের নাম দেখেছি, তেমনি অনেক অপরিচিত বোনদের নামও দেখেছি। সবাই কত দারুণ দারুণ বিষয় নিয়ে শব্দের মালা সাজিয়েছেন নিপুণ যত্নে! লেখা হয়েছে—উসমান হাদি ভাইকে নিয়ে, মদিনায় ছুটে যাওয়ার সুপ্ত বাসনা নিয়ে, নারীর মর্যাদা নিয়ে; সালাত, তাওয়াক্কুল, দেশপ্রেমসহ আরো অনেক বিষয় উঠে এসেছে আপুদের কলমে। কবিতায় নবীজীর(সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রতি পেশ করা হয়েছে শ্রদ্ধা-সম্মানের ডালা। একেক জনের একেক ধাঁচের, একেক স্বাদের লেখা পড়েছি। বেশকিছু লেখা হৃদয় ছুঁয়ে গিয়েছে। পড়ে মনে হয়েছে তাদেরকে জনে জনে নক দিয়ে জানিয়ে দিই যে আপনার কবিতাটা আমার এত্ত ভালো লেগেছে। ইফফাহ পাবলিকেশনকে কৃতজ্ঞতা জানাই আমাদের বোনদের প্রতিভাকে এক মলাটে নিয়ে আসার জন্য। কবিতা ছাড়া অন্য সেক্টরেও এমনকিছু আনলে দারুণ হবে ইনশাআল্লাহ। অন্তঃপুরের অলিন্দের কলমশিল্পীদের জন্য শুভকামনা রইলো। আপনাদের কলমের এই শিল্প আরো বেশি মনোমুগ্ধকর হয়ে উঠুক, একেকটা কবিতা হয়ে উঠুক মহাকাব্যের মতো জীবন্ত—দুআ রইলো।

      By jar****com

      14 Apr 2026 10:48 PM

      Was this review helpful to you?

      or

      অন্তঃপুরের অলিন্দে—একঝাঁক ফুলেদের কবিতার সংকলন। এই বইয়ে ৭৬টি কবিতা রয়েছে। প্রতিটি 'ফুল' খুব যতনে হৃদয়ের সব আবেগ আর অনুভূতি মিশিয়ে কবিতাগুলো লিখেছেন। বেশকিছু বইয়ের রিভিউ লিখেছি, খুব সাবলীলভাবেই লিখেছি। কিন্তু 'অন্তঃপুরের অলিন্দে' বইটির রিভিউ লিখতে এসে থেমে গিয়েছি। মস্তিষ্ক ফাঁকা, হাত কাঁপছে আর শব্দভাণ্ডারের শব্দরা আমার সাথে লুকোচুরি খেলছে; কিছুতেই তাদের বন্দি করে লিখতে পারছি না আমি। বইটির প্রতি অনুভূতিরা ক্রমশ প্রগাঢ় হচ্ছে। বাঁধনহারা, ছন্নছাড়া মন বারবার বইটির প্রতি মুগ্ধ হয়ে চেয়ে রয়, বারবার বইটির কবিতাগুলো পড়তে থাকে। বইটির প্রতিটি কবিতায় একেকজন স্নিগ্ধ ফুলের সুবাস ছড়িয়ে রয়েছে। প্রতিটি ফুলের ভাবনা, স্বপ্ন, জীবনদর্শন, মূল্যবোধ ও আবেগের সংমিশ্রণ ঘটেছে 'অন্তঃপুরের অলিন্দে' বইটিতে। এই বইয়ের একটি কবিতার প্রতি আমার বিশেষ অনুরাগ রয়েছে; ফাতিমা পারভীন আপুর লেখা সেই কবিতার প্রিয় দুটি লাইন হলো— "হতাম যদি ওই মদিনার পাখি, মন জুড়াতাম চোখ জুড়াতাম মেলে দুটি আঁখি।" যাঁরা কবিতাপ্রেমী, তাঁরা নিঃসন্দেহে বইটি সংগ্রহ করতে পারেন। বইটি পড়ে আশাহত হবেন না, ইনশাআল্লাহ।

      By kam****com

      06 Apr 2026 12:37 PM

      Was this review helpful to you?

      or

      কবিতার রুপ সৌন্দর্যে আর কথার কলকলানিতে আমার মনে এক আকাশ সমান ভালোলাগা জন্মেছে। শব্দের অলংকার যেন এখনো কানেতে বাজে। হৃদয় ছোঁয়া অনুভূতি আর ভাবাবেগ মিশে গেছে মন-মগজে। একঝাঁক নবীন কবিদের চিন্তা-চেতনা, অনুভব, উপলব্ধি, পরিবর্তনের নানা দিক উঠে এসেছে এক মলাটে। কবিতায় অন্ত্যমিল যেমন পড়তে দারুন লাগে তেমনি গদ্য ছন্দে রয়েছে শৈল্পিক শব্দের অনুসরণ। এ কাব্যগ্রন্থে কয়েক ধরনের কবিতা লক্ষ্য করা যায়। ইসলামী ভাবধারার কবিতা—রবের সান্নিধ্য লাভ, অকৃত্রিম ভরসা, সুকুন, তার দিকে ফিরে আসা, নবিপ্রেম, প্রিয় মদিনা, আল-আকসার পবিত্র ভূমির উপর বর্বরতার ইতিহাস। স্বদেশপ্রেমী কবিতা—সংগ্রাম, স্বাধীনতা, বিজয়, ইনসাফ রক্ষায় ন্যায়ের জাগরণ। পারিবারিক কবিতা—মা, বাবা, প্রিয়জনকে নিয়ে মনের হৃদয়াবেগ, ভালোবাসার সমাহার। আবেগ-অনুভূতি সূচক কবিতা—হৃদয়ের কথা, অভিমান, শূণ্যতায় কত স্মৃতি কথার উদ্রেক, বিরহের মিশেল। প্রকৃতির বর্ণনা সমৃদ্ধ কবিতা—চাঁদের আলোর মুগ্ধতা কিংবা ফুলের সৌরভে শুদ্ধতায় প্রকৃতিতে মিশে যাবার এক অনন্য প্রয়াস। বইটি পড়তে গিয়ে কখনো মুচকি হেসেছি, কখনো মনে হয়েছে—এভাবেও ভাবা যায়! আবার কখনো পেয়েছি ব্যথাতুর আলপনা। বইটিতে তরুন কবিদের ৭৬টি কবিতা রয়েছে। বইয়ের প্রচ্ছদ এতোটা স্নিগ্ধ সুন্দর মাশাআল্লাহ। পৃষ্টা, বাইন্ডিং, কভারও খুব ভালো। কবিতায় যতি চিহ্নের ব্যবহার ও লাইন স্পেচিং এ আরও একটু নজর রাখলে ভালো হতো। পরিশেষে বলতে চাই, নবীন কবিদের চিন্তার জগতকে জানতে পাঠকরা বইটি সংগ্রহ করবেন। আর কবিতাপ্রেমী সকলেই পড়বেন। ইনশাআল্লাহ

      By sur****com

      06 Apr 2026 09:36 AM

      Was this review helpful to you?

      or

      বই: অন্তঃপুরের অলিন্দে রিভিউ: ‘অন্তঃপুরের অলিন্দে’—নামটির মধ্যেই যেন এক মায়াবী নীরবতা, এক অন্তর্মুখী সৌন্দর্যের আভাস লুকিয়ে আছে। এটি কেবল একগুচ্ছ কবিতার সংকলন নয়; বরং একঝাঁক নবীন কবি বোনের হৃদয়ের দর্পণ, যেখানে প্রতিটি কবিতা একেকটি খোলা জানলা। সেই জানলায় দাঁড়িয়ে পাঠক অনুভব করতে পারেন এক সংবেদনশীল, স্বপ্নময় এবং কখনো প্রতিবাদী জগতের স্পন্দন। বইটির প্রচ্ছদে সাদা দেয়ালে ঝুলে থাকা বেগুনি উইস্টেরিয়া ফুলের যে স্নিগ্ধতা, তা যেন প্রতিফলিত হয়েছে প্রতিটি কবিতার শব্দে শব্দে। কোথাও প্রেম নরম ছায়া হয়ে ধরা দেয়, কোথাও স্মৃতির ধুলোমাখা পথ ডাকে ফিরে যেতে; আবার কখনো আধ্যাত্মিকতার গভীর টানে কবিরা পাঠককে নিয়ে যান এক প্রশান্ত, নির্ভার জগতে। তবে এই সংকলনের বিশেষ শক্তি শুধু অনুভূতির কোমলতায় নয়—এখানে উচ্চারিত হয়েছে প্রতিবাদের দৃঢ় সুরও। কোনো কোনো কবিতায় সমাজের অবিচার, অবহেলা কিংবা ভ্রান্ত মূল্যবোধের বিরুদ্ধে উঠে এসেছে নিঃশব্দ কিন্তু শক্তিশালী কণ্ঠ। একই সঙ্গে বিশ্বাসের ঝংকার, তাওয়াক্কুলের গভীর আস্থা এবং স্রষ্টার প্রতি নিবেদনের এক উজ্জ্বল আলো ছড়িয়ে আছে অনেক কবিতায়, যা পাঠককে ভেতর থেকে স্পর্শ করে। এই সংকলনের আরেকটি বড় সৌন্দর্য এর ভাষার সাবলীলতা। নতুন লেখিকারা তাদের অন্তরের অপ্রকাশিত অনুভূতিগুলোকে সহজ অথচ গভীর শব্দে সাজিয়েছেন। কোথাও মানবিকতার জয়গান, কোথাও আত্মসমালোচনার নিঃশব্দ স্বীকারোক্তি—সব মিলিয়ে এটি মনের সেই গোপন অলিন্দের গল্প, যা প্রকাশ পায় না সহজে, কিন্তু অনুভব করা যায় গভীরভাবে।৷ সংক্ষেপে: যান্ত্রিক এই ব্যস্ত জীবনে যারা একটু থেমে নিজের ভেতরে তাকাতে চান, অনুভব করতে চান বিশ্বাস, ভালোবাসা ও প্রতিবাদের এক মিশ্র সুর—তাদের জন্য ‘অন্তঃপুরের অলিন্দে’ এক অনন্য সঙ্গী। বইটির প্রতিটি পৃষ্ঠা যেন এক নিঝুম বিকেলের মতো, যেখানে অলিন্দে দাঁড়িয়ে শোনা যায় হৃদয়ের ভেতরকার এক মায়াবী, চিন্তামগ্ন সুর।

      By Monir Mukta

      02 Apr 2026 06:13 AM

      Was this review helpful to you?

      or

      অন্তঃপুরের অলিন্দে নামক কাব্যগ্রন্থে রয়েছে নবীন কবি আপুদের অসাধারণ সব কবিতা। এতে হৃদয়ের অব্যক্ত কথামালা ফুটে ওঠেছে কবিতা রূপে। আমি পড়েছি, পড়তে পড়তে ভাবনার অতলে হারিয়েছি। এতো সুন্দর লিখেছেন সবাই! মা শা আল্লাহ। বইটা কবিতা প্রেমীদের জন্য সংগ্রহে রাখার মতো বেস্ট একটা বই।

      By 880****661

      28 Mar 2026 09:21 PM

      Was this review helpful to you?

      or

      "অন্তঃপুরের অলিন্দে" বইটি আমরা কেন পড়বো? উত্তর হলো মানব মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতি, সম্পর্কের জটিলতা, এবং নৈতিকতার বিভিন্ন দিক সম্পর্কে জানা। এই বইটি আমাদেরকে নিজেদের জীবনের সংকট, সামাজিক চাপ, এবং আত্মানুসন্ধানের পথে পরিচালিত করে। বইটির কবিতাগুলো আমাদেরকে ভাবতে শেখায়, অনুভব করতে শেখায়, এবং জীবনের বিভিন্ন দিক সম্পর্কে নতুন করে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। এটি আমাদেরকে নিজেদের জীবনের গল্পগুলোকে নতুন করে দেখতে শেখায়, এবং আমাদেরকে আমাদের নিজেদের সম্পর্কে আরও ভালোভাবে জানতে সাহায্য করে।

      By Sabrina Rahman Setu

      14 Apr 2026 01:14 PM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ পাঠিকা হিসেবে অন্তপুরের অলিন্দে বইটি পড়েছি।কি সুন্দর করে কয়জন কাব্যিকরা তাদের প্রতিবাদী কণ্ঠকে শব্দের ভাষায় রাঙিয়ে তুলেছে,কেউ আবার স্মৃতিকথাকে তাদের শব্দে স্থান দিয়েছেন,কেউ রবের প্রতি ভালোবাসা,অনুশোচনা ফুটিয়ে তুলেছেন, কেউ রাসুলের(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শানে কবিতা লিখেছেন,একজন মদিনায় থেকেই মদিনাকে নিয়ে কবিতা লিখেছেন,কেউ আবার প্রিয় মাহরামকে নিয়ে আবেগজড়িত ভাষায় কবিতা লিখেছেন,মা-বাবাকে নিয়ে কবিতা লিখেছেন,মা শা আল্লাহ,আল্লাহুম্মা বারিক।আল্লাহ উনাদের লেখনিতে আরো বারাকাহ দান করুন আমিন💙 আল্লাহ ইফফাহ পাবলিকেশনকে উত্তম জাঝা দান করুক,নবাগত কবিদের কবিতা সংকলনের জন্য।

      By Sanjida Rifa

      31 Mar 2026 02:27 PM

      Was this review helpful to you?

      or

      বই টা পড়তে অন্যরকম ভালো লাগা কাজ করে। বৈচিত্র্যময় ভাবনার সাথে পরিচয় হতে, বাস্তবতাগুলোকে নিয়ে চিন্তার ভ্রম কাটিয়ে তা উপভোগ্য করতে বা কখনো শব্দের দোচনায় নিজেকে প্রতিবাদি বানাতে এবং সাত মিশালি প্রানের উদ্দীপনা নিতে বইটি আজই সংগ্রহ করে ফেলুন।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!