
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
রেকমেন্ড করছি
Was this review helpful to you?
or
নিঃসন্দেহে অসাধারণ কবিতা বই এটি। ✅
Was this review helpful to you?
or
অসাধারণ ছিল
Was this review helpful to you?
or
এক কথায় চমৎকার একটি বই। মনে হচ্ছিলো নিজের মনেরই কোনো কোণে জমে থাকা অব্যক্ত কথাগুলোই মলাটে আবৃত হয়ে বইয়ের রূপ পেয়েছে। ধন্যবাদ আপনাকে 🩵
Was this review helpful to you?
or
কিছু কিছু কবিতা বই থাকে, যেগুলো শুধু পড়া হয় না—অনুভব করা হয়। এই বইটিও ঠিক তেমনই। প্রতিটি কবিতার শব্দচয়ন, ভাবনা আর আবেগ একসাথে মিলে পাঠককে অন্য এক জগতে নিয়ে যায়। লেখক খুব সুন্দরভাবে সাধারণ অনুভূতিগুলোকে অসাধারণ করে তুলেছেন। কখনো ভালোবাসা, কখনো বিষণ্ণতা, আবার কখনো জীবনের গভীর উপলব্ধি—সবকিছুই দারুণভাবে ফুটে উঠেছে কবিতাগুলোর মধ্যে। ভাষা সহজ হলেও এর গভীরতা অনেক বেশি, যা পড়তে পড়তে মনে দাগ কেটে যায়। কিছু লাইন বারবার পড়ে মনে রাখতে ইচ্ছে করে। সব মিলিয়ে, এটি একটি অনুভূতির বই—যা মন ছুঁয়ে যায় এবং অনেকক্ষণ পর্যন্ত ভাবনার মধ্যে রাখে। লেখকের জন্য অনেক শুভকামনা।
Was this review helpful to you?
or
সুন্দর.. ভালো লাগছে।
Was this review helpful to you?
or
সত্যি কথা বলতে এত ভালো বই আগে হয়তো কখনো পড়া হয় নাই। যদিও আমি খুব একটা বই পড়ি না, তবুও বইটা দেখে কেনো জানি ভালো লাগলো আর নিয়ে নিলাম। আপনার লেখার মধ্যে এক অদ্ভুত শূন্যতা আছে, কখনো কখনো মনে হয় সেই শূন্যতা খুবি যন্ত্রনাদায়ক, আবার কখনো কখনো মনে হয় সেই শূন্যতাটুকুই বেচে থাকার একমাত্র সম্বল। আপনার কবিতাগুলো খুবই জীবন্ত। -"এখন আর তোমারে আমি ডাকি না, খুজিও না। কারন খুজতে হয় তাকেই যে হারিয়ে যায়। আর যে রক্তে মিশে একাকার হয়ে রয়, তাকে খুজবো কোথায়?" - এরকম কিছু জায়গা ছিলো যেগুলো আমাকে একেবারে চমকে দিয়েছে, এভাবেও কি ভাবা যায়? যাহোক অসংখ্য ধন্যবাদ আপনাকে, এমন সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য। আপনার বইয়ের প্রতি আগ্রহ জন্মানোর কারনে আপনার দ্বিতীয় বই "স্টিগমাটা" অর্ডার দিয়েছি, আশা করি খুব শিঘ্রই পেয়ে যাবো। আবারো লেখকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি।🤍
Was this review helpful to you?
or
খুব সুন্দর আর একটা কবিতার বই। এর প্রতিটি কবিতায় প্রেম আর আবেগের স্নিগ্ধ প্রকাশ রয়েছে । রোমান্টিক কবিতার ভক্তদের জন্য চোখ বন্ধ করে রিকমেন্ড করছি।
Was this review helpful to you?
or
আমি আসলে খুব একটা কবিতা পড়ি না। পেজে রিভিউ দেখে অর্ডার করা। কিন্তু পড়ার পর মনে হলো, কবিতা যে এত সহজ আর সুন্দর করে লেখা যায় সেটা আগে বুঝিনি। কোনো কঠিন বা দাঁতভাঙা শব্দ নাই, একদম মনের কথাগুলোই যেন লেখা।
Was this review helpful to you?
or
বৃষ্টির বিকেলে এক কাপ চা হাতে নিয়ে ব্যালকনিতে বসে পড়ার মতো একটা বই। কিছু কবিতার লাইন এত জীবন্ত যে মনে হলো কেউ আমার বুকের ভেতরটা স্ক্যান করে লিখে ফেলেছে! খুব মায়াবী, আবার একই সাথে কেমন যেন একটা চাপা হাহাকার আছে লেখাগুলোতে। নিজের একাকী সময়ের জন্য হোক বা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য—দারুণ একটা কালেকশন।
Was this review helpful to you?
or
কবিতার বই এমনিতেই আমার খুব প্রিয়, কিন্তু 'তোমার নামের অসুখ' বইটা পড়ার পর একটা অদ্ভুত ভালোলাগা কাজ করছে। প্রতিটি কবিতায় প্রেম, আবেগ আর সূক্ষ্ম অনুভূতির গভীরতা ফুটে উঠেছে। মনে হচ্ছিল যেন নিজেরই না বলা কথাগুলো শব্দের রূপ পেয়েছে। যারা রোমান্টিক কবিতা পড়তে ভালোবাসেন, তাদের জন্য হাইলি রিকমেন্ডেড। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্যও এই বই একদম পারফেক্ট!
Was this review helpful to you?
or
কিছুদিন আগে স্টোর থেকে 'তোমার নামের অসুখ' বইটা অর্ডার করেছিলাম। হাতে পাওয়ার পর পড়া শুরু করে এক অদ্ভুত ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। ভালোবাসার স্নিগ্ধতা, অভিমান আর না পাওয়ার যে সূক্ষ্ম বেদনা—সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতির সংমিশ্রণ এই বই। আমার তরফ থেকে ১০০% রিকমেন্ডেশন রইলো!
Was this review helpful to you?
or
রাতে একটানা পড়ে শেষ করলাম তোমার নামের অসুখ—শেষ করার পর মনে হলো, এটা কোনো কাব্যগ্রন্থ না, যেন নিজেরই কিছু পুরোনো অনুভূতি আবার পড়ে দেখলাম। প্রতিটা কবিতা খুব ছোট, কিন্তু অদ্ভুতভাবে ভারী। পড়তে পড়তে বারবার থেমে যেতে হয়েছে—কিছু লাইনের পর এগোনো যায় না, একটু সময় নিতে হয়। মনে হয়েছে, লেখক এমন কিছু অনুভূতি লিখেছেন, যেগুলো আমরা নিজেরাও ঠিকভাবে প্রকাশ করতে পারি না, শুধু ভেতরে জমিয়ে রাখি। সবচেয়ে বেশি লেগেছে—এই বইটা প্রেমকে সুন্দর করে দেখানোর চেষ্টা করে না। এখানে প্রেম মানে অপেক্ষা, না বলা কথা, আর ধীরে ধীরে দূরে সরে যাওয়া। কিছু কবিতায় এমন একটা নীরবতা আছে, যেটা পড়ার সময়ও অনুভব করা যায়। শেষের দিকে এসে একটা অদ্ভুত শূন্যতা লাগে। বইটা শেষ হয়ে যায়, কিন্তু সেই অনুভূতিটা থেকে যায়—যেন কোনো নাম মাথার ভেতর ঘুরতেই থাকে। যদি এমন কিছু পড়তে চাও, যেটা তোমাকে একটু চুপ করিয়ে দেবে, নিজের ভেতরে নিয়ে যাবে—তাহলে এই বইটা অবশ্যই পড়ার মতো।
Was this review helpful to you?
or
বইটি হাতে পাওয়া মাত্রই বসে পড়লাম পড়তে, দু পৃষ্ঠা পড়া মাত্রই এত ভালো লাগলো যে একবারে বইটি শেষ করে ফেললাম। যদিও যতবার পড়ছি নতুনভাবে মুগ্ধ হচ্ছি, খুবই অশাধারন একটা বই। "যদি কোনোদিন মন কঁাদে তবে ফিরে এসো চুপিসারে, যেমন করে সন্ধ্যা নামে কোনো এক নির্জন উৎসবে " খুবই মনোমুগ্ধকর এবং গভীর ভাবপূর্ণ কবিতা বই। সত্যি অশাধারন। ভালোবাসা রইলো আপনার প্রতি🧡




