User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By sah****com

      19 May 2026 03:30 PM

      Was this review helpful to you?

      or

      দরূদ হলো সৌরভ ছড়ানো মেশক, আত্মার প্রশান্তি। হৃদয়ের রসদ ও মহব্বতের আলামত। এ তো বেদনার উপশম, মনের অনুপ্রেরণা, দুআ কবুলের হাতিয়ার, গুনাহ মাফের উপায়। দরুদপাঠ সাফল্য অর্জনের মাধ্যম, যন্ত্রণার ওষুধ ও শোকের সান্ত্বনা। . দরূদপাঠ তখনই তৃপ্তিদায়ক হয় যখন এর বরকত, সাকীনা, উপকারিতার কথা জানা যায়। ‘দরুদ পাঠের মজা ’ — দরুদ নিয়ে বিস্তারিত লেখা একটি বই। বইটিতে দরূদের পরিচয় থেকে শুরু করে দরূদের পুরো যাত্রা, দরূদ পাঠের উপকারিতা, দরুদপাঠের ফলে দুআ কবুলের আশ্চর্য গল্প, দরূদ পাঠের আদব ও সওয়াব, দরূদ পাঠের প্রভাব, জুমার দিনে দরূদের বিশেষ মৌসুম, দরূদ না পড়ার ভয়াবহ পরিণতি বর্ণিত হয়েছে। এছাড়া কীভাবে দরূদপাঠে নিয়মিত হওয়া যায় এই নিয়ে লেখক চমৎকার উপায়গুলোও লিখেছেন। . দরূদ নিয়ে লেখা এই বইটি পড়লে যে কেউ দরুদ পাঠের প্রতি মনোযোগী হয়ে উঠবে। সাথে বেশ প্রভাবও ফেলবে। দুআ কবুল, প্রাত্যহিক জীবন থেকে শুরু করে পরীক্ষা, চাকরি, ব্যবসা, কাজ, সন্তান লালন-পালন সহ সব ক্ষেত্রেই দরুদপাঠের উপকারিতা রয়েছে। প্রিয় নবীজিকে ﷺ কতটা ভালোবাসে তা দরূদ পাঠ পরখ করলেই বুঝা যায়। ঈমানের শর্ত রাসূল ﷺ কে ভালোবাসা। এই ভালোবাসার ভাষা হলো দরূদ পাঠ। দরূদ পাঠ ছাড়া দুআ অপূর্ণ থেকে যায়। বইটিতে লেখক সাহাবায়ে কেরামগণ কীভাবে দরূদপাঠ করতেন, বিভিন্ন যুগে কেমন ছিল দরূদের চর্চা, ফেরেশতাদের দরূদপাঠের কথাও উল্লেখ করেছেন। . দরূদপাঠ এক ঈর্ষণীয় আমল, যা নিয়মিত পড়ার ফলে জীবনে অভাবনীয় পরিবর্তন আসতে শুরু করে। এর উপকারিতা বলে শেষ করার মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার প্রিয় জিকির দরূদ। বান্দা ও রবের সম্পর্ক গাঢ় হয় দরূদ পাঠের মাধ্যমে। ইবাদতে মনোযোগী হওয়া, নবীজির ﷺ সাহচর্য ও শাফায়াত লাভের উপায় হলো দরূদ পাঠ। . সহজ, সাবলীল ভাষায় লেখা আমল সিরিজের এই বইটি সত্যি যে কাউকে পড়ার মতো আকৃষ্ট করবে। প্রাথমিক পাঠক শুরু করে সবাই পড়ার উপযোগী। যারা দরূদ নিয়ে বিস্তারিত, কুরআন -হাদিসের রেফারেন্স সহ আলেমগণের গভীর উপলব্ধি নিয়ে লেখা বইয়ের সন্ধান পেতে চাচ্ছেন, এই বইটি পড়ুন। বইটা ব্যক্তিগতভাবে আমার বেশ ভালো লেগেছে। এর আগে দরূদ নিয়ে এত বিস্তারিত লেখা তেমন পড়া হয়নি। বইটার শুরু থেকে শেষ অবধি দরুদ নিয়ে গোছানো লেখা। সূচিপত্রে প্রতিটি পরিচ্ছদের শিরোনাম উল্লেখ আছে, এতে খুব সহজে কাঙ্ক্ষিত টপিকটা খুঁজে বের করা যায়। . লেখকের আমল সিরিজের প্রথম বই ‘দরুদ পাঠের মজা’ । এর আগেও লেখকের বই পড়া হয়েছে। লেখকের লেখার বিশেষ দিক আছে, প্রাথমিক স্তরের পাঠকদের পড়তে কঠিন লাগবে না, সহজে বোধগম্য হবে, সাথে বেশ ভালো লাগবে। তাই, আমি প্রাথমিক স্তরের পাঠকদের লেখকের বইগুলো পড়ার পরামর্শ দিব। আর যারা আমল বিষয়ে কঠিন বই পড়তে সাহস বা আগ্রহ পান না, এই চমৎকার বইটা দিয়ে পাঠযাত্রা শুরু করুন। অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!