
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
জাযাকাল্লাহু খয়রান । আল্লাহ তাআলা লেখক কে হায়াতে ত্বয়িবা দান করুন। আর ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করুন। এ যেন কলমের কালিতে লেখা কোনো কিতাব না মনের রং তুলিতে লেখা কোন কিতাব
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
পড়তে বসলে আর ছাড়তে ইচ্ছে করে না
Was this review helpful to you?
or
যারাই বাইতুল্লাহ জিয়ারতের স্বপ্ন লালন করছেন তাদের প্রত্যেকের এই বইটা পড়া উচিৎ। বেস্ট একটা বই
Was this review helpful to you?
or
উপকারী বই।
Was this review helpful to you?
or
বইটি অনেক উপকরাি,
Was this review helpful to you?
or
great
Was this review helpful to you?
or
খুবই ভালো একটা বই।
Was this review helpful to you?
or
খুব ভালো সার্ভিস
Was this review helpful to you?
or
tnx
Was this review helpful to you?
or
Good book
Was this review helpful to you?
or
Mashallah!
Was this review helpful to you?
or
অত্যন্ত চমৎকার ভাষায় হজের সফরনামা
Was this review helpful to you?
or
খুব সুন্দর বই। জাজাকাল্লা খায়ের.
Was this review helpful to you?
or
বড্ড জীবন্ত সফরনামা।চোখের পানি নিয়ে শেষের দিকে এসে বই বন্ধ করে ফেললাম এই ভেবে যে আর একটু পরেই তো শেষ হয়ে যাবে .....শেষ না হোক .....
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই
Was this review helpful to you?
or
আবেগঘন একটা বই।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ খুব খুব ভালো লেগেছে বইগুলো।
Was this review helpful to you?
or
বাইতুল্লাহর মুসাফির। বাংলা-সাহিত্যের অঙ্গনে বিস্ময়কর এক সংযোজন। আশ্চর্য গতিময়তায় বয়ে চলেছে লেখকের কলম। ছলছল প্রবাহে। লেখক মদীনার পথে পথে হেঁটেছেন, যেন এযুগে নয়; দেড়হাজার বছর পূর্বে। লেখক হেঁটেছেন- মক্কার পিচঢালা মসৃণ রাস্তায় নয়; যেন সেযুগের মোঠোপথে! পড়া শুরু করলে শেষ না করা অব্দি স্বস্তি নেই। স্নিগ্ধ সুন্দর আশ্চর্য এক সম্মোহন পাঠককে নিয়ে চলে শেষ পাতা পর্যন্ত। লেখক তাঁর আবেগের সবটুকু উজাড় করে দিয়ে, তাঁর সুনিপুণ কলমের ছোঁয়ায় এঁকেছেন কাহিনী। একের পর এক। যদি বলি, বাংলাসাহিত্যের শ্রেষ্ঠ রচনাবলির এটি অন্যতম, মোটেও অত্যুক্তি হবে না।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।শেষ করা অব্ধি পড়তে হবে। এমন একটি বই।
Was this review helpful to you?
or
যদি আপনি বই পড়তে ভালোবাসেন এবং ইসলামি বই কেনার ইচ্ছা থাকে তবে এই বইটি অবশ্যই কিনুন। আমি নিশ্চিত আপনি অনেক অনেক কিছু শিখতে পারবেন আর বইটি পড়তেও খুব ভাল লাগবে।
Was this review helpful to you?
or
আমার পড়া সবচেয়ে ভালো বই।
Was this review helpful to you?
or
চমৎকার একটা বই
Was this review helpful to you?
or
অসাধারণ এক সফরনামা। বই এর শুরু থেকে শেষ পর্যন্ত বাইতুল্লাহর প্রতি সে ভালবাসা প্রকাশ পেয়েছে তা এক কথায় অসাধারণ। বইটি পড়ার সময় মনে হবে লেখক নয়, পাঠক নিজেই যেন বাইতুল্লাহর সামনে উপস্থিত। যে অনুভূতি লেখক বইটিতে প্রকাশ করেছেনন, তাতে যে কোন পাঠকেরই একবার হলেও মক্কা মদিনা যাওয়ার আকাঙ্খা জাগবে।
Was this review helpful to you?
or
বইতি বাইতুল্লাহ জিয়ারতের আকঙ্খা বারিয়ে দেয়ার মত
Was this review helpful to you?
or
ভাল বই
Was this review helpful to you?
or
অসাধারণ বই।আল্লাহ হযরতকে সুস্থ রাখুন। তাঁর কলম দ্বারা মুসলিম উম্মাহকে আরও বেশি থেকে বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করুন।আমীন। রকমারী কেও জাযাকাল্লহ।
Was this review helpful to you?
or
বইটা পড়ে অনেক ভালো লাগছে... আলহামদুলিল্লাহ
Was this review helpful to you?
or
বই এর লেখনি সুন্দর! যারা যান নি হজ্জে আশাকরি সুন্দর কি অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবেন!
Was this review helpful to you?
or
বইটির ছত্রে ছত্রে ঝরে পড়ে মায়াবী প্রেম! কাবাতুল্লাহর প্রেম!! সত্যি নতুন করে উপলব্ধি করবেন আপনি, কখনও তো ভালোবাসিনি কাবাকে আমি এমন করে । বার বার ঝাঁকুনি খেয়েছি বিবেকের অন্দরে। দুই মোলাটে লেখক শুধু কাবার গল্পই শোনাননি, শিখিয়েছেন মানবতার শিষ্টাচার। প্রেমিকের স্বভাবে কোন অভদ্রতা থাকতে নেই। প্রকৃত প্রেমিক হওয়ার দীক্ষা দিয়েছেন লেখক। এটি শুধু হজ্জের সফরনামাই না, একই সময়ে ইরাক -ইরান সফরের কাহিনির বর্ণনাও আছে। আছে, একসময়ের সাদ্দাম হোসেনের কাছ থেকে দেখা জীবন। এ গ্রন্হটির আরেকটি চমক, আমাদের নিকট অতীতের আধ্যাত্মিকপুরুষ হাফেজ্জী হুজুর ;যার সাথে লেখক সহযাত্রী ছিলেন প্রতিটি সফরে। হজ্জের চমৎকার একটি সফরনামা।
Was this review helpful to you?
or
আমার দেখা অন্যতম সেরা বই
Was this review helpful to you?
or
ভালোবাসা
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।লেখক এখানে তার হজ্জ কেন্দ্রিক সফরের কথা অত্যন্ত হৃদয়গ্রাহী করে বর্ণনা করেছেন।
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
চোখের পানি গড়িয়ে পরবেই 😪
Was this review helpful to you?
or
বইটি সত্যিই অনেক সুন্দর। বিশ্বাস করুন এটি থ্রিলার বই! সত্যিকারের থ্রিলার!!
Was this review helpful to you?
or
With this book you would be in the journey as the "Baitullahr Musafir" till the last page. for them who wished to perform hajj, for them who hasn't thought about it, for them who wants to know about a perfect mentor, for them who loves Allah and Rasullullah sallalahu alaihi wa sallam
Was this review helpful to you?
or
বাইতুল্লাহর মুসাফির' হজ্বের সফরের অসাধারণ একটি বই । লেখক তার সমস্ত ভাবাবেগ দিয়ে বইটি লিখেছেন । বইটি পড়লে মনে হয় সবকিছু যেন নিজের চোখের সামনে ঘটছে । অজান্তেই ভিজে উঠে চোখের পাতা । বইয়ের প্রতিটি পাতায় রয়েছে প্রচুর শিক্ষনীয় বিষয় । হজ্বের ভ্রমন কাহিনী ছাড়াও এতে আছে ইরাক-ইরান যুদ্ধের অজানা রহস্য । বইটি পড়ে মনে হবে বুকে জড়িয়ে রাখি অনেক্ষণ । তাতেও আশ মিটবে না পাঠকের । বইটা শুধু মুসলমান নয় সব ধর্মের লোকেরই ভালভাবে পড়া উচিত ।
Was this review helpful to you?
or
সফর হচ্ছে অন্যান্য জাতির মাঝে মুসলিম উম্মাহর জাতীয় বৈশিষ্ট্য। বিশেষত আমাদের পূর্ববর্তিগণ এক্ষেত্রে অনেক অগ্রগামী ছিলেন।কেননা স্বভাব ও প্রয়োজনে দুই প্রেরণা ছাড়াও তাঁদের মাঝে ছিল ঈমানী প্রেরণা, যা অন্য যে কোন প্রেরণার চেয়ে বহুগুণ শক্তিশালী। 'সীরূ ফিল আরদি ফানযুরূ....... (সায়র কর জমিনে এবং দেখ কেমন ছিল পরিনতি তাদের যারা......)এ তো স্বয়ং আল-কোরআনের নির্দেশ। এর মাঝে আবার রয়েছে স্বতন্ত্র ও মৌলিক ইবাদত হিসাবে হজ্বের দীর্ঘ দীর্ঘ সফর,যার কথা আল্লাহ তা'য়ালা বলেছেন,য়া তুনা মিন কুল্লি ফাজ্জিন আমীক্ক এই শিরোনামে। সুতরাং সফরের ব্যাপ্তিতে ও প্রাপ্তিতে কোন জাতি মুসলিম উম্মাহর সমকক্ষ বা কাছাকাছি হতে পারে কিভাবে! সফরনামা হচ্ছে সমসাময়িক ইতিহাসের গুরুত্বপূর্ণ দলীল, যাতে সংরক্ষিত রয়েছে যুগ ও জাতি এবং সময় ও সমাজের বিস্তারিত বা সংক্ষিপ্ত বিবরণ। তাতে যেমন রয়েছে দ্বীনি ও ইলমী বহু প্রসঙ্গ,তেমনি রয়েছে সামাজিক, ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন প্রসঙ্গ। এই বইটি এর ব্যতিক্রম নয়। পাঠ আলোচনাঃ মূলত এ সফরনামার মাধ্যমে তিনি ভাষা,সাহিত্য,ইতিহাস এবং তাযকিয়া ও এহসান সকল বিষয়েই তার কলমের দান ও অবদান সকলের জন্য অবারিত করেছেন।ভিতর ও বাইরের, শব্দ ও মর্মের, ভাষা ও ভাবের এবং দেহ ও আত্মার বিভিন্ন বিষয় এমনই অপূর্ব কুশলতার সাথে তিনি পরিবেশন করেছেন যে,রুচি ও চিন্তার বিভিন্নতা সত্ত্বেও সকলেই তা থেকে উপকৃত হতে পারবেন। বইটিতে মৌলিক ৩ টি প্রসঙ্গ আলোকপাত হয়েছে। (১) ইবাদতের রুহ পয়দার উপাদানঃ হজ্বের মত বুনিয়াদি আমলে রূহ পয়দা করার, খুশু-খুযূ এবং ইহসান ও ইহতিসাবের পয়দা করার প্রচুর উপাদান অত্যন্ত সহজভাবে সন্নিবেশিত হয়েছে।সেই সাথে প্রসঙ্গত নামায,যিকর ও দোয়ার মত আমলসমূহেও অনুরূপ অনুভব-অনুভূতি তৈরির বাস্তব দৃষ্টান্ত সামনে এসে গেছে। সাথে বিশেষত হজ্বকে সজীবতর করে তোলার ৩ টি পৃথক উপাদান উদ্ধৃত করেছেন। ১। সকল আমলের তাৎপর্য অনুধাবন করা এবং তা স্মৃতিতে জাগরূক রাখা। ২।হজ্ব ও হজ্বের বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে নিজেকে দূর অতীতের মাঝে বিলীন করে দেওয়া। ৩। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর এবং উচ্চ থেকে উচ্চতর ভাব ও ভাবনা এবং আবেগে ও অনুভূতির মাঝে নিমগ্ন থাকা। (২) ভাষা ও সাহিত্যের প্রকাশঃ কিতাবটির সাহিত্যমান সম্পর্কে বেশ ক'জন লেখক-সাহিত্যিক মন্তব্য করেছেন,'এর দ্বারা সফরনামাবিষয়ে বাংলা ভাষার একটি শূন্যতা পূরণ হয়েছে।কেউ যদি শুধু এই সফরনামা থেকে উত্তম সাহিত্যের নমুনা চয়ন করতে চায়,তবে এখান থেকেই বাংলা সাহিত্যের একটি স্বতন্ত্র 'চয়নিকা' হতে পারে। (৩) ইতিহাসঃ এই প্রসঙ্গেও তিনটি দিক আনা যায়। এক. হযরত হাফেজ্জী হুজুর রহঃ এর জীবানাচারের চম্বুকাংশ। হযরতের জীবনী রচনার কাজ এখনো ঠিক তেমনি অবহেলিত যেমন তিনি তাঁর জীবদ্দশায় অবহেলিত ছিলেন। আল্লাহর কৃপা যে,এই সফরনামায় তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত হয়ে গেছে। দুই.খেলাফত আন্দোলনের ইতিহাস হজরত হাফেজ্জী হুজুরের খেলাফত আন্দোলন বা তাওবার রাজনীতি, যা এ অঞ্চলের ইসলামি দাওয়াত ও রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, তার সঠিক ইতিহাস আজ পর্যন্ত সংকলিত হয়নি।এই সফরনামায় এর কিছু অংশ প্রেক্ষাপট ও কার্যকারণসহ অত্যন্ত সতর্কতার সঙ্গে অতি পরিমত বাক্যে সংরক্ষিত হয়েছে। তিন. সফরনামায় উল্লেখিত দেশগুলোর ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসের কিছু অংশ,বিশেষত ইরাক ও প্রেসিডেন্ট সাদ্দামের জীবনের কিছু বিস্মৃত অধ্যায় পরিস্ফুটিত হয়েছে। এছাড়াও বিভিন্ন ব্যাক্তি, দল বা দেশ সম্পর্কে পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়া উল্লেখিত হয়েছে। এই সফরনামা আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ উপাদানের সন্ধান দেয়। যেমন ভাষা,চিন্তা ও আচরণের সংশোধন এবং উচ্চ মনোবল জাগ্রত করা ও হৃদয়ে উত্তাপ-উদ্দীপনা সৃষ্টি করা ইত্যাদি। নিজস্ব অভিমতঃ বলা বাহুল্য যে,সমাজের কোন মানুষ যদি শিক্ষা গ্রহনের উদ্দেশ্যে তা পাঠ করে তবে 'আদাবুল মুআশারা' ও ' আদাবে ইনসানিয়াতের' এমন অনেক দিক তার সামনে উন্মোচিত হবে, যেগুলো সম্পর্কে আমাদের সমাজে চরম অবহেলা বিরাজমান। কোন চিন্তাশীল ব্যাক্তি যদি তা থেকে সমুন্নত চিন্তা অর্জন করতে চায় তবে সে বিষয়েও তাতে সুপ্রচুর উপাদান রয়েছে। পক্ষান্তরে ভাষা ও সাহিত্যের চর্চায় যারা নিয়োজিত তারা যদি তা থেকে ভাষা ও সাহিত্যের পুঁজি সংগ্রহ করতে চায়,তবে তো এই গ্রন্থটি শুরে থেকে শেষ একটি আদর্শ সাহিত্যগ্রন্থ। কলবের তাযকিয়া ও হৃদয়ের পরিশুদ্ধি অর্জনেরও বহু উপাদান এতে বিদ্যমান রয়েছে। বস্তুত 'রূহানিয়াত' ই হচ্ছে এই সফরনামার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। অবশেষে কাবার রবের কাছে একটাই কামনা যে,তিনি আমাদের তার পবিত্র ঘরের দরজায় হাজিরা দেওয়ার জন্য কবুল করুন।আমিন!
Was this review helpful to you?
or
এ বইটি আমার সংগ্রহে রয়েছে। এ বইটি পড়লেই কেবল আল্লাহ প্রেম কী তা বোঝা যাবে। তাঁ্র লেখা বেশ কয়েকটি বই আমার সংগ্রহে রয়েছে। আর তাঁ্র লেখা বই তো আমার পাঠ্য বই।
Was this review helpful to you?
or
'বাইতুল্লাহর মুসাফির' হজ্বের সফরের অসাধারণ একটি বই । লেখক তার সমস্ত ভাবাবেগ দিয়ে বইটি লিখেছেন । বইটি পড়লে মনে হয় সবকিছু যেন নিজের চোখের সামনে ঘটছে । অজান্তেই ভিজে উঠে চোখের পাতা । বইয়ের প্রতিটি পাতায় রয়েছে প্রচুর শিক্ষনীয় বিষয় । হজ্বের ভ্রমন কাহিনী ছাড়াও এতে আছে ইরাক-ইরান যুদ্ধের অজানা রহস্য । বইটি পড়ে মনে হবে বুকে জড়িয়ে রাখি অনেক্ষণ । তাতেও আশ মিটবে না পাঠকের । বইটা শুধু মুসলমান নয় সব ধর্মের লোকেরই ভালভাবে পড়া উচিত ।
Was this review helpful to you?
or
পরম করুনাময় মহান আল্লাহর নামে শুরু করছি। একটি সাদা কাগজে লেখকের কলমের আচড়ে কিছু দাগ কেটে যাওয়া । কিছু অক্ষর, কিছু শব্দের ব্যবহার । নির্দিষ্ট ভাষাভাষীদের জন্য তা বোধগম্য হয়। কিছু বই শুধু পড়ার জন্যই পড়া, কিছু বই আনন্দ লাভের উদ্দেশ্য, কিছু আবার জানার পরিধিকে করে সমৃদ্ধ। বাইতুল্লাহর মুসাফির !!! সুবহান আল্লাহ ! এ বইটিকে নিয়ে রিভিউ লিখার দুঃসাহস আমার নেই। শুধুমাত্র নিজের অভিব্যক্তি প্রকাশ করেই আমি ক্ষান্ত হয়ে যাবো। একজন লেখকের ভ্রমন এর বিবরণ কতটা জীবন্ত, ফুরফুরে আর হৃদয়গ্রাহী হওয়া যায় “বাইতুল্লাহর মুসাফির” না পড়লে বুঝানো যাবে না ।হে পাঠক আপনি যদি বাংলা সাহিত্যের অমৃত স্বাদ পেতে চান তাহলে কেন “বাইতুল্লাহর মুসাফির” পাঠ করছেন না ?হে পাঠক আপনি যদি সাহিত্য দিয়ে দিয়ে আপনার হৃদয়কে ঘায়েল করতে চান তাহলে কেন “বাইতুল্লাহর মুসাফির” পাঠ করছেন না ?হে পাঠক আপনার জন্য করজোরে মিনতি রইলো রবের নিকট একবার হলেও যেনো মহান রব আপনাকে এই বইটি পড়ার সৌভাগ্য দান করেন । . রাইহান খাইরুল্লাহ সাহেব বইটি সম্পর্কে চমৎকার লিখেছেন। ** কোনো বইয়ের প্রশংসা করতে প্রশংসাজ্ঞাপক যত শব্দ আছে, সব শব্দ আনতে হলে আমার মনে হয় এ বইয়ের জন্যই আনতে হবে। নিঃসন্দেহে আমার জীবনে পাঠ করা দুই সহস্রাধিক বইয়ের মধ্যে শ্রেষ্ঠ ও সেরা একটি বই। এ বইটিকে শুধু অসাধারণ বললে ভুল হবে; অমূল্য, অপূর্ব, অদ্বিতীয়, অতুলনীয়, অভিনব ইত্যাদি সব বলা যাবে। কী নেই এ বইয়ে? মূলত বাইতুল্লাহর সফরনামা হলেও কত ধরনের কত শিক্ষা যে রয়েছে! ইখলাস, লিল্লাহিয়্যাত, রূহানিয়্যাত হলো এ বইয়ের প্রাণ! পাশাপাশি আদাবে মুআশারা-মুয়ামালা ও আদাবে ইনসানিয়াতেরও অপূর্ব সমাহার ঘটেছে এতে। তাহযীবুল আখলাক ওয়াল আফকার ওয়াল লিসান (ভাষা, চিন্তা ও আচরণের সংশোধন)-এর জন্যও অত্যন্ত উপকারী এ বই। আদাবুল ইলম ও আদাবুল মুতাআল্লিমীন বিষয়েও যথেষ্ট খোরাক রয়েছে। বিনোদন ও রস? তাও আছে। আর সাহিত্য? শুরু থেকে শেষ পর্যন্ত বইয়ের প্রতিটি পাতায় পাতায় রয়েছে সাহিত্যের নির্যাস। বাংলা সাহিত্যের এক অমূল্য কীর্তি এ বই। আনুষঙ্গিক আরো কত কিছু যে আছে...! . হজের সফরনামা ছাড়াও এতে স্থান পেয়েছে আদীব হুযুরের পাকিস্তান, আবু ধাবী ও ইরাক সফরনামা। হযরত হাফেজ্জী হুযুর রহ. এর সাহচর্যে হজের সফর হওয়ায় হযরতের হজের দুর্লভ বর্ণনাও এসেছে। আগে-পরের বিভিন্ন ইতিহাস ও প্রাসঙ্গিক অনেক তাত্ত্বিক আলোচনা-পর্যালোচনা তো রয়েছেই। . ** এ বইয়ে আবেগের ছড়াছড়ি রয়েছে। আমি নিজেই অনেকের মুখে এই অভিযোগ শুনেছি যে, আদীব হুযুর অতিরিক্ত আবেগ প্রকাশ করেছেন, যা তাকাল্লুফ ও মেকি মনে হয়। যারা এ অভিযোগ করে, তাদের সঙ্গে আমি ঝগড়ায় জড়াই না। আবেগ বোঝার জন্যও তেমন হৃদয় প্রয়োজন...! হজ পালন তো সহজ। কিন্তু আল্লাহর দরবারে কবুল হওয়া? আগে তো মানুষ হজ করতো ‘হাজী’ উপাধি গ্রহণের জন্য। এখন হজ করে সেলফি তোলার জন্য। হজের সময় কলবের কাইফিয়্যাত কেমন হওয়া উচিত তা তো মানুষ জানেই না, হবে কিভাবে! আমার প্রবল ধারণা, হজ কবুল হওয়ার জন্য হৃদয়ের অবস্থা তেমন হওয়া জরুরি, যেমনটা আদীব হুযুর এ বইয়ে উল্লেখ করেছেন। মূলত খুশু-খুযু ও রূহানিয়্যাতই হলো প্রতিটি ইবাদতের প্রাণ। . আদীব হুযুর কত উঁচু স্তরের বুযুর্গ, তা এ বই পড়লেই স্পষ্ট হয়। হজের সময় তাঁর অন্তরের হালত যেমন ছিল, তিনি ঠিক তেমন বর্ণনা দিয়েছেন। বরং অনেক ক্ষেত্রে কলমের সংযমও করেছেন। তাছাড়া পুরো বইই ইলহামের মতো, যা তাঁর ভূমিকা পড়ে বোঝা যায়। আমার মতে, প্রত্যেকের জন্য এ বই পাঠ করা আবশ্যক। যাদের এখনো হজের সৌভাগ্য হয়নি, তাদের জন্য উত্তম সান্ত্বনা এ বই। তাদের মনে বাইতুল্লাহর মুসাফির হওয়ার আকাঙ্ক্ষা তীব্র করে তুলবে এ বই। আর আকাঙ্ক্ষা ও ব্যাকুলতা তীব্র হলেই তো উপর থেকে ডাক আসে। বাইতুল্লাহর মুসাফির হওয়ার সৌভাগ্য যাদের হয়, তাদের জন্য যাওয়ার আগে একবার হলেও এ বই পাঠ করা উচিত। হজ পালনের সময় অন্তরের কাইফিয়্যাত কেমন হতে হবে, তা জানার জন্য।. আদীব হুযুর সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, তবু আমার এই প্রিয় মানুষ ও প্রিয় লেখক সম্পর্কে পৃথক পোস্টেই লিখবো, ইনশা আল্লাহ! ** এ বই আগেও একাধিকবার পড়েছি। কিছু দিন যাবৎ আবার শুরু করেছি। এক সঙ্গে বেশি পড়তে পারি না, অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ি। এ বই আগেও পড়েছি, তবে এবারের পাঠ যেন একটু অন্যরকম! আগেও বারবার অশ্রুসিক্ত হয়েছি, তবে এবারের কান্নাটা যেন একটু অন্যরকম! আগেও আবেগাপ্লুত হয়েছি, তবে এবারের আবেগ যেন অন্যরকম! বিরহের বেদনা দিনদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে! আর কত অপেক্ষা!! “পিপাসা আর কত তীব্র হলে তুমি পান দান করো হে আল্লাহ!!!” . কোনো বইপড়ুয়া যদি এ বই না পড়ে থাকেন, তাহলে আমি বলবো, আপনার জীবন বারো আনাই মিছে!!! সুতরাং আজই সংগ্রহ করুন এবং প্রভু-প্রেমের অজানা দুনিয়ায় অবগাহন করুন। . পুনশ্চ : এ বই থেকে উদ্ধৃতি দিতে গেলেও ৫০-৬০ পর্বের পোস্ট দিতে হবে। তাই এ ঝামেলায় গেলাম না!




