User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Taj Nahar

      08 May 2026 12:43 PM

      Was this review helpful to you?

      or

      alhamdulillah

      By Sakib Ahamed

      25 Dec 2025 01:32 AM

      Was this review helpful to you?

      or

      বই: ইসলামের নামে জঙ্গিবাদ লেখক: ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) প্রকাশনী: আস-সুন্নাহ পাবলিকেশন বর্তমান বিশ্বে বহুল আলোচিত একটি বিষয় হলো ইসলামোফোবিয়া। এর পেছনে প্রধান ভূমিকা পালন করছে ইহুদি ও পশ্চিমা শক্তিগুলো। বিশ্বের প্রায় সব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ইসলামকে জড়িয়ে দেওয়াই যেন তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার নামে শত শত বছর ধরে তারা লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছে। শুধু ক্রুসেডের সময়েই তাদের হাতে নিহত হয়েছে এক মিলিয়নেরও বেশি মানুষ; প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা তো আলাদাভাবে উল্লেখের দাবি রাখে। অথচ মহানবী মুহাম্মদ ﷺ–এর সমগ্র জীবনের যুদ্ধগুলোতে উভয় পক্ষের নিহতের সংখ্যা কয়েক হাজারেরও কম। এরপরও ইসলামকে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত করে একের পর এক প্রোপাগান্ডা চালানো হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরতা ও গণহত্যার বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে উন্মোচিত হওয়ায় অনেকের চোখের পর্দা সরে যেতে শুরু করেছে। তবুও আমাদের জানা প্রয়োজন—এই অপপ্রচারের সূচনা কোথায় এবং কারাই বা এর প্রকৃত রূপকার। অন্যদিকে মুসলিম সমাজের ভেতরেও কিছু বিভ্রান্ত গোষ্ঠী রয়েছে, যারা জিহাদের নামে খোলাফায়ে রাশেদীনের যুগ থেকেই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। এদের এই বিপথগামীতার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয় কুরআনের ভুল ব্যাখ্যা এবং মহানবী ﷺ–এর সুন্নাহ ও সহিহ হাদিস থেকে বিচ্যুতি। এদের সম্পর্কে রাসূল ﷺ পূর্বেই সতর্ক করে বলেছেন— “তোমাদের মধ্যে এমন একটি সম্প্রদায় বের হবে, যাদের সালাতের তুলনায় তোমাদের সালাত তোমাদের কাছেই নগণ্য মনে হবে, যাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়াম তোমাদের কাছেই তুচ্ছ মনে হবে। তারা কুরআন তিলাওয়াত করবে, কিন্তু কুরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। যেমন তীর শিকারের দেহ ভেদ করে বেরিয়ে যায়, তেমনি তারা দীনের ভেতরে প্রবেশ করে আবার সেখান থেকে বেরিয়ে যাবে।” — সহিহ বুখারি, ৪/১৯২৮ এইসব বিভ্রান্ত গোষ্ঠীর মতাদর্শ ও দাবিদাওয়া পর্যালোচনা করলে তাদের চরিত্রের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠে— ১। নিজের জীবনে ইসলাম বাস্তবায়নের চেয়ে অন্যের জীবনে ইসলাম চাপিয়ে দেওয়াকে বেশি গুরুত্ব দেওয়া ২। করণীয় ও বর্জনীয়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য করতে অক্ষমতা ৩। ইসলামী শিক্ষার বিকৃত ও খণ্ডিত অনুধাবন এবং উপস্থাপন সাম্প্রতিক সময়ের এমনই একটি গোষ্ঠীর প্রসঙ্গে লেখক উল্লেখ করেছেন— “এরা মূলত মেধাবী। একসময় এদের অনেকেই নিজেদের মেধা, মনন ও বুদ্ধির ওপর ভর করে কুরআন-হাদিসের ব্যাখ্যা ও ‘ফতোয়া’ দিতে শুরু করে। অথচ তারা বিশাল হাদিসভাণ্ডার, সাহাবায়ে কেরামের কর্মপদ্ধতি এবং পূর্ববর্তী আলিমদের মতামত সম্পর্কে অবগত নয়, এমনকি তা জানার প্রয়োজনও অনুভব করে না।” জিহাদ ইসলামী আকিদার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ; যথাযথভাবে অস্বীকার করলে তা কুফরের পর্যায়ে পৌঁছাতে পারে। কিন্তু এসব বিভ্রান্ত গোষ্ঠী রাষ্ট্রীয় দায়িত্বকে ব্যক্তিগত ফরজের মতো বিবেচনা করে এবং তথাকথিত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে জিহাদকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। বাস্তবতা হলো—জিহাদের জন্য যে দুটি মৌলিক পূর্বশর্ত আবশ্যক, অধিকাংশ ক্ষেত্রেই তা পূরণ হয় না: ১. রাষ্ট্রের অস্তিত্ব ও বৈধ রাষ্ট্রপ্রধানের অনুমোদন ২. রাষ্ট্র বা মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা সরাসরি হুমকির মুখে পড়া এছাড়াও জিহাদের সময় যোদ্ধা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা স্থাপনায় আঘাত হানা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু এই বিভ্রান্ত গোষ্ঠীগুলোর কাছে এসব নীতিমালা কোনো গুরুত্ব বহন করে না। ফলে তাদের কর্মকাণ্ড জিহাদ নয়; বরং তা নিখাদ সন্ত্রাসবাদ। এইসব বিভ্রান্তি থেকে মুক্ত থাকার একমাত্র উপায় হলো কুরআন ও সহিহ হাদিসের সঠিক ও প্রামাণ্য জ্ঞান অর্জন। লেখক এই বইটিতে সেই বিষয়টিই অত্যন্ত সুন্দরভাবে দলিল-প্রমাণসহ উপস্থাপন করেছেন। তিনি প্রতিটি মতামতের পেছনে কুরআন, হাদিস এবং নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্র উল্লেখ করেছেন, যা বইটির গ্রহণযোগ্যতাকে আরও সুদৃঢ় করেছে। আমার দৃষ্টিতে, ফিতনা ও বিভ্রান্তির এই যুগে প্রত্যেক সচেতন মুসলিমের জন্য বইটি পাঠ করা অত্যন্ত জরুরি। এটি শুধু একটি বুক রিভিউয়ের উপকরণ নয়; বরং চিন্তার জগৎকে পরিশুদ্ধ করার একটি শক্তিশালী মাধ্যম।

      By MH Tonmoy

      07 Nov 2025 07:22 PM

      Was this review helpful to you?

      or

      📚 বই পর্যালোচনা-৪ 📖 ইসলামের নামে জঙ্গিবাদ ✍️ লেখক : প্রফেসর ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ) লেখক পরিচিতিঃ প্রফেসর ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ) ছিলেন বাংলাদেশের এক প্রখ্যাত আলেম, ইসলামী চিন্তাবিদ, গবেষক ও দাঈ। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি কুরআন, হাদীস, ফিকহ ও সমকালীন ইসলামী চিন্তার ওপর বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। তার উল্লেখযোগ্য কিছু রচনাবলী, কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, রাহে বেলায়াত সহ আরো অনেক বই রয়েছে। তাঁর বক্তব্য ছিল যুক্তিনির্ভর, সহজবোধ্য ও আহলুস সুন্নাহর মানহাজভিত্তিক। সাধারণ পাঠকরাও তাঁর বই পড়ে জটিল ইসলামী বিষয় সহজে বুঝতে পারেন। আধুনিক যুগে ইসলাম পালনের প্রতিবন্ধকতা নিয়ে তিনি সবসময় বাস্তবধর্মী দিকনির্দেশনা দিয়েছেন। তিনি অতিরঞ্জন ও পক্ষপাত থেকে দূরে থেকে সবসময় মধ্যপন্থা অবলম্বন করেছেন। বইটির মূল উদ্দেশ্য হলো ইসলামের নামে সন্ত্রাসবাদী কার্যকলাপের মূল কারণগুলো চিহ্নিত করা এবং এই সংক্রান্ত দ্বিমুখী বিভ্রান্তি অপনোদনের চেষ্টা করা। লেখক মূলত ‘ইসলামী আইন ও বিচার’ পত্রিকায় প্রকাশিত তাঁর একটি প্রবন্ধের সঙ্গে কিছু সংযোজন-বিয়োজন করে এটিকে পুস্তিকা আকারে প্রকাশ করেছেন। বইটিতে প্রথমত স্পষ্টভাবে বলা হয়েছে যে ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামের শান্তি শুধু মুসলমানদের জন্য নয়, বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ এবং সকল সৃষ্টির জন্য। এটি একটি সর্বজনবিদিত বিষয় যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সকল মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করা ইসলামী ধর্মবিশ্বাসের অন্যতম প্রেরণা। বইটিতে জঙ্গিবাদকে একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি হিসেবে তুলে ধরা হয়েছে। লেখক অত্যন্ত ব্যথিত হৃদয়ে উল্লেখ করেছেন যে, কিছু বিভ্রান্ত বিপথগামী মানুষের কারণে ঢালাওভাবে ধার্মিক ও আলেম সমাজকে দায়ী করা হচ্ছে। তিনি যুক্তি দেন যে স্কুল-কলেজের ছাত্ররা চুরি, ডাকাতি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হলে কেউ স্কুল-কলেজ বা শিক্ষাব্যবস্থাকে দায়ী করেন না; কিন্তু দু-চার জন বিপথগামী টুপি মাথায় দিয়ে সন্ত্রাস করলে সকল টুপিওয়ালাকেই দায়ী করা হয়। বইটি জঙ্গিবাদ, সন্ত্রাস এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের সংজ্ঞা ও প্রকারণ আলোচনা করেছে। এতে ইরাক, ফালুজা এবং ফিলিস্তিনে মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনীর কার্যক্রমের মাধ্যমে সন্ত্রাস সংজ্ঞায়িত করার ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করা হয়েছে। বইটি মূলত এই প্রশ্নটির উত্তর খোঁজে যে, বর্তমান সমাজে ইসলামের নামে বোমাাবাজি, অশান্তি, নিরীহ মানুষ হত্যা ও আত্মহত্যা কেন ঘটছে? এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ– ১. সঠিক কারণ নির্ণয়: সন্ত্রাস একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি, এবং এর নিরাময়ের জন্য এর সঠিক কারণ নির্ণয় করা অতীব গুরুত্বপূর্ণ। সঠিক কারণ নির্ণয় এই ব্যাধি নিয়ন্ত্রণ ও নিরাময়ের পথ সুগম করে। ২. বিভ্রান্তি নিরসন: ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে আন্তর্জাতিক প্রচারমাধ্যমগুলোতে ইসলামকে সন্ত্রাসের জনক বলে চিত্রিত করা হচ্ছে, যা ইতিহাস ও বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। এই ভুল ধারণার নিরসন করা জরুরি। ৩. উদ্দীপনা এবং আবেগের অপব্যবহার: জঙ্গিবাদ বিষয়ক প্রচারণার কারণে কিছু সংখ্যক যুবক শুধুমাত্র ইসলামের আবেগে তাদের সঙ্গে যোগ দিচ্ছে। ইসলাম প্রতিষ্ঠার নামে মুসলিম দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে, যা বহিশত্রুর আগ্রাসন প্রতিরোধের ক্ষমতা কমিয়ে দিচ্ছে। ৪. উম্মাহর ঐক্য রক্ষা: সমস্যার কারণ নির্ধারণে বিভ্রান্তি প্রায়শই সমস্যাকে উসকে দিতে পারে। জঙ্গিবাদের জন্য ইসলাম বা ইসলামিক শিক্ষাকে দায়ী করলে তা সংঘাতকে উসকে দেবে এবং সন্ত্রাসীদের প্রতি এক প্রকারের 'সহমর্মিতা' সৃষ্টি করবে। ৫. রাজনৈতিক প্রেক্ষাপট: পশ্চিমা শক্তিগুলো ইসলামী দেশগুলোর নিয়ন্ত্রণ এবং তাদের নিজেদের দেশে ইসলামের নীরব বিস্তৃতি (ইসলামায়ন) রোধ করতে জঙ্গিবাদ ইস্যুকে সর্বোত্তম বিবেচনা করে এবং তাদের স্বার্থেই ‘জঙ্গিবাদ’ সৃষ্টি করে। বইটির শক্তিশালী দিকগুলোর মধ্যে নিম্নলিখিত প্রধান বিষয়গুলোঃ ১. ঐতিহাসিক ও তাত্ত্বিক বিশ্লেষণঃ বইটি ইসলামে চরমপন্থার আবির্ভাবকে ঐতিহাসিক প্রেক্ষাপটে আলোচনা করেছে, যা এর সবচেয়ে শক্তিশালী দিকগুলোর অন্যতম। খারেজি সম্প্রদায় ও ভবিষ্যদ্বাণী: লেখক ইসলামের ইতিহাসে প্রথম হিজরি শতাব্দীতে আবির্ভূত খারেজি দলের ইতিহাস পর্যালোচনা করেছেন। এই দলের বৈশিষ্ট্য (যেমন: বয়সের তরুণ, ধর্মপালনে নিষ্ঠাবান, কিন্তু অপরিণত বুদ্ধি ও দূরদর্শিতার অভাব) এবং তাদের বিশ্বাস (যেমন: বড় পাপের কারণে মুসলমানকে কাফির বলা) আধুনিক জঙ্গিদের বিশ্বাসের সাথে আশ্চর্যজনক মিল দেখায়। তাৎক্ষণিক ফললাভের মানসিকতা: জঙ্গিদের দ্রুত ফলাফল লাভের (দ্রুত বিজয়) অস্থির মানসিকতাকে কঠোরভাবে সমালোচনা করা হয়েছে। এটি কোরআন-সুন্নাহর শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। জিহাদ ও কিতাল বিষয়ক ভুল ধারণা খণ্ডন: জঙ্গিবাদ প্রসারের মূল কারণগুলির মধ্যে একটি হলো জিহাদ সংক্রান্ত ভুল ব্যাখ্যা। বইটি স্পষ্ট করেছে যে, পারিভাষিক অর্থে ‘জিহাদ’ মানে হলো রাষ্ট্র ও দা'ওয়াতের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় যুদ্ধ (কিতাল), যা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছাড়া অবৈধ। তাগুত ও তাকফিরের কঠোর বিশ্লেষণ: লেখক প্রমাণ করেছেন যে, পাপের কারণে কোনো মুমিনকে কাফির বলার (তাকফির) প্রবণতা খারেজি সন্ত্রাসের মূল ভিত্তি ছিল। এই বইটি কোরআন ও সুন্নাহর আলোকে এই মতবাদকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে, যেখানে জোর দেওয়া হয়েছে যে, মুমিনকে কাফির বলার চেয়ে ভুল করে কোনো কাফিরকে মুসলিম মনে করাও নিরাপদ। ২. সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট উন্মোচনঃ বইটি জঙ্গিবাদের জন্ম ও বিস্তারের জন্য কেবল ধর্মীয় আবেগকে দায়ী না করে, বরং এর রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট উন্মোচন করেছে। পশ্চিমা দ্বৈত নীতি: এটি দৃঢ়ভাবে দেখিয়েছে যে ফিলিস্তিন, ইরাক এবং অন্যান্য স্থানে সাম্রাজ্যবাদী ও সম্প্রসারণবাদী নীতি, নির্বিচার হত্যাযজ্ঞ এবং নীরব সমর্থন জঙ্গিবাদ সৃষ্টিতে ইন্ধন যোগায়। যখন মানুষ অত্যাচারের প্রতিবাদে আইনগতভাবে কিছু করতে পারে না, তখন প্রতিহিংসার আবেগ জঙ্গিবাদকে জন্ম দেয়। মাদ্রাসা শিক্ষা বিতর্ক নিরসন: জঙ্গিবাদে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ স্কুল-শিক্ষিতদের চেয়ে আনুপাতিক হারে অনেক কম। লেখক প্রমাণ করেছেন যে জঙ্গিবাদে জড়ানো ব্যক্তিরা সাধারণত সঠিক ইসলামী জ্ঞানের অভাবে প্রভাবিত হয়, এবং প্রতিষ্ঠিত কোনো মাদ্রাসা থেকে অস্ত্র উদ্ধার বা গ্রেফতারের কোনো রেকর্ড নেই। ৩. সংশোধন ও দাওয়াহর সঠিক পদ্ধতিঃ বইটি জঙ্গিবাদ নিয়ন্ত্রণের জন্য আলেম সমাজ এবং রাষ্ট্রের করণীয় সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে: অহিংস পথ অবলম্বন: ইসলামে সর্বদা সহিংসতা ও সীমালঙ্ঘন বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি দা'ওয়াতের ক্ষেত্রেও উত্তম আচরণের মাধ্যমে সহিংসতা প্রতিরোধ করতে বলা হয়েছে। ইসলাম প্রতিষ্ঠা এবং বিজয়ের একমাত্র পথ হলো ‘অহিংস’ এবং ‘মন্দের মোকাবিলায় উৎকৃষ্টতর’ আচরণ। রাষ্ট্রীয় আনুগত্য বজায় রাখা: চরমপন্থার বিরুদ্ধে এটি একটি মূলনীতি যে, শাসন বা বিচারব্যবস্থায় ত্রুটি থাকলেও (যদি শাসক সালাত আদায় করেন) রাষ্ট্রীয় আনুগত্য বর্জন করা বা বিদ্রোহ করা নিষিদ্ধ। এটি সাহাবী ও তাবেয়ীদের কর্মধারা দ্বারা প্রমাণিত। আলেমদের ভূমিকা: জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আলেম সমাজের যুক্তিসঙ্গত ও তথ্যভিত্তিক তাত্ত্বিক আলোচনা অপরিহার্য। আলেমদের নিজেদের মধ্যে শত্রুতা ও দলাদলি এড়িয়ে ঐক্যবদ্ধ থাকা উচিত, কারণ বিভক্তি চরমপন্থার পটভূমি প্রসারিত করে। কঠোর ভাষা বর্জন: এটি মুমিনদেরকে দলাদলি, নিন্দা এবং মন্দ উপাধিতে ডাকা থেকে বিরত থাকতে নির্দেশ দেয়। এমনকি চরম জালেম ফিরআউনের সঙ্গেও মূসা (আঃ) ও হারুন (আঃ)-কে নরম ভাষায় কথা বলার নির্দেশ দেওয়া হয়েছিল। উপসংহারঃ সবমিলিয়ে, বইটি ইসলামের নামে জঙ্গিবাদকে একটি ধর্মীয় আদর্শের বিকৃতি, রাজনৈতিক স্বার্থসিদ্ধি এবং আবেগপ্রসূত অপরিণত চিন্তাভাবনার ফল হিসেবে উপস্থাপন করেছে, যা কোরআন, সুন্নাহ ও সাহাবীদের কর্মধারার গভীর বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। বইটি চরমপন্থার মানসিক, রাজনৈতিক ও ধর্মীয় শেকড় উন্মোচন করে বিকল্প ইসলামী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। তবে এটি যতটা প্রচার ও প্রসারের দরকার ছিল ততটা প্রচারের আলো পায়নি, কারণ এতে অনেকের ভুল ধারণা ভেঙে যায় এবং এটি কোনো কোনো পক্ষের প্রচারণার সঙ্গে খাপ খায় না। ফলে এটি বুদ্ধিবৃত্তিকভাবে শক্তিশালী হলেও সাধারণ পাঠকের কাছে কম পরিচিত রয়ে গেছে।

      By abdullah

      18 Oct 2025 10:46 AM

      Was this review helpful to you?

      or

      Good book

      By Efthekhar hussain

      27 Sep 2025 03:23 AM

      Was this review helpful to you?

      or

      great book to academically challenge the islamophobes

      By nab****com

      19 Apr 2025 10:38 AM

      Was this review helpful to you?

      or

      খুবই সুন্দর একটা বই

      By Sufia Ria

      20 Mar 2025 07:15 PM

      Was this review helpful to you?

      or

      very easy to understand.

      By 880****017

      30 Jan 2025 01:16 PM

      Was this review helpful to you?

      or

      অনেক ভালো বই গুলো সবাই নিতে পারেন

      By Sadik Kamal

      14 Oct 2024 12:36 AM

      Was this review helpful to you?

      or

      অনেক সুন্দর বিশ্লেষণমূলক গবেষণাধর্মী একটি ইসলামিক বই। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ স্যারের বইগুলো এক কথায় অসাধারণ। আর রকমারির সার্ভিস— সুপার।জাযাকাল্লাহু খাইর।

      By Mohammad Jubayer Al-Mahmud Alif

      05 Jul 2024 12:13 AM

      Was this review helpful to you?

      or

      right information

      By MD. NAZMUS SAKIB

      20 Mar 2024 01:30 AM

      Was this review helpful to you?

      or

      এখনও বইটি পড়া শুরু করে নাই

      By Rifat Siddique

      28 Apr 2023 06:38 AM

      Was this review helpful to you?

      or

      very good book

      By Yeasin Gazi Rabbi

      05 Dec 2022 11:47 PM

      Was this review helpful to you?

      or

      Alhamdulillah

      By Mehedi Hassan

      05 Aug 2022 10:19 AM

      Was this review helpful to you?

      or

      khub valo

      By MD. Shahidul Islam

      29 Jun 2022 01:40 PM

      Was this review helpful to you?

      or

      Boi ta khub e valo

      By Akash Rahman

      23 May 2022 03:57 AM

      Was this review helpful to you?

      or

      Alhamdulillah

      By Md. Jobayer

      29 Apr 2022 10:42 PM

      Was this review helpful to you?

      or

      Good

      By Muhammad Nayeem

      09 Apr 2022 12:22 AM

      Was this review helpful to you?

      or

      ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন

      By Nasir Uddin

      20 Mar 2022 03:16 PM

      Was this review helpful to you?

      or

      Masha'Allah

      By Ajmirhossain Himel

      17 Mar 2022 08:59 AM

      Was this review helpful to you?

      or

      valo boi

      By Abu Sayem

      25 Jul 2022 02:16 PM

      Was this review helpful to you?

      or

      সেরা।

      By ALHAJ KHAN

      09 Feb 2022 05:54 PM

      Was this review helpful to you?

      or

      Awesome

      By Abdullah Al Rakib

      16 Jan 2022 10:46 PM

      Was this review helpful to you?

      or

      বইগুলো অসাধারণ

      By Hope's Sakib

      12 Oct 2021 09:09 PM

      Was this review helpful to you?

      or

      বর্তমান সময়ের জন্য বইটি খুব উপযোগী।

      By MD. JAHID HASAN

      08 Sep 2021 01:22 PM

      Was this review helpful to you?

      or

      খুবই ভালো বই

      By Khandaker Md. Yasin Arafat

      13 May 2021 02:47 AM

      Was this review helpful to you?

      or

      সময় উপযোগী একটি বই। মহান আল্লাহ স্যারকে পরকালে সম্মানিত করুন।

      By sajib islam

      06 May 2021 01:41 PM

      Was this review helpful to you?

      or

      khubi valo. reference Soho dewa ache.

      By Arifur Rahman Naim

      21 Apr 2021 09:00 PM

      Was this review helpful to you?

      or

      বইটি'তে জঙ্গীবাদ এবং এই সম্পর্কিত অন্যান্ন গুরুত্বপূর্ন বিষয় নিয়ে খুব সাবলীল ভাষায় , তথ্য বহুল আলোচনা হয়েছে।

      By Mohammed Sabbir

      12 Apr 2021 10:39 PM

      Was this review helpful to you?

      or

      Faster delivery

      By Masud Rana

      10 Mar 2021 03:12 PM

      Was this review helpful to you?

      or

      কিনতে হবে।

      By Arfin Mia

      01 Mar 2021 02:31 PM

      Was this review helpful to you?

      or

      অনেক তথ্যবহুল একটি বই। খুবই ভালো লাগলো।

      By Pinak

      10 Feb 2021 10:16 AM

      Was this review helpful to you?

      or

      great job

      By Dr Md Amirul Islam

      18 Dec 2020 05:49 PM

      Was this review helpful to you?

      or

      গবেষনা মূলক ভাল বই

      By Marjana Konica

      16 Oct 2020 07:42 AM

      Was this review helpful to you?

      or

      বিশ্বায়ন যখন পুরো পৃথিবীকে নিজের হাতের মুঠোয় এনে ফেলেছে তখন একজন তরুণ মুসলিমের জন্য এই বইটি খুবই অসাধারণ | যেখানে প্রতিনিয়ত একজন মুসলিমকে সংঘর্ষের মধ্যে যেতে হয় তার ধর্মকে নিয়ে সেখানে এরকম একটি বই এই সংঘর্ষের পিছনের সত্য ঘটনা গুলি কে সামনে নিয়ে আসতে সহায়তা করবে |

      By Araf Tamim

      30 Sep 2020 08:51 PM

      Was this review helpful to you?

      or

      Alhamdulillah, MASHA ALLAH.

      By chanchal

      02 Apr 2020 09:05 AM

      Was this review helpful to you?

      or

      এতো সুন্দর বই আগে কখনো পড়ি নাই। অনেক অনেক সুন্দর বই।

      By Md Salauddin

      31 Jul 2025 08:04 PM

      Was this review helpful to you?

      or

      ,প্রতিটি যুককের এই বইটি পড়া উচিত যাতে ইসলামের নামে তাদেরকে কেউ বিভ্রান্ত করতে না পারে।

      By Shila Mone Alma

      14 Jun 2025 05:04 PM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ খুবই উপকারী বই,আসলে স্যারের সবগুলো বই ই অসাধারণ।আমি মনে করি,প্রতিটি যুককের এই বইটি পড়া উচিত যাতে ইসলামের নামে তাদেরকে কেউ বিভ্রান্ত করতে না পারে।

      By Tauhid Sarker Ayon

      20 Mar 2025 09:30 PM

      Was this review helpful to you?

      or

      সকল ইসলাম প্রিয় যুবকদের জন্য এই বইটি একবার হলেও পড়া উচিত। লেখক অতি সুন্দরভাবে ইসলামের সাথে জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই তা বুঝিয়ে দিয়েছেন।

      By nashirul haque shishir

      09 Dec 2022 09:01 AM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটা বই,, সন্ত্রাস জঙ্গি খারেজীদের নিয়ে আলোচনা করেছেন,স্যার কে আল্লাহ জান্নাতবাসী করুন।

      By Sharear Reaz

      02 May 2022 12:27 PM

      Was this review helpful to you?

      or

      Love this service , quick Dilevery

      By Kifayatulla H

      01 Apr 2022 06:20 AM

      Was this review helpful to you?

      or

      আসাধারণ,,,,,,

      By Mustahid Hasan

      06 Jan 2022 06:01 PM

      Was this review helpful to you?

      or

      বিশেষ করে সকল যুবককে এই বইটি অবশ্যই পড়া উচিত

      By Muhammad Ali Hamja

      11 Oct 2021 02:53 PM

      Was this review helpful to you?

      or

      বর্তমানে জংগীবাদ ও জিহাদ নিয়ে সকল প্রশ্নের উত্তর ও ভ্রান্তুর জবাব পাবেন এই বইয়ে। অসাধারণ বই।

      By Md biplop khandokar

      15 Aug 2021 09:50 PM

      Was this review helpful to you?

      or

      সুন্দর বই❤️

      By MD.ABDUL HANNAN

      05 Aug 2021 01:11 PM

      Was this review helpful to you?

      or

      Awesome Book

      By Abdul Malek

      19 Jun 2021 05:12 AM

      Was this review helpful to you?

      or

      খুব সুন্দর একটা বই।।।।প্রত্যেকের পড়া উচিত৷ 💎💎

      By Sazzad Hossain

      18 Apr 2021 02:20 PM

      Was this review helpful to you?

      or

      Highly recommended

      By Kamruzzaman antor

      13 Jan 2021 12:13 PM

      Was this review helpful to you?

      or

      ইসলামের সাথে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন সম্পর্ক নেই। এই বই পড়ে তা সহজেই উপলব্ধি করা যায়।

      By Hamidur Rahman

      07 Jan 2021 11:37 PM

      Was this review helpful to you?

      or

      বইটা অনেক তথ্যবহুল। বর্তমান সময়ে জিহাদ বিরোধী এবং তথাকথিত মিডিয়া আর অমুসলিমদের হিপোক্রেসিতে উঠে আসা কথা এবং ঘটনা কতটুকু সত্য আর ইসলাম সেটার অনুমোদন আদৌ দেয় কি না সেটাই এই বইয়ের মূল আলোচ্য বিষয়। প্রতিটা কথায় রেফারেন্স দেওয়া আছে। এই বইয়ে একাধারে অমুসলিমদের প্রশ্নের দাঁতভাঙা জবাব দিয়ে তাদের উপরে আঙ্গুল তোলা হয়েছে। যেটার জবাব দেওয়া অমুসলিমদের কাছে অসম্ভব। আমাদের সবার উচিৎ বইটা পড়া। বইটা হয়তো অনেকের কাছে কঠিন মনে হতে পারে। কিন্তু একটু অনুধাবন করার চেষ্টা করলেই পুরো বইটা পানির মতো সহজ হয়ে যাবে।

      By Niloy

      29 May 2016 11:46 AM

      Was this review helpful to you?

      or

      সুন্দর//

      By Sheikh Fahim

      22 Jan 2022 02:14 PM

      Was this review helpful to you?

      or

      বইটি সত্যি খুবই চমৎকার এবং উপকারী বটে। এখানে জঙ্গীবাদের সংজ্ঞা এবং ইসলাম থেকে এটা কীভাবে আলাদা আল-কোরআান এবং সাধারণ যুক্তি- উভয়ের আালোকে বেঝানো হয়েছে।

      By Sohanur Rahaman Sagor

      06 Jan 2020 09:34 AM

      Was this review helpful to you?

      or

      আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এর সব লেখাই এক একটা রত্ন, মুসলিম উম্মাহর এক বিশাল জ্ঞান ভান্ডার ছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার। তার লেখা বইগুলো প্রত্যাক মুসলিমের জন্য নেয়ামত। ইসলামের নামে জঙ্গিবাদ বইটিতে স্যার খুব সুন্দরভাবে সন্ত্রাস জঙ্গিবাদ এর বর্ননা করেছেন। অনেক ইতিহাস তুলে ধরেছেন,। মূলত পৃথিবীর সব বড়ো বড়ো সন্ত্রাসী হামলা অমুসলিম দের হাতেই হয়েছে। বইটিতে ইসলামি রাস্ট গঠন, আমাদের কিরনীয় কি আলেমদের করনীয় কি জিহাদের নানে যে অপপ্রচার আছে, মূলত জিহাদ কি জিহাদের ফজিলত সহ অনেক অনেক তথ্যপূন্য দিয়ে বইটি সাজানো হয়েছে।

      By Latifullah

      25 Oct 2019 02:39 PM

      Was this review helpful to you?

      or

      #review - বর্তমানে জঙ্গিবাদ একটি প্রচলিত শব্দ হয়ে উঠেছে ।যা বুঝায় ইসলামিক সন্ত্রাসবাদ।কিন্তু প্রকৃত পক্ষে এটা ভিত্তিহীন।ইসলাম কখনোই এইসবের ব্যাপারে সমর্থন করে না। তবুও মানুষ জঙ্গিবাদ বলতে মাদ্রাসার ছাত্রদের সন্ত্রাসবাদকেই বুঝে থাকে ,যা সম্পূর্ণ ভিত্তিহিন। জঙ্গিবাদের সাথে যুক্ত থাকা ৯৫ ভাগই আসলে সাধারণ শিক্ষায় শিক্ষিত। আর যারা মুস্লিম হয়েও এরূপ লজ্জাজনক কাজের সাথে যুক্ত ,তারা আসলে ইসলামের সঠিক শিক্ষা পায়নি। যেমন খারেজীরা কুরআনের বিভিন্ন আয়াতের মনগড়া ব্যাখ্যা বানিয়ে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করার অপচেষ্টা করে থাকে, যা ইসলামিক শিক্ষার সাথে মিলে না। তারা পাপের কারনে মুসলিমকে কাফের বলে, জিহাদকে ফরজে আইন ভাবে,তাদের মতের বিরোধী সকল আলেমকে অবজ্ঞা করে ইত্যাদি। আশা করি যেকোনো ব্যক্তি এই বই পড়ার মাধ্যমে জঙ্গিবাদ আসলে ইসলামের নামে যে একটা অপপ্রচার তা সহজে বুজতে পারবেন।

      By Talha Shihab

      25 Aug 2022 11:23 PM

      Was this review helpful to you?

      or

      যারা যারা ইসলামকে terrorism হিসেবে ধরেন তাদের প্রতে্ক্য কেই এই বইটা পরড়া উচিত।

      By sks10 official

      03 May 2022 09:57 AM

      Was this review helpful to you?

      or

      খারিজিদের উপযুক্ত জবাব এই বইয়ে আছে

      By britto khan

      22 Aug 2020 08:17 PM

      Was this review helpful to you?

      or

      উনি আমাদের দেশের শ্রেষ্ঠ আলেম। আল্লাহ4 ওনাকে জান্নাত নসীব করুন

      By Khairul Bashar

      09 Aug 2022 01:57 PM

      Was this review helpful to you?

      or

      আব্দুল্লাহ জাহাঙ্গীর(রাহিঃ) স্যারের সবগুলো বইই একেকটা মাস্টারপিস। "ইসলামের নামে জঙ্গিবাদ" বইটিতে স্যার জঙ্গিবাদের আলোচিত কারণ সমূহ বিশ্লেষণ করে এদের যৌক্তিকতা এবং অযৌক্তিকতা তুলে ধরেছেন। জঙ্গিবাদের সাথে ইসলাম, ইসলামি শিক্ষা ও মাদ্রাসার সম্পৃক্ততা বিষয়ে পশ্চিমাদের অপপ্রচারের স্বরুপ এবং ইসলামকে জঙ্গিবাদের কারণ হিসেবে দাবি করার অসারতা লেখক চমৎকার ভাবে তথ্য ও যুক্তির আলোকে প্রমাণ করেছেন। এছাড়া জিহাদ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, খেলাফত ইত্যাদি নিয়ে মুসলিম ও অমুসলিমদের মধ্যে যে মিসকনসেপশন আছে তা তিনি পরিষ্কার করেছেন। বইটি হাইলি রিকমেন্ডেড। সবাইকে পড়ার অনুরোধ করছি।

      By Bashir Shahriyer

      11 Aug 2021 01:00 PM

      Was this review helpful to you?

      or

      বইটা বর্তমান generation যারা ইসলাম নিয়ে আগ্রহী তাদের সবার পড়া উচিৎ বলে মনে করি। লেখকের জন্য অনেক দোয়া রইলো এবং রকমারির জন্যও যারা এই lockdown এর মধ্যেও বইপ্রেমীদের বাসায় বাসায় বই পৌঁছে দিচ্ছে।

      By Mamata Jahan

      28 Feb 2020 02:45 PM

      Was this review helpful to you?

      or

      আমি শুনেছি খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার নাকি এ বইটা আবার নতুন করে লিখতে চেয়েছিলেন। কারণ বইটাতে নাকি জঙ্গিবাদ এবং জিহাদকে গুলিয়ে ফেলে হয়েছে।তিনি নতুন করে লিখে বিষয়টিকে ক্লিয়ার করতে চেয়েছিলেন। যারা জিহাদ সম্পর্কে জানতে চায় আমার মতে তাদের কোরআনের জিহাদ সম্পর্কিত আয়াতগুলো গভীরভাবে পড়া উচিত এবং রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী এবং জিহাদ সম্পর্কিত হাদীসগুলো গভীরভাবে অধ্যয়ন করা উচিত, তাজলে তারা বুঝতে পারবে কোনটা জিহাদ আর কোনটা জংগীবাদ।আমরা এককভাবে কোন ব্যাক্তিকেই নির্ভুল মনে করতে পারি না একমাত্র নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া।কারণ নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন এবং মানুষকে আদেশ দিয়েছেন নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে।

      By sayed kamiab hossain kafi

      07 Feb 2020 11:53 AM

      Was this review helpful to you?

      or

      মাশা আল্লাহ। বর্তমান যুগে ইসলামকে যারা অজ্ঞতাবশত জঙ্গীবাদের সাথে জড়িয়ে ফেলছে তাদের জন্য চমৎকার এই বই। যারা সন্ত্রাসী কর্মকান্ড করছে তারা ইসলামের আড়ালে থেকে বাঁচতে চায়। তাই জিহাদের অপব্যাখ্যা তাদের মূল অস্ত্র হয়ে দাড়িয়েছে। তাদের সকল অভিযোগের উত্তর আছে এই বইতে। খুবই সময়োপযোগী বই এইটি।

      By M Helal Uddin

      24 Sep 2019 06:08 PM

      Was this review helpful to you?

      or

      ইসলামে এমন কোন বিধান দেওয়া হয়নি যা মানব জাতিন জন্য খতিকর। সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ ইসলামের কোন সম্পদ নয়।যারা ইসলামের নামে সন্ত্রাসি কার্যকলাপ করছেন তারা ইসলামের কোন বিধানই জানেন না। তাদেরকে ইসলামের অপব্যাখ্যা দিয়ে অথবা টাকার প্রলোভনে এইসকল কা্র্যকলাপ করানো হচেছ। তাদেরকে বলা হচেছ এটি একটি বড় ইবাদত এর মাধ্যমে যে নিহত হবে সে সরাসরি জন্নাতে চলে যাবে। অথচ ইসলাম সন্ত্রাস এবং জঙ্গিবাদের ব্যপারে খুবই কঠোর। সম্মনিত পাঠক ভাই বোনেরা এই বইটি পড়লে বিস্তারিত যানতে পারবেন।

      By Riham Rahman

      30 Sep 2019 05:28 PM

      Was this review helpful to you?

      or

      ইসলাম এমন কোনো বিধান দেয়নি যা অন্যের জন্য ক্ষতিকর। কিন্তু কিছু উগ্রবাদী লোকের কর্মকান্ডে মানুষের মনে ইসলাম সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি করছে।সেই ধারণা দূর করে, ইসলামের শান্তির বাণী মানুষকে বুঝিয়েছেন লেখক এই বইয়ে। ইসলাম এবং জঙ্গিবাদ এখনোই এক নয়। মহান আল্লাহ লেখককে উত্তম প্রতিদান দান করুক।

      By Mohammad Ektihar Uddin

      26 May 2020 01:02 PM

      Was this review helpful to you?

      or

      জিহাদ ইসলামের ফরয ইবাদত। যেটা না মানলে আপনি ফরয লঙ্ঘন করলেন।আবার অসময়ে বা আবেগ তাড়িত হয়ে করলেও ফরয লঙ্ঘন করলেন আসলে এই জিহাদ কি? জিহাদ ফরযে আইন নাকি কেফায়া? জিহাদ কি অন্যকে আক্রমণের জন্য নাকি নিজেকে রক্ষনের জন্য? ইসলাম আপনাকে কখন জিহাদের অনুমতি দেয়? কখন জিহাদ না করলে আপনি গোনাহগার হবেন? কতক্ষন আপনি আপনার রাষ্ট্র প্রধানের আনুগত্য করবেন? তার বিরুদ্ধে জিহাদ ফরয হলে কখন হবে? আর এই জিহাদের বাস্তবায়ন রুপরেখাই কি রকম হবে? সারা পৃথীবিতে জিহাদের নাম দিয়ে যে উগ্রতা চলছে তা কি সত্যিকার ভাবেই ইসলামের ফরজ জিহাদের আওতায় পড়ছে? নাকি কিছু লোকের উদ্দেশ্য হাসিলের জন্য তরুন কিছু সাধারণ যুবককে জিহাদের ভুল ব্যাখ্যায় আবেগ তাড়িত করে তাদের স্বার্থ হাসিল করছে? ইসলামে প্রথম উগ্রতার সৃষ্টি কাদের হাত ধরে,তাদের উগ্রতার ভিত্তি কি ছিলো? তাদের বিরুদ্ধে সাহাবিরা কি পদক্ষেপ নিয়েছিলেন? এই সকল প্রশ্নের উত্তর আপনাকে অবশ্যই ব্যাখ্যা বিশ্লেষণে জানতে হবে নয়তো আপনিও আবেগ তাড়িত হয়ে নিজেকে মুজাহিদ ভাবতে শুরু করবেন। আর ধ্বংসের খেলা খেলে জান্নাতে যাওয়ার স্বপ্নে বিভোর থাকবেন। এই সকল প্রশ্নের উত্তর কোরআন হাদিস কে অকাট্য দলিল হিসেবে রেখে সাহাবি থেকে তাবে-তাবায়ি এবং পরবর্তী যুগের আলেমদের ব্যাখ্যা দলিল সহ লেখক উপস্থাপন করেছেন এই বইয়ে। বইয়ের দুর্বল দিক যদি বলি, বইয়ে কিছু কথা বার বার আসায় বইয়ের সুখপাঠ্য কিছুটা নষ্ট হয়েছে।বই লেখনি কালে মধ্যে প্রাচ্য সম্পর্কে সঠিক তথ্য পাবলিকলি না থাকায় লেখক মধ্যে প্রাচ্যের সম্পর্কে খুব বেশি রেফারেন্স টানতে পারেন নি। আমি মনেকরি সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতিতে নিজেকে এবং নিজের সমার্থণ কে সঠিক স্থানে রাখতে অবশ্যই পাঠ্য বই।

      By Mahmudul Hasan

      25 Mar 2014 09:30 PM

      Was this review helpful to you?

      or

      I have more than 2000 consciously selected books and this one is in the top ten i have ever read.I recommend this as a "must have" islami book ,unique and incredible in its class.Its Author Honourable Shaikh Dr. Abdullah Zahangir is the person who got his higher degree from UNIVERSITY OF JEDDAH with a seal in his certificate which show "highest marks in the history" compose this and other of his book from hundreds of reliable islamic source and clarify their reference

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!