Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

M. R. Mahfuz books

follower

এম আর মাহফুজ

এম.আর, মাহফুজ রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুরের পূর্ব-শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মো. মাহফুজার রহমান মাহফুজ। পিতা মো. শহিদার রহমান এবং মাতা মোছা, মোছলেমা বেগমের তিন সন্তানের মধ্যে কনিষ্ঠ পুত্র। তিনি বালাচওড়া হাট ভি.আই.পি শাহাদাৎ হোসেন উচ্চবিদ্যালয় থেকে এস.এস.সি এবং শ্যামপুর মহাবিদ্যালয় থেকে এইস.এস.সি পাশ করেন। বর্তমানে তিনি বি.এ (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত। সাহিত্যকর্ম হিসেবে পত্রিকায় প্রথম তার লেখা ছাপা হয় জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় 'পাখির দেশে' শিরোনামে একটি ছড়া। তারপর ধীরে ধীরে স্থানীয়, জাতীয়, শিশুতোষ ম্যাগাজিনসহ বিভিন্ন পত্রিকা নিয়মিত লেখালেখি চলছে। দেশের বাইরে ভারত, ফ্রান্স, সিরিয়া, লেবানন এর ম্যাগাজিন ও অনলাইন পোর্টালে তার লেখা প্রকাশ হচ্ছে। এছাড়াও মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক ম্যাগাজিনেও লেখা প্রকাশ হচ্ছে নিয়মিত। সম্মাননা: সাহিত্য সম্মাননা হিসেবে তাকে ২০২৫ সালে ত্রৈমাসিক ছড়ার কাগজ রঙধনু থেকে 'তরুণ ছড়াকার সম্মাননা' প্রদান করা হয়। এছাড়াও বাংলাদেশ বেতার, বিভাগীয় লেখক পরিষদ রংপুর, কালাচারাল টাইমস, অভিযাত্রিক সাহিত্য পরিষদসহ বিভিন্ন সংগঠন থেকে অভিনন্দন ও সনদপত্র প্রদান করা হয়। 'পাখির দেশে-ফুলের দেশে' তার প্রথম প্রকাশিত বই।

এম আর মাহফুজ এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed