Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mohammad Tajul Islam books

follower

মোহাম্মদ তাজুল ইসলাম

কবি পরিচিতি 

মোহাম্মদ তাজুল ইসলাম সমকালীন বাংলা কবিতার এক নিভৃত ও সংবেদনশীল কণ্ঠস্বর। শব্দের নিপুণ বুননে জীবনের গূঢ় সত্য আর মানবিক অনুভূতির গভীরতাকে ফুটিয়ে তোলাই তাঁর কাব্যশৈলীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর প্রথম লেখা (কবিতা) ছাপা হয় ২০২১ সালের ১৯শে ডিসেম্বর ‘দৈনিক আরশীনগর’ পত্রিকায় এবং পরবর্তী বছর ‘দৈনিক বাংলাদেশ বার্তা’য়। একই বছর থেকে তাঁর লেখা বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হতে থাকে।


২০২৪ সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ ‘অনামা’ পাঠকমহলে ও কাব্যবোদ্ধাদের কাছে বিশেষ সমাদৃত হয়েছে। এ সাফল্যের ধারাবাহিকতায় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মূকাবসরে’ও জীবনবোধের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।


মোহাম্মদ তাজুল ইসলামের জন্ম ১৯৯৯ সালের ১৬ই অক্টোবর কুষ্টিয়া জেলায়। তাঁর বাবা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শহিদুল ইসলাম এবং মা নারী উদ্যোক্তা মোছা: নীলুফার ইয়াসমীন। দুই ভাইবোনের মধ্যে তিনিই কনিষ্ঠ।


পড়াশোনার হাতেখড়ি নতুন কুঁড়ি কিন্ডার গার্টেন স্কুল। পরবর্তীতে কুষ্টিয়া জিলা স্কুল এবং কুষ্টিয়া সরকারি কলেজ। উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে অণুজীববিজ্ঞান (Microbiology) বিষয়ে। বিজ্ঞানের ছাত্র হয়েও সাহিত্যের প্রতি তার অনুরাগ জন্মগত। পেশাগত জীবনে পৈতৃক ব্যবসার পাশাপাশি তিনি একজন সফল তরুণ উদ্যোক্তা।

মোহাম্মদ তাজুল ইসলাম এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed