Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Md. Rabiul Islam books

followers

মো: রবিউল ইসলাম

মোঃ রবিউল ইসলাম একাধারে একজন প্রযুক্তিপ্রেমী আইটি বিশেষজ্ঞ, লেখক এবং নাট্য নির্মাতা। প্রযুক্তির প্রতি গভীর টান এবং সাইবার জগতকে নিরাপদ রাখার দায়বদ্ধতা থেকেই তাঁর দীর্ঘদিনের পথচলা। বিশেষ করে স্মার্টফোন ও ইন্টারনেটের সঠিক ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে সাইবার অপরাধ থেকে সচেতন করতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর রচিত ‘স্মার্টফোন সুরক্ষা ও সাইবার নিরাপত্তা’ বইটি সেই অভিজ্ঞতারই এক অনন্য ফসল।


খুলনা জেলার তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামে জন্ম নেওয়া এই লেখক জয়সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করেন। পরবর্তীতে সরকারি ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি নর্থ খুলনা কলেজ থেকে এইচএসসি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) সম্পন্ন করেন। এরপর খুলনা সরকারি বিএল কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তিনি তথ্যপ্রযুক্তির ওপর সরকারি-বেসরকারি অসংখ্য প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

কর্মজীবনে তিনি বর্তমানে সরকারি নর্থ খুলনা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্বরত। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের অধীনে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। সেখানে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি দু’বার খুলনা জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত ‘বর্ষসেরা ইউডিসি উদ্যোক্তা’ পুরস্কারে ভূষিত হন।


সাহিত্যের প্রতি তাঁর অনুরাগ শৈশব থেকেই। ২০১৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ “বাংলার কথা”। এরপর ‘বেসিক কম্পিউটার’ এর মাধ্যমে তথ্য প্রযুক্তি বিষয়ের লেখক হিসেবে আত্মপ্রকাশ। তৎকালীন দেশের জনপ্রিয় বিভিন্ন টেক ব্লগে প্রযুক্তি নিয়ে প্রচুর লেখালেখি করেছেন। তাঁর সৃজনশীল প্রতিভার স্বাক্ষর রয়েছে কবিতা, গল্প, নাটক ও প্রবন্ধে। এ পর্যন্ত তাঁর ১টি কাব্যগ্রন্থ, ১টি গল্পগ্রন্থ এবং ২টি নাট্যগ্রন্থসহ বেশ কিছু নাটিকার বই প্রকাশিত হয়েছে। বিভিন্ন সাহিত্য পত্র-পত্রিকায় তার বিভিন্ন ধরণের লেখা প্রকাশিত হয়েছে এবং তা চলমান রয়েছে। অনিয়মিত সাহিত্য পত্রিকা ‘বাংলার কথা’র প্রকাশক ও সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ‘কবি আশরাফ আলী সাহিত্য সম্মাননা পদক’ লাভ করেন।

সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর পদচারণা সমান উজ্জ্বল। অভিনেতা ও নাট্য নির্মাতা হিসেবেও তিনি বেশ প্রশংসিত। অভিনয় করেছেন প্রায় অর্ধশতাধিক নাটকে। এর মধ্যে কবি, জাদুর আংটি, রাক্ষসপুরী, মানিক-লাল-রতন গ্যাং, কষ্ট, বন্ধু বেইমান, বউ পাগলা, সেই রকম চাপাবাজ, চুড়িওয়ালা, চিত্রা নদীর পাড়, জলগ্রাস, ভুতিয়ার বিলের পাড়ের মানুষের কান্না ইত্যাদি উল্লেখযোগ্য। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে তিনি এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে শর্ট ফিল্ম ও অ্যানিমেশন তৈরিতেও দক্ষতা দেখাচ্ছেন। তিনি একাধারে IT House24 এবং mbtv24 ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রযুক্তি ও বিনোদনমূলক কন্টেন্ট নির্মাণ করছেন।


তিনি পছন্দ করেন ওয়েব ডেভেলপমেন্ট এবং আইটি নিয়ে গবেষণায় ডুবে থাকতে। তিনি এখন পর্যন্ত অসংখ্য ওয়েব সাইট তৈরী করেছেন। তাঁর মূল লক্ষ্য—প্রযুক্তির এই মহাসড়কে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্জিত জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেওয়া।

 

মো: রবিউল ইসলাম এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed