Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Subrata Kumar Das books

followers

সুব্রত কুমার দাস

সুব্রত কুমার দাস কানাডায় অভিবাসী বাংলাদেশের লেখক। বাংলা ও ইংরেজি ভাষায় তাঁর রচিত, অনূদিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা একত্রিশ। বাংলা উপন্যাস তাঁর বিশেষ আগ্রহের ক্ষেত্র। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য নিয়ে অনেকগুলো করে বই লিখেছেন। কানাডার সাহিত্য নিয়ে গত এক দশক ধরে তিনি নিমগ্ন রয়েছেন। ২০২৫ সালে কলকাতা থেকে প্রকাশিত তাঁর নন্দিত গ্রন্থ ‘কানাডার সাহিত্য’।

সাহিত্যিক উদ্যোক্তা ও সংগঠক হিসেবে সুব্রত কুমার দাস বাংলাদেশ ও কানাডায় সুপরিচিত। ২০০৩ সালে বাংলা সাহিত্য নিয়ে প্রথম ওয়েবসাইটের (https://bdnovels.org/) তিনিই সৃষ্টিকারী। তাঁর উৎসাহে কানাডার বাঙালি লেখকদের নিয়ে অনলাইন প্লাটফর্ম কানাডা জার্নাল (https://www.c-j.ca/) চালু হয় ২০২৪ সালে। টরন্টো ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব অথরস (টিফা)-তে তিনি তিন বছর বিপুল সংখ্যক বাঙালি লেখককে নিয়ে যুক্ত হয়েছেন।

কানাডার প্রথম চব্বিশ ঘণ্টার বাংলা চ্যানেল এনআরবি-র সঙ্গে তিনি সূচনাকাল থেকে যুক্ত। কানাডার জনপ্রিয় বাংলা সাপ্তাহিক বাংলামেইল-এর তিনি সম্পাদকম-লীর সদস্য।


সুব্রত কুমার দাস এর বই সমূহ

(Showing 1 to 25 of 25 items)

Recently Viewed