Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Iqubal Khorshed books

follower

ইকবাল খোরশেদ

ইকবাল খোরশেদ। কথাকার, লেখক, নাট্যকার, নির্দেশক, আবৃত্তিকার, প্রশিক্ষক, সাংবাদিক [সম্পাদক আনন্দভুবন], বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত লেখক ও সঞ্চালক। ‘বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’র সভাপতিমণ্ডলীর সদস্য, আবৃত্তি সংগঠন ‘মুক্তবাক’র কর্ণধার।

জন্ম ৩০-এ জুন, ১৯৬৬, নোয়াখালির মাইজদি। বাবা মো. খোরশেদ আলম। মা নূরের নাহার বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর। বাংলা ভাষা-বানান-উচ্চারণ-ব্যাকরণ বিষয়ে বাংলাদেশ বেতার, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অতিথি বক্তা।

প্রকাশিত বই : বাংলা উচ্চারণের নিয়মকানুন, রবীন্দ্রনাথ : যোগাযোগ, কবিতা ও আবৃত্তির কথা।

সম্পাদিত বই : গোলাম মুস্তাফা : কর্ম ও জীবন, আবৃত্তির শ্রেষ্ঠ কবিতাসমগ্র।

প্রকাশিত অ্যালবাম : বনলতা সেন [সহকণ্ঠ মাহমুদা আখতার], কত অজানারে জানাইলে তুমি, আগস্টের একরাত।

নির্দেশিত আবৃত্তি প্রযোজনা : ফিরে চাই জীয়নকাঠি, বিদায় দে মা ঘুরে আসি, বন্ধ করো না পাখা, কত অজানারে জানাইলে তুমি, স্বাধীনতা হাজার সূর্যালোক, বাংলা ভাষার গল্প, আগস্টের একরাত, বোধভাষ্য, বাল্যপ্রেম।

একক আবৃত্তি পরিবেশনা : বেদনা হয়ে বাজে [২০০৩], আলোক শিখা জ্বলুক প্রাণে [২০০৬], ভাঙা বাংলার পরাণ কথা [২০১৭], মাতৃভূমির জন্য [২০১৮]


ইকবাল খোরশেদ এর বই সমূহ

(Showing 1 to 6 of 6 items)

Recently Viewed