Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mohammad Hasan books

follower

মোহাম্মদ হাসান

মোহাম্মদ হাসান, তৈরি পোশাক শিল্পের সাথে জড়িত আছেন প্রায় তিন দশকের বেশি সময় ধরে। যিনি এই শিল্পের উত্থান, বেড়ে ওঠা, অনুকূল পরিবেশ কিংবা প্রতিকূলতা-- সেগুলোর অনেক কিছুই প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন। মোহাম্মদ হাসানের ব্যক্তিগত আগ্রহটা বরাবরই এই শিল্পের শ্রমিক, কর্মচারী এবং কর্মপরিবেশকে ঘিরে। চেষ্টা করেছেন, শ্রমিক স্বার্থ আর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় শিল্পসংক্রান্ত নানামুখী কমপ্লায়েন্সের বিধিবিধান, বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটের আলোকে এগুলোর প্রায়োগিক দিক বিচার বিশ্লেষণের। সোশ্যাল কমপ্লায়েন্স তথা ন্যূনতম মজুরি নির্ধারণ প্রক্রিয়া থেকে, শিশুশ্রম নিষিদ্ধকরণ, নারীর ক্ষমতায়ন, ট্রেড ইউনিয়ন গঠনের উদ্দেশ্য ও বাস্তবতা এবং মানবসম্পদ ব্যবস্থাপনার নানা দিকসমূহ নিয়ে তিনি নিয়মিত লেখালেখি করেন। জাতিসংঘ কর্তৃক ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের জন্য করণীয়-বর্জনীয় বিষয়গুলো নিয়ে মোহাম্মদ হাসানের বাস্তব অভিজ্ঞতা নির্ভর প্রায়োগিক গ্রন্থ Bangladesh RMG and Sustainable Development Goals (2023) এবং Readymade Garments Industries in Bangladesh, A study on Social Compliance (2018) লেখা বই দুটি বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের ওপর অনন্য প্রকাশনা। তৈরি পোশাকশিল্প ছাড়াও তিনি সমাজের সুবিধা বঞ্চিত শিশু এবং সার্বজনীন মানবাধিকার বিষয়ে সচেতনমূলক কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন অনেকদিন থেকে।

মোহাম্মদ হাসান এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed