Close
  • Look inside image 1
  • Look inside image 2
  • Look inside image 3
  • Look inside image 4
  • Look inside image 5
  • Look inside image 6
  • Look inside image 7
  • Look inside image 8
  • Look inside image 9
  • Look inside image 10
  • Look inside image 11
  • Look inside image 12
  • Look inside image 13
  • Look inside image 14
নির্বাসন image

নির্বাসন (হার্ডকভার)

সাদাত হোসাইন

TK. 640 Total: TK. 489
You Saved TK.151

down-arrow

24

নির্বাসন

নির্বাসন (হার্ডকভার)

267 Ratings  |  135 Reviews
wished customer count icon

1.04K জনের প্রিয় তালিকায় আছে বইটি

TK.489 TK. 640

in-stock icon

In Stock (only 7 copies left)

* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন

কমিয়ে দেখুন
tag_icon

রকমারি ঈদ উৎসবে বই ও পণ্যে ৬৮% পর্যন্ত ছাড়, 𝐁𝐔𝐘𝟏 𝐆𝐄𝐓𝟏, 𝐐𝐮𝐢𝐜𝐤 𝐃𝐄𝐀𝐋 ! ২০ই মে পর্যন্ত*

পাঠকেরা একত্রে কিনে থাকেন

plus icon plus icon
ছদ্মবেশ image

ছদ্মবেশ

TK. 300 TK. 229

equal icon
Total Amount: TK. 947

Save TK. 293

এই ই-বুক গুলোও দেখতে পারেন

বইটই

বইটির বিস্তারিত দেখুন

‘নির্বাসন’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ মনসুর গাঢ় কণ্ঠে বললো, ‘একটু শুনবেন?’

কণা বললো, জি, বলুন?

আপনার হাতটা একটু দেখি?

কণা ভারি অবাক হলো। সে রাজ্যের দ্বিধা ও কৌতূহল নিয়ে তার ডান হাতখানা বাড়ালো। মনসুর তার হাতের তালুতে কিছু একটা রাখলো। কোনো চিরকুট কি? কণা তখনো জানে না। সে শুধু জানে, এই ভ্যাপসা গরম আর অদ্ভুত নৈঃশব্দ্য ভেদ করেও তার বুকের ভেতর শিরশির করে ঢুকে যাচ্ছে উত্তুরে হাওয়া, পাখির কোলাহল, অজস্র শব্দ, কম্পন ও কান্না। মনসুর কণার হাতের আঙুলগুলোকে আলতো স্পর্শে মুঠো করে দিলো।

সেই মুঠোর ভেতর কি? চিঠি?

কণা জানে না। সে কেবল জানে, তার সারা শরীর কাঁপছে। বুকের ভেতর বয়ে যাচ্ছে শ্রাবণের উথালপাথাল নদী। সেই নদী ভাসিয়ে নিতে জানে মন ও মানুষ। সেই রাতে, যখন বাড়ির সবাই ঘুমুচ্ছে, ঠিক তখন কণা তার ঘরের হারিকেনের মৃদু আলোটাকে আরো খানিক মৃদু করে দিয়ে খুব গোপনে চিরকুটখানা খুললো। সে শুনেছে ডাক্তারদের হাতের লেখা জঘন্য হয়। কিন্তু মনসুরের হাতের লেখা মুক্তোর মতো ঝকঝকে। একটা ধবধবে সাদা কাগজে সে লিখেছে:

‘কণা,

এই যে কিছুক্ষণ আগে চিঠিটা দেয়ার সময় আমি ইচ্ছে করেই আপনার হাত স্পর্শ করেছি, আপনি কি তা বুঝতে পেরেছেন? কেন করেছি জানেন? করেছি এটি বোঝার জন্য যে আপনি আমার মনের কোনো কল্পনা ননতো?

আপনি যদি সত্যি না হয়ে মিথ্যে হন, আমার কল্পনা বা স্বপ্ন হন, তাহলে বিষয়টা খুব বিচ্ছিরি হবে। খুব।

আপনিবিহীন এই পৃথিবীটা কী ভীষণ জঘন্য!'

শেষের লাইনটা কণা আরো বার কয়েক পড়লো। তারপর আরো বার কয়েক। তারপর আবারও। পড়তেই থাকলো। পড়তেই থাকলো। তারপর তার আচমকা মনে হলো, আচ্ছা মানুষটা এত সুন্দর করে কী করে বললো, আপনিবিহীন এই পৃথিবীটা কী ভীষণ জঘন্য!

কণা তাকালো, বাইরে অন্ধকার। একনাগাড়ে ঝিঁঝি। পোকা ডেকে যাচ্ছে। চাঁদ কী উঠেছে? সে জানে না, কিন্তু সে এটা জানে, ওই মানুষটাকে ছাড়া তার জগৎটাও কী যে জঘন্য, কি ভীষণ জঘন্য!


"নির্বাসন লেখক সাদাত হোসাইন" এর বইয়ের ভিতরের আরো কিছু লেখা পড়তে লুকিং সাইডে ক্লিক করুন।

Title নির্বাসন
Author
Publisher
ISBN 9789849366119
Edition 16th Published, 2026
Number of Pages 376
Country বাংলাদেশ
Language বাংলা

Reviews and Ratings

4.01

267 Ratings and 135 Reviews

sort icon
Show more Review(s)

Product Q/A

Have a question regarding the product? Ask Us

Show more Question(s)

Customers Also Bought

loading

Similar Category Best Selling Books

prize book-reading point
Superstore
Up To 65% Off

Recently Viewed

cash

Cash on delivery

Pay cash at your doorstep

service

Delivery

All over Bangladesh

return

Happy return

7 days return facility

Video

0 Item(s)

Subtotal:

Customers Also Bought

Are you sure to remove this from bookshelf?

Write a Review

নির্বাসন

সাদাত হোসাইন

৳ 489 ৳640.0

Please rate this product