Close
  • Look inside image 1
  • Look inside image 2
  • Look inside image 3
  • Look inside image 4
  • Look inside image 5
পাড়ল ঘোড়া ডিম image

পাড়ল ঘোড়া ডিম (পেপারব্যাক)

নিশাত সুলতানা

TK. 100 Total: TK. 89
You Saved TK.11

down-arrow

11

পাড়ল ঘোড়া ডিম

পাড়ল ঘোড়া ডিম (পেপারব্যাক)

শিশুতোষ গল্পের বই

TK.89 TK. 100

কমিয়ে দেখুন
tag_icon

রকমারি ঈদ উৎসবে বই ও পণ্যে ৬৮% পর্যন্ত ছাড়, 𝐁𝐔𝐘𝟏 𝐆𝐄𝐓𝟏, 𝐐𝐮𝐢𝐜𝐤 𝐃𝐄𝐀𝐋 ! ২০ই মে পর্যন্ত*

পাঠকেরা একত্রে কিনে থাকেন

এই ই-বুক গুলোও দেখতে পারেন

বইটই

বইটির বিস্তারিত দেখুন

ঘোড়ার ডিম একটি অবাস্তব জিনিস। কিন্তু শিশু-কিশোর মনে ঘোড়ার ডিম বাস্তব! আসলে ঘোড়ার ডিম কথাটা আমাদের দেশে খুব প্রচলিত একটি প্রবাদ। কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য কিংবা যা সম্ভব না জাতীয় কাজ বোঝাতে ঘোড়ার ডিম বলা হয়ে থাকে। ঘোড়া মূলত বাচ্চা প্রসব করে। ঘোড়া খুবই একটি উপকারী প্রাণী। ঘোড়া অনেক দ্রুত দৌড়াতে পারে। যখন গাড়ি ছিল না তখন ঘোড়াই ছিল মানুষের প্রধান বাহন।
‘পাড়লো ঘোড়া ডিম’ নিশাত সুলতানার লেখা একটি অসাধারণ গল্প। আসলে শিশু-কিশোরদের বোঝাতে গেলে বা তাদের জন্য লিখতে গেলে নিজেকেও ওদের মতো করে ভাবতে হয়। সেই সৃজন কল্পনার জায়গায় নিশাত সুলতানা একজন সফল লেখক বলা যায়। কেউ যা কখনো ভাবেনি সেই ভাবনাকে যখন গল্পে রূপ দেওয়া হয় তখন তা প্রসংশা পাওয়ার যোগ্য অবশ্যই।
এই গল্পে একটা ঘোড়া হঠাৎ করেই একটা ডিম পাড়ল। সেই ডিম দেখে তো সে নিজেই অবাক! কী করবে এই ডিম নিয়ে ভাবতে লাগল সে। ভেবে ভেবে কোনো উপায় না পেয়ে সে শেয়াল রাজার কাছে ডিম নিয়ে গেল। শেয়াল রাজা ঘোড়ার ডিম দেখে বলল, ‘বেশ করেছো ডিম পেড়েছো’। এরপর সেই ডিম দেখতে হাঁস,-মুরগিসহ অনেক পশুপাখি ছুটে এলো। অবশেষে ঠিক হলো এই ডিমে তা দেবে অনেকগুলো হাঁস আর মুরগি মিলে। যেই কথা সেই কাজ। ঘোড়ার ডিম নিয়ে হাঁস-মুরগি মিলেমিশে তা দিতে লাগল।
কিছুদিন বাদে সেই ঘোড়ার ডিম ফেটে একটি বাচ্চা জন্ম নিল। সবার আনন্দের আর সীমা রইল না। ঘোড়াও ছুটে এলো তার বাচ্চাকে দেখতে। যখন ঘোড়া তার বাচ্চাকে তার কাছে নিয়ে যাবে তখন মুরগি আর হাঁসের খুব মন খারাপ হলো। প্রথমে ঘোড়ার বাচ্চা ঘোড়ার মতো ডেকে উঠল। পরে হাঁস আর মুরগির মতো ডেকে উঠল। এতে হাঁস-মুরগি খুব খুশি হলো যে ঘোড়া-বাচ্চা তাদের ভুলে যাবে না।
এমন মজার গল্প খুব একটা পাওয়া যায় না। ‘আগডুম-বাগডুম ঘোড়াডুম সাজে’ ছড়ার মধ্যে যে আবেদন আর আনন্দ এর অর্থ ঠিকমতো না বুঝলেও পাওয়া যায়। শিশু-কিশোর যদি পড়ার মধ্যে আনন্দ না পায় তবে তাদের পড়ানো খুবই কষ্টদায়ক হয়ে যায়। এ বইটি পড়ে শিশু-কিশোররা খুবই পুলকিত হবে ও মজা পাবে।
Title পাড়ল ঘোড়া ডিম
Author
Publisher
ISBN 9789848000571
Edition 1st Published, 2020
Number of Pages 16
Country বাংলাদেশ
Language বাংলা

Reviews and Ratings

sort icon

Product Q/A

Have a question regarding the product? Ask Us

Show more Question(s)

Customers Also Bought

loading

Similar Category Best Selling Books

prize book-reading point
Superstore
Up To 65% Off

Recently Viewed

cash

Cash on delivery

Pay cash at your doorstep

service

Delivery

All over Bangladesh

return

Happy return

7 days return facility

Video

0 Item(s)

Subtotal:

Customers Also Bought

Are you sure to remove this from bookshelf?

Write a Review

পাড়ল ঘোড়া ডিম

নিশাত সুলতানা

৳ 89 ৳100.0

Please rate this product