Close
  • Look inside image 1
  • Look inside image 2
  • Look inside image 3
  • Look inside image 4
  • Look inside image 5
  • Look inside image 6
  • Look inside image 7
চিত্রাঙ্গদা image

চিত্রাঙ্গদা (হার্ডকভার)

রবীন্দ্রনাথ ঠাকুর

TK. 100 Total: TK. 86
You Saved TK. 14

down-arrow

14

চিত্রাঙ্গদা

চিত্রাঙ্গদা (হার্ডকভার)

TK. 100 TK. 86
কমিয়ে দেখুন
tag_icon

রিচার্জেবল ফ্যানে ৬৫% পর্যন্ত ছাড়, মাত্র ৩২৯৳ থেকে শুরু!

ফ্রাইডে বাইডে image

পাঠকেরা একত্রে কিনে থাকেন

plus icon plus icon equal icon
Total Amount: TK. 342

Save TK. 93

এই ই-বুক গুলোও দেখতে পারেন

বইটই

বইটির বিস্তারিত দেখুন

চিত্রাঙ্গদা (২৮শে ভাদ্র, ১২৯৯) এই ক্ষুদ্র কাব্যনাট্যটি রবীন্দ্রনাথের অপরূপ সৃষ্টি। বাহিরের দিক হইতে যেমন ইহা রচনা-শিল্পের পরাকাষ্ঠা বহন করিতেছে, ইহার অন্তরের ভাবানুভূতিও তেমনি নর-নারীর চিরন্তন যৌবন-সমস্যাকে অভিনব কাব্যে রূপায়িত করিয়াছে।
যৌবনের একখানি পরিপূর্ণ রাগিণী যেন অনাহত শব্দে নিরন্তর হইয়া অন্তস্তল হইতে ঝংকৃত হইয়া উঠিয়া সৌন্দর্য ও প্রেমের নিত্যবাণীর অনুসরণে আমাদের হৃদয় ও বুদ্ধিকে চমৎকৃত করিতেছে। এই কয়খানি পাতা যেন এক অপূর্ব কল্পলোকের দ্বার আমাদের চোখের সামনে খুলিয়া দেয়—একটি জাগ্রত মনোরম স্বপ্নে আমাদের বোধ ও অনুভূতি আচ্ছন্ন হইয়া যায় ।
প্রথমে ইহার ভিতরের স্বরূপ ধরা যাক । ইহার অন্তরে একটা ভাব, তত্ত্ব বা আইডিয়া অর্জুন-চিত্রাঙ্গদার মনোজগতের আলোড়ন ও কর্মপ্রচেষ্টার মধ্যে রূপ ধরিয়া বিরাজ করিতেছে। নরনারীর পরস্পর আকর্ষণের মূলে যৌনপ্রবৃত্তির চরিতার্থতার একটা আকাঙ্ক্ষা আছে। সে আকাঙ্ক্ষা দেহ-সম্ভোগের সহিত জড়িত । এই আকাঙ্ক্ষা-তৃপ্তির জন্য নরনারী দেহকেই কামনা করে। দেহের সৌন্দর্য ও রমণীয়তা যাহার যত বেশি, তাহার আকর্ষণী- শক্তি তত প্ৰবল । রূপই তাই দেহকে লোভনীয় করে, আকাঙ্ক্ষার তীব্রতা বৃদ্ধি করে এবং দেহমিলনে একটা সার্থকতা দেয়। এই দেহসম্ভোগ নরনারীর আদিম অনুপ্রেরণা। ইহার মধ্যে যে একটা বিস্ময়কর উল্লাস ও নিবিড় আনন্দানুভূতি আছে, তাহা অনস্বীকার্য । তাই নরনারীর মিলনের জন্য এই ব্যাকুলতা—প্রেমের এই বিচিত্র লীলা । কিন্তু এই যে দেহ-কেন্দ্রিক মিলন-ব্যাকুলতা বা ভোগাকাঙ্ক্ষামূলক প্রেম, ইহাই কেবল নরনারীকে চরম তৃপ্তি, পরম সার্থকতা বা কোনো সত্যের সন্ধান দিতে পারে না ।
দেহের সৌন্দর্য বা রূপের প্রকাশ ক্ষণিকের, জরা-ব্যাধির হাতে তাহার হ্রাস-ক্ষয় আছে এবং তাহার প্রকাশ এই রকমের। তাই এই দেহ-কেন্দ্রিক মিলন ক্ষণস্থায়ী আনন্দ দেয়, এবং কিছুদিনের মধ্যেই ইহাতে একঘেয়েমি, অতৃপ্তি ও অবসাদ আসে। দেহের ঊর্ধ্বে যে হৃদয় আছে, যে অন্তরাত্মা আছে, তাহার সহিত দেহের মিলন হইলে, তবেই সেই মিলনের প্রকৃত সার্থকতা ও পরিপূর্ণতা আসে। এই হৃদয়, এই অন্তরাত্মা চিরন্তন। ক্ষণিক চিরন্তনের সহিত যুক্ত হইলে, চিরন্তনের দ্বারা বৃহত্তর ও মহত্তর হইলে সে মিলন হয় সার্থক, প্রেম হয় পরিপূর্ণ ও সত্যকার। দেহের সৌন্দর্য যেমন আকর্ষণের বস্তু, হৃদয়ের সৌন্দর্য তাহা অপেক্ষা অধিক আকর্ষণের বস্তু, কারণ তাহা চিরন্তন। এই দেহ ও হৃদয়ের ক্ষণিক ও চিরন্তরেন মিলন হইলে প্রেম প্রকৃত সার্থকতা লাভ করে—রূপজ মোহ সত্যকার প্রেমে রূপান্তরিত হয়। এইটি মূলভাব । ইহার সহিত জড়িত হইয়া আছে আর একটি ভাব।
নারীকে যথার্থভাবে পাইতে হইলে তাহাকে পত্নীরূপে, সহধর্মিণীরূপে পাইতে হইবে, কেবল নিরবচ্ছিন্ন ভোগের পাত্রী করিয়া রাখিলে তাহাকে পাওয়া যায় না । গৃহ ও
Title চিত্রাঙ্গদা
Author
Publisher
ISBN 9847015802189
Edition 1st Edition, August 2019
Number of Pages 44
Country বাংলাদেশ
Language বাংলা

Reviews and Ratings

sort icon

Product Q/A

Have a question regarding the product? Ask Us

Show more Question(s)

Customers Also Bought

loading

Similar Category Best Selling Books

prize book-reading point
Superstore
Up To 65% Off

Recently Viewed

cash

Cash on delivery

Pay cash at your doorstep

service

Delivery

All over Bangladesh

return

Happy return

7 days return facility

Video

0 Item(s)

Subtotal:

Customers Also Bought

Are you sure to remove this from bookshelf?

Write a Review

চিত্রাঙ্গদা

রবীন্দ্রনাথ ঠাকুর

৳ 86 ৳100.0

Please rate this product