বই সর্ম্পকে প্রাক্তন অধ্যাপক ইতিহাস বিভাগ ও ডিন কলা অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হায়াত হোসেন লেখন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আমার অনুজ সেলিনা চৌধুরীর "স্মৃতিময় ঢাকা বিশ্ববিদ্যালয়" বইটি আমাকে বিশ্ববিদ্যালয় জীবনের অনেক দুর্লভ স্মৃতি মনে করিয়ে দিল! সেলিনা চৌধুরী ইতিমধ্যে গবেষণামূলক ও পর্যবেক্ষণমূলক লেখালেখিতে পারদর্শিতা দেখিয়েছেন। ষাটের দশক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্নিস্নাত অধ্যায় । এ সময় ভাষা আন্দোলন ৬২ শিক্ষা আন্দোলন, সমাবর্তন আন্দোলন, ৬ দফা ও ৬৯ এর আইয়ুব বিরোধী আন্দোলনে ছাত্রদের ধারাবাহিক কর্মকাণ্ড তার লেখায় ফুটে উঠেছে । রোকেয়া হল এর কিছু বিতর্কিত বিষয় তিনি সাক্ষ্য প্রমাণ সহ উপস্থাপন করেছেন।
উঠে এসেছে রক্তে রঞ্জিত মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায়। মতিয়া চৌধুরী, মাহফুজা খানম, মালেকা বেগম, আয়েশা আক্তার এবং অন্যান্যদের অসামান্য ছাত্র রাজনীতি তথা বৃহত্তর দেশের গণমানুষের আন্দোলনের অবদানের কথা! সব থেকে মজার বিষয় হলো ছাত্র আন্দোলনের পাশাপাশি তাদের অনন্ত প্রেমের বৃত্তান্ত তুলে ধরে একালের তরুণদের সাথে তাদের পরিচিত করতে প্রয়াস নিয়েছেন! বইটির দশটি আখ্যানে ফুটে উঠেছে ইতিহাস, রাজনীতি, সমাজনীতি ও তৎকালীন বৃহৎ প্রেক্ষাপটে অনেক না বলা কাহিনি।
আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন এর আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম এবং বহিষ্কৃত হয়ে শেষ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেই সেখানেই আমার কর্মজীবনের সমাপ্তি ঘটে। তবুও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রয়েছে আমার নিবিড় সম্পর্ক ও প্রাণের যোগ ।