Close
  • Look inside image 1
  • Look inside image 2
  • Look inside image 3
  • Look inside image 4
  • Look inside image 5
  • Look inside image 6
  • Look inside image 7
  • Look inside image 8
  • Look inside image 9
  • Look inside image 10
  • Look inside image 11
  • Look inside image 12
  • Look inside image 13
  • Look inside image 14
রাখাইন জাতি image

রাখাইন জাতি (হার্ডকভার)

ড. মুস্তাফা মজিদ

TK. 550 Total: TK. 479
You Saved TK. 71

down-arrow

13

রাখাইন জাতি

রাখাইন জাতি (হার্ডকভার)

TK. 550 TK. 479
in-stock icon

In Stock (only 1 copy left)

* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন

পাঠকেরা একত্রে কিনে থাকেন

এই ই-বুক গুলোও দেখতে পারেন

বইটই

বইটির বিস্তারিত দেখুন

বাংলাদেশের বৃহৎ বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি বিভিন্ন ভাষাভাষী ও নরগোষ্ঠীর জাতিসত্তার বসবাস ও সহাবস্থান রয়েছে। রাখাইন জাতি তাদের মধ্যে অন্যতম। এরা একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত বিশেষ সংখ্যালঘু জনগোষ্ঠী। তাদের আবাস বাংলাদেশের দক্ষিণাঞ্চল কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায়। এরা মূলত এদেশে সতেরো শতকের শেষ পাদে আগত যুদ্ধে পরাজিত শরণার্থী হিসেবে অভিবাসী। পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের [বার্মা] আরাকান, যা বর্তমানে রাখাইন স্টেট নামে অভিহিত সেখান থেকে পর্যায়ক্রমে এদেশে এদের আগমন ঘটে। আর এদের হাত দিয়েই নতুন জনপদ গড়ে ওঠে এই ভূখণ্ডে। তাই এ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত রাজনৈতিক বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে।

রাখাইনরা এদেশে বাঙালি ও অন্যান্য জাতিগোষ্ঠীর কাছে ‘মগ’ অভিধায় অভিহিত। কিন্তু রাখাইনদের কাছে ‘মগ’ শব্দটি নিন্দনীয় অর্থে ব্যবহৃত হয়। অবশ্য, ষোড়শ শতকে মগ, ফিরিঙ্গী ও পর্তুগীজ জলদস্যুদের অত্যাচার-নিপীড়নে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এক সময় উৎপীড়িত ছিল এবং তা দেশের অভ্যন্তর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। তবে বর্তমান রাখাইনরা ওই মগ জলদস্যুদের উত্তরাধিকার নয় এ কথা ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে।

পৃথিবীর উন্নত এবং অনুন্নত বিভিন্ন দেশে সংখ্যালঘুদের সমস্যা সর্বজনীন। তৎসত্ত্বেও তৃতীয় বিশ্বের একটি দেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে বাংলাদেশের রাখাইন জাতিগোষ্ঠীর সমস্যা সর্বজনীন মানবাধিকার বিবেচনায় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর নিঃসন্দেহে। সম্পাদিত এ গ্রন্থটিতে বিভিন্ন লেখক রাখাইন জাতির প্রাগৈতিহাসিক পরিচিতি, পূর্ববঙ্গে রাখাইনদের আগমনের পটভূমি, রাখাইন বসতির আদিরূপ ও বিস্তার, ব্রিটিশ আনুকূল্যে বাংলাদেশের রাখাইনদের বৃহত্তর অভিবাসন ও বর্তমান পরিপ্রেক্ষিত এবং ভৌত পরিচয়, সাংস্কৃতিক-নৃতাত্ত্বিক পরিলেখ, ভৌগোলিক নৃতত্ত্ব, অর্থনৈতিক নৃতত্ত্ব, ঐতিহ্য, মূল্যবোধ ও মনোবৃত্তি, জাতিগত প্রকৃতি, ধর্ম ও ভাষা, শিক্ষা, পরিবার ও বিবাহ প্রথা এবং সম্পত্তির উত্তরাধিকার ধারা, বিয়ে, বর্ষবরণ ইত্যাদি আলোচনা করেছেন অত্যন্ত বিশ্বস্ততা ও সত্যনিষ্ঠার সঙ্গে।


Title রাখাইন জাতি
Editor
Publisher
ISBN 9789840433100
Edition 1st Published, 2024
Number of Pages 208
Country বাংলাদেশ
Language বাংলা

Reviews and Ratings

sort icon

Product Q/A

Have a question regarding the product? Ask Us

Show more Question(s)

Customers Also Bought

loading

Similar Category Best Selling Books

prize book-reading point
Superstore
Up To 65% Off

Recently Viewed

cash

Cash on delivery

Pay cash at your doorstep

service

Delivery

All over Bangladesh

return

Happy return

7 days return facility

Video

0 Item(s)

Subtotal:

Customers Also Bought

Are you sure to remove this from bookshelf?

Write a Review

রাখাইন জাতি

ড. মুস্তাফা মজিদ

৳ 479 ৳550.0

Please rate this product