14

দিনাজপুরের সাহিত্যচর্চার ইতিহাস

দিনাজপুরের সাহিত্যচর্চার ইতিহাস (হার্ডকভার)

TK. 1,300 TK. 1,118
কমিয়ে দেখুন
tag_icon

রিচার্জেবল ফ্যানে ৬৫% পর্যন্ত ছাড়, মাত্র ৩২৯৳ থেকে শুরু!

এই ই-বুক গুলোও দেখতে পারেন

বইটই

বইটির বিস্তারিত দেখুন

আমাদের বিদ্যাচর্চায় স্থানীয় ইতিহাসের গুরুত্ব এখনো বিশেষ উপলব্ধ হয়নি। তা যেন ইতিহাসের পেছনপটের মতো কিছু একটা। কেন্দ্রীয় ইতিহাসের বাইরে এই যে ইতিহাস তার গুরুত্ব তো নেহায়াত অল্প নয়। হাল আমলে তাকে সাব-অলটার্ন স্টাডিজ হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। আবার ইতিহাস বলতে তো আমরা শুধু রাজনৈতিক ইতিহাসকেই বুঝি। সেখানে সাহিত্যচর্চার ইতিহাস তথা বুদ্ধিবৃত্তিক সাধনার বৃত্তান্ত নিঃসন্দেহে নব সংযোজন। এই গ্রন্থ তুলে ধরেছে আরও বহু গ্রন্থের সম্ভাবনাকে, নিশ্চয় লেখক সেই অবারিত প্রান্তরে ঘুড়ি ওড়িয়ে দেবেন- সমাজকে সমৃদ্ধ করে তুলবেন সংস্কৃতির আলোয়-সাহিত্যের সুদৃঢ় বুনিয়াদে।

মোজাম্মেল বিশ্বাস এই মাটির সন্তান- এই অঞ্চলের জল-হাওয়া-মাটির গন্ধে বেড়ে ওঠা। এই লোকসভ্যতার সুর ও স্বর খুব চেনা। তাই এই গ্রন্থরচনা সেই অর্থে তাঁর পক্ষে সহজতর হয়েছে। শুধু সাহিত্য নয়, পুরো দিনাজপুরসত্তাকে ধারণ করেছেন তিনি। তাঁর রচনার দুটি প্রধান বৈশিষ্ট্য- তথ্যনিষ্ঠা ও সামগ্রিক দৃষ্টিকোণ। এই দুইয়ের মেলবন্ধন গ্রন্থটিকে দিয়েছে বস্তুনিষ্ঠতার ভিত্তি ও শক্তি। অপরাপর মতের প্রতি শ্রদ্ধাবোধ তাঁর রচনাকে অভিষিক্ত করেছে সর্বজনীন মর্যাদায়।

মোজাম্মেল বিশ্বাস ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি-অন্বেষায় ইতোমধ্যে নিষ্ঠার পরিচয় দিয়েছেন। কথায় চিড়া ভেজানোর বিপ্রতীপে দাঁড়িয়ে বর্তমান গ্রন্থটি তাঁর সাহিত্যনিষ্ঠার প্রত্যক্ষ ফসল। সাহিত্যের অধ্যাপক তিনি, চিন্তা করেন সমাজ ও সংস্কৃতি নিয়ে। দেশ-কাল-সমাজের কাছে তার রয়েছে অপার অঙ্গীকার। স্থানীয় সাহিত্যিকরা যে মুক্তির স্বপ্ন দেখেছিলেন নানাবিধ অর্গল ভেঙে, নানান অচলায়তনকে অতিক্রম করে চেয়েছিলেন মনুষ্যত্বের মর্যাদা প্রতিষ্ঠা করতে তারই রূপ-রূপান্তর তুলে ধরতে চেয়েছেন লেখক। কালে ও কালান্তরে এই গ্রন্থ তাই স্মরণীয় মূল্য পাবে।

এই ঢাউস গ্রন্থের ভূমিকা রচনা গৌরবের নিশ্চয়। তারচেয়েও বেশি সৌরভের বিষয়, বাঙালির শিল্পসাধনার ভুবনে যোগ হলো আরেকটি কণ্ঠ। হয়তো দূরবর্তী অঞ্চলের অনুচ্চস্বর। তবু এর মূল্য কি কম? ইতিহাসের শক্তি অর্জনে কেন্দ্র ও প্রান্ত তো সবসময় পরস্পরের দিকে হাত বাড়িয়ে রাখে।


মামুন সিদ্দিকী

গবেষণা উপবিভাগ

বাংলা একাডেমি


Title দিনাজপুরের সাহিত্যচর্চার ইতিহাস
Author
Publisher
ISBN 978-984-94554-2-4
Edition 1st Published, 2025
Number of Pages 544
Country বাংলাদেশ
Language বাংলা

Reviews and Ratings

sort icon

Product Q/A

Have a question regarding the product? Ask Us

Show more Question(s)

Customers Also Bought

loading

Similar Category Best Selling Books

prize book-reading point
Superstore
Up To 65% Off

Recently Viewed

cash

Cash on delivery

Pay cash at your doorstep

service

Delivery

All over Bangladesh

return

Happy return

7 days return facility

Video

0 Item(s)

Subtotal:

Customers Also Bought

Are you sure to remove this from bookshelf?

Write a Review

দিনাজপুরের সাহিত্যচর্চার ইতিহাস

মোজাম্মেল বিশ্বাস

৳ 1,118 ৳1300.0

Please rate this product