সাহিত্য এবং সংস্কৃতি কাব্য বিহীন অপরিপূর্ণ। নিঃসন্দেহে প্রবন্ধ, উপন্যাস কিংবা নিবন্ধিত গ্রন্থাবলী বাংলা সাহিত্যের অন্যতম অংশ। তদাপি গীতিকাব্য বাংলা সাহিত্যের নিশ্চিত বিস্ময়কর অবিচ্ছেদ্য অংশ বটে। কাব্যের সারংশ সংক্ষিপ্ত যার ভাব সম্প্রসারণ যাকে উপন্যাস বা প্রন্ধ, গল্প হিসেবে আমরা সর্বদা দেখতে পাই। কাব্যের প্রকারভেদ হরেক রকম হতে পারে। কাব্যের মূল প্রকারভেদ মূলত দুটি: মন্ময় কাব্য অপরটি তন্ময় কাব্য, এছাড়া রয়েছে বিষয় ও আঙ্গিক ভেদে মহাকাব্য, গীতিকাব্য, শোককাব্য, সনেট ও গদ্য কবিতা উল্লেখযোগ্য।
শৈশবে নয় বরং কৈশোরে আর যৌবনে আমার লেখা কম করে হলেও গোটা দশেক পাণ্ডুলিপি কোথায় যে সংরক্ষিত আছে তার কোনো হায় হুদ্দিশ আমার নাই। বলা বাহুল্য, কিছু আঘাত সময়ের ব্যাবধানে যার ক্ষত ভরে যায়। তবে এ কথাও সত্য যে প্রকৃত অর্থে এমন কিছু গভীর আঘাত সময়ের সাথে তার ক্ষত মিশে গেলেও তার কঠিন দাগ ভুক্তভুগিকে সাথে নিয়েই এই পৃথিবী থেকে চির বিদায় নিতে হয়।
আমার ধারণা এই ক্ষুদ্র কাব্য পুস্তকটি অধ্যায়ন করে সকল প্রকার কাব্যের স্বাদ পাঠক পাবেন নিশ্চিত। তাছাড়া ছন্দের মূর্ছনায় চিরন্তন সত্য এবং বাস্তব জীবন যাপনের অভিজ্ঞতার প্রতিবিম্ব স্পষ্ট আমার কাব্য গুলোতে আছে। শিক্ষণীয় অনেক কিছুই পাবেন যার সবটাই হয়তো আপনার জানা কিন্তু তার বিন্দু মাত্র আপনি কখনো হয়তো অন্বেষণ করেন নাই বা প্রয়োজন মনে করেন নাই।
কাব্যে বর্ণিত অনেকগুলো লাইন হুবহু আপনার জীবনের সাথে সম্ভাব্য মিলে যাবে, তবে কাউকে ব্যাক্তিগত ভাবে উদ্দেশ্য করে এই কাব্য রচিত হয়নি তা আমি হলফ করে বলতে পারি।