14

রুদ্দুর ভরপুর কল্পদুপুর

রুদ্দুর ভরপুর কল্পদুপুর (হার্ডকভার)

TK. 250 TK. 215
কমিয়ে দেখুন
tag_icon

রিচার্জেবল ফ্যানে ৬৫% পর্যন্ত ছাড়, মাত্র ৩২৯৳ থেকে শুরু!

এই ই-বুক গুলোও দেখতে পারেন

বইটই

বইটির বিস্তারিত দেখুন

অনুভূতির অনুবাদ

আশির দশকের সামরিক স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের উত্তাল সময়ে যে ঐতিহাসিক সাংস্কৃতিক সংগ্রামের ধারা জন্ম নিয়েছিল, তারই এক দীপ্ত সংগঠন 'জাতীয় কবিতা পরিষদ' সেই সংগ্রামী সময়ের একজন নিষ্ঠাবান প্রতিষ্ঠাকালীন সংগঠক কবি রোকেস লেইস-যিনি পরপর দুইবার সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে কবিতা ও সংগঠনকে একই সুতোয় গেঁথে রেখেছেন।

প্রকৃতির লীলাভূমি সুনামগঞ্জ-হাওর, বাওর, নদী-নালা আর সবুজ দিগন্তের সন্তান তিনি। এই ভূগোল শুধু তাঁর জীবনের প্রেক্ষাপট নয়, তাঁর কবিতারও রক্তধারা। স্কুলজীবনেই লেখায় হাতেখড়ি; আর আশির দশকেই প্রকাশিত হয় তাঁর।

প্রথম কাব্যগ্রন্থ 'অন্যমনে প্রতিবিম্ব'। সেই শুরু-আজও থেমে নেই। ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাগত নানামুখী ব্যস্ততার মাঝেও তিনি নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন-নীরবে, নিষ্ঠায়, গভীর মমতায়।।

তাঁর সদ্যপ্রকাশিত কাব্যগ্রন্থ 'রুদ্দুর ভরপুর কল্পদুপুর'-নাম শুনলেই বোঝা যায় কবির কাব্যমানস। এখানে আমরা পাই এক অবারিত চেতনার মানুষ, এক মুক্ত

সত্তার কবি। তাঁর কবিতায় প্রতিফলিত হয়েছে প্রিয় স্বদেশ, মাটি, মানুষ ও প্রকৃতির বহুমাত্রিক স্বরূপ। পাহাড় চিরে বেরিয়ে আসা ঝর্ণার মধুর কলধ্বনি, হাওরের সীমাহীন বিস্তার, আদিগন্ত শস্যক্ষেতের প্রশান্ত সবুজ কিংবা বনানীর সোনালি আভা-সবই তাঁর শব্দে নতুন প্রাণ পায়।

মানবমনের জগৎ পৃথিবীর সবচেয়ে রহস্যময় অধ্যায়। প্রেম ও বিরহ, ভালোবাসা ও ঘৃণা, দ্বেষ-বিদ্বেষ, প্রতিহিংসা, শোক, আনন্দ ও বেদনার মতো অনির্বচনীয় অনুভূতিগুলোকে কবি রোকেস লেইস রূপ দিয়েছেন এক দক্ষ ও অভিজ্ঞ শব্দশ্রমিকের হাতে-কখনো কোমল তুলির আঁচড়ে, কখনো দৃঢ় ও প্রত্যয়ী হাতুড়ির আঘাতে।

শুধু কবিতায় নয়, শিল্পকলার আরেক হৃদয়স্পর্শী মাধ্যম সংগীত রচনাতেও তিনি

তাঁর সমান পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন। সুর, তাল ও লয়ের সঙ্গে সংবেদনশীল শব্দের সম্মিলনে তাঁর রচিত গান শ্রোতার অন্তর জয় করে নেয়। ভারতের বিশিষ্ট সংগীতশিল্পী চলোমী চট্টোপাধ্যায় তাঁর লেখা কয়েকটি গানে সুরারোপ ও কণ্ঠদান করেছেন। কবির শব্দচয়নের অপূর্ব ধ্বনি-মাধুর্য ও ভাবগভীরতার কারণে এসব গান সময় অতিক্রম করে চিরন্তন আবেশ সৃষ্টি করেছে।

আমার দৃঢ় বিশ্বাস, 'রুদ্দুর ভরপুর কল্পদুপুর' যেমন তাঁর পুরোনো পাঠকদের হৃদয় স্পর্শ করবে, তেমনি নতুন পাঠকদেরও গভীরভাবে আকৃষ্ট করবে। এই সদ্যপ্রকাশিত কাব্যগ্রন্থের জন্য আমি পাঠকপ্রিয়তার উজ্জ্বল প্রত্যাশা রাখছি।


মোহন রায়হান

সভাপতি

জাতীয় কবিতা পরিষদ

Title রুদ্দুর ভরপুর কল্পদুপুর
Author
Publisher
Edition 1st Published, 2026
Number of Pages 104
Country বাংলাদেশ
Language বাংলা

Reviews and Ratings

sort icon

Product Q/A

Have a question regarding the product? Ask Us

Show more Question(s)

Customers Also Bought

loading

Similar Category Best Selling Books

prize book-reading point
Superstore
Up To 65% Off

Recently Viewed

cash

Cash on delivery

Pay cash at your doorstep

service

Delivery

All over Bangladesh

return

Happy return

7 days return facility

Video

0 Item(s)

Subtotal:

Customers Also Bought

Are you sure to remove this from bookshelf?

Write a Review

রুদ্দুর ভরপুর কল্পদুপুর

রোকেস লেইস

৳ 215 ৳250.0

Please rate this product