এসো আমল করি, জীবন গড়ি (১-১৬ খন্ড)
আত্মশুদ্ধি ও আমলের পথে এক অনন্য বই সিরিজ
দুনিয়ার চাকচিক্য, অন্তরের রোগ আর চারপাশের ফিতনার ভিড়ে আমরা কি হারিয়ে ফেলছি আমাদের আসল গন্তব্য? ঈমানকে সতেজ করতে এবং জীবনকে সুন্নাহর আলোয় আলোকিত করতে আমরা নিয়ে এসেছি ১৬টি অমূল্য বইয়ের বিশেষ প্যাকেজ— "এসো আমল করি জীবনগড়ি সিরিজ"।
আপনার আত্মিক প্রশান্তি আর পরকালীন পাথেয় গোছাতে এই সিরিজটি হতে পারে আপনার নিত্যসঙ্গী।
কী থাকছে এই সিরিজে?
এই সিরিজের প্রতিটি বই সাজানো হয়েছে কোরআন ও সুন্নাহর নির্যাস দিয়ে, যা আপনার জীবনের প্রতিটি ধাপে গাইড হিসেবে কাজ করবে:
১. বিলাসিতা থেকে দূরে থাকুন: ভোগবিলাসের মরণব্যাধি থেকে বাঁচুন।
২. মুনাফিকি করবেন না: জাহান্নামের সর্বনিম্ন স্তর থেকে নিজেকে রক্ষা করুন।
৩. গাফিলতি পরিহার করুন: দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করুন।
৪. আসক্তি থেকে দূরে থাকুন: কামনা-বাসনাকে সঠিক পথে পরিচালনা করুন।
৫. প্রবৃত্তির অনুসরণ করবেন না: নফসকে নিয়ন্ত্রণ করে প্রকৃত শান্তি খুঁজুন।
৬. নতৃত্বের মোহ ত্যাগ করুন: ইখলাস ধরে রাখার গোপন সূত্র জানুন।
৭. অবৈধ প্রেম থেকে বাঁচুন: হৃদয়ের প্রকৃত প্রশান্তি কেবল আল্লাহর ভালোবাসায়।
৮. দুনিয়ার মোহ থেকে বাঁচুন: ক্ষণস্থায়ী জগতের মরীচিকা চিনুন।
৯. ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন: সালাফদের পথে চলে অন্তরকে নরম রাখুন।
১০. অহংকারী হবেন না: জান্নাতের পথে প্রধান অন্তরায় দূর করুন।
১১. ইবাদতে মনোযোগী হোন: ইখলাস ও একাগ্রতার সাথে আমল কবুল করান।
১২. আল্লাহর উপর ভরসা রাখুন: তাওয়াক্কুলের মাধ্যমে জীবনের সফলতা আনুন।
১৩. আল্লাহকে ভালোবাসুন: মুমিনের হৃদয়ের শ্রেষ্ঠ খোরাক সংগ্রহ করুন।
১৪. আল্লাহকে ভয় করুন: অন্তরের প্রদীপ জ্বালিয়ে রবের দিকে ছুটে চলুন।
১৫. আল্লাহর রহমতের আশাবাদী হোন: ফিতনার যুগে নিরাশা ঝেড়ে ফেলুন।
১৬. মুত্তাকি হোন: তাকওয়ার মাধ্যমে আল্লাহর নিকট মর্যাদা বৃদ্ধি করুন।
আজকের ফিতনা ও বিভ্রান্তির যুগে—
নিজেকে সংশোধন করতে, হৃদয়কে পরিশুদ্ধ করতে এবং আমলের প্রতি আগ্রহ বাড়াতে এই সিরিজ হতে পারে আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ সহচর।