ডায়াবেটিসঃ ভয় না জয়?

ডায়াবেটিসঃ ভয় না জয়? (পেপারব্যাক)

ডায়াবেটিস জীবন থামিয়ে দেয় না—জ্ঞানহীনতা থামিয়ে দেয়

TK. 450 TK. 339
কমিয়ে দেখুন
tag_icon

রিচার্জেবল ফ্যানে ৬৫% পর্যন্ত ছাড়, মাত্র ৩২৯৳ থেকে শুরু!

প্রি-অর্ডারের এই পণ্যটি 23 Apr 2026 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে.

এই ই-বুক গুলোও দেখতে পারেন

বইটই

বইটির বিস্তারিত দেখুন

ডায়াবেটিস—শব্দটি আজ আমাদের সবার পরিচিত।

বাংলাদেশসহ সারা বিশ্বে এটি সবচেয়ে দ্রুত বাড়তে থাকা দীর্ঘমেয়াদি রোগগুলোর একটি।

তবে আশ্চর্যের বিষয় হলো, ডায়াবেটিস নিয়ে এখনও অনেক ভুল ধারণা, ভয়, অর্ধসত্য তথ্য ও বিভ্রান্তি ছড়িয়ে আছে। আমরা প্রায়ই এমন কিছু কথা শুনি—

  1. “ডায়াবেটিস হলে তো সব শেষ!”
  2. “চিনি না খেলেই তো ডায়াবেটিস ঠিক হয়ে যায়!”
  3. “ঔষধ বা ইনসুলিন শুরু করলে জীবনে আর কখনো বন্ধ করা যায় না!”

বাস্তবে, এসবের বেশিরভাগই ভুল ধারণা। ডায়াবেটিস কোনো অভিশাপ নয়; সঠিক জ্ঞান, নিয়মিত জীবনযাপন এবং সচেতনতা থাকলে ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

এই বইয়ে সেই ভুল ধারণাগুলো ভেঙে সহজ ভাষায়, বাস্তব উদাহরণ, খাদ্য–ব্যায়াম নির্দেশনা, এবং চিকিৎসাবিজ্ঞানের নির্ভরযোগ্য তথ্য দিয়ে ডায়াবেটিস সম্পর্কে একটি পরিষ্কার ও প্র্যাকটিক্যাল ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

কেন এই বইটি লেখা হলো?

ডায়াবেটিস সম্পর্কে সাধারণ মানুষ সহজ ভাষায় লেখা, স্পষ্ট উদাহরণসহ, একটি পূর্ণাঙ্গ বই খুব কমই পান। চিকিৎসাবিষয়ক বেশিরভাগ বইতেই থাকে কঠিন টার্ম, জটিল ব্যাখ্যা, যা অনেক পাঠকের জন্য বুঝতে পারা অনেক কঠিন হয়ে যায়।

প্রতিদিন যেসব রোগী দেখা যায়, তাদের প্রায় সবার মধ্যেই কিছু সাধারণ সমস্যা লক্ষ্য করি—

  1. কেউ জানেন না কি খাবেন আর কি খাবেন না
  2. কেউ বোঝেন না কখন এবং কোন পরীক্ষা করতে হবে
  3. কেউ বুঝতে পারেন না কেনো শরীরে জটিলতা তৈরি হয়
  4. অনেকেই মনে করেন ইনসুলিন মানেই শেষ ধাপ, তাই ভয় পান

ঠিক এই জায়গাগুলোতেই মানুষের প্রয়োজন হয় এমন একটি বইয়ের যেখানে ডায়াবেটিসকে ব্যাখ্যা করা হবে সহজ ভাষায়, সরল উদাহরণ দিয়ে, এবং বিজ্ঞানভিত্তিক সঠিক তথ্য ব্যবহার করে যেনো এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট এবং সঠিক ধারণা লাভ করা যায়।

এই বইটি তাদের জন্যই লেখা—

যারা ডায়াবেটিস সম্পর্কে বিভ্রান্তি নয়, বরং পরিষ্কার ধারণা, বাস্তব নির্দেশনা, এবং দৈনন্দিন জীবনে কাজে লাগানো যায় এমন পরামর্শ জানতে চান।


বইটির উদ্দেশ্য

এই বইটির মূল লক্ষ্য তিনটি—

১) ডায়াবেটিস সংক্রান্ত সঠিক জ্ঞান

ডায়াবেটিস আসলে কী? কেন হয়? কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়?

সবকিছুই সহজ ব্যাখ্যায় বাস্তব উদাহরণসহ তুলে ধরা হয়েছে, যাতে যে কেউ একবার পড়লেই স্পষ্ট ধারণা পান।

২) ডায়াবেটিসের ব্যাপারে ভয় দূর করা

ডায়াবেটিস মানেই জীবন শেষ এ ধারণাটি ভুল।

সঠিক নিয়ম জানলে এবং তা মেনে চললে একজন ডায়াবেটিস রোগীও সম্পূর্ণ স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করতে পারেন।

৩) ডায়াবেটিস কে নিয়ন্ত্রণ করার উপায়

কি খাবেন, কীভাবে ব্যায়াম করবেন, কোন পরীক্ষা কখন করবেন, ঔষধ ও ইনসুলিনের ভূমিকা কী?

সকল বিষয়ই ধাপে ধাপে সাজানো হয়েছে যাতে এটি আপনার সম্পূর্ণ “জীবনযাপন গাইড” হয়ে ওঠে। এই বইয়ের প্রতিটি অধ্যায় এমনভাবে লেখা হয়েছে যে একজন পাঠক ঔষধ, ইনসুলিন, খাবার, ব্যায়াম, রোজা, ভ্রমণ, পায়ের যত্ন সহ সকল বিষয়ে পরিষ্কার, ব্যবহারযোগ্য এবং সহজ নির্দেশনা পাবেন।

পাঠক কীভাবে উপকৃত হবেন?

এই বইয়ে পাঠক পাবেন—

✔ ডায়াবেটিসের A–Z ধারণা

✔ নিজের রক্তের স্যুগার এর কি অবস্থা তা কীভাবে বুঝবেন

✔ ডায়াবেটিস অনিয়ন্ত্রণের জটিলতা কেন হয়

✔ খাদ্যতালিকা ও প্লেট মেথড

✔ ব্যায়াম ও ঘুমের নিয়ম

✔ Sick day rules

✔ রোজায় ডায়াবেটিস ম্যানেজমেন্ট

✔ ভ্রমণকালীন সময়ে করনীয়

✔ শিশু, কিশোর ও গর্ভবতী মায়েদের জন্য বিশেষ অধ্যায়

✔ ডায়াবেটিক ফুট প্রতিরোধ

✔ বাস্তব সফলতার গল্প

✔ জরুরি করণীয়; একটি প্রিন্টযোগ্য গাইড

এই বইটি যেন প্রতিটি পরিবারের একটি স্বাস্থ্য সহায়ক বই হয়ে থাকে—সেই ইচ্ছে থেকেই এর যাত্রা শুরু।


শেষ কথা—ডায়াবেটিস কোনো অভিশাপ নয়

ডায়াবেটিস ভয় পাওয়ার মতো কিছু নয়, এটি একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ।

সঠিক জ্ঞান, প্রয়োজনীয় সচেতনতা, আর একটু সুশৃঙ্খল জীবনযাপন - এই তিনটির সমন্বয়েই একজন মানুষ পুরোপুরি স্বাভাবিক, সুস্থ এবং সক্রিয় জীবন কাটাতে পারেন।

এই বইয়ের প্রতিটি লাইন সেই বার্তাই আরও দৃঢ় করবে, যাতে একজন পাঠক আত্মবিশ্বাসের সাথে বলতে পারেন—

“ডায়াবেটিস আছে, কিন্তু জীবন থেমে নেই—আর কখনো থামবেও না।”

Title ডায়াবেটিসঃ ভয় না জয়?
Author
Publisher
ISBN 9789842932595
Edition 1st Published, 2026
Number of Pages 176
Country বাংলাদেশ
Language বাংলা

Reviews and Ratings

sort icon

Product Q/A

Have a question regarding the product? Ask Us

Show more Question(s)

Customers Also Bought

loading

Similar Category Best Selling Books

prize book-reading point
Superstore
Up To 65% Off

Recently Viewed

cash

Cash on delivery

Pay cash at your doorstep

service

Delivery

All over Bangladesh

return

Happy return

7 days return facility

Video

0 Item(s)

Subtotal:

Customers Also Bought

Are you sure to remove this from bookshelf?

Write a Review

ডায়াবেটিসঃ ভয় না জয়?

ডা. এস এম শহীদুল ইসলাম

৳ 339 ৳450.0

Please rate this product