শাহাদাত সাহেব তার অফিস রুমে বসে আছেন। তার বাম হাতে সিগারেট আর ডান হাতে কড়া লিকারের রং চা। বিশেষ করে সকাল সকাল কড়া লিকারের রং চা আর একটা সিগারেট না হলে সকালটা যে তার পরিপূর্ণতা পায় না। তিনি সকালে যখন অফিসে বসেন, তখনি পিয়ন ছেলে তার জন্য দ্রুত রং চা তৈরি করে নিয়ে আসেন। তার উপর আজ একটি বিশেষ দিন। কারণ উনার সাথে অফিসে এসেছন রংধনু ফ্যাশন হাউজের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদুল ইসলাস। হঠাৎ করে যেন পিয়নের মাথায় দ্রুতগতিতে বৈশাখের বজ্রপাত ধেয়ে আসছে। কি থেকে কি করবেন। কিছুই বুঝতে পারছেন না পিয়ন। শাহাদাত সাহেবের হাতের সিগারেট জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাচ্ছে কিন্তু তিনি সিগারেটে টান দিচ্ছেন না। তার পাশে বসে আছেন রিয়াদুল ইসলাম সাহেব। শাহাদাত এবং রিয়াদ সাহেবের চোখে মুখে চিন্তার জলছাপ লেপটে আছে। এ যেন চিন্তার পারমাণবিক মিসাইল আক্রমণ করেছে দুজনকে। এখন কি করা যেতে পারে। আজকের মধ্যে পনেরো লক্ষ টাকা যে করেই হোক ব্যবস্থা করতে হবে। কিন্তু কিভাবে তা সম্ভব হবে। জিরো থেকে কিভাবে হিরো হতে হয়। সেই মন্ত্র তাদের জানা আছে। কেন’না এই শহরে একদিন চল্লিশ/পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করেন। আজ তারাই এ শহরে উঁচু পর্যায়ের ব্যবসায়ীদের মধ্যে একজন। যে বয়সে লেখাপড়ার পাশাপাশি ছেলেরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। সে-বয়সে ওরা লেখাপড়ার পাশাপাশি ব্যবসার দিকে ঝুঁকে গিয়েছে। সরকারী চাকরী-বা-প্রাইভেট কম্পানীতে চাকরী খোঁজ-খবর নেননি। তাদের চোখে-মুখে কিন্তু একটি স্বপ্ন কি-ভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়? আজ তারা একজন সফল উদ্যোক্তা। বিশেষ করে এই তরুণ বয়সে ব্যবসা করে নিজেদের ভাগ্য তো পরিবর্তন করে ফেলেছেন। তারা এখন বেশ কয়েকজন বেকার যুবকদের তাদের প্রতিষ্ঠানে চাকরী দিয়ে বেকারত্ব দূর করেছে। সফল উদ্যোক্তা হওয়ার জন্য কিছু বেশ কিছু বিষয় থাকা অত্যন্ত জরুরী। প্রথমে নিজের মধ্যে থাকতে হবে আত্মবিশ্বাস। যে আত্মবিশ্বাস দিয়ে নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। কখনো পিছু পা হওয়া যাবে না। সেই আত্মবিশ্বাসের উপর নির্ভর করে নিতে হবে ঝুঁকি। কারণ আপনি যখন কোনো কাজে নিজেকে নিয়োজিত করবেন।