"লেখকের কথা "
জীবন মানেই হাজারো গল্পের সমাহার আমরা কেবল তা অনুলিখন করি মাত্র!
জীবনের এই যাত্রা পথে রয়েছে— সুখ, দুঃখ, আশা, হতাশা,পাওয়া, না পাওয়া আর সংগ্রামে ভরা।
আমাদের প্রত্যেকের জীবনে থাকে অগণিত মুহূর্ত, যা আমাদের কখনো হাসায়, কখনো ভাবায় কখনোবা অনুপ্রেরণা যোগায়।
এই বইয়ে আমি এমন কিছু সত্য ঘটনা অবলম্বনে গল্প লিখেছি— যে গল্পগুলো হতে পারে পাঠকের জন্য অনুপ্রেরণা কিংবা নতুন করে উঠে দাড়াবার রসদ।
এই গল্পগুলো আমি তাদের জন্য লিখেছি— যারা শেষ বার নিজেকে নিয়ে ভাবতে চায়, নিজেকে ভালোবেসে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে চায়।
যারা ভুলকে শিক্ষা কিংবা শেখার নতুন কৌশল ভেবে সামনে এগিয়ে যেতে চায়।
আমাদের পরিবারে সমাজে এমন কিছু মানুষ আছেন, যারা কখনো হাল ছাড়েননি, ভেঙে পড়েননি, নিজের আত্মবিশ্বাসকে পুঁজি করেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছেন।
যারা আমাদের শিখিয়ে দেয়—জীবন কখনো সহজ নয়, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসেই তাকে জয় করে নিতে হয়। এই গল্পগুলো আমি অনুলিখন করেছি সেই উদ্দেশ্য —যেন প্রতিটি পাতায় আপনি খুঁজে পান আশা,শক্তি এবং জীবনের সৌন্দর্য।
এই সংকলনের গল্পগুলো আপনাকে হাসাবে, ভাবাবে, কখনোবা চোখ ভেজাবে এবং সবশেষে আপনাকে বলবে—আপনি একা নন, জীবনের প্রতিটি ধাপেই নিজের আত্মবিশ্বাস আপনার সঙ্গেই আছে।
মানুষ যখন সংগ্রামে ভেঙে পড়ে, তখনও একবার শেষ চেষ্টা করার মানসিকতা আমাদের আলোর দিকে নিয়ে যায়। এই বইয়ের গল্পগুলো এমন মানুষদের জীবনের ই অংশ...
আমি আশাবাদী —এই গল্পগুচ্ছ পড়ে আপনি নিজের জীবনের দিকে একটু আলোকিত চোখে তাকাতে পারবেন।
সত্য ও বাস্তবতার আদলে লেখা "জীবনের কাছাকাছি" গল্প ভ্রমণে আপনাকে স্বাগতম
পড়ুন, অনুভব করুন, এবং জীবনের কাছাকাছি থাকুন।
ভালোবাসার ছায়ায়,
নাজমা মনি