কিছু কথা..
মানব জীবন কর্মমুখর, প্রত্যাহিক কর্মব্যস্ততা, সাংসারিক দায়িত্ববোধ এবং সামাজিক দায়বদ্ধতা থেকে মানব জীবনের সময়কাল প্রবাহিত হয়। আর এই প্রবাহমান ধারায় ক্ষণিক অবসরের কিছুটা সময় নিজের একান্ত ভালো লাগা ও প্রিয় শখের সৌজন্যে চিন্তা-চেতনা, ভাবনার মিশ্ররসে ভালো কিছু সৃষ্টির প্রয়াসে এমনই এক প্রতিফলন সাহিত্যকর্ম যেখানে প্রতিধ্বনি হয় জনমণের মানবিক কিছু চরিত্র, কিছু ঘটনার উত্তরণে মানবিক বোধ,চেতনা ও ঘটনা এবং চরিত্র থেকে উপসংহারে ঘটনার দিকদর্শন, জীবন বোধ ও সাহিত্য রস ।।
জোনাকির আলোৃৃঔঙঘঅকওজ অখঙ
জোনাকির আলো” কোনো সাধারণ কাব্যগ্রন্থ নয়—এটি অন্ধকার সময়ে একফোঁটা নরম আলো, ক্লান্ত হৃদয়ে এক মৃদু আশ্বাস, হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসের পুনর্জন্ম। প্রকৃতি,প্রেম, গ্রামীণ জীবন ও নাগরিক জীবন, এমনকি ফেলে আসা ছোটবেলা, প্রকৃতির সাথে বেড়ে ওঠা, প্রতাহিক জীবনচিত্র, এবং অনুপ্রেরণা, উদ্দীপনাকে, সামনের এগিয়ে যাওয়াকে ভালোবাসার রঙে ফুটিয়ে তোলা শৈল্পিক অনুভুতিইৃজোনাকির আলো।
মানুষ কেন এই বইটি পড়বে?
কারণ মানুষের জীবন শুধু হাসির নয়—ভাঙা স্বপ্ন, হারানো মানুষ, অপূর্ণতা, আশা , স্বপ্ন, বাস্তবতা, প্রকৃতির অকৃত্রিম ভালোবাসা আর ফেলে আসা সুমধুর স্মৃতি, চলার পথে অনেক সুন্দর মনের মানুষ সাথে ঘটমান স্মৃতির সমষ্টিই আমাদের বাস্তবতা। সেই বাস্তবতার প্রতিটি স্তরকে স্পর্শ করেছে ুজোনাকির আলো”। এখানে রয়েছে অতীতের স্মৃতির নরম ব্যথা, বর্তমানের সংগ্রামের সত্য কথা, আর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় আহ্বান।
এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতা—
প্রকৃতি প্রেম, জীবন ও জগত
কখনো ভালোবাসার উষ্ণ স্পর্শ, কখনো আত্মসমালোচনার আয়না, কখনো প্রেরণার দীপ্ত শিখা, আবার কখনো নতুন করে শুরু করার উৎসাহ
মানুষের পড়া প্রয়োজন কেন?
কারণ আমরা প্রায়ই নিজের ভেতরের আলোকে ভুলে যাই। জীবনের দৌড়ে ক্লান্ত হয়ে পড়ি। জোনাকির আলো” মনে করিয়ে দেয়—অন্ধকার যতই গভীর হোক, ক্ষুদ্র আলোও পথ দেখাতে পারে। যেমন একটি জোনাকি রাতের নিস্তব্ধতায় নিজের আলোয় জ্বলে ওঠে, তেমনি এই বইয়ের কবিতাগুলো পাঠকের অন্তরে জ্বালিয়ে দেবে আত্মবিশ্বাসের আলো।
মানুষের ভালো লাগবে কেন?
কারণ এই কবিতাগুলো কৃত্রিম নয়—এগুলো জীবনের কাছাকাছি। পাঠক নিজের গল্প খুঁজে পাবেন প্রতিটি লাইনে। মনে হবে, এ তো আমারই কথা!”
ভালোবাসা, ভালোলাগা, বিচ্ছেদ, সংগ্রাম, প্রকৃতির অপরূপ সৌন্দর্য,অনুপ্রেরণা, ভালোমনের মানুষের আশির্বাদ,মা ও বাবার স্নেহ- মমতা, প্রিয়জনের প্রার্থনা—সব মিলিয়ে এটি হয়ে উঠবে এক আত্মার সংলাপ।
কোন না কোন কবিতা ঠিক আপনার হবে !খুঁজে পাবেন নিজেকে, পাবেন আপনার অমূল্য অস্তিত্বকে..!