বিরহের সাথে বসবাস

বিরহের সাথে বসবাস (হার্ডকভার)

এই ই-বুক গুলোও দেখতে পারেন

বইটই

বইটির বিস্তারিত দেখুন

আজ এত শত প্রযুক্তির ভিড়ে,

মৃত্যু ঘটেছে সেই অমর বিকেলবেলাগুলোর।

আজ এত শত প্রযুক্তির ভিড়ে,

মৃত্যু ঘটেছে সেই স্মৃতিবিজড়িত ছেলেবেলার।


আজকের কোনো শিশু

হয়তো কোনোদিন কারোর কণ্ঠে

“এক, দুই, তিন, চার”—শব্দ শুনতে পাবে না।

হয়তো কোনোদিন তিলো দেওয়ায়

উচ্চস্বরে চেঁচিয়ে উঠবে না কোনো শিশু।

হয়তো কোনোদিন বালিকার কণ্ঠের “কিতকিত” শব্দ

হঠাৎ থেমে যাবে না সন্ধ্যা নামার কারণে।


গোল্লাছুট আর বউতোলার মতো শব্দে

পরিচিত হবে না আজকের দিনের কোনো শিশু।

আর কোনো চাঁদ রাতের দিবসে

হাওয়াই ওড়ানোর প্রতিযোগিতা হবে না।

হবে না কোনো গাছের ডাব চুরি করার প্রতিযোগিতা।

হয়তো আর কোনো পুকুর ঘোলাটে হবে না কোনোদিন।


আর কোনো গাছের ডাল থেকে

কেউ নদীর জলে ঝাঁপ দেওয়ার আনন্দ পাবে না।

হয়তো কোনোদিন কালবৈশাখী ঝরে

আম কুড়াতে যাবে না আজকের কোনো শিশু।

হয়তো কারোর ব্যাটের আঘাতে

আর নিখোঁজ হবে না কোনো বল।


আর কোনো বালকের প্রেমপত্র ধরা পড়বে না!

আর কোনো চুলে গুঁজে রাখা চিঠি ঝরে পড়বে না!

হয়তো কোনো পিতা আর বিনয়স্বরে

বলবে না—“বাবা, ঝগড়া করো না।”

আর কোনো মাতা তার আদরমিশানো

শাসনে জড়াবে না তার শিশুকে।

আজ এত শত প্রযুক্তির ভিড়ে,

স্ক্রিনের আলোয় বড় হতে হতে

শৈশব শিখে নিয়েছে নীরব থাকা।

ডিজিটাল সময়ের নির্লিপ্ত বুকে

চিরনিদ্রায় শুয়ে আছে

লুকোচুরি, গোল্লাছুট, ডাংগুলি—

আর আমাদের সেই বিকেলগুলো,

যাদের আর কোনো উত্তরাধিকার নেই।

Title বিরহের সাথে বসবাস
Author
Publisher
ISBN 9789843975813
Edition 1st Published, 2026
Number of Pages 80
Country বাংলাদেশ
Language বাংলা

Reviews and Ratings

sort icon

Product Q/A

Have a question regarding the product? Ask Us

Show more Question(s)

Customers Also Bought

loading

Similar Category Best Selling Books

prize book-reading point
Superstore
Up To 65% Off

Recently Viewed

cash

Cash on delivery

Pay cash at your doorstep

service

Delivery

All over Bangladesh

return

Happy return

7 days return facility

Video

0 Item(s)

Subtotal:

Customers Also Bought

Are you sure to remove this from bookshelf?

Write a Review

বিরহের সাথে বসবাস

সালমান আরেফীন

৳ 250 ৳250.0

Please rate this product