ইসলামী শিল্পে সৌন্দর্যবোধের মূলনীতি এবং এর নান্দনিক অভিব্যক্তির মৌলিক ভিত্তি হচ্ছে তাওহিদ বা একত্ববাদ। কেন ইসলামী শিল্প স্বতন্ত্ররূপে বিকশিত হয়েছে, এর বহুবিধ রূপ ও বিন্যাস কী, এর অন্তর্নিহিত যুক্তি কী এবং মুসলিম শিল্পী তাঁর শিল্পকর্মের মাধ্যমে কোন বার্তা পৌঁছে দিতে চান বা কোন অনুভূতি জাগ্রত করতে চান- এই গ্রন্থে একত্ববাদী দৃষ্টিভঙ্গিতে সেসব প্রশ্নের গভীর অনুসন্ধান করা হয়েছে। একত্ববাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী দৃশ্যমান শিল্প কেবল সৌন্দর্যের মানদণ্ডেই নয়, বরং এর ব্যবহারিক উপযোগিতা ও অর্থবহতার আলোকে মূল্যায়িত হয়।
গ্রন্থটি অতীতের সুন্দর নিদর্শন, দুর্লভ বস্তু বা সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক অধ্যয়নের বিষয় হিসেবে বিবেচনার সীমিত দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে ইসলামী শিল্পকে জ্ঞানতাত্ত্বিক বিষয় হিসেবে দেখার আহ্বান জানিয়েছে। ইসলামী শিল্প জাদুঘরের কোনো প্রাচীন বস্তু নয়, একটি আধুনিক ‘বিজ্ঞান’; বস্তুগত ধারণার বাইরে একটি দৃষ্টিভঙ্গি, নীতি, তত্ত্ব ও পদ্ধতির সঙ্গে সম্পর্কিত তাত্ত্বিক কাঠামো। এই তাত্ত্বিক কাঠামো ইসলামী শিল্পসৌন্দর্যের সমালোচনামূলক দার্শনিক বিজ্ঞান নির্মাণের ভিত্তি; যাকে বলা হয় ‘ইসলামী শিল্পবিজ্ঞান’ বা ‘ইসলামী নান্দনিকতা’।
আরবিতে ‘অ্যাস্থেটিকস’ বা নন্দনতত্ত্বের সমার্থক শব্দ হিসেবে ‘জামালিয়া’ ব্যবহার করা হয়। কুরআনে বর্ণিত ‘হুসন’ (উত্তম) বা ‘জীনাত’ (শোভা) শব্দদুটি ইসলামী শিল্পের নান্দনিকতাকে সংজ্ঞায়িত করে। মুসলিম শিল্পীরা সরাসরি মূর্ত চিত্রায়নের পরিবর্তে জ্যামিতিক নকশা, ক্যালিগ্রাফি ও বিমূর্ত নকশার মাধ্যমে এক অসীম ও শাশ্বত সত্যকে ফুটিয়ে তোলেন। গ্রন্থটিতে ইসলামী শিল্প সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণাগুলো বিশ্লেষণ করে সমালোচনার জবাব দেওয়া হয়েছে। প্রাচ্যবাদী চিন্তাধারায় ইসলামী শিল্পকে বিচারের সাংস্কৃতিক ও নান্দনিক কাঠামো ইসলামিক ওয়ার্ল্ড ভিউ-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেক্ষেত্রে বইটি ইসলামী শিল্পকে বোঝার ক্ষেত্রে একটি গভীরতর, আত্মিক ও তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে- যেখানে সৌন্দর্য, অর্থ, ব্যবহারিকতা ও ঐশী একত্বতা একসূত্রে মিলিত।
Professor Hanash has a PhD (1999) from the Institute of History and Scientific Arabic Heritage of Higher Studies, and is currently an instructor in Islamic arts, and head of the Academic Department of the College of Islamic Arts and Architecture at the International Islamic Sciences University in Jordan. He is interested in Arabic calligraphy and its artistic and critical issues, and has authored more than 10 books and many studies in this field.