Close
  • Look inside image 1
  • Look inside image 2
  • Look inside image 3
  • Look inside image 4
  • Look inside image 5
  • Look inside image 6
  • Look inside image 7
  • Look inside image 8
  • Look inside image 9
  • Look inside image 10
  • Look inside image 11
হাদিসের বিশুদ্ধতা নির্ণয়ের মানদণ্ড image

হাদিসের বিশুদ্ধতা নির্ণয়ের মানদণ্ড (পেপারব্যাক)

ইসরার আহমেদ খান

TK. 125 Total: TK. 100
You Saved TK. 25

down-arrow

20

হাদিসের বিশুদ্ধতা নির্ণয়ের মানদণ্ড

হাদিসের বিশুদ্ধতা নির্ণয়ের মানদণ্ড (পেপারব্যাক)

TK. 125 TK. 100
কমিয়ে দেখুন
tag_icon

রিচার্জেবল ফ্যানে ৬৫% পর্যন্ত ছাড়, মাত্র ৩২৯৳ থেকে শুরু!

আরো দেখুন

এই ই-বুক গুলোও দেখতে পারেন

বইটই

বইটির বিস্তারিত দেখুন

সনদ ও মতনের ওপর ভিত্তি করে হাদিসের সত্যতা নির্ণয় ও বিশুদ্ধতা যাচাই ইসলামি জ্ঞানচর্চার এক অনন্য অধ্যায়। ইসলামের দ্বিতীয় প্রধান উৎস হিসেবে সহিহ হাদিসের মর্যাদার পাশাপাশি জাল ও বিকৃত হাদিসের অস্তিত্বও বিশেষভাবে লক্ষ্যণীয়। এসব ভুয়া ও বিকৃত হাদিসের মাধ্যমে চরমপন্থি আচরণ ও অস্থিরতাকে বৈধতা দেওয়া, নারীদের বিরুদ্ধে প্রকাশ্য ও নির্লজ্জ নিপীড়নকে ন্যায্যতা প্রদান, সহিংস কর্মকাণ্ডে উসকানি এবং বিভ্রান্তিকর ফতোয়া জারির মতো বিপজ্জনক প্রবণতা ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক স্বার্থ, ধর্মীয় মতাদর্শিক দ্বন্দ্ব, অর্থনৈতিক সুবিধা, আধিপত্য বিস্তার ও ধর্মতাত্ত্বিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে উদ্দেশ্যমূলক জালিয়াতির মাধ্যমে অন্তর্ভুক্ত অসংখ্য জাল হাদিস ইসলামের মূল বার্তাকে বিকৃত করেছে এবং তার মৌলিক শিক্ষা ও নৈতিক কাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।


বইটিতে হাদিস যাচাইয়ের মানদণ্ড ও নীতিমালা বিশ্লেষণ করা হয়েছে। প্রাথমিক যুগ থেকেই মুহাদ্দিসগণ সনদের ধারাবাহিকতা, বর্ণনাকারীদের চরিত্র ও স্মরণশক্তি যাচাইয়ের মাধ্যমে হাদিস সংরক্ষণের একটি শক্তিশালী পদ্ধতি গড়ে তুলেছিলেন। তবে সময়ের ব্যবধানে অনেক ক্ষেত্রে হাদিসের টেক্সটের (মতন) মূলবক্তব্য ও অর্থ-এর তুলনায় সনদের বাহ্যিক গ্রহণযোগ্যতাকে অতিমাত্রায় গুরুত্ব দেওয়ায় বিভ্রান্তি দেখা দিয়েছে। কিছু হাদিসের অপব্যবহার ও অপপ্রয়োগ এক হাদিসের সঙ্গে অন্য হাদিসের বিরোধ সৃষ্টি করেছে; যা নবি (সা.)-এর ব্যক্তিত্ব, ইসলামের ন্যায়বিচারমূলক চেতনা ও মানবিক আদর্শের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এমনকি কোথাও কোথাও তা কুরআনের মৌলিক ও সার্বিক শিক্ষার সঙ্গেও বিরোধ তৈরি করেছে।


বইটিতে প্রচলিত নীতির পুনর্বিবেচনা এবং হাদিস যাচাইয়ের ক্ষেত্রে সনদ ও মতন- উভয়ের সমন্বিত ও ভারসাম্যপূর্ণ মূল্যায়নকে আরও দায়িত্বশীল, অন্তর্ভুক্তিমূলক ও কুরআনকেন্দ্রিক করার যুক্তি উদাহরণসহ উপস্থাপন করা হয়েছে। বইটি ভুল তথ্য প্রচারের মাধ্যম হিসেবে হাদিস ব্যবহারের কারণ ও প্রক্রিয়া বিশ্লেষণ করে, জাল হাদিস শনাক্ত ও অপসারণের দায়িত্ববোধ জাগ্রত করে এবং ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে অজ্ঞতা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ার বিপদ সম্পর্কে পাঠককে সচেতন করে তোলে।


Title হাদিসের বিশুদ্ধতা নির্ণয়ের মানদণ্ড
Author
Publisher
ISBN 978-984-29385-6-6
Edition 1st Published, 2025
Number of Pages 40
Country বাংলাদেশ
Language বাংলা

Reviews and Ratings

sort icon

Product Q/A

Have a question regarding the product? Ask Us

Show more Question(s)

Customers Also Bought

loading

Similar Category Best Selling Books

prize book-reading point
Superstore
Up To 65% Off

Recently Viewed

cash

Cash on delivery

Pay cash at your doorstep

service

Delivery

All over Bangladesh

return

Happy return

7 days return facility

Video

0 Item(s)

Subtotal:

Customers Also Bought

Are you sure to remove this from bookshelf?

Write a Review

হাদিসের বিশুদ্ধতা নির্ণয়ের মানদণ্ড

ইসরার আহমেদ খান

৳ 100 ৳125.0

Please rate this product