HSC English Grammar and Composition: A Smart Guide to Exam Success’
সাথে থাকছে একটি সল্যুশন বই ‘Answer Key’ সম্পূর্ণ ফ্রি
Class: – একাদশ , দ্বাদশ ও HSC পরীক্ষার্থী
HSC English Grammar and Composition: A Smart Guide to Exam Success বইটি HSC পরীক্ষার্থী, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ ও পরীক্ষাভিত্তিক Grammar সহায়িকা। বইটিতে বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ grammar rules সহজভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিটি নিয়মের সাথে প্রাসঙ্গিক উদাহরণ, shortcut tips এবং পর্যাপ্ত অনুশীলনী সংযোজন করা হয়েছে, যা পরীক্ষায় নির্ভুল উত্তর দিতে সাহায্য করবে।
এই বইয়ে একাদশ, দ্বাদশ শ্রেণীর English Second Paper এর সিলেবাসের সকল আইটেম Article, Preposition, Special Uses of Some Words and Phrases, Right Form of Verbs, Transformation, Narration, Pronoun Reference, Modifier, Connector, Punctuation, Application, Paragraph, Report Writing, Composition সহ HSC পরীক্ষার গুরুত্বপূর্ণ সব grammar item সহজ ও সাবলীলভাবে আলোচনা করা হয়েছে। সহজ ভাষায় ব্যাখ্যা এবং পরীক্ষাকেন্দ্রিক উপস্থাপনার কারণে দুর্বল শিক্ষার্থীরা ও সহজেই আত্মবিশ্বাসের সাথে Grammar আয়ত্ত করতে পারবে, আবার ভালো শিক্ষার্থীরা উচ্চ নম্বর অর্জনের জন্য কার্যকর প্রস্তুতি নিতে পারবে।
বোর্ডে যেসব নিয়ম থেকে প্রশ্ন আসে, কেবল সেই নিয়মগুলোতেই গুরুত্ব দেওয়া হয়েছে। অপ্রাসঙ্গিক তত্ত্ব বা অপ্রয়োজনীয় ব্যাখ্যা নেই।
প্রতিটি নিয়ম সহজ ভাষায় উদাহরণসহ ব্যাখ্যা করা হয়েছে, যাতে একজন শিক্ষার্থী self-study করে Grammar আয়ত্ত করতে পারে। বইটি পড়তে গেলে মনে হবে একজন tutor পাশে বসে ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছেন।
এছাড়া ২০১৬ থেকে ২০২৫ পর্যন্ত বিভিন্ন বোর্ডের প্রশ্ন এই বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা প্রশ্নের ধরন সরাসরি বুঝতে পারে। বইয়ের সাথে থাকছে একটি “Answer Key” সম্পূর্ণ ফ্রি যাতে শিক্ষার্থীরা অনুশীলনের পর নিজেরাই উত্তর যাচাই করতে পারে।
Grammar-এর basic knowledge ছাড়া একাদশ বা দ্বাদশ শ্রেণীর সিলেবাসের grammar item বোঝা সম্ভব নয়। তাই বোর্ড প্রশ্নের সাথে মিল রেখে সংশ্লিষ্ট basic grammar item আলাদাভাবে আলোচনা করা হয়েছে যাতে সিলেবাসের grammar question সহজেই solve করতে পারে।
তাই বলা হয় A Plus পেতে বইটি আপনাকে কার্যকরভাবে সাহায্য করবে। আর যারা Grammar-এ দুর্বল, তারা এই বই থেকে practice করে সহজেই পাশ নম্বর তুলতে পারবে।