রিচার্জেবল ফ্যানে ৬৫% পর্যন্ত ছাড়, মাত্র ৩২৯৳ থেকে শুরু!
রিচার্জেবল ফ্যানে ৬৫% পর্যন্ত ছাড়, মাত্র ৩২৯৳ থেকে শুরু!
প্রি-অর্ডারের এই পণ্যটি 02 May 2026 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে.
স্বাধীনতার এক বছরের মধ্যে আওয়ামী নেতৃত্ব থেকে বেরিয়ে কিছু তরুণ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠন করে।
এই দলটি ব্যাপকহারে তরুণদের মাঝে আস্থা অর্জন করতে সক্ষম হয়। জাসদ একটি র্যাডিকাল দল হিসেবে গড়ে উঠলেও দলের কোনো সুবিন্যস্ত মতাদর্শ ছিল না। কারণ ছাত্রলীগের কিছু উচ্চাভিলাষী নেতৃবৃন্দ জাসদের নেতৃত্বের আসনে থাকলেও সারাদেশে জাসদের ব্যাপক কর্মীবাহিনী তৈরি হয় মূলত স্বাধীনতা বিরোধী দ্বিতীয় ও তৃতীয় সারির রাজাকার, আলবদর, আলসামসদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে। ফলে শিগগিরিই তাদের আদর্শগত অধঃপতন ঘটে।
বাংলাদেশে বর্তমানে বিভিন্ন ধারার কমিউনিস্ট দল থাকলেও তাদের মাঝে তাত্ত্বিক ও প্রায়োগিক দুর্বলতা এবং রাজনৈতিক বক্তব্য ও আচরণে কিছুটা পরিবর্তন সত্ত্বেও দুর্বলতা এখনো বিদ্যমান। প্রথমদিকে কমিউনিস্টদের এক অংশ আওয়ামী লীগের সাথে লেজুড়বৃত্তিক রাজনীতি করেছে। আর অন্য একটি অংশ রুশ-ভারত বিরোধী তৎপরতায় ব্যস্ত থেকেছে।
১৯৭৫ থেকে ১৯৯০ সালের মধ্যে সরকারের চরম ব্যর্থতা, গণতন্ত্রের নামে বিশ্বাসহীনতা, সমাজতন্ত্রের নামে মিথ্যা পাঁয়তারা এবং সামরিক শাসনের পথ তৈরি করেছিল পুঁজিবাদের যৌক্তিকতা। জিয়াউর রহমান তার স্বল্পকালীন শাসনকালে সামরিক শাসন স্বাভাবিক গণতন্ত্রের বিকাশে বাধা ছিল, বহুদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন, আমলাতন্ত্রের অশুভছায়া এমনকি অর্থনীতির ক্ষেত্রে সমাজতন্ত্রের চিন্তা চেতনা বাদ দিয়ে পুঁজিবাদের আশ্রয় নেন।
সাংবাদিক-লেখক রাশেদ রাব্বি অত্যন্ত রাজনীতি সচেতন মানুষ। ছাত্রজীবনে তিনি একটি বাম দলের ছাত্ররাজনীতির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন। বিভিন্ন সময়ে প্রত্যক্ষ করেছেন বাম রাজনৈতিক দলগুলোর ‘ভেতর-বাহির’। নিয়মিত পড়াশোনা ও গবেষণার মাধ্যমে তিনি নিজের দেখা-উপলব্ধিকে ‘বাংলাদেশের বাম রাজনীতি: লাল থেকে ধূসর’ বইয়ে সুন্দর ও যৌক্তিকভাবে উপস্থাপন করেছেন। যা পড়ে যেকোনো পাঠকের প্রাথমিক ক্ষুধা মিটবে। রাশেদ রাব্বির পরিকল্পনা বইটির পরিসর ও পরিধি ভবিষ্যতে আরো বিস্তৃত করার। বর্তমান বইটিতেও একেবারে কম নেই, বাংলাদেশে বাম রাজনৈতিক দলগুলোর জন্মের প্রেক্ষাপট, ক্রমবিকাশ, উত্থান ও পতনের চৌম্বক অংশও মিলবে এই বইয়ে।