Cadet College Admission Question Bank 2027 (Mathematics, GK, Bangla and English) (Paperback)
Cadet College Admission Question Bank 2027-Mathematics, Cadet College Admission Question Bank-2027 GK, Cadet College College Admission Question Bank-2027 Bangla
ক্যাডেট কলেজ ভর্তি প্রশ্নব্যাংক ২০২৭ এর অনন্য বৈশিষ্ট্যসমূহঃ
• রিসার্চ এনালাইসিস: ক্যাডেট ভর্তি পরীক্ষার বিগত ২৭ বছরের সকল প্রশ্ন পূঙ্খানুপুঙ্খ রিসার্চ করে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ধারাবাহিকতা বজায় রেখে বইটি তৈরি করা হয়েছে।
• চ্যাপ্টার হাইলাইটস: গণিত এর প্রতিটি অধ্যায়ের শুরুতে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় এমনভাবে তুলে ধরা হয়েছে যাতে পরীক্ষার আগে খুব অল্প সময়েই একজন পরীক্ষার্থী দ্রুত রিভিশন দিয়ে পরীক্ষা দিতে যেতে পারে।
• বিগত ২৭ বছরের প্রশ্ন সমাধান: অধ্যায় এবং টপিক অনুযায়ী বিগত ২৭ বছরের ক্যাডেট ভর্তি পরীক্ষার সকল প্রশ্ন ও তার সমাধান সংযুক্ত করা হয়েছে।
• মূল বইয়ের অনুশীলনীর সমাধান: ৬ষ্ঠ শ্রেণির মূল পাঠ্যবইয়ের প্রশ্নগুলোর মধ্যে থেকে যেগুলো ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য উপযোগী শুধুমাত্র সেগুলোই এই বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাতে করে কোনো শিক্ষার্থীরই ভর্তি পরীক্ষার এই সংক্ষিপ্ত এবং মূল্যবান সময় থেকে এক মিনিটও অযথা নষ্ট না হয়।
• সম্ভাব্য নতুন প্রশ্ন: বিগত ২৭ বছরের প্রশ্নগুলো খুব ভালোভাবে এনালাইসিস করে যতরকমের প্রশ্নের টাইপ/ধরন আছে তার উপর ভিত্তি করে পরীক্ষায় আসার মতো সম্ভাব্য নতুন প্রশ্ন ও উত্তর যোগ করা হয়েছে। যেহেতু, প্রশ্নগুলো এনালাইসিসের ভিত্তিতে তৈরি তাই আশা করা যায় প্রশ্নগুলো সর্বোচ্চ কমন আসার উপযোগী।
• প্র্যাকটিস টেস্ট: নির্দিষ্ট টপিক শেষে নিজের প্রস্তুতি যাচাই করার জন্য পর্যাপ্ত সংখ্যক প্র্যাকটিস টেস্ট রয়েছে। যা প্র্যাকটিস করে শিক্ষার্থীর কনফিডেন্স লেভেল বুস্ট হবে।
• বিগত ৮ বছরের প্রশ্ন ও উত্তর: ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য বিগত ৮ বছরের প্রশ্নপত্র সমাধানসহ দেওয়া হয়েছে। এতে করে শিক্ষার্থী ক্যাডেট ভর্তি পরীক্ষার প্যাটার্নের সাথে অভ্যস্ত হয়ে যাবে।
• পূর্ণাঙ্গ মডেল টেস্ট: ক্যাডেট ভর্তি পরীক্ষার আদলে তৈরি ৫টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের প্রস্তুতিকে সম্পূর্ণ করতে সাহায্য করবে এবং পরীক্ষাভীতি দূর করবে।
Title
Cadet College Admission Question Bank 2027 (Mathematics, GK, Bangla and English)
একজন শিক্ষার্থী একটি জাতির অপার সম্ভাবনার ধারক। উদ্ভাস পরিবার সবসময় এই শিক্ষার্থীদের পথচলাকে বহুমাত্রিকভাবে অনুপ্রাণিত করতে চায়। উদ্ভাস একজন শিক্ষার্থীকে না বুঝে মুখস্থ করার বদলে প্রশ্ন করতে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে আগ্রহী করে তোলে। উত্তর খুঁজে বের করার এরকম হাজারো অনিশ্চিত ভ্রমণের মাধ্যমে যুগে যুগে মানুষ জ্ঞানচর্চায় এগিয়ে গেছে। মানবসভ্যতা উন্নত হয়েছে। তবে এই উন্নতিই শেষ কথা নয়। কেননা উদ্ভাস মনে করে, একটি সুন্দর এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে একজন শিক্ষার্থীকে কেবল পড়াশোনায় ভালো করলেই চলবে না। বরং তার মধ্যে থাকতে হবে চিন্তাশীলতার চর্চা, ইতিবাচক মনোভাব, পর্যাপ্ত আত্মবিশ্বাস এবং মূল্যবোধের বিকাশ। মানুষ চিন্তাশীল হতে পারলে স্রষ্টার দেয়া বিপুল শক্তিশালী মস্তিষ্ককে ব্যবহার করে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে। কিন্তু মূল্যবোধের চর্চার অভাবে মানুষ নিজেই নিজেদের ধ্বংসের কারণ হতে পারে। মানবসভ্যতার ইতিহাস ঘাটলে এমন অনেক ঘটনাই পাওয়া যায়। অন্যদিকে, এই পৃথিবীর বুকে প্রতিনিয়ত অজস্র প্রতিকূলতার বিপরীতে মানুষের মতো ক্ষুদ্র প্রাণীর টিকে থাকার অন্যতম হাতিয়ার হচ্ছে আত্মবিশ্বাস এবং ইতিবাচকতা। উদ্ভাস শিক্ষার্থীদের মেধার বিকাশের পাশাপাশি এই গুণগুলোর বিকাশকেও অপরিহার্য মনে করে। কেননা এভাবেই সত্যিকারের পরিবর্তন আসে। বস্তুত পরিবর্তনের প্রত্যয়ে পথ চলতে চলতে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নকেই বাস্তবায়ন করতে চায় উদ্ভাস।