“বই” আামর আবেগের নাম, আমার ভালোবাসার নাম, আমার জীবন চলার পইট্টা। কারণ কেবল “বই” পারে একজন মানুষকে হাজার বছরের সৃষ্টি, কৃষ্টি ও চেতনার সাথে পরিচয় করিয়ে দিতে। আমরা বিশ্বে যা কিছু সৃজন দেখছি এবং সৃজন হবে তা স্থায়ীভাবে সংরক্ষনের একমাত্র উপায় হলো বই। প্রাশ্চ্যের ম্যানচেষ্টার খ্যাত মাধবদী দেশের গন্ডি ছড়িয়ে বিদেশেও যথেষ্ট পরিচয় বহন করছে। বর্তমানে মাধবদী থানায় উন্নীত হয়েছে। বস্ত্র শিল্পের অবদানের সাথে সাথে শিক্ষাখাতেও ব্যাপক প্রসারতা লাভ করেছে।দিন দিন আরো সমৃদ্ধশালী হবে মাধবদী’র সাহিত্য-শিক্ষা দীক্ষা। এরই ধারাবাহিকতায় বিশুদ্ধ জ্ঞানে, সমৃদ্ধ জাতি ‘বিদ্যাবাড়ি” মাধবদী, নরসিংদীতে ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যাবাড়ি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যে নরসিংদী জেলায় ব্যাপক সুনাম অর্জন করেছে। বিদ্যাবাড়ি’র প্রচেষ্টায় প্রবীন ও নবীন লেখকদের প্রতিভা বিকাশের সুযোগ করার মাধ্যমে প্রকাশ করা হয় যৌথ কাব্যগ্রন্থ” মাধবদী’র কবি ও কবিতা।
মাধবদী’র ইতিহাস, এতিহ্য এবং উন্নয়নে যারা অগ্রগামী ভূূমিকা রেখেছেন তাদের প্রতি রইল সালাম ও শ্রদ্ধা। আমরা তাদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করি।
মাধবদী’র কবি ও কবিতা প্রকাশে যারা আন্তরিকভাবে পাশে রয়েছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। সাহিত্যের রসে ভরে উঠুক আমাদের জীবনপথ আর ভালোবাসায় দৃঢ় হউক আমাদের সমাজ পরিবর্তনের অঙ্গীকার।
আমরা আন্তরিক চেষ্টা করেছি সুন্দর ও মার্জিতভাবে বইটি পাঠকের কাছে তুলে ধরতে। আশা করছি বইটি পাঠ করে নির্মল অর্গার্নিক বিনোদন পাবেন।