উপন্যাস সমগ্র

উপন্যাস সমগ্র (হার্ডকভার)

TK. 900
কমিয়ে দেখুন
tag_icon

রিচার্জেবল ফ্যানে ৬৫% পর্যন্ত ছাড়, মাত্র ৩২৯৳ থেকে শুরু!

বইটি বিদেশি প্রকাশনী বা সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করে আনতে আমাদের ৩০ থেকে ৪০ কর্মদিবস সময় লেগে যেতে পারে।

পাঠকেরা একত্রে কিনে থাকেন

plus icon plus icon equal icon
Total Amount: TK. 1670

Save TK. 70

এই ই-বুক গুলোও দেখতে পারেন

বইটই

বইটির বিস্তারিত দেখুন

কবি হিসেবে তখন প্রতিষ্ঠিত, ঔপন্যাসিক শরৎকুমার মুখোপাধ্যায়ের আবির্ভাব আজ থেকে প্রায় চব্বিশ বছর আগে, শারদীয় দেশ পত্রিকায় ‘সহবাস’ নামের এক সর্বস্তরে আলোড়ন-জাগানো কাহিনির মধ্যে দিয়ে। আলোড়ন— কেননা, সে-উপন্যাসের বিষয়টাই ছিল দুঃসাহসিক। ওয়াইফ-সোয়াপিং বা স্ত্রী বদল নিয়ে লেখা। সেই প্রথম উপন্যাসই জানিয়ে দিয়েছিল যে, গতানুগতিকতার গড্ডলিকা প্রবাহে গা ভাসাতে গদ্যের কলম তুলে নেননি এই কবি। যথার্থই আধুনিক তাঁর বিষয়, সব দিক থেকেই স্বতন্ত্র তাঁর দৃষ্টিভঙ্গি। প্রথম উপন্যাসে আভাসিত নিজের সেই ভাবমূর্তি থেকে নিজেকে একটুও সরিয়ে আনেননি শরৎকুমার। এরপর ছ-ছটি উপন্যাস লিখেছেন তিনি। প্রতিটি উপন্যাসেই বেছে নিয়েছেন বিচিত্র একেকটি বিষয়, ভিন্ন-ভিন্ন একেকটি পটভূমি, উপস্থাপনার স্বমহিম একেকটি কৌশল। কখনও প্রত্যক্ষ, কখনও-বা রূপকধর্মী এইসব কাহিনির বিস্তারে এক অনন্য সম্মোহন, চরিত্রনির্মাণে এক অনুপম কুশলতা। এবং মর্মমূলে এই অস্থির সময়, এই অসহায় সমাজ, পুরনো আর পরিবর্তমান মূল্যবোধের দোটানায় বিক্ষত, বিপন্ন ব্যক্তিমানুষের অন্তরঙ্গ প্রতিচিত্রণ।শরৎকুমার মুখোপাধ্যায়ের সেই সমূহ উপন্যাস নিয়েই এক খণ্ডের এই উপন্যাস সমগ্র। সহবাস ছাড়াও এখানে রয়েছে আশ্রয়-বহুতল বাড়ির পটভূমিকায় লেখা যে-উপন্যাসটি দেশ পত্রিকারই আরেক শারদ সংখ্যায় বেরিয়েছিল। রয়েছে আত্মজৈবনিক উপাদানে সমৃদ্ধ কথা ছিল এবং রেলকামরার যাত্রীরা। সম্পূর্ণ ভিন্ন পটভূমির যে-দুটি উপন্যাসের একটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক দেশ পত্রিকায়, অন্যটি এক অধুনালুপ্ত পত্রিকার শারদীয়া সংখ্যায়। রয়েছে সৌতি উবাচ, সঞ্জয় উবাচ-কলকাতার এখনকার জীবনযাপন নিয়ে এক নিরুপম রূপককাহিনি। রয়েছে চারপাই ভাই ভাই—জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম-এর ধাঁচে এক মৌলিক অনুসৃষ্টি। আর রয়েছে মধুর প্রেমের এক ব্যতিক্রমী উপন্যাস— নাশপাতির গন্ধ। সাতটি উপন্যাস। সব মিলিয়ে যেন সাতরঙা এক রামধনু— প্রতিটি রঙই যেখানে আলাদা।

Title উপন্যাস সমগ্র
Author
Publisher
ISBN 9788172155872
Country জার্মানী
Language বাংলা

Reviews and Ratings

sort icon

Product Q/A

Have a question regarding the product? Ask Us

Show more Question(s)

Customers Also Bought

loading

Similar Category Best Selling Books

prize book-reading point
Superstore
Up To 65% Off

Recently Viewed

cash

Cash on delivery

Pay cash at your doorstep

service

Delivery

All over Bangladesh

return

Happy return

7 days return facility

Video

0 Item(s)

Subtotal:

Customers Also Bought

Are you sure to remove this from bookshelf?

Write a Review

উপন্যাস সমগ্র

শরৎকুমার মুখোপাধ্যায়

৳ 900 ৳900.0

Please rate this product