বিসিএস জয়ের স্বপ্নে ইংরেজি ভীতি দূর করার প্রধান হাতিয়ার হলো সমৃদ্ধ শব্দভাণ্ডার। তবে বাজারের হাজার হাজার অপ্রয়োজনীয় শব্দের ভিড়ে কোনগুলো আসলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তা বাছাই করাই একজন পরীক্ষার্থীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ জয় করতেই ১০ম থেকে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা প্রতিটি শব্দ, ইডিয়ম ও ফ্রেজ নিয়ে সাজানো হয়েছে এই অনন্য সংকলন। বইটিকে কার্যকর করতে প্রতিটি শব্দের সঠিক উচ্চারণ ও অর্থ দেওয়ার পাশাপাশি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বাস্তবসম্মত বাক্যে প্রয়োগ দেখানো হয়েছে, যা আপনাকে শব্দগুলো মুখস্থ করার বদলে সহজে বুঝতে ও দীর্ঘ সময় মনে রাখতে সাহায্য করবে। বিসিএস-এর এই শব্দগুলোই বিভিন্ন সরকারি চাকরি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় হুবহু কমন আসে, যা একজন শিক্ষার্থীকে প্রতিযোগিতায় অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখে।
আপনার সাধারণ জ্ঞান প্রস্তুতিকে আরও একধাপ শাণিত করতে এই বইটির সাথে বিশেষ উপহার হিসেবে যুক্ত করা হয়েছে বাংলাদেশের মানচিত্র অনুযায়ী উত্তর থেকে দক্ষিণ ক্রমানুসারে সাজানো জেলা এবং পৃথিবীর সকল স্বাধীন দেশ ও তাদের রাজধানীর তালিকা। এটি এমন একটি নির্দিষ্ট ধারাবাহিকতায় সাজানো হয়েছে যাতে প্রতিবার একই সিরিয়ালে পড়ার মাধ্যমে পুরো বিষয়টি আপনার মাথায় স্থায়ীভাবে সেট হয়ে যায় এবং ভৌগোলিক অবস্থান সংক্রান্ত যেকোনো প্রশ্নের সমাধান আপনি নিখুঁতভাবে করতে পারেন। ইংরেজি এবং সাধারণ জ্ঞানের এই সমন্বিত প্রয়াস আপনার প্রস্তুতিকে করবে আরও মজবুত ও আত্মবিশ্বাসী। আমার বিশ্বাস, নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই সংকলনটি আপনার ইংরেজি ভীতি কাটিয়ে সাফল্যের পথে সহায়ক হবে। আপনাদের স্বপ্ন পূরণে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সামান্যতম ভূমিকা রাখলেও আমার পরিশ্রম সার্থক হবে।