Close
  • Look inside image 1
  • Look inside image 2
  • Look inside image 3
  • Look inside image 4
  • Look inside image 5
  • Look inside image 6
  • Look inside image 7
  • Look inside image 8
  • Look inside image 9
  • Look inside image 10
  • Look inside image 11
চন্দনার পাঠশালা image

চন্দনার পাঠশালা (পেপারব্যাক)

সুকুমার বড়ুয়া

TK. 175 Total: TK. 169
You Saved TK.6

down-arrow

03

চন্দনার পাঠশালা

চন্দনার পাঠশালা (পেপারব্যাক)

শিশু-কিশোর উপযোগী গল্পের বই

1 Rating  |  No Review
TK.169 TK. 175

কমিয়ে দেখুন
tag_icon

রকমারি ঈদ উৎসবে বই ও পণ্যে ৬৮% পর্যন্ত ছাড়, 𝐁𝐔𝐘𝟏 𝐆𝐄𝐓𝟏, 𝐐𝐮𝐢𝐜𝐤 𝐃𝐄𝐀𝐋 ! ২০ই মে পর্যন্ত*

এই ই-বুক গুলোও দেখতে পারেন

বইটই

বইটির বিস্তারিত দেখুন

কিংবদন্তি ছড়াকার সুকুমার বড়ুয়ার লেখা শিশু-কিশোর উপযোগী গল্পের বই ‘চন্দনার পাঠশালা’। ছড়া কবিতায় সুকুমার বড়ুয়ার যেমন অবাধ বিচরণ তেমনি গল্পে আমরা তাকে খুব একটা পাই না। এ বইটি সুকুমার রায়ের প্রথম গল্পের বই। প্রিয় পাঠক বন্ধুরা তাহলে বুঝতেই পারছ, বইটি কতটা মূল্যবান।
প্রায় ৫৫ বছরের লেখালেখির মধ্য থেকে এ বইয়ে সাতটি গল্প সূচিবদ্ধ করা হয়েছে। গল্পগুলো হলোÑচন্দনার পাঠশালা, গেঁয়োভূত, হাসুর গোলাপ, পাঁচুকাকা, কেরামতের কেরামতি, মামার বাড়ি এবং রামুর হারিয়ে যাওয়া। প্রতিটি গল্পই অনবদ্য আর সুপাঠ্য।
‘চন্দনার পাঠশালা’ বইটির প্রথম গল্প। একজন কবির মেয়ে চন্দনা। চন্দনা ঢাকাতে পড়ত। কিন্তু গ্রামকে চেনানোর জন্য তার বাবা তাকে নিয়ে গ্রামের স্কুলে ভর্তি করিয়ে দেয়। শহরজীবনের কোলাহল ছেড়ে গ্রামীণ পরিবেশে চন্দনারও মন টিকে যায়। চন্দনার বাবা তাকে কিছু গল্পের বই কিনে দেয় পড়তে। সেগুলো সে মনোযোগ দিয়ে পড়ে। এ ছাড়া তার স্কুলে ভালো রেজাল্ট করতে হবে বলে সে আরো মনোযোগী হয়ে ওঠে পড়াশোনায়।
‘গেঁয়োভূত’ এ বইয়ের একটি মজার গল্প। তোমরা যারা ভূতের গল্প পড়তে আগ্রহী তাদের জন্য এই গল্পটি। ‘মামার বাড়ি’ গল্পটিতে উঠে এসেছে মামাবাড়ির কত স্মৃতি। পল্লীকবি জসীমউদ্দীনের ছড়ায় যে মামাবাড়ির চিত্র পাওয়া যায় সে চিত্রই দেখতে পাওয়া যায় এ গল্পে। ‘রামুর হারিয়ে যাওয়া’ গল্পটি এ বইয়ের সর্বশেষ গল্প। ৪০ পৃষ্ঠার এ বইটির প্রতিটি গল্পের সাথেই আছে একাধিক আঁকা ছবি।
সুকুমার বড়ুয়ার লেখা খুবই আকর্ষণীয়। ছোট ছোট চরিত্র আর ছোট ছোট সংলাপের মধ্য দিয়ে একটি ছোটগল্পের যে চাহিদা তিনি তৈরি করেন তা পাঠকমাত্রই বুঝতে পারবে। আমাদের চারপাশের মানুষ প্রকৃত কল্পনা বাস্তবতাকে নিয়ে তার লেখার পরিধি। শিশুমনকে ঘুম পাড়াতে নয়, জাগিয়ে তুলতে তার লেখা বেশ কার্যকর। গল্পগুলো পড়তে পড়তে কোথায় যেন চলে যেতে হয়। কোন রাজ্যে যেন নিয়ে যায় লেখক। সেই যে ছোটগল্পের সংজ্ঞা রয়েছে যে, ‘শেষ হয়েও হইলো না শেষ’ সে রকম এই গল্পগুলো। অনেক সময় মনে হবে লেখক যেন তার নিজের জীবনের গল্পই ছদ্মবেশে বলে যাচ্ছেন গল্পে গল্পে। এটি সংগ্রহে রাখার মতো একটি বই বলা যায়।
Title চন্দনার পাঠশালা
Author
Publisher
ISBN 9789849068143
Edition 5th Published, 2020
Number of Pages 40
Country বাংলাদেশ
Language বাংলা

Reviews and Ratings

5.0

1 Rating and 0 Review

sort icon

Product Q/A

Have a question regarding the product? Ask Us

Show more Question(s)

Customers Also Bought

loading

Similar Category Best Selling Books

prize book-reading point
Superstore
Up To 65% Off

Recently Viewed

cash

Cash on delivery

Pay cash at your doorstep

service

Delivery

All over Bangladesh

return

Happy return

7 days return facility

Video

0 Item(s)

Subtotal:

Customers Also Bought

Are you sure to remove this from bookshelf?

Write a Review

চন্দনার পাঠশালা

সুকুমার বড়ুয়া

৳ 169 ৳175.0

Please rate this product