সুদীর্ঘ বিশ বছর সাম্রাজ্যবাদী আমেরিকা ও তার দোসরদের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই করে ২০২১ সালের ১৫ই আগস্ট তালিবানরা বিনা রক্তপাতে কাবুল জয় করে আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসে। মুসলিম উম্মাহর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে। আফগানিস্তানে দুই দশকের মার্কিন দখলদারির অবসান ঘটে। ৩০ আগস্ট ২০২১ ইং সোমবার রাত ১২টা বাজার ১ মিনিট আগে কাবুল বিমান বন্দর থেকে তাদের সর্বশেষ বিমান সি-১৭ ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আফগানভূমি থেকে মার্কিনিদের পরাজিত প্রস্থান ঘটে। সকল মার্কিন সৈন্যের আফগান ভূমি ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে দখলদার শক্তির কবল থেকে পুরোপুরি মুক্ত হয় আফগানিস্তান। আফগানিস্তানের আকাশে এখন মুক্তি ও স্বাধীনতার নতুন সূর্য। দেশপ্রেমিক আফগান জনতা ৩১ আগস্ট রাত-পরবর্তীপ্রভাতের মত একটি সোনালি প্রভাতের অপেক্ষায় ছিল দীর্ঘ দুই দশক। এক সাগর রক্তের বিনিময়ে হলেও তালিবান তাদের সে স্বপ্ন পূরণ করেছে। আজ সেদেশে দেশপ্রেমিক তালিবান মুক্তিযোদ্ধাগণ সত্যিকার ইসলামী শাসনব্যবস্থার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সেবায় নিবেদিতপ্রাণ হয়ে দক্ষতার সাথে দেশ পরিচালনা করছেন। তাদের এ অগ্রযাত্রা বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছে। সর্বশক্তিমান মহান আল্লাহর ইচ্ছায় পশ্চিমাদের সকল বাধা ও নিন্দা উপেক্ষা করেই আফগানিস্তান মুসলিম উম্মাহর আশার বাতিঘর হয়ে এগিয়ে চলেছে। তালিবানদের ক্ষমতায় প্রত্যাবর্তন ও সার্বিক অগ্রযাত্রার প্রেক্ষাপটে তাদের সম্পর্কে সবার মধ্যে নতুন কৌতূহল জেগে ওঠে। বর্তমান ঘটনাবলি কমবেশি সবার চোখের সামনে রয়েছে। তাই অনেকেই জানতে চান তালিবানদের বিগত দিনের ইতিহাস। 'ইসলামের সংগ্রামী আদর্শ ও রক্তস্নাত আফগানিস্তান' বইটিতে সে ইতিহাসই তুলে ধরা হয়েছে অত্যন্ত নিখুঁতভাবে, প্রাণবন্ত ভাষায়।