User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By mahbubul islam

      05 Apr 2026 11:12 AM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ প্লটের, অসাধারণ কাহিনী বিন্যাস এবং অসাধারণ অনুবাদে একটা উপভোগ্য বই।

      By 880****890

      28 Dec 2025 05:15 PM

      Was this review helpful to you?

      or

      good book recommended সবাই নিতে পারেন

      By pla****com

      12 Nov 2024 09:31 AM

      Was this review helpful to you?

      or

      ভালো প্রচ্ছদ ও প্রোডাকশন দিয়ে বই আনার পাশাপাশি মূল কন্টেন্টে মনোযোগ দেয়াও জরুরি। অনুবাদ মনঃপূত হয়নি।

      By Annondo Sarker

      08 Feb 2025 06:52 PM

      Was this review helpful to you?

      or

      সার্সি একক চরিত্রের উপর ভিত্তি করে লেখা হলেও গ্রিক মিথলজির সব বাঘা বাঘা চরিত্র এখানে হাজির হয়৷ আমার অন্যান্য গ্রিক চরিত্র সম্পর্কে জানা থাকলেও সার্সি সম্পর্কে খুব কমই জানা ছিল। ম্যাডেলিন মিলারকে ধন্যবাদ এত চমৎকার একটি বই আমাদের মাঝে নিয়ে আসার জন্য। বইটা একটা ছন্দের সাথে এগোয়। ধীরে ধীরে সার্সির চরিত্র বিল্ডাপ করতে শুরু করেন লেখক। অনুবাদক খুব পান্ডিত্যের সাথেই সেই ছন্দকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন এই বইয়ে। আর বইয়ের প্রোডাকশন থেকে প্রচ্ছদ আব কিছু নজরকাড়া। সব মিলিয়ে বেশ উপভোগ করেছি

      By Rafiyet Rabby

      08 Feb 2025 06:11 PM

      Was this review helpful to you?

      or

      রকমারি থেকে বইটি নিয়েছিলাম। মিথোলজি আমার পছন্দের জনরা হলেও বইটি পড়া হয় নি আগে। রিভিউ দেখে ভাবলাম সম্ভবত ভালো হবে না। কিন্তু পড়ার পড় মনে হলো প্রকাশনীর কিংবা অনুবাদকের উপর আক্রোশ যেন ঝড়ে পড়ছে। অনুবাদ ভালোই লেগেছে আমার কাছে, হ্যাঁ ১০০% পারফেক্ট তো আর সম্ভব না। তবে বইটি বেশ উপভোগ্য

      By Mighty Hercules

      08 Feb 2025 10:55 AM

      Was this review helpful to you?

      or

      সার্সি, যে সবসময় ছিল পার্শ্বচরিত্র, এই গল্পে সে হয়ে গেছে প্রধান চরিত্র। গল্পটা শুধুই তার। গল্পের প্রয়োজনে হেলিওস, ওশেনোস, প্রমিথিউস, ডেডালাস, অডিসিয়াস, অ্যাথেনাসহ অনেকেই এসেছে, কিন্তু মূল ফোকাস থেকে কখোনো সরে যায়নি। একজন মা তার সন্তানকে রক্ষা করার জন্য কোন পর্যন্ত যেতে পারে তার উদাহরণ হয়ে থাকতে পারে এই বইটি। যদি গ্রীক মিথলজির প্রতি ভালোবাসা থাকে, এমনকি নূন্যতম আগ্রহ থাকে, নিঃসন্দেহে তুলে পড়তে পারেন। অনুবাদের মানও বেশ ভালো। হয়তো দুয়েকটা শব্দ এইক ওদিক হতে পারত, তাই বলে কোথাও হোঁচট খেতে হবে না।

      By Oshtok

      06 Feb 2025 03:53 AM

      Was this review helpful to you?

      or

      গ্রিক মিথলজি জনরায় এত চমৎকার একটা বই এতদিন কেন যে পড়িনি। বইটি চমৎকার পাশাপাশি অনুবাদক বেশ গুছিয়ে কাজ করেছেন। পড়তে একটুও অসুবিধাবোধ করিনি। প্রকাশনা বইটির প্রোডাকশন কোয়ালিটিও একদম টপনচ দিয়েছে৷

      By Faisal Shahriar

      14 Jun 2025 10:11 PM

      Was this review helpful to you?

      or

      বইটি পড়ে একদম হতাশ। অনুবাদ এত্ত খারাপ যে বই পড়ে শেষ করতে পারিনি। আসলে রিভিউয়ের সত্যমিথ্যা যাচাই করে না দেখে বইটি কিনে ধরা খেয়েছি। রকমারিতেই দেখলাম ২০২৫-এর ফেব্রুয়ারির ৮ তারিখে ৫ জন রিভিউ দিয়েছে এই বইয়ের এবং সবগুলোই তেল মারা রিভিউ। একইদিনে প্রায় একই সময়ে যে এই ফেক রিভিউগুলো দেওয়ানো হয়েছে, এটা আগে খেয়াল করে দেখলে বইটা কিনে ঠকতে হতো না।

      By Sonia Rahman

      08 Feb 2025 01:57 AM

      Was this review helpful to you?

      or

      গল্পটা অসাধারণ। এক দূর্বল নারীর ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠার গল্প এটা। এমনকি এই বাংলাদেশে, বর্তমান সময়ে বসেও এক দূর্বল গ্রীক দেবীর জীবন কাহিনি পড়ে মনেহবে এই গল্প তো আমার চেনা। আশেপাশে অহরহই এমন দেখছি। আর অনুবাদ যদি গল্পের সাথে মানানসই না হতো তাহলে অবশ্যই এতোটা উপভোগ্য হতো না। যারা এর অনুবাদ খারাপ বলছেন তাদের পৌরাণিক গল্পের ভাষা কেমন হওয়া উচিত জানা নাই এবং ভাষাজ্ঞানের দীনতা আছে।

      By Anika Khan

      08 Feb 2025 12:12 AM

      Was this review helpful to you?

      or

      বইটি খুবই চমৎকার। ২০২৪ এ আমার পড়া টপ ৫ টা বইয়ের একটায় থাকবে৷ গ্রিক মিথলজি জনরার এই বইটির অনুবাদও বেশ সাবলিল৷ কোনো বাধা ছাড়াই পড়ে গেছি। বইটি খুবই চমৎকার। ২০২৪ এ আমার পড়া টপ ৫ টা বইয়ের একটায় থাকবে৷ গ্রিক মিথলজি জনরার এই বইটির অনুবাদও বেশ সাবলিল৷ কোনো বাধা ছাড়াই পড়ে গেছি।

      By Saeed Abdullah

      06 Feb 2025 11:04 PM

      Was this review helpful to you?

      or

      বইয়ের অনুবাদ অত্যন্ত বাজে হয়েছে। প্রতিটা পেজেই অনুবাদ পড়তে সমস্যা হয়েছে। ২০২৪-এর অন্যতম বাজে অনুবাদের বই বলা যায় এটিকে। যারা পজিটিভ রিভিউ দিয়েছে এই বইয়ের, অথবা এর অনুবাদকে ভালো বলছে, তারা আসলে বিভিন্ন কারণে বায়াজড রিভিউ দিয়েছে। বাংলা অনুবাদ সাহিত্যকে হত্যা করা হয়েছে এই অনুবাদের মাধ্যমে...!

      By ★★★★★

      22 Jan 2025 01:33 AM

      Was this review helpful to you?

      or

      বইটির অনুবাদ এবং প্রোডাকশন যথেষ্ট ভালো ছিল। যারা অনুবাদ নিয়ে কথা বলছেন তারা সম্ভবত মিথলজিক্যাল জনরার বই পড়েন নি। পড়লে উপভোগ করতেন! যাইহোক আমি উপভোগ করেছি

      By Anisul Karim

      23 Aug 2024 03:29 PM

      Was this review helpful to you?

      or

      এমনিতে অনেক বই পড়া হলেও রিভিউ সাধারণত খুব কমই দেওয়া হয়। এই বইটি পড়ে প্রত্যাশা পূরণ করেনি বলেই প্রতিক্রিয়া জানাতে ইচ্ছে হলো। মিথলজিক্যাল উপন্যাস হবার কারণে বইটি নিয়ে প্রথম থেকেই আগ্রহ ছিল। প্রি-অর্ডারেই এটি সংগ্রহ করি। দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার পর বইটা হাতে পেয়েছি কিছুদিন আগে। বইয়ের কাহিনি সুন্দর। লেখনির মধ্যে এক ধরণের ছান্দসিক ব্যাপার আছে, উপমার বিভিন্ন ব্যবহার লেখনিকে সুন্দর করেছে। তবে, আশাহত করেছে বইটার অনুবাদ। এমন না যে অনুবাদ পুরোটাই খারাপ হয়েছে। তবে আক্ষরিক অনুবাদের আধিক্য বইটিকে বিরক্তিকর করে তুলেছে। প্রথম থেকেই আক্ষরিক অনুবাদ সাবলীলতা নষ্ট করেছে অনুবাদের। পরের দিকেও ধারাবাহিকভাবে এরকম আক্ষরিক অনুবাদের কারণে বইটি পড়ে ঠিক শান্তি পাওয়া যায়নি। আর অনুবাদগত ভুল তো ছিলই। যেমন, এক পেজে লেখা আছে, “কল্পনা করছিলাম ও কীভাবে আমার হাত চাইতে পারে।“ ‘হাত চাইতে পারে’ কথাটির অর্থ কী এটা বুঝতেই আমার কয়েক মিনিট লেগেছে। পরে বুঝলাম, ছেলে কর্তৃক মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়াকে ইংলিশে ‘Beg my hand’ বলে; কিন্তু এটাকে যদি অনুবাদে লেখা হয় ‘হাত চাইতে পারে,’ তাহলে এরকম আক্ষরিক অনুবাদের জন্য নিশ্চয় আমরা অনুবাদ বই কিনি না! ওই পেজেই আরেকটা জায়গায় লেখা রয়েছে, “কিন্তু ততক্ষণে ও আমার চেহারার সামনে মুক্তো তুলে ধরে দেখাতে শুরু করল।“ ‘চেহারার সামনে মুক্তো তুলে ধরল’ না বলে সিম্পলি এখানে বলা যেত, “আমার চোখের সামনে’ বা ‘আমার সামনে।‘ আমরা নিশ্চয়ই এধরনের অনুবাদ পড়তে চাই না! আর অনুবাদগত ভুল তো রয়েছে। ওই একই পৃষ্ঠায় আরেক জায়গায় লেখাঃ “আবার কোথাও হাত দিয়ে নিজের চেহারা থেকে চুল সরিয়ে মিটমিট করছে।“ ‘মিটমিট করা’ মানে কী? মানুষ কি তারা বা বাতি যে মিটমিট করবে? যদি বলা হতো, চোখ মিটমিট করে তাকিয়ে আছে, তাহলে অনুবাদটা অর্থবহ হতো। এরকম, আক্ষরিক অনুবাদ ও অনুবাদগত ভুলের কারণে বইটি শেষ করতে খুবই সমস্যা হয়েছে। মিথলজিক্যাল টাইপের বই সবাই অনুবাদ করতে পারে না। সেরকম দক্ষতা যদি অনুবাদে না থাকে, যদি সুন্দর ও সঠিকভাবে যদি অনুবাদ না করা যায়, তবে এরকম বইয়ের অনুবাদে হাত না দেওয়াই বেটার। আশা করি, পরের সংস্করণ যদি বইটার বের হয়, তাতে এই ঘাটতিগুলো দূর করার ব্যবস্থা করা হবে।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!