User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Meheran Eshan

      27 May 2026 08:01 AM

      Was this review helpful to you?

      or

      •| লম্বা সময় পর বই পড়ায় এবং বই পাড়ায় ফিরলাম (and what a disgusting & monotonous comeback it was!)। মাঝে পরীক্ষা নামক উপলক্ষকে কেন্দ্র করে মাসখানেকের জন্য সিরিয়াস হওয়ার ভান করে মজায় মজায় সর্বপ্রথম এবং (সম্ভবত) জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন গুলো কাটিয়ে ফেললাম হেলিকপ্টার মহাশয়ের আমলে। |• রোদ-বৃষ্টি, ঠান্ডা-গরম মিশ্র আবহাওয়া সম্পন্ন চমৎকার একটা সপ্তাহ পার করলাম বেমানান একটা বইয়ের সঙ্গী হয়ে । ছয়দিনের পানসে যাত্রা শেষে হত্যাকারীর প্রকৃত পরিচয় মিললো হ*ত্যার নৈশপত্রের শেষাংশে এসে। উল্লেখ্য এই শেষাংশ ব্যতীত প্রায় ৭৫-৮০ ভাগই ছিলো অনুমেয় এবং কিছু ক্ষেত্রে অতিনাটকীয়। সাদা-সিধে কিংবা খুব সাধারণ পাঠক হলে তিনিও যে নিঁখুত অনুমান করতে পারবেন সেই কথা বলার অপেক্ষা রাখে না৷ যথেষ্ট সময় নষ্ট হয়েছে, তাই বইয়ের অভ্যন্তরীণ বর্ণনায় যেয়ে আর সময় নষ্ট করা অনর্থক। তারপরেও কিছু কথা না বললেই না, যা অল্প কথায় শেষ করবো। প্রথমে আসি প্রকাশনীর কথায় : জাদুঘর প্রকাশনী কর্তৃক প্রকাশিত দ্বিতীয় মৌলিক কন্টেন্ট "হ*ত্যা*র নৈশপত্র"। প্রকাশনার জগতে ২০২৫ সালে এই প্রকাশনীর যাত্রা শুরু হয়। "হ*ত্যার নৈশপত্র এমন একটি থ্রিলার যা পাঠকদের মুগ্ধ করবে।প্রুফ রিডার বলেছেন এটা তার লাইফে পড়া সেরা বই।বই প্রকাশিত হবে আগামী ১ই জানুয়ারি।" (১০ ডিসেম্বর, ২০২৫। প্রকাশনীর বৈধ সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃক প্রচারিত) What an irony!!! এই ধরণের প্রচারণা দেখে, বই পড়ে শেষ করার পর পাঠকের মনে, প্রুফ রিডারের লাইফে পড়া বই গুলো নিয়ে ঘাটাঘাটি করার প্রবল ইচ্ছা জন্মানো অস্বাভাবিক কিছু না। প্রশ্ন উঠতেই পারে তার লাইফে পড়া বইগুলোর মান নিয়ে। প্রকাশনীর অবশ্যই নিজস্ব পদ্ধতিতে বই প্রচারের এখতিয়ার রয়েছে। তবে সাধারণ পাঠকদের তরফ থেকে আপনারা সহ সকল প্রকাশনীর নিকট আমার বিনীত অনুরোধ, প্রচারণা এবং প্রতারণার মধ্যবর্তী সূক্ষ্ম শিথিল পর্দার আবরণ ভেদ করবেন না 🙏। আরো সহজ ভাবে বললে যাচ্ছেতাই পোস্ট করবেন না। এবার আসি বইয়ের কন্টেন্টে : Being honest, the story was not so bad. ৬ দিন নিয়ে ধৈর্য্য ধরে শেষ করার পিছনে কেবল একটা চিন্তাই মাথায় বার বার স্পন্দিত হচ্ছিলো, হয়তো বড় কোনো টুইস্ট দিয়ে শেষ হবে। হয়েছেও তাই। খুব বড় টুইস্ট না থাকলেও অন্তত প্রেডিক্ট করতে করতে আসা একটা বইয়ের শেষাংশের অনুমানে অমিল পেয়েছি, এটাই এই বইয়ের অর্জন (অথবা সান্ত্বনা) হিসেবে ধরে নিয়েছি। বারংবার অধৈর্য্য হয়ে পড়ার মূলে ছিলো, লেখকের সাসপেন্স তৈরির ব্যর্থ প্রচেষ্টা, বাংলা সিনেমাকেও হার মানানো সংলাপ, এবং বাস্তবতার সাথে সাংঘর্ষিক কিছু ঘটনা। উপরন্তু উপস্থাপিত প্রায় প্রত্যেকটি ইলাস্ট্রেশনই ছিলো বিরক্তিকর। এছাড়া বইয়ের ভেতরকার কোনো বর্ণনার প্রসঙ্গে না যেয়ে সরাসরি লেখকের দিকে আলোকপাত করে তথাকথিত রিভিউ শেষ করবো। দিবাকর দাস দাদার মহাকাল ট্রিলজি, ঈশান রায় সিরিজ কিংবা লালমিয়া ফকির সিরিজ সম্পর্কে অনেকেই অবগত। নির্ভরযোগ্য সোর্স থেকেও ভালো রিভিউ পেয়েছি উক্ত সিরিজগুলোর অনুকূলে । কিন্তু এগুলো পড়ার সুযোগ হয়ে উঠে নাই। পড়বো পড়বো করে ঠিক তখনই "হ*ত্যা*র নৈশপত্রের" প্রি-অর্ডার শুরু হয়৷ আলোচ্য উপন্যাস দিয়েই তার লেখা পড়া শুরু করবো বলে ঠিক করি। কিন্তু বিধি বাম! আশা রাখছি, এই বইয়ের তিক্ত অভিজ্ঞতা লেখকের অন্যান্য বইয়ের ক্ষেত্রে সত্য প্রমাণিত হবে না।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!