Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Md. Obaidullah Nomani books

follower

মো. ওবাইদুল্লাহ নোমানী

মো. ওবাইদুল্লাহ। জন্ম: ১ ডিসেম্বর ১৯৮৪, স্থান: দুয়ারপাল, পোরশা, নওগাঁ: মাতা: সাকেরা, পিতা: শায়খ মো. নোমান আলী (অধ্যক্ষ, আলাদীপুর দারুল হুদা সালাফিয়‍্যাহ মাদরাসা, সাপাহার, নওগাঁ)। শিক্ষাজীবনে তিনি মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়া, যাত্রাবাড়ী, ঢাকা হতে ২০০২ সালে দাওরা হাদীস সম্পন্ন করেন। এরপর আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া হতে বি.এ (অনার্স) ও এম.এ উভয় পরীক্ষায় ১ম শ্রেণিতে ১ম স্থান অর্জন করে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং একই বিভাগ ও বিশ্ববিদ্যালয় থেকে "আল-কুরআনে মানব সভ্যতা: একটি পর্যালোচনা" শীর্ষক শিরোনামের ওপর এম.ফিল এ্যাওয়ার্ড লাভ করেন। সর্বশেষ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি ডিগ্রি লাভের উদ্দেশ্যে "ইসলামী শরী'আতে সম্পদ উপার্জন ও ব্যয়ের নীতিমালা" শীর্ষক শিরোনামের ওপর সকল ধাপ সম্পন্ন করে মৌখিক পরীক্ষার অপেক্ষায় রয়েছেন। গবেষণা-প্রকাশনার ক্ষেত্রে: ইসলামিক ফাউন্ডেশন এর ইসলামী বিশ্বকোষ বিভাগ কর্তৃক প্রকাশিত 'আল-কুরআনুল কারীম সংক্ষিপ্ত বিশ্বকোষ' ১ম খণ্ডে তাঁর ১০টি নিবন্ধসহ বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন গবেষণা জার্নালে ৪টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং আরো ২টি গবেষণা প্রবন্ধ প্রকাশের পথে। তিনি ইবন হাজার আসকালানী সংকলিত 'বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম' কিতাবের বাংলা ব্যাখ্যাগ্রন্থ 'মুখতাসারু তাসহিলুল মারাম' এর ১ম খণ্ড সম্পাদনা করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে "নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ইসলামের ভূমিকা: বাংলাদেশ প্রেক্ষিত" (The role of Islam in preventing the abuse of women and children: perspective Bangladesh) শীর্ষক শিরোনামের ওপর ১টি প্রকল্প সম্পন্ন করেছেন। ইতোমধ্যে তিনি বিভিন্ন সেমিনার ও ১টি আন্তর্জাতিক (অনলাইন) সেমিনার-এ অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি রাজশাহীতে ইসলামিক স্টাডিজ বিভাগে কর্মরত আছেন। উল্লেখ্য যে, এটি লেখকের 'দি হলি কুরআন রিসার্চ সিরিজ' এর প্রথম বই।

মো. ওবাইদুল্লাহ নোমানী এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed