Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Safika Zahura Jessi books

follower

সাফিকা জহুরা জেসী

বাংলাদেশের অলংকার অপরূপা পদ্মা আর আত্মার তৃপ্তিময় আমের শহর রাজশাহীর কন্যা আমি সাফিকা জহুরা জেসী। জ্ঞান হবার পর থেকে নিজেকে মা মনোয়ারা বেগম আর বাবা সুফি আব্দুর রহিমের পুত্রসন্তানের মতো করে সকল চাওয়া, বায়না ও আবদারে পেয়েছি।

ডাক্তার বা ইঞ্জিনিয়ার কোনোটাই হতে পারিনি প্রাইভেট ইউনিভার্সিটির কূটনৈতিক জালে পড়ে। শেষ পর্যন্ত অর্জন করেছি পোস্ট গ্রাজুয়েশন (হোম ইকোনোমিকস)। ছোটো থেকে বড়ো হওয়া এবং লেখাপড়া সব রাজশাহীতে।

মাল্টিন্যাশনাল কোম্পানিতে এবং পূবালী ব্যাংকে জব করেছি যেগুলো বাচ্চাদের জন্য ছেড়ে দিয়ে বর্তমানে গৃহিণী। ছোটোবেলা থেকেই বিভিন্ন ম্যাগাজিনে কবিতা প্রকাশ করেছি। ডায়েরি লেখার শখ ছিল বরাবরই এবং এই অভ্যাস থেকে কবিতা লেখা প্রথমে শখে তারপর নেশা ও ভালোবাসার আধারে পরিণত হয়ে গেছে। লেখালেখিকে কল্পনা ও বাস্তব সকল অনুভূতি প্রকাশের ও বিনোদনের মাধ্যম হিসেবে স্থায়ীভাবে আঁকড়ে ধরি ২০১৭ সাল থেকে। গান শোনা, ক্লাসিকাল নাচ ফলো করা, কবিতা, গল্প ও উপন্যাসের বই পড়া ভীষণ পছন্দ।

বাবা থেকে পাওয়া অনুপ্রেরণা এবং বন্ধুরা-সহ আমার ভালোবাসার সকল প্রিয় মানুষেরা আমার সাহিত্য জগতের পথচলার অন্যতম শক্তি ও অনুপ্রেরণা।

অমর একুশে বইমেলা ২০২২-এ প্রথম একক কাব্যগ্রন্থ প্রকাশ পায় ‘আমার’, ২০২৩-এ দ্বিতীয় ‘অনেক’, ২০২৪-এ তৃতীয় ‘ইতি মানেই শেষ নয়’, ২০২৫-এ চতুর্থ ‘ঈর্ষা; হিংসে নয়, অনুকরণে আলোকিত’ এবং এই যে এখন আপনার হাতে আমার নতুন সৃজন ‘উড়নচণ্ডী; যদি থেকে যেতাম’!

সাফিকা জহুরা জেসী এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed