Close
  • Look inside image 1
  • Look inside image 2
  • Look inside image 3
  • Look inside image 4
  • Look inside image 5
  • Look inside image 6
  • Look inside image 7
  • Look inside image 8
  • Look inside image 9
  • Look inside image 10
  • Look inside image 11
  • Look inside image 12
  • Look inside image 13
জীবনানন্দ image

জীবনানন্দ (হার্ডকভার)

সুমিতা চক্রবর্তী

TK. 270 Total: TK. 182
You Saved TK. 88

down-arrow

33

জীবনানন্দ

জীবনানন্দ (হার্ডকভার)

পাঠকেরা একত্রে কিনে থাকেন

এই ই-বুক গুলোও দেখতে পারেন

বইটই

বইটির বিস্তারিত দেখুন

জীবনান্দের কবিতাতেই পাঠক পেয়েছেন একই সঙ্গে যুগ সংকটের সত্যতম প্রতিবিম্ব আর নিত্যকালের রোমান্টিক নিবিড়তার স্বাদ। অ – দৃষ্টপূৰ্ব দৃষ্টিকোণ; ও – পূর্বভাবিত ভাবনা; আর সতেজ, সাহসী ও আশ্চর্য অভিব্যাক্তময় ভাষা। চিত্রকল্পের অভিনব বহুমাত্রিকতা নিয়ে জীবনানন্দ – প্রধানত জীবানানন্দই হয়ে উঠলেন বাংলার আধুনিক কবিদের অবিসংবাদিত প্রতিনিধি। এখানে সন্নিবেশিত হলো জীবনানন্দের দশটি কবিতা এবং প্রতিটি কবিতার চারটি করে ভাষান্তর। চারটি প্রধান ইউরোপীয় ভাষা – ইংরেজি, ফরাসি, স্পেনীয় এবং জার্মান – আমরা বেছে নিয়েছি। জীবনানন্দের মাপের একজন কবিকে দশটি মাত্র কবিতা দিয়ে কখনো বোঝা যায় না। তবুও সেই অসম্ভবকে স্পর্শ করার অক্ষম প্রয়াস এই সংকলন। প্রথম কবিতাটি ‘ রূপসী বাংলা ‘ সংকলনের দ্বিতীয় কবিতা। রূপসী বাংলা সংকলনের কবিতাগুলিতে প্রকাশ পায় বাংলার প্রকৃতি ও গ্রাম জীবনের শান্ত সৌন্দর্য মগ্ন মুগ্ধতা। জীবনানন্দ এক অসামান্য রোমান্টিক কবি। ‘ বনলতা সেন ‘ তাঁর সুবিখ্যাত রোমান্টিক প্রেমের কবিতা। প্রেমের সঙ্গেই বহু উপলব্ধির সংশ্লেষ এই কবিতায়। ‘ ঘাস ‘ কবিতায় মূর্ত হয়ে ওঠে নিসর্গের নিবিড় ইন্দ্রিয় – সংবেদন। ‘ হরিণেরা – ও ‘ রোমান্টিক সৌন্দর্য দৃষ্টির কবিতা। প্রকৃতির রূপময়তাকে দেখা হয়েছে কিছুটা সুররিয়েলিস্তিক ভঙ্গিতে। ‘ কমলালেবু ‘ কবিতায় উঠে এসেছে জীবনের অতি পরিচিত কোনো দৃশ্যের মধ্যে জীবনের সুমহান বিপুলতার সংহত ছায়া। নিজের প্রাণকে আর্তের জন্য উৎসর্গ করে দেওয়াই যে জীবনের পূর্ণতম চরিতার্থতা। ‘ ভিখারি ‘ কবিতাটিতে ধারা পড়েছে জীবনের কঠোর বাস্তবতা – মানব সভ্যতার ভয়াবহ বৈষম্য ও অসংগতি। জীবনানন্দ এক গভীর সমাজ মনস্ক কবি ছিলেন। ‘ আকাশলীনা ‘ তাঁর আরো একটি আশ্চর্য প্রেমের কবিতা। প্রেয়সী এখানে বাস্তবের ভূমি থেকে ক্রমে আকাশ – মৃত্তিকাব্যাপ্ত সমগ্র ধরিত্রীতে লীন হয়ে গেছে। ‘ অদ্ভুত আঁধার এক ….. ‘ কবিতাটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিষ্ঠূরতা, বোমা বিস্ফোরণের ভয়ঙ্করতা তথাকথিত মানব – সভ্যতায় বীতশ্রদ্ধ কবির নৈরাশ্যের – তিক্ত হৃদয়ের ছবি প্রতিফলিত হয়েছে।
Title জীবনানন্দ
Author
Publisher
Edition 1st Edition, 2007
Number of Pages 120
Country ভারত
Language বাংলা

Reviews and Ratings

sort icon

Product Q/A

Have a question regarding the product? Ask Us

Show more Question(s)

Customers Also Bought

loading

Similar Category Best Selling Books

prize book-reading point
Superstore
Up To 65% Off

Recently Viewed

cash

Cash on delivery

Pay cash at your doorstep

service

Delivery

All over Bangladesh

return

Happy return

7 days return facility

Video

0 Item(s)

Subtotal:

Customers Also Bought

Are you sure to remove this from bookshelf?

Write a Review

জীবনানন্দ

সুমিতা চক্রবর্তী

৳ 182 ৳270.0

Please rate this product